Chakroborty family

Chakroborty family মনের কথা ইচ্ছা প্রকাশ করতে পারবেন।

13/10/2025
মেয়েদের বিয়ের পরে মেয়েদের বাবারা অদ্ভুত সব আচরণ করে।এই যেমন-----নিয়ম করে তিনবেলায় ফোন দিয়ে শুনতে চাইবে,মা তুই কেমন আছিস?...
21/10/2024

মেয়েদের বিয়ের পরে মেয়েদের বাবারা অদ্ভুত সব আচরণ করে।এই যেমন---

--নিয়ম করে তিনবেলায় ফোন দিয়ে শুনতে চাইবে,
মা তুই কেমন আছিস???
--বিয়ের আগে রান্না না করতে জানা মেয়েটা,
প্রতিদিন কি তরকারি রান্না করেছে বাবা সেটাও শুনবে...
--মাঝে মাঝে হাসির ছলে জিজ্ঞাসা করবে--
"মা,জামাই তোর যত্ন নেয় তো...?"
--কিছুদিন পর পর মেয়েকে প্রশ্ন করবে-
"তুই করে আসবি রে মা???"
--মেয়ের বাড়ি আসার তারিখ ঠিক হলেই,
আদুরে মেয়েটার সব পছন্দের খাবার গুলো বাসায় এনে মজুদ করবে..

--মেয়ের যেদিন আসার কথা থাকবে,তার দুই-তিন দিন আগে থেকেই বাবা ছোটদের মতন প্রফুল্ল থাকে..
--মাঝে মাঝে মেয়ের মাকেই গলা টান করে করে বলে ওঠে--"আমার মেয়ে আসছে অমুক দিন.."
--সেই কাঙ্খিত দিন চলে এলেই,বাবা সকাল থেকে বারান্দায় পেতে রাখা চেয়ার পেতে বসে মেয়ের মুখটা আগে দেখার অপেক্ষা করে...
--মেয়েকে গেটের কোণায় পা রাখতে দেখলেই,
এক ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে খুশিতে চোখে জল আনবে...
--যেটুকু সময় মেয়ে বাবার বাড়িতে থাকে,মেয়ের উপর পুরো অধিকার যেন বাবা খাটাতে চায়..
--অল্প সময়ের ছুটি শেষে মেয়েটা যখন আবার শ্বশুরবাড়িতে ফিরে যায়,পাগল বাবা মন খারাপ করে বসে থাকে দীর্ঘ সময়...
--মেয়ে সেখানে ফিরে যেতে না যেতেই বাবা ফোন করে অবুঝের মতন প্রশ্ন করে,"মা তুই আবার কবে আসবি...?"

এই বিষয় গুলো যে একটা মেয়ের জীবনে কতটা অনুভবের,কতটা দরদের এবং কতটা মূল্যবান সে কেবল একটা মেয়েই জানে....
মেয়ের প্রতি বাবার অদ্ভুত রকমের সুন্দর এই সম্পর্কের টান টা মেয়েরা চিরকাল অনুভব করে...
মেয়ের বিয়ে হয়ে গেলে,মেয়ের ব্যাপারে মায়েরা অনেক কিছুই বুকে পাথর চাপা রেখে সহ্য করতে পারে..কিন্তু বাবা গুলোর ছেলেমানুষী বেড়ে যায়।🥰🥰
আর কখনো বাবা আমার পচ্ছন্দের খাবার নিয়ে আমার আসার অপেক্ষা করবে না💔😢কখনো বাবা কল করে বলবে না কতদিন মুখটা দেখি না মা 💞💞কবে আসবি মা😢বড্ড মনে পড়ে বাবা ❤️অনেক ভালোবাসি বাবা❤️

সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য খাবার নিয়ে আয়।শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে- ভাই কেমন আছেন?ঘোড়া চিন্তা করে- যে শিয়াল খ্যাক খ...
08/09/2024

সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য খাবার নিয়ে আয়।

শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে- ভাই কেমন আছেন?
ঘোড়া চিন্তা করে- যে শিয়াল খ্যাক খ্যাক করা ছাড়া কোনো কথা বলে না- সে আজ এতো মধুর স্বরে ডাকছে কেন?
নিশ্চয়ই কোনো বদ মতলব আছে।
ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না।

শিয়াল এবার ময়ুরীর কাছে গিয়ে বলে- দিদিমনি কেমন আছো। দেখতে খুবই মিষ্টি লাগছে।
ময়ুরীও বুঝতে পারে- শিয়ালের মুখে মিষ্টি বচন। নিশ্চয়ই লক্ষণ ভালো না।
সে ও সাড়া দেয় না।

শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে- বাহ! তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে।
এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিলো।
তোমাকে আর কষ্ট করতে হবেনা। রাজার বয়স হয়ে গেছে।
তিনি অবসরে যাবেন। আর তোমাকে রাজা বানাবেন।
চলো আমার সাথে সিংহাসনে চলো।

গাধা খুব খুশি হয়। শিয়ালের সাথে সিংহাসনে আসে।

সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায়।
কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে।

শিয়াল গাধার কাছে এসে বলে- এতো বোকা হলে রাজা হবে কিভাবে।
রাজা তোমার মাথায় মুকুট পরাবে। কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিকমতো মাথায় বসবে।
তাইতো তোমার কান দুটো তুলে নেওয়া হয়েছে।
কিছু বুঝো না অবুঝ প্রাণী- এটাকে গ্রুমিং বলে।
চলো চলো আমার সাথে চলো। দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে।

গাধা আবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে।
কিন্তু এবারও পালিয়ে বাঁচে।

শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে- আবারও ভুল করলে।
লেজ থাকলে রাজ সিংহাসনে বসবে কিভাবে।
তাই তোমার লেজটা খসানো হয়েছে।
অবুঝ প্রাণী দূরদর্শী চিন্তা করতেই পারোনা।
এটা হলো আলট্রা গ্রুমিং। মানে একেবারে ফাইনাল টাচ।
চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো।

গাধা আবারও সিংহাসনে আসে।
এবার আর সে বাঁচতে পারে না।
সিংহের থাবায় তার ক্ষত বিক্ষত দেহ খানা মাটিতে পড়ে আছে।
সিংহের দাঁতে মুখে রক্তের দাগ।

শিয়াল সিংহকে বলে - মহারাজ এতো কষ্ট করে আপনি খাবেন।
মাথাটা আমাকে দেন। সুন্দর করে প্লেটে সাজিয়ে দেই।
শিয়াল গাধার ব্রেণটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয়।
সিংহ বলে- ব্রেণ কোথায়।
শিয়াল বলে- মহারাজ যে বারবার ধোকা খেয়েও আপনার কাছে এসেছে- আপনি কি মনে করেন তার ব্রেণ বলে কিছু আছে।

গাছের ডালের উপর থেকে ময়ুর বলে-
তার ব্রেণ ঠিকই আছে। কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি।

প্যাঁচা তার সন্তানকে বলে -এই ঘটনা থেকে তোমরা কি শিখলে?

শিখলামঃ
হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার গোপন দূরভিসন্ধি আছে।
এটাও শিখলাম- যার যে কাজ তাকে সেটাই করতে হয়। অন্যের কুমন্ত্রণা শুনতে হয়না।
লোভের ফল কখনো মিষ্টি হয়না।
সাদাসিদা হওয়া ভালো। কিন্তু বোকা হওয়া ভালো না।
সবচেয়ে বড় জিনিস যেটা শিখলাম তা হলো- প্রতারকদের একবার বিশ্বাস করা যায়। কিন্তু বারবার বিশ্বাস করা যায় না।
যে অতি বিশ্বাস করে সে ঠকেছে। আর নিজের জীবন দিয়ে তার বিশ্বাসের মর্মন্তুদ পরিসমাপ্তি ঘটেছে।

আমার একটা বিষয় নিয়ে পোস্ট দেখলে খুব হাসি পায়। সেটা হলো প্রেম ভালোবাসা। আমি কখনো কাউকে এই বিষয়ে এডভাইস ও দেই না,,,,আম...
22/06/2024

আমার একটা বিষয় নিয়ে পোস্ট দেখলে খুব হাসি পায়। সেটা হলো প্রেম ভালোবাসা। আমি কখনো কাউকে এই বিষয়ে এডভাইস ও দেই না,,,,
আমার 6 বছর এর একটি মিশ্টি প্রেম ছিল।।
কতই‌ না ভালো বাসছিল।।। অনেক কেয়ারিং,ও ছিল বটে। কত কি না করেছি অর জন্য।
ছেলেটা খুব গরিব ছিল আমাদের পারিবারিক অবস্থা থেকে। সেটা মেটার না,, ভালো বাসাটাই বড় কথা,😁 আমার বড় দাদা, বাবা‌ টাকা পাঠাতো পড়াশোনা র জন্য আর আমি সেখান থেকে আমার ভালবাসা র মানুষ টাকে হেল্প করতাম। তার মেস খরচ কিছু টা আর গিফট দিতাম। এমন না যে সব খরচ আমি দিতাম তবে তার সবসময় বিপদ লেগেই থাকত।😌
একসময় সুদিন ফিরবে তাই আমিও যথাসাধ্য পাশে ছিলাম।

এভাবে 6টা বছর হলো, দুঃখের দিন ফুরালো, একটা 16 তম গ্ৰেডের সরকারি জব পেলো, যদিও জব পাওয়ার বেপার টা গোপন রেখেছিল। কিন্তু তার ফ্রেন্ড রা আমাকে বলেছিল,

তো জব পাওয়ার পর , একদিন হঠাৎ আমাক সবজায়গা থেকে ব্লক করে দিল,,,, আমি নিজেও জানলাম না আমার দোষ কি।।।। ভাবলাম কোনো কারনে রাগ করছে ,,
কিছুদিন পর শুনলাম তার কলিগ এর সাথে এক মাসের প্রেমের বিয়ে ঠিক করছে। মেয়েটা আমার বিষয়ে সব জানে যদি আবার আমি ঐ মেয়ের সাথে যোগাযোগ করি এজন্য আগেই বলে রাখছে,,, ,😁 আমি নাকি তাদের লেভেলের না তাই আমার প্রেমিক লেভেল দেখে বিয়ে করতেছে।
একবার আমার অবস্থা টা ভাবুন ,😢
আমার কি হয়েছিল সেটা আর না বলি। কারন সবাই সীমপেথি দেখাবে কিন্তু আমার মত ফিল করতে পারবে না,,
,,, কিছুদিন পর সুস্থ হওয়ার পর নিজেকে সময় দিলাম,,আর যেহেতু আমার
2d grade er written a tika cilo,, তাই আমিও ভাইভার জন্য সেই প্রস্তুতি নিচ্ছিলাম।
যাইহোক সবশেষে আমিও সাক্সেস। আর বিয়ে টা কাকে করেছি জানেন ,তার বেস্ট ফ্রেন্ড কে, দাদা জানতো তার জন্য আমি কি না করেছি। জব পাওয়ার পর তাকে নিজে থেকে প্রস্তাব দিয়েছি।
ঐ দাদা টা বেকার ছিল তবে অনেক জব এ ভাইভা দেওয়া ছিল। সেও রাজি ছিল, বিয়ের কয়েক মাস পর ফাইনালি সেও কলেজের প্রফেসর হলো সে এখন আমাকে ঘরের লক্ষী বলে।,,, আমি মানলাম ভগবান যা করেন তা আমাদের ভালোর জন্যই। আর এটা ঠিক আমি তা যোগ্য ছিলাম না , আমি এমন ভাল মানুষ এর যোগ্য ছিলাম।

