Ibadah Book

Ibadah Book উপকারী বই, আলোকিত হই

অল্প কয়েকটা দিন পর ফিরে আসছে কুরআন নাযিলের মাস মাহে রমাদান,যে মাসে কুরআনের একটি হরফ তেলাওয়াত করলে ৭০০এর অধিক সাওয়াব পাওয়...
30/01/2025

অল্প কয়েকটা দিন পর ফিরে আসছে কুরআন নাযিলের মাস মাহে রমাদান,
যে মাসে কুরআনের একটি হরফ তেলাওয়াত করলে ৭০০এর অধিক সাওয়াব পাওয়া যাবে,
সুতরাং মহিমান্নিত এই মাসে আপনার কুরআন শিক্ষার জার্নিতে রাখতে পারেন যে কোনো একটি মুসহাফ।
পছন্দের কপিটি ইনবক্স করুন,
দাম জানিয়ে দেওয়া হবে,।ইনশাআল্লাহ।

11/09/2024

দুআ, যিকর ও রুকইয়ার উপরে বিশ্বে সর্বাধিক পঠিত ‘আয যিক্‌র ওয়াদ দুআ, ওয়াল ইলাজ বির রুকা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ’ বইটির পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ ‘বান্দার ডাকে আল্লাহর সাড়া’।
বইটির বৈশিষ্ট্য :
• প্রতিটি দুআ ও যিকরের প্রেক্ষাপট উল্লেখ করে পূর্ণাঙ্গ হাদীসের অনুবাদ করা হয়েছে। যার ফলে নবি ﷺ কোন সময়ে, কোন পরিস্থিতিতে দুআ ও যিকরগুলো বর্ণনা করেছেন, তা আমাদের সামনে স্পষ্ট হবে।
• কিতাবটিতে দুআ ও যিকরের মহত্ব, গুরুত্ব, দুআ কবুলের শর্ত, সময়, স্থান নিয়মকানুন ও দুআ কবুল না হওয়ার কারণ এবং পাশাপাশি কুরআন-সুন্নাহ’য় বর্ণিত রুকইয়াগুলো আলাদা অধ্যায়ে আলোচনা করা হয়েছে। যেগুলো পাঠের মাধ্যমে আমরা জিন-জাদু-বদনজর ইত্যাদি থেকে সুরক্ষিত থাকতে পারব ইন শা আল্লাহ।
• কিতাবটিতে দুআগুলো লাইন-বাই-লাইন অনুবাদ করা হয়েছে, যাতে পাঠকগণ প্রতিটি লাইন বাংলার সাথে মিলিয়ে বুঝে বুঝে পড়তে পারেন।
• এই বইটির নির্বাচিত কিছু হাদীস নিয়েই নিয়েই লেখক ‘হিসনুল মুসলিম’ নামক যিকরের কিতাবটি সংকলন করেছিলেন।
• প্রতিটি হাদীসের মান নির্ণয় করে দেওয়া হয়েছে। পাঠক চাইলেই মূলসূত্র মিলিয়ে দেখতে পারবেন।
• দুআ, যিকির, ওযীফা, রুকইয়া ইত্যাদি বিষয়ের হাদীসের বিস্তৃত বর্ণনা স্থান পাওয়ায় একটি পূর্ণাঙ্গ দুআর বই হিসেবে মুসলিম সমাজে সমাদৃত হয়েছে।
• বহুলপঠিত এই কিতাবটি এ যাবৎ প্রায় ৪০টি ভাষায় অনুবাদ করা হয়েছে।

500 ৳(25% ছাড়ে) 375 ৳
পণ্যটি অর্ডার করুন

- শারিরীক গঠন ছেলে হলেও মনে মনে মেয়ে, তাই পুরুষের প্রতি আকর্ষণ। - হেটেরোসেক্সুয়াল-হোমোসেক্সুয়াল আইডেন্টিটি। - স ম কা মীর...
23/04/2024

- শারিরীক গঠন ছেলে হলেও মনে মনে মেয়ে, তাই পুরুষের প্রতি আকর্ষণ।
- হেটেরোসেক্সুয়াল-হোমোসেক্সুয়াল আইডেন্টিটি।
- স ম কা মীরা জন্ম থেকেই স ম কা মী।
- এটা তাদের বিকৃতি নয়, এটা তাদের প্রাকৃতিক ন্যাচার।
এই চারটা পয়েন্ট নিয়েই লদভদক কমিউনিটি সব আর্গুমেন্ট নিয়ে আসে। এই আর্গুমেন্ট এর জনক কে জানেন?

