Quality Book shop

Quality Book shop রোম্যান্স, থ্রিলার, ইসলামিক, মোটিভেশন — সকল বই পাওয়া যায় আমাদের কোয়ালিটি বুকশপে -

02/06/2026

অপ্রত্যাশিত জীবন। বইটি নিতে চাইলে এখন ইনবক্স করুন।

বই সংক্ষেপঃ ভাবনালোকে অভিযান কেন পড়বে?  এটা একটা দর্শনের বই। তার মানে এই বইয়ের পাতায় পাতায় রয়েছে রহস্য। সবেচেয়ে গভীরতম ,...
04/02/2026

বই সংক্ষেপঃ
ভাবনালোকে অভিযান কেন পড়বে? এটা একটা দর্শনের বই। তার মানে এই বইয়ের পাতায় পাতায় রয়েছে রহস্য। সবেচেয়ে গভীরতম , সবচেয়ে উতেজনাকর রহস্য । তুমি কি কখনো ভেবে দেখেছো এই মহাবিশ্বের উৎপত্তি হলো কোথা থেকে? বা খুনিদের ফাঁসি দেওয়া কি ঠিক? বা যন্ত্র কি কখনো চিন্তা করতে পারে? বা সময় পরিভ্রমন কি আদৌ সম্ভব? যদি করে থাকো তাহলে ইতিমধ্যেই খুবই বিখ্যাত সব দার্শনিক ধাঁধা নিয়ে মাথা ঘামানো শুরু করে দিয়েছো। এই বই হচ্ছে তাদের জন্য যারা আরেক পা সামনে এগোতে চায়। আমরা দেখবো এই সব প্রশ্নের কোন উত্তর পাওয়া যায় কিনা ফেলুদা বা ব্যোমকেশের মতো মগজাস্ত্র ব্যবহারের মাধ্যমে। তো ফেলুদা কিভাবে চিন্তা করে? যখন ফেলুদা কোন রহস্যের মুখোমুখি হয়, তখন সে তার যুক্তির ক্ষমতা প্রয়োগ করা শুরু করে। যত্ন নিয়ে তথ্যপ্রমান ঘেঁটে, যুক্তিগুলো কষ্টিপাথরে যাচাই করে, যতক্ষন না সে নিশ্চিত হয় সে উত্তর পেয়েছে ততক্ষন চিন্তা চালিয়ে যায়। ফেলু মিত্তির কখনো কাঁচা কাজ করে না।
দার্শনিকরাও একইভাবে চিন্তা করের চেষ্টা করেন। তাদের পদ্ধতিটা হচ্ছে ঠান্ডা মাথায়, শান্ত হয়ে যতটুকু সম্ভব কোনটা সবচাইতে সম্ভাব্য সত্য সেটা বের করার চেষ্টা করা। তবে বলা বাহুল্য, তুমি হয়ত এই বইয়ে বলা সব রহস্যের সমাধান করতে পারবে না। কিন্তু আমি নিশ্চিত এর কয়েকটা তুমি সমাধান করে ফেলতে পারবে।
আর সবার মতোই, আমিও ভুলের উর্ধে নই। বইটা পড়তে পড়তে তুমি হয়তো কোথাও কোথাও আমার সাথে দ্বিমত পোষন করবে। এটা ভালো লক্ষন। দর্শনের মূল ধারণাটা হচ্ছে - নিজের চিন্তা নিজে করা। অন্যের কথা শুনেই বিশ্বাস না করা। নিজে নিজে চিন্তা করে বের করো কোনটা সত্য হবার সম্ভাবনা বেশী।
যখন তুমি দার্শনিকের মতো চিন্তা করবে, তখন তুমি যেন হয়ে যাচ্ছো সার্কাসের এক দড়াবাজীকর। উচুতে বাঁধা দড়ির উপর দিয়ে হাঁটছো, কিন্তু পড়ে গেলে নিচে কোন জাল নেই তোমাকে রক্ষা করার মতো। কারণ যেসব জিনিসকে আমরা স্বাভাবিক বলে ধরে নিই সেগুলোও প্রশ্নের সম্মুখিন হয়ে পড়ে এভাবে চিন্তা করলে। কেউ কেউ খুব অস্বস্তিতে পড়ে যায় যখন তাদের স্বাভাবিক, দৈনন্দিন বিশ্বাসগুলো প্রশ্নের সম্মুখিন হয়ে পড়ে।। কিন্তু তুমি যদি আমার মতো হয়ে থাকো, তাহলে আমার বিশ্বাস তুমি দার্শনিকের মতো চিন্তা করাটা বেশ উপভোগ করবে। গোয়েন্দা গল্পের রহস্য এডভেঞ্চারে জড়িয়ে পড়ার মতোই মজা পাবে।
তাহলে রেডি হয়ে যাও চিন্তার সবেচাইতে বড় বড় এডভেঞ্চারে ঝাপিয়ে পড়ার জন্যে।