তাই ভালো বাসা হারিয়ে কেউ সুসাইড বা ডিপ্রেশন এ যাবেন না । জীবনে র শেষ চেষ্টা করুন নিজের জন্য। আর একদিন এসব জন্য হাসবেন।

শেষে এটূকুই বলবো, কোনো দোপায়া জীবের উপকার করার আগে চৌদদবার ভাববেন।

গ্রীষ্ম শুধু দাবদাহে পোড়ায় না....প্রকৃতিকেও সাজায় ...
15/05/2024

গ্রীষ্ম শুধু দাবদাহে পোড়ায় না....
প্রকৃতিকেও সাজায় ...

আজকে একটা মেয়ের কষ্টে ভরা কিছু লেখা কপি পোষ্ট করলাম সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন.মেয়েরা  নিজের ঘরেই কতটা অত্যাচার...
10/10/2023

আজকে একটা মেয়ের কষ্টে ভরা কিছু লেখা কপি পোষ্ট করলাম সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন.মেয়েরা নিজের ঘরেই কতটা অত্যাচারীত Everyone
এবারের পূজাতে কিছু ই কেনাকাটা হবে না😭।আমারও না আমার মেয়েটারও না 😭।কারণ আমি ২য় বার কন্যা সন্তানের মা হতে যাচ্ছি তাই পরিবারে অবহেলিত 😭।মাঝে মাঝে মনে হয় মেয়ে হয়ে জন্ম নিয়ে খুব অপরাধ করেছি।আবার জন্ম ও দিয়েছি একমেয়ে,আবার ২য় বারও হচ্ছে মেয়ে। জানিনা আমার সন্তান দের কপালে কি আছে। আমার সন্তান রা দেখছি জন্মের আগে থেকে ই অভাগী নি।ভগবান কে এতো ডাকি ভগবান ও সাথ দেয় না আমার সাথে। এতো অপমান যন্ত্রণা কষ্ট মারধর আর কিচ্ছু সহ্য হয়না জীবনে। গ্রাজুয়েশন কম্পলিট করে ঘরে বসে অত্যাচার সহ্য করছি। পঁচা অশিক্ষিত গ্রাম এখানে টিউশন ও হয়না।আর কেউ পড়লেও টাকা বা প্রাপ্য সম্মান টুকুও দেই না। চাকুরী ও নায় কপালে। হাত খরচের টাকা বা ঠিকমতো পোষাকাশাকও পায়না সংসার থেকে। জীবনে নরক যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। ভেবেছি কোন চাকুরী পেলে বাড়ি থেকে চলে যাবো। কিন্তু ভগবান তাও মিলে চ্ছে না কপালে। আমার আর সহ্য হয় না ভগবান। আমি কি করবো। সবাই একটু প্রার্থনা কোরো আমার আর আমার বাচ্চাদের জন্য 🙏🙏🙏

ভদ্র হয়ে ভীষণ বিপদে আছি,কাউকে তার প্রাপ‍্য গালি টুকুও দিতে পারি না.🙄😌
04/07/2023

ভদ্র হয়ে ভীষণ বিপদে আছি,
কাউকে তার প্রাপ‍্য গালি টুকুও দিতে পারি না.🙄😌

মাটি আর নারীকে প্রত্যেক পুরুষ চিরদিনই নিজের একার মালিকানাতেই পেতে চেয়েছে / গায়ের জোরে, লাঠির জোরে, টাকার জোরে / অথচ কখনো...
26/06/2023

মাটি আর নারীকে প্রত্যেক পুরুষ চিরদিনই নিজের একার মালিকানাতেই পেতে চেয়েছে / গায়ের জোরে, লাঠির জোরে, টাকার জোরে / অথচ কখনোই ভালোবাসার জোরে নয় / হয়তো সেই কারনেই কোনো পুরুষ কোনদিনও কোনো নারীর পুরোপুরি মালিক হতে পারেনি //

Address

গোপালগন্জ
Dhaka

Telephone

+8801671381574

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chakroborty family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share