জার্মান পায়ুসেনা কার্ল হাইনরিখ উলরিখস।
"অবক্ষয়কাল" বইটা পড়ছি। লদভদকের শুরুটা বুঝতে হবে আগে৷ বইটা শেষ করে পুরো রিভিউ দিবো একটা, ইন শা আল্লাহ।
দারুণ সুখপাঠ্য বই স্বীকার করতে হবে। ভেবেছিলাম অনেক সিরিয়াস একটা বই হবে, স্লো রিডিং যাবে। কিন্ত আসিফ ভাই এতো দারুণভাবে প্রেজেন্ট করেছেন........এমনটা আর হয়নি।
"অবক্ষয়কাল" নিয়ে মুর্তজা শাহরিয়ার ভাইয়ের প্রাথমিক রিভিউ। বারাকাল্লাহু ফীক!
#অবক্ষয়কাল
#রুখে_দাও_বিকৃতি
#পাঠকের_কথা

লাখো লাখো বিষয় আর প্রসঙ্গ নিয়ে কথা বলেছে কুরআন। তবে কুরআন আমাদের জীবনের প্রাসঙ্গিক বিষয়গুলো একটির-পর-একটি আলোচনা করেনি। ...
23/04/2024

লাখো লাখো বিষয় আর প্রসঙ্গ নিয়ে কথা বলেছে কুরআন। তবে কুরআন আমাদের জীবনের প্রাসঙ্গিক বিষয়গুলো একটির-পর-একটি আলোচনা করেনি। বরং জীবনের সকল প্রয়োজনের কথা আল্লাহ ছড়িয়ে রেখেছেন পুরো কুরআন জুড়ে। জীবনের পাথেয় গুছিয়ে নিতে আমরা যখন কুরআনের অনুবাদ পড়তে যাই, তখন কখনো কখনো এমন হয় যে, আমরা ঠিক বুঝেই উঠতে পারি না—কুরআন কোন প্রসঙ্গে আমার সাথে কথা বলছে? কোন প্রেক্ষাপটে আলোচনা করছে? ‘সে’ আর ‘তুমি’ সম্বোধন দ্বারা কুরআন কাকে বোঝাচ্ছে? আবার এমনও হয়—কিছু আয়াত পরপর প্রসঙ্গ পরিবর্তন হওয়ায় আলোচনার ধারাবাহিকতা বুঝতে আমরা হিমশিম খেয়ে যাই। কিন্তু দেড় হাজার বছর আগে সাহাবায়ে কেরামের জন্য কুরআন হৃদয়ঙ্গম করা ছিল খুবই সহজ। কারণ তাঁদের সামনেই উপস্থিত ছিল এ-সকল প্রসঙ্গ আর প্রেক্ষাপট। তাই তাঁরা কুরআনকে করে নিতে পেরেছিলেন অনেক আপন। বিপরীতদিকে কুরআনের সাথে আমাদের সম্পর্ক আজ অনেকটাই ফিকে। কারণ কুরআনে-বলা প্রসঙ্গগুলো আমাদের কাছে খানিকটা অস্পষ্ট। কুরআনের সাথে আমাদের সম্পর্ক জীবন্ত করার সেই স্বপ্নকে সামনে রেখে এই অনুবাদে যুক্ত করা হয়েছে চমৎকার কিছু বৈশিষ্ট্য।