শুরু হয়ে গেছে বহু আকাঙ্ক্ষিত "অবরুদ্ধ নিশীথ'' বইয়ের প্রি-অর্ডার। বই : অবরুদ্ধ নিশীথ লেখিকা : তেজস্মিতা মর্তুজা🏷️মুদ্রিত ...
01/02/2026

শুরু হয়ে গেছে বহু আকাঙ্ক্ষিত "অবরুদ্ধ নিশীথ'' বইয়ের প্রি-অর্ডার।

বই : অবরুদ্ধ নিশীথ
লেখিকা : তেজস্মিতা মর্তুজা
🏷️মুদ্রিত মূল্য: ১৩২০৳
প্রি-অর্ডার মূল্য ৯২০৳

পৃষ্ঠা সংখ্যা 👉 ৭৭০ (কমবেশি হতে পারে)
বইয়ের সাইজ 👉 রয়্যাল

❤️‍🔥 প্রি অর্ডার করলে স্পেশাল বুকমার্ক ফ্রি পাবেন।
★রঙিন চিঠি
★হাইলাইটার
★নোটবুক
★গিফটবক্স প্যাকিং
★চাবির রিং

ফ্ল্যাপ:
বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ তখন টালমাতাল, অস্থির। সে সময় দিনাজপুর হাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এক অঘটন ঘটল। সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী মাহেজাবিণ আরমিণ অন্তূ সিনিয়রের এগিয়ে দেয়া সিগারেট পায়ে পিষে দিল। সে তখন জানে না, তার সিনিয়র জেলা-ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি। এই ক্ষুদ্র প্রতিবাদ তাকে ক্রমশ এগিয়ে দেয় এক অনিশ্চিত পরিণতির দিকে। পথে সে একটি সমাজ, বাঁধনহারা মানুষের কাফেলা ও একটি রাজনীতি দেখে। যে নীতির সবচেয়ে বড় নীতি হলো, এখানে কোনো নীতি নেই।

অন্তূ আইনজীবী হতে চায়; অন্তূ থেকে অ্যাডভোকেট মাহেজাবিণ হওয়ার পথে তাকে হারাতে হয় সমাজে সম্ভ্রম, ছেড়ে দিতে হয় আব্বুর হাত, এরপর হারানোর এই প্রবাহ থামার নয়। আব্বুকে ছাড়া রাস্তা পার হতে না জানা অন্তূকে একা পেরিয়ে যেতে হয় জীবনের অন্ধ-গলি, প্রভাবশালীদের থাবা। এই পথে কিছুদূর এগিয়ে সে আবিষ্কার করে এক কৃষ্ণগহ্বর। যেখানে আলো, সময়, নীতি সব বিলীন। সেই গহ্বরে প্রবেশ করে সে দেখতে পায় সময়ের এলোমেলো ঝড়–১৯৭১-এর রক্ত, ১৯৭৫-এর মতাদর্শ, ১৯৮৭-এ জন্ম নেয়া এক শিশুর পাপীষ্ঠ হয়ে তার সামনে বসার গল্পে আরও কতক সময়ের অস্থির আবর্তন।

এই উপাখ্যান অন্তূর নয়, কোনো একক চরিত্রের নয়। অসংখ্য চরিত্র ও তাদের প্রত্যেকের সতন্ত্র ধ্বংসপ্রাপ্তির ধারায় তরান্বিত হয়ে ছে একেকটি অবরুদ্ধ নিশীথ। নিশীথের অন্ধকার, রাজনীতি-অবরোধ এবং আইনও এখানকার এক টুকরো ক্ষুধার্ত চরিত্র। অন্তূ সমাজকে একটি সাদা পায়রার খোলা ডানা হিসেবে দেখতে চায়। আইনজীবী হয়ে মজলুমকে বিচার ও জালিমকে দণ্ড দিতে চায়। তবে যখন মজলুম ও জালিম আলাদা-দুজন নয়, সেই একজনের প্রাপ্য কী? বিচার না দণ্ড–এমন বহু প্রশ্ন, পতন-উত্থানের আখ্যান অবরুদ্ধ নিশীথ!

অর্ডার করতে ভিজিট করুন-

চলে আসছে দরবারে দিল প্রি-অর্ডার.
01/02/2026

চলে আসছে দরবারে দিল প্রি-অর্ডার.

অপেক্ষার পহর শেষ হচ্ছে কাল -
31/01/2026

অপেক্ষার পহর শেষ হচ্ছে কাল -

পীর এ কামিলের ব্ল্যাক এডিশনের সাথে উপহার হিসেবে থাকবে এই এস্থেটিক ডার্ক নোটবুকটি। মোটা কাগজের ৮০ পৃষ্ঠার প্রিমিয়াম নোটবু...
30/01/2026

পীর এ কামিলের ব্ল্যাক এডিশনের সাথে উপহার হিসেবে থাকবে এই এস্থেটিক ডার্ক নোটবুকটি। মোটা কাগজের ৮০ পৃষ্ঠার প্রিমিয়াম নোটবুক। আর লেখার জন্য থাকবে সাদা জেল পেন । এর সাথে বুকমার্ক ত থাকছেই।

ডার্ক এডিশন একদম লিমিটেড থাকবে। আগামীকাল থেকে সকল বুকশপ বা আমাদের পেজেও বুকিং দিতে পারবেন।

যথারীতি বইটির পরিবেশক হিসেবে থাকছে উপকথা প্রকাশন।

আর মাত্র ৩ দিন বাকি🫶
28/01/2026

আর মাত্র ৩ দিন বাকি🫶

ভালোবাসা থেকে বিশ্বাসঘাতকতা,বিয়ে থেকে ডিভোর্স,মাতৃত্ব থেকে যুদ্ধ—সবকিছু পেরিয়ে দাঁড়িয়ে থাকার নামই জীবন।সমাজ যাকে “ডিভোর্...
28/01/2026

ভালোবাসা থেকে বিশ্বাসঘাতকতা,
বিয়ে থেকে ডিভোর্স,
মাতৃত্ব থেকে যুদ্ধ—
সবকিছু পেরিয়ে দাঁড়িয়ে থাকার নামই জীবন।
সমাজ যাকে “ডিভোর্সী” বলে তকমা দেয়,
সেই নারীই হয়ে ওঠে সবচেয়ে সাহসী যোদ্ধা।
যে নারী সব সহ্য করে, কিন্তু সন্তানের প্রশ্নে পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াতে পারে।
প্রেম, আবেগ, নির্যাতন, ধর্ষণ আর প্রতিরোধ—
মোহিনীর গল্পে উঠে এসেছে এক নারীর অপ্রত্যাশিত জীবনসংগ্রাম।

📘 বই: অপ্রত্যাশিত জীবন
✍️ লেখক: জেরিন সুলতানা আলো
🏢 প্রকাশন: অনুজ প্রকাশন

27/01/2026

উইশলিস্ট বলার দায়িত্ব আপনার,গিফট করার দায়িত্ব আপনার ট্যাগলিস্টের ৩য় ব্যক্তির ❤
মেনশন করে এখনি আপনার পছন্দের বইটি আদায় করে নিন 😌

যাদের ভালো রাখতে আমার এত আয়োজন, তারাই আমার ধ্বংসের কাণ্ডারী।বই- মেঘের ওপর বসতবাড়ি লেখক- তানভীন আরা সুইটিজনরা- রোমান্টিক ...
27/01/2026

যাদের ভালো রাখতে আমার এত আয়োজন, তারাই আমার ধ্বংসের কাণ্ডারী।

বই- মেঘের ওপর বসতবাড়ি
লেখক- তানভীন আরা সুইটি
জনরা- রোমান্টিক থ্রিলার
প্রকাশন- অনুজ প্রকাশন।

#চলছে_প্রি_অর্ডার।

Address

Bangla Bazar
Dhaka

Telephone

+8801317466054

Website

Alerts

Be the first to know and let us send you an email when Quality Book shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category