rongin.com.bd

rongin.com.bd দেশের অন্যতম বৃহৎ অনলাইন বই বিপণন প্রতিষ্ঠান রঙিন-এ আপনাকে স্বাগতম। বইয়ের রঙে রঙিন হোক আমাদের জীবন।

আপনারা যারা বইয়ের ব্যাবসায় জড়িত, আপনারা যদি আপনাদের ব্যাবসায়িক পেইজ, ওয়েবসাইটকে ফ্রীতে QR কোড দিয়ে রিপ্রেসেন্ট করতে চান,...
06/07/2024

আপনারা যারা বইয়ের ব্যাবসায় জড়িত, আপনারা যদি আপনাদের ব্যাবসায়িক পেইজ, ওয়েবসাইটকে ফ্রীতে QR কোড দিয়ে রিপ্রেসেন্ট করতে চান, তাহলে আজই https://hoifoo.com চেক করুন।

প্রথমত ১০টি QR কোড ফ্রী। যদি এর চেয়ে বেশি প্রয়োজন হয় তাহলে ওয়েবসাইটের কন্টাক্ট আস ফর্মের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কোটা বাড়িয়ে দিবো।

Generate custom QR codes for free. Create QR codes for links, contact information, SMS, email, and more. Sign up now and get 10 free QR codes!

13/04/2024

২০২৪ সাল এটি!

মানুষ পৃথিবীতে এসেছে অলমোস্ট ৬ মিলিয়ন বছরে আগে!

সেখান থেকে দীর্ঘ যাত্রা করে আজকের আধুনিক মানুষ হিসেবে মানুষ নিজেদের দাবী করে।

আজকে সে ইনফ্রারেড ধরে, জগতের সবচেয়ে পুরোনো গ্যালাক্সিকে দেখতে পেয়েছে।

মেডিকেল সায়িন্সে অভূতপূর্ব জ্ঞানার্জন করে ফেলেছে!

অন্য প্রাণীর দেহে জেনেটিকালি মডিফাই করে গ্রো করানো মানুষের উপযোগী কিডনী দিয়ে আজ মানুষের দেহে কিডনী প্রতিস্থাপিত করা হয়ে গেছে।

মানুষ তাঁর নিজের রোগ প্রতিরোধ বাবস্থার সাথে পরিচিত হয়ে উঠছে।

ইমিউনোথেরাপী নিয়ে বিশাল বিশাল গবেষণা চলছে। খুব বেশিদিন হয়তো নেই মানুষ কেন্সারকে যাদুঘরে ফেলে রেখে আসবে।

কোওয়ান্টাম সায়িন্স নিয়ে বিশাল জানাজানির দ্বারপ্রান্তে আজ মানুষ।

কিন্তু মানুষ এখনো যুদ্ধ করে, মানুষ এখনো মানুষ মারে!

মানচিত্রের আনাচে কানাচে এখনো যুদ্ধ চলছে।

কোথাও হয়তো প্রতিদিন শত শত শিশু জানছেও না পৃথিবীতে এত ভালো কিছু ঘটে গেছে কারন তাদের সামনে যুদ্ধ চলছে।

সে বেচে থাকবে কী না সেই চিন্তাও আজ তাঁর কাছে অসম্ভব বিলাসিতা।

30/05/2023

We have disbursed our pending gifts and should be delivered to you asap. Please contact Mr Jobayer Hossain who will arrange.

03/05/2023

We regret to inform that we have decided to close the business of Rongin. We appologise for the decision we have made which was very tough for us.

- Rongin

16/04/2023

রঙিন-মায়ামৃগ বইছবি প্রতিযোগিতা এবং রঙিন-বইকথা বইবাজার প্রতিযোগিতার বিজয়ীদের বই ইদের পর পাঠানো হবে।

ধন্যবাদ

"ফিলিস্তিন যুদ্ধের ১০০ বছর: উপনিবেশিয়ান ও প্রতিরোধের ইতিহাস" অর্ডার করুন ৩৫% ছাড়ে!ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ তো কেবল পত্রিক...
06/04/2023

"ফিলিস্তিন যুদ্ধের ১০০ বছর: উপনিবেশিয়ান ও প্রতিরোধের ইতিহাস" অর্ডার করুন ৩৫% ছাড়ে!