কোন আয়াত কোন প্রসঙ্গে কথা বলছে, সেই প্রেক্ষাপট বা প্রসঙ্গগুলো তুলে আনা হয়েছে কুরআন-নাযিলের-কাছাকাছি-সময়কার তাফসীর-গ্রন্থগুলো থেকে, আর তা উল্লেখ করা হয়েছে বাংলা অনুবাদের পাশেই। আবার যে আয়াতগুলো মিলে একটি বিষয়ের ভাব প্রকাশ করছে সেগুলোকে আমরা একসাথে রেখেছি, যাতে করে প্রসঙ্গ পরিবর্তনের মোড় আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে।
আয়াতের শিক্ষা ও প্রাসঙ্গিক বিষয়গুলো অনুবাদের পাশেই উল্লেখ করার কারণে কুরআন অনুধাবন করা অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। এ ছাড়া পার্শ্বটীকায় আরও দেওয়া হয়েছে ওই সূরার মেজর থিম বা মূল আলোচ্য বিষয়গুলো, যা এক-নজরে পড়ে নিলে সূরার ব্যাপারে সার্বিক ধারণা পাওয়া যাবে, সহজে খুঁজে পাওয়ার জন্য মূল পার্শ্বটীকাগুলোকে রঙিন কালিতে উপস্থাপন করা হয়েছে।
সাবলীল ও সরল অনুবাদের কারণে পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়তেও আপনার ক্লান্তি অনুভব হবে না, ইন শা আল্লাহ। বরং আপনি উদ্‌গ্রীব থাকবেন পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কী বলছেন তা জেনে নিতে! এই অনুবাদটি সাবলীল ও যথার্থ রাখার প্রয়াসে অনুবাদক মহোদয় অক্লান্ত পরিশ্রম করেছেন দুই বছরেরও অধিক সময় ধরে। এক্ষেত্রে তিনি সাহায্য নিয়েছেন প্রাচীনতম সব তাফসীর, প্রামাণ্য অভিধান ও মাআনি-গ্রন্থগুলোর।
কেবল মাক্কী বা মাদানী না বলে, বরং প্রতিটি সূরার পাশে নাযিলের আনুমানিক সময়কাল ও বিশেষ ঘটনা থাকলে তা উল্লেখ করা হয়েছে; যাতে কুরআন অধ্যয়নকালে সেই সময়ের চিত্রটা কল্পনায় ভেসে ওঠে।
আয়াতের আরবি মূলপাঠে উপমহাদেশে প্রচলিত সহজবোধ্য ও স্পষ্ট হরকত-সমৃদ্ধ এক নতুন ফন্ট ব্যবহার করা হয়েছে, যা দেখতে ঝরঝরে ও পড়তে আরামদায়ক।
হাফেজদের জন্যও রয়েছে বাড়তি সুবিধা : উপমহাদেশে প্রচলিত হিফযুল কুরআনের পৃষ্ঠা-বিন্যাসই এ-অনুবাদে রাখা হয়েছে, যেন হাফেজদের স্মৃতিপটে থাকা পৃষ্ঠা বিন্যাসের সাথে তা মিলে যায়, এতে করে হাফেজগণ তিলাওয়াতের সাথে সাথে অনুবাদও পড়ে নিতে পারবেন খুব সহজে।
‘মিলিয়ে পড়ুন’—শীর্ষক অংশটি আপনাকে তাফসীরুল কুরআন বিল কুরআনের ফায়দা দেবে। এ ছাড়াও নাযিলের সম্ভাব্য সময়কাল, শিক্ষা, প্রেক্ষাপট, পার্শ্বটীকা, পাদটীকা—এ-সকল ফিচার মুখতাসার বা সংক্ষিপ্ত তাফসীরের প্রয়োজনও মেটাবে, ইন শা আল্লাহ।

বই: কুরআন মাজীদ মূলপাঠ, সরল অনুবাদ, পার্শ্বটীকা
লেখক : জিয়াউর রহমান মুন্সি
প্রকাশনী : মাকতাবাতুল বায়ান
বিষয় : আল কুরআন, তরজমা ও তাফসীর
প্রচ্ছদ মুল্য: ১১৮০৳
বিক্রয় মুল্য:১০০৩৳ (১৫% ছাড়ে)
অর্ডার করতে ইনবক্সে অথবা সরাসরি ফোন করুন:০১৭১৬৭৯৮৬৫০

আলহামদুলিল্লাহ । বাংলা ভাষায় বিশুদ্ধ হাদীস ভিত্তিক রাসূলের জীবনী পাওয়া যাচ্ছে। নবিজি (সা:)-এর পুরো জীবনিই এখানে উপস্থাপন...
23/04/2024

আলহামদুলিল্লাহ । বাংলা ভাষায় বিশুদ্ধ হাদীস ভিত্তিক রাসূলের জীবনী পাওয়া যাচ্ছে।

নবিজি (সা:)-এর পুরো জীবনিই এখানে উপস্থাপন করা হয়েছে সাহাবিদের বর্ণনায়। জর্দান বিশ্ববিদ্যালয়ের শরীআহ অনুষদের খ্যাতিমান হাদীস বিশেষজ্ঞ শাইখ ইবরাহীম আলি রচিত ’সহীহুস সীরাতিন নাবাবিয়্যাহ’ এর বাংলা অনুবাদ সীরাতুন নবি (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ( ৪ খন্ড) ।

মূল কিতাবটি আরবের মুহাদ্দিসীনদের নিকট রেফারেন্স বুক হিসেবে সমাদৃত। ঐতিহাসিক সীরাত গ্রন্থাবলির পাশাপাশি হাদীস ভিত্তিক এই বিশুদ্ধ সীরাত গ্রন্থটি বাংলা ভাষাভাষী রাসূল প্রেমীদের নিকট এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেে, ইন শা আল্লাহ। এই বইটি বিশ্বাসীদের হৃদয়ে রাসূলের প্রতি ভালোবাসা ও ঈমানে দৃঢ়তা আনবে বলে আমরা বিশ্বাস করি।

চমৎকার প্রচ্ছদ, ভালো মানের কাগজ ও বাঁধাই এই বইটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে।

বই: সীরাতুন নবি
মূল: শাইখ ইবরাহীম আলি
অনুবাদ: উস্তায জিয়াউর রহমান মুন্সী
প্রকাশনী: মাকতাবাতুল বায়ান
খুচরা মুল্য: ১১৪০৳
অর্ডার করতে কল করুন: ০১৭৪৯৫৪১৭১৫ অথবা ভিজিট করুন
www.ibadahmart.com

এটি দর্শন, ধর্মতত্ত্ব কিংবা মেটাফিযিক্সের কোনো বই নয়। এই বই বাস্তবতা নিয়ে। বাস্তব সমস্যার বাস্তব সমাধান নিয়ে।দর্শন আর মি...
29/04/2023

এটি দর্শন, ধর্মতত্ত্ব কিংবা মেটাফিযিক্সের কোনো বই নয়। এই বই বাস্তবতা নিয়ে। বাস্তব সমস্যার বাস্তব সমাধান নিয়ে।দর্শন আর মিথ্যা দ্বীনের ভ্রান্ত ধ্যানধারণার স্তূপের নিচে মানবজাতি যখন হাহাকার করছিল, বিভ্রান্তের মতো মানুষ যখন ছুটে মরছিল মানবীয় জল্পনাকল্পনা আর অনুমানের গোলকধাঁধায়, তখন ইসলাম এসেছিল মানুষকে সেই আবর্জনার স্তূপ থেকে মুক্ত করতে। মানবজাতিকে ইসলাম উপহার দিয়েছিল এক নতুন জীবন, আল্লাহর নির্ধারিত এক নতুন ব্যবস্থা। কিন্তু আজ আলো ছেড়ে মানুষ আবারও সেই আবর্জনার স্তূপ আর গোলকধাঁধায় ফিরে গেছে। উম্মাহ আজ নিজের নেতৃত্বের দায়িত্ব ত্যাগ করেছে। তারা আজ ওই সব জাতির অনুকরণে ব্যস্ত, যারা নিজেরাই বিভ্রান্ত, আকণ্ঠ আবর্জনায় নিমজ্জিত।লাইব্রেরিগুলোতে ‘ইসলামি চিন্তা’ আর ‘ইসলামি দর্শনের’ শিরোনামে শত শত বই আছে। সেই লম্বা তালিকায় আরেকটি বই যুক্ত করার ইচ্ছে আমাদের নেই। আমরা চাই জ্ঞানকে শক্তিতে পরিণত করতে। এমন শক্তি যা মানুষকে উদ্‌বুদ্ধ করবে পৃথিবীতে তার উদ্দেশ্যগুলোকে বাস্তবায়ন করতে। আমরা মানুষের ভেতরে ঘুমিয়ে-পড়া বিবেককে জাগাতে চাই, যেন সে ওহির আলোতে নিজ সৃষ্টির উদ্দেশ্য পূর্ণ করতে পারে।এই বইটি ইসলামি ওয়ার্ল্ডভিউ এবং এর বৈশিষ্ট্যগুলো সংজ্ঞায়িত করার একটি প্রচেষ্টা। যাতে এ ওয়ার্ল্ডভিউ-এর আলোকে আমরা বুঝতে পারি মহান আল্লাহ আমাদের জন্য কেমন জীবন চান। একই সাথে ইসলামের এই সামগ্রিক ব্যাখ্যা থেকে চিন্তা, জ্ঞান ও সভ্যতাসহ—সব মানবীয় উদ্যোগের ব্যাপারে দিকনির্দেশনাও যেন আমরা পাই। ইসলামি ব্যবস্থা ও সভ্যতার মূল ভিত্তি হতে হবে সঠিক ইসলামি চিন্তাধারা। মন ও মস্তিষ্ক, উম্মাহ এবং মানবজাতি—সব ক্ষেত্রে এবং সবার জন্যই এই চিন্তাধারা প্রয়োজন।

ইসলামি জীবনব্যবস্থার মূলনীতি
লেখক : সাইয়েদ কুতুব (রহঃ)
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন
বিষয় : ইসলামী জ্ঞান চর্চা
অনুবাদক : আসিফ আদনান
মুল্য:৩৮০(৩০% ছাড়ে) ২৬৬৳
অর্ডার করতে ইনবক্স বা ফোন করুন
০১৭১৬৭৯৮৬৫০

বইটি এমন একটা শক্তিধর দানবকে নিয়ে যার কথা কেউ মুখ ফুটে বলতে পারে না। আবার এর অত্যাচার মেনেও নেয়া যায় না। তথাকথিত বিজ্ঞা...
29/04/2023

বইটি এমন একটা শক্তিধর দানবকে নিয়ে যার কথা কেউ মুখ ফুটে বলতে পারে না। আবার এর অত্যাচার মেনেও নেয়া যায় না। তথাকথিত বিজ্ঞানবাদী নামক নিজের প্রবৃত্তির পূজারী ও আধুনিক নামক অশ্লীল প্রতিবন্ধীদের জন্য বইটি একটি চপেটাঘাত।
পর্ন আসক্ত ভাইদের জন্য আসক্তির কারাগারে সোনালী রোদ, যা তাদেরকে ডেকে নিয়ে যায় মুক্ত বাতাসের খোঁজে এবং সবার জন্য সচেতন বার্তা। আমার মতে আমাদের প্রত্যেকের উচিত বইটি পড়া এবং বন্ধু ও ছোট ভাই বোনদের পড়তে দেয়া। এই অসাধারণ বইটির জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া এবং লেখক, সম্পাদক ও ওয়াফি লাইফকে ধন্যবাদ।
আমাদের প্রথম বই "মুক্ত বাতাসের খোঁজে" এর সুন্দর এই রিভিউটি ভাই সামিরের লেখা। রিভিউটি নেওয়া হয়েছে ওয়াফিলাইফের রিভিউ সেকশন থেকে। বারাকাল্লাহু ফীক!
#মুক্ত_বাতাসের_খোঁজে

ইতিহাসের ফিরিঙ্গিসেন্ট্রিক বয়ান মাথার ভেতরে নিয়ে বড় হওয়া মুসলিম স্বাভাবিকভাবেই কোনো না কোনোভাবে বিশ্বাসের এক সংকটে পড়ে। ...
29/04/2023

