Faith Ummah Bookshop

Faith Ummah Bookshop always save price.
(5)

যেকোনো ইসলামি বই একেবারে সাশ্রয় মূল্যে।
ছাত্র-ছাত্রীদের জন্য সবসময় সাশ্রয় মূল্যে।
___________
আমাদের সাথে যোগাযোগ করুনঃ
অর্ডার করতে 💬 m.me/faithummahbookshop
অর্ডার করতে 💬 01303640189 (WhatsApp)

আপনি কি মহান আল্লাহ্‌র প্রিয় হতে চান ? ‘কীভাবে আল্লাহর প্রিয় হবো ?’ গ্রন্থটির পাতায় পাতায় পাবেন, আল্লাহর প্রিয় হবার বেশক...
07/09/2026

আপনি কি মহান আল্লাহ্‌র প্রিয় হতে চান ?
‘কীভাবে আল্লাহর প্রিয় হবো ?’ গ্রন্থটির পাতায় পাতায় পাবেন, আল্লাহর প্রিয় হবার বেশকিছু সহজ-সরল আমল । পাবেন এমন বহু চমৎকার নাসিহা, যা অন্তরকে আল্লাহর স্মরণে বিগলিত করবে । আপনাকে অভিমুখী করবে দয়াময়ের দিকে ।

বান্দার সর্বোত্তম জীবন তো তা-ই, যা অতিবাহিত হয় আল্লাহর সান্নিধ্যে। যদি বলেন, আল্লাহ্‌র সান্নিধ্যে কীভাবে জীবন কাটে?
আমি বলব:
– তাঁর আদেশ-নিষেধ মেনে, তাঁর বেঁধে দেওয়া সীমা না ডিঙিয়ে ।
– তাঁর সব ফয়সালা সন্তুষ্টচিত্তