Stepz

Stepz Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Stepz, Shopping & retail, uttara, Dhaka.

15/01/2026

হিদায়াত পাওয়া > লাল উট পাওয়া,,,

**হিদায়াত পাওয়া হল লাল উট পাওয়ার থেকেও উত্তম **

04/10/2025

❝স্বামী-স্ত্রীর ঝগড়া ফেরানোর এটাই একমাত্র আমল❞

📿বিসমিল্লাহ রাহমানি রাহিম বেশি বেশি পড়েন।

📿লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়েন।

📿সূরা এখলাস, সূরা ফাতেহা বেশি বেশি পড়েন।

পড়লে মহব্বত ভালোবাসা ঠিক থাকবে। অন্ততপক্ষে ঝগড়া থেকে বাঁচবেন।আলহামদুলিল্লাহ।

বলেছেন-
ড. মুহাম্মাদ মনজুরুল ইসলাম সিদ্দিকী (দা. বা.)
🌹শায়খ, তালিমে ইসলাম মানিকগঞ্জ🌹

09/05/2022

"বদ আমল করে ফেললে যদি তোমার কাছে খারাপ লাগে আর নেক আমল করলে ভালো লাগে, তাহলে তুমি ঈমানদার।" (মুস্তাদরাক হাকিম: ৩৩, মুসনাদ আহমাদ: ২২২২০)

ঘুম যদি নাই আসে তবে পান করতে পারেন দুধ।কারণ দুধ ঘুমের জন্য উপকারী। আর দেহের জন্য দরকার পর্যাপ্ত ঘুম।যুক্তরাষ্ট্রের ‘মায়...
13/04/2022

ঘুম যদি নাই আসে তবে পান করতে পারেন দুধ।
কারণ দুধ ঘুমের জন্য উপকারী। আর দেহের জন্য দরকার পর্যাপ্ত ঘুম।
যুক্তরাষ্ট্রের ‘মায়ো ক্লিনিক’য়ের তথ্যানুসারে, প্রাপ্তবয়স্কদের রাতে সাত ঘন্টা বা এর বেশি ঘুমের প্রয়োজন হয়। নিয়মিত রাতে সাত ঘণ্টার কম ঘুমের সঙ্গে ওজন বৃদ্ধি, ‘বডি মাস ইনডেক্স’ বা বিএমআই ৩০ বা তার বেশি হতে পারে।
ফলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, বিষণ্নতা ইত্যাদি রোগ দেখা দিতে পারে।
ঘুমানোর আগে রাতে কী খাওয়া বা পান করা হচ্ছে তা ঘুমের মান উন্নত করতে সহায়ক ভূমিকা রাখে।
অনেকেই রাতে ঘুমানোর আগে দুধ পান করেন। এটা তাদের জন্য বেশ আরামদায়ক বলেও জানা যায়। ঘুমানোর আগে কুসুম গরম, গরম কোকোয়া যুক্ত অথবা হলুদ মেশানো দুধ পান করা যায়।
নিউ ইয়র্ক’য়ের পুষ্টিবিদ টবি অ্যামিড ইটদিস নটদ্যাট ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “রাতে দুধ পান আরামদায়ক ও মানসিক চাপ কমায়। যদিও এর কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ পাওয়া যায়নি। তবে এতে থাকা পুষ্টি উপাদান রাতে ঘুমানোর আগে গ্রহণ করা শরীরকে প্রশান্ত করে। ফলে ঘুম তাড়াতাড়ি পায়।”
টেক্সাসের আরেক পুষ্টিবিদ এমি গুডসন বলেন “দুধ উচ্চ মানের প্রোটিন সমৃদ্ধ। অর্থাৎ এটা অ্যামিনো অ্যাসিডের ভালো উৎস। দুধের প্রাথমিক প্রোটিন যৌগ ‘ক্যাসিন’ থাকে (৮০ শতাংশ দুধের প্রোটিন), যা ধীরে হজম হয়। ফলে অনেকক্ষণ পেট ভরা রাখে আর সহজে ঘুম আসে।”
দুধ পান ঘুমের ব্যঘাত কমায়। এতে আছে ট্রিপটোফ্যান, যা ঘুমের হরমোন মেলাটোনিন নিঃসরণ করে।
রাতে ঘুমেনোর আগে এক গ্লাস দুধ পান কেবল পেট ভরা রাখে না বরং তা ১৩টি অত্যাবশ্যক পুষ্টি উপাদান সরবরাহ করে।
bdnews24

19/02/2021
31/01/2021

👌পেঁপে পাতার রস খান, পাঁচ উপকারিতা পান।

🍈পেঁপে এমন একটি গাছ, যার প্রায় প্রতিটি অংশই ব্যবহার করা যায়। পেঁপেতে রয়েছে ভিটামিন ই, সি ও বিটা ক্যারোটিন। এর বীজে রয়েছে ফ্যাটি অ্যাসিড। পেঁপে পাতারও উপকারিতা রয়েছে।

✅ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেঁপে পাতা স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনই ত্বকের জন্য। পেঁপে পাতায় রয়েছে পাপাইন, যা হজমে সাহায্য করে। পেট ফুলে যাওয়া এবং অন্যান্য হজমসংক্রান্ত ব্যাধি প্রতিরোধ করে। হজমের পাশাপাশি কারপেইনের মতো শক্তিশালী যৌগ খুশকি ও চুল পড়ার বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর ভূমিকা নেয়। আসুন, পেঁপে পাতার কয়েকটি গুণ সম্পর্কে জেনে নিই—

👉লিভারের জন্য ভালো

লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে পেঁপে পাতার রস। তাই এই রস প্রতিদিন পরিমিত খেলে লিভারের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। জন্ডিস ও লিভার সিরোসিস হওয়ার ভয় থাকে না।

👉রক্তে শর্করার মাত্রা হ্রাস করে

ডায়াবেটিসে দারুণ কাজ করে পেঁপে পাতার রস। এটি ইনসুলিন উৎপাদন নিয়ন্ত্রণ করে, ফলে রক্তে শর্করার মাত্রা ঠিক থাকে। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কিডনি ড্যামেজ এবং ফ্যাটি লিভারের মতো জটিলতা কমিয়ে আনতে সহায়তা করে।

👉ক্যানসারের ঝুঁকি কমায়

পেঁপে পাতায় থাকা এসিটোজেনিন যৌগ অ্যান্টি-ক্যানসার উপাদান। পেঁপে পাতায় থাকা এনজাইম লিভার ক্যানসার, ফুসফুসের ক্যানসার, অগ্ন্যাশয় ক্যানসার এবং স্তন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে।

👉ত্বকের সমস্যা দূর করে

পেঁপে পাতার রসে ভিটামিন সি ও এ থাকে, যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। পেঁপে পাতার রস ফ্রি রেডিক্যালের ক্রিয়াকে দমন করে। ব্রণসহ ত্বকের নানা সমস্যা দূর করতে পেঁপে পাতার রসের জুড়ি নেই।

👉চুলের যত্নে

ত্বকের পাশাপাশি চুল ভালো রাখতেও পেঁপে পাতার রস কাজ করে। চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়া আটকায়। খুশকি দূর করতেও সহায়ক পেঁপে পাতার রস।

এ ছাড়া ডেঙ্গু মোকাবিলা করে পেঁপে পাতার রস। ডেঙ্গু হলে প্লাটিলেট কাউন্ট কমতে শুরু করে, পেঁপে পাতার রস প্লাটিলেট বাড়াতে সাহায্য করে। পেঁপে পাতার রস নারীর হরমোন ও মাসিকচক্র ঠিক রাখে। ঋতুকালীন ব্যথা কমাতেও সাহায্য করে।

cp*

29/10/2020

**বেড়েছে ডেঙ্গু-শুরু হচ্ছে চিরুনী অভিযান **

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে অনলাইনে এক জরুরি বৈঠক করেন। বৈঠকে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম তথা চিরুনি অভিযান শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সিটি কর্পোরেশন থেকে জানানো হয়, নগরবাসীকে মশা থেকে সুরক্ষা দিতে এবং সম্প্রতি ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পাওয়ায় চিরুনি অভিযান পরিচালনার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিরুনি অভিযানের পাশাপাশি মোবাইল কোর্টও পরিচালনা করা হবে।

Address

Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Stepz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share