ইতিহাসের ফিরিঙ্গিসেন্ট্রিক বয়ান মাথার ভেতরে নিয়ে বড় হওয়া মুসলিম স্বাভাবিকভাবেই কোনো না কোনোভাবে বিশ্বাসের এক সংকটে পড়ে। নিজের চারিদিকে তাকিয়ে সে দেখে দুর্নীতি, অনিয়ম, অভাব, অন্যায়। অন্যদিকে পশ্চিমের দিকে তাকালে চোখে পড়ে সম্পদ, সাফল্য, স্বাচ্ছন্দ্য, সুখ।
পশ্চিমা সভ্যতার শত সহস্র কোটি নিয়ন বাতির আলোতে তার চোখ ঝলসে যায়। ইচ্ছায় বা অনিচ্ছায় তাকে এ উপসংহারে আসতে হয় যে, আমাদের পিছিয়ে পড়া বর্তমানের জন্য কোনো না কোনোভাবে দায়ী আমাদের ধর্ম। হয় সে ইসলামকে সরাসরি প্রত্যাখ্যান করে, অথবা সমাজ ও রাষ্ট্রে ইসলামকে অপাঙ্‌ক্তেয় মনে করে, অথবা বলে ইসলামকে নতুন করে ব্যাখ্যা করার কথা।
মোটকথা সাহাবা (রাদিয়াল্লাহু আনহুম)-এর জীবন থেকে পাওয়া ইসলামের আদি, অকৃত্রিম ও বিশুদ্ধ বুঝকে সে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়–সরাসরি অথবা ঘুরিয়ে-প্যাঁচিয়ে।
বই : চিন্তাপরাধ
লেখক : আসিফ আদনান

কয়েক বছর আগের কথা। পাঠক সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে ‘প্যারাডক্সিক্যাল সাজিদ।’ ছাত্র-শিক্ষক থেকে শুরু করে নবীন-প্রবীণ স...
29/04/2023

কয়েক বছর আগের কথা। পাঠক সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে ‘প্যারাডক্সিক্যাল সাজিদ।’ ছাত্র-শিক্ষক থেকে শুরু করে নবীন-প্রবীণ সকলে দলে দলে পড়া শুরু করে বইটি। এই সূত্র ধরেই এলো আরিফ আজাদ ভাইয়ের ২য় বই ‘আরজ আলী সমীপে‘। এই বইটির ক্ষেত্রেও প্রচুর চাহিদা লক্ষ করা গিয়েছে। তারপর প্যারাডক্সিক্যাল সাজিদ ২ আলোচনার শীর্ষে এলো। এরপইর এলো আরিফ ভাইয়ের নতুন বই বেলা ফুরাবার আগে , সাজিদ হওয়ার বই। ২০২১ সালে প্রকাশিত হলো জীবন যেখানে যেমন এবং নবী জীবনের গল্প। ২০২২ সালে প্রকাশিত হলো এবার ভিন্ন কিছু হোক। সবশেষে ২০২৩ সালে প্রকাশিত হলো কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ‘আরিফ আজাদের সবগুলো বই কোথায় পাবো? দাম কতো?’ প্রতিনিয়ত আমাদের নিকট এরকম প্রচুর ম্যাসেজ এসে জমছে।তাই পাঠকদের ব্যাপক চাহিদার দরুন আমরা নিয়ে এসেছি ‘আরিফ আজাদ সমগ্র’। এতে থাকছে আরিফ আজাদের লেখা সবগুলো বই।
প্রচ্ছদ মুল্য: ২৪০০৳
(30% ছাড়ে)১৬৮০৳
অর্ডার করতে ইনবক্স বা ফোন করুন:
০১৭১৬৭৯৮৬৫০
প্যাকেজে যা যা থাকছে -

আরজ আলী সমীপে
প্যারাডক্সিক্যাল সাজিদ ২
প্যারাডক্সিক্যাল সাজিদ
বেলা ফুরাবার আগে
জীবন যেখানে যেমন
নবি জীবনের গল্প
এবার ভিন্ন কিছু হোক
কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ

Address

Kawlar, Airport, Dokkhinkhan Dhaka
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Ibadah Book posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category