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ তো কেবল পত্রিকার শিরোনামের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর পেছনে আছে লাখ লাখ পরিবারের ত্যাগের গল্প। সুদূর বেলফোরের ঘোষণা থেকে হালের ট্রাম্পের ডিল অব দ্য সেঞ্চুরি, প্রতিটি পরাশক্তির কূটচালের শিকার নিজ ভূমে পরবাসী এই ফিলিস্তিনিরা। বিংশ শতাব্দীতে বিশ্ব জুড়ে যখন উপনিবেশায়নের সমাপ্তি ঘটছিল, তখন নাকবার ঘটনায় ফিলিস্তিনিদের হতে হয়েছে দেশান্তরী। লেবানন যুদ্ধে শরণার্থী অবস্থায় থেকেও প্রাণ দিতে হয়েছে তাদের। প্রাণ দিতে হয়েছে দুই ইন্তিফাদায়। এই সংকটকে অবলম্বন করে ফায়দা নিয়েছেন কিসিঞ্জার, রিগ্যান, ট্রাম্প, কুশনার থেকে শুরু করে আরব স্বৈরশাসকরাও। কিন্তু ফিলিস্তিনি জনগণদের কেবল অপমান আর লাঞ্ছনাই সইতে হয়েছে। ফিলিস্তিন যুদ্ধের শত বছরের ইতিহাসে ছয়টি বড় যুদ্ধে এরকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে সাধারণ ফিলিস্তিনিদের। এই আত্মত্যাগ, সংগ্রাম আর প্রতিরোধের লড়াই নিয়েই “ফিলিস্তিন যুদ্ধের ১০০ বছর”।

> ফিলিস্তিন যুদ্ধের ১০০ বছর: উপনিবেশিয়ান ও প্রতিরোধের ইতিহাস
> রশিদ খালিদি, কামরুজ্জামান অমিত (অনুবাদক)
> ৩৩৮ টাকা

অর্ডার করতে m.me/ronginbook
অথবা কল করুন 01400-006885

উমবের্তো একোর বিখ্যাত উপন্যাস "The Name Of The Roses" বইটির বাংলা অনুবাদ সংগ্রহ করুন ২০% ছাড়ে শুধুমাত্র রঙিনে!হঠাৎ উত্তর...
06/04/2023

উমবের্তো একোর বিখ্যাত উপন্যাস "The Name Of The Roses" বইটির বাংলা অনুবাদ সংগ্রহ করুন ২০% ছাড়ে শুধুমাত্র রঙিনে!

হঠাৎ উত্তরের দরজার দিক থেকে একটা কোলাহল ভেসে এলাে। ভাবলাম, ভৃত্যরা তাদের কাজের প্রস্তুতি নিতে গিয়ে এই পবিত্র অনষ্ঠানের বিঘ্ন ঘটাচ্ছে কেন? ঠিক সেই মুহূর্তে তিনজন শূকরপালক ভেতরে ঢুকল, তাদের চোখে মুখে নির্জলা আতঙ্ক; মােহান্তের কাছে গিয়ে তাঁর। কানে কানে কী যেন বলল তারা। মােহান্ত প্রথমে একটা। দেহভঙ্গি করে তাদেরকে শান্ত করলেন, যেন তিনি প্রার্থনা। অনুষ্ঠানে বিঘ্ন ঘটাতে চাইছেন না; কিন্তু ততক্ষণে আরাে কিছু ভৃত্য ভেতরে ঢুকে পড়েছে এবং তাদের গলা আরাে জোরাল হয়ে উঠেছে। তাদের কেউ কেউ বলছিল, ‘একটা মানুষ। একটা মরা মানুষ ... একজন সন্ন্যাসী!

> গোলাপের নাম
> উমবের্তো একো, জি এইচ হাবীব (অনুবাদক)
> ১০৬৭ টাকা

অর্ডার করতে m.me/ronginbook
অথবা কল করুন 01400-006885

বিজনেস নিয়ে এমন বিশ্লেষণধর্মী বই সাধারণত খুব একটা চোখে পড়ে না! একটা বিজনেস আইডিয়া কীভাবে ব্র্যান্ড হয়ে ওঠে, সেই ব্র্যা...
06/04/2023

বিজনেস নিয়ে এমন বিশ্লেষণধর্মী বই সাধারণত খুব একটা চোখে পড়ে না! একটা বিজনেস আইডিয়া কীভাবে ব্র্যান্ড হয়ে ওঠে, সেই ব্র্যান্ড কীভাবে তাবৎ দুনিয়াকে প্রভাবিত করে—তারই আদ্যোপান্ত লেখক তার ১৫ বছরের বাস্তব অভিজ্ঞতার আলোকে এখানে তুলে ধরেন।

পুঁথিগত বিদ্যার অসাড়তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কোচ কাঞ্চন এ বইয়ে উপস্থাপন করেন IMPACT নামে বিজনেসে সফল হওয়ার অত্যন্ত কার্যকরী মেথড। তারপরের আলোচনা আরও চমকপ্রদ, আরও আকর্ষণীয়! অল্প পুঁজিতে বিজনেসের উপায় থেকে শুরু করে ইউনিক বিজনেস আইডিয়া, বিজনেসে ইনোভেশন, মার্কেটিংয়ের কৌশল এবং এর কাটাছেঁড়া বিশ্লেষণ, আজকের ব্র্যান্ড এক্সপেরিয়েন্সের দুনিয়ায় কাস্টমার কেন বেইবি, বিজনেসের যুদ্ধজয়ের কৌশল, উদ্যোক্তার চিন্তার খোরাক, টিকে থাকার রসদ, প্রোডাক্টিভিটি সিক্রেটস কিংবা বেকার টু বিলিওনিয়ারের মতো অভিনব সব টপিকে ভরপুর এ বইটি সত্যিকার অর্থেই বিজনেসের ব্লুপ্রিন্ট।

> বিজনেস ব্লুপ্রিন্ট
> কোচ কাঞ্চন
> ৪০৫ টাকা

অর্ডার করতে m.me/ronginbook
অথবা কল করুন, 01400006885

সৈয়দ শামসুল হক অনুদিত কোরআন শরীফের নির্বাচিত অংশের অনুবাদ। অর্ডার করুন সৈয়দ শামসুল হকের "কুরআনের মর্মানুবাদ" ২৫% ছাড়ে শু...
06/04/2023

সৈয়দ শামসুল হক অনুদিত কোরআন শরীফের নির্বাচিত অংশের অনুবাদ। অর্ডার করুন সৈয়দ শামসুল হকের "কুরআনের মর্মানুবাদ" ২৫% ছাড়ে শুধুমাত্র রঙিনে!

“দিনের আলোর শপথ। থেমে আসা রাতের শপথ।
তোমার প্রভু তোমাকে ত্যাগ করেননি। তিনি তোমাকে ঘৃণাও করেন না।”
কবি-সব্যসাচী সৈয়দ শামসুল হক একজন দক্ষ অনুবাদক। বিশ্বের বিভিন্ন ভাষার নানা সাহিত্যকর্ম তিনি বাংলায় অনুবাদ করেছেন। অনুবাদে তিনি আক্ষরিক নন বরং ছিলেন মর্মানুগামী।
সৈয়দ শামসুল হক নিষ্ঠার সঙ্গে 'কুরআন শরিফ'-সহ বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করতেন। অনেক সাক্ষাৎকারে তিনি 'কুরআন শরিফ'-এর কতিপয় সূরার মর্মানুবাদ করার কথা বলেছেন। সেসব নিয়ে একটি বই করার পরিকল্পনা থেকেই প্রকাশিত হলো অনবদ্য এই গ্রন্থটি। বইটিতে পাওয়া যাবে সৈয়দ শামসুল হকের স্বাতন্ত্র্যের ছাপ এবং বিশ্ববিধাতার প্রতি তাঁর নিবেদিত চিত্তের খোঁজ।

> কুরআনের মর্মানুবাদ
> সৈয়দ শামসুল হক
> ১১৩ টাকা

অর্ডার করতে m.me/ronginbook
অথবা কল করুন 01400-006885

ঐতিহ্যাসিক উপন্যাস পছন্দ? তাহলে এই বই আপনার জন্য। ২৫% ছাড়ে পাওয়া যাচ্ছে শুধু রঙিনে!ফরগানা রাজ্যের অদম্য এক তরুণের স্বপ্ন...
26/03/2023

ঐতিহ্যাসিক উপন্যাস পছন্দ? তাহলে এই বই আপনার জন্য। ২৫% ছাড়ে পাওয়া যাচ্ছে শুধু রঙিনে!

ফরগানা রাজ্যের অদম্য এক তরুণের স্বপ্ন এবং সে স্বপ্নকে পূরণ করার মধ্য দিয়ে শুরু হয়েছিল এই পুরাণ। তরুণটির নাম বাবর। ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের আদিপিতা ও কারিগর সম্রাট বাবর। মূলত ইতিহাসের আলোয় লেখা ফিকশন হয়েও সত্য থেকে নেওয়া জীবনের গল্প—দস্যুপুরাণ। একটি ভ্রমণ মোগল থেকে ঔপনিবেশিক সময়ের।

> দস্যুপুরাণ
> মেহেদী হাসান তামীম
> ৬০০ টাকা

অর্ডার করতে, m.me/ronginbook
অথবা কল করুন, 01400006885

শুভ জন্মদিন বাংলাদেশ। যেদিন থেকে 'বাংলাদেশি' আমার পরিচয়। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
25/03/2023

শুভ জন্মদিন বাংলাদেশ।
যেদিন থেকে 'বাংলাদেশি' আমার পরিচয়।

সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

আহলান সাহলান, মাহে রমজান। সবাইকে পবিত্র রমজানুল কারীমের শুভেচ্ছা।
23/03/2023

আহলান সাহলান, মাহে রমজান।

সবাইকে পবিত্র রমজানুল কারীমের শুভেচ্ছা।

Address

421/C, Taltola, Khilgaon
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when rongin.com.bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to rongin.com.bd:

Share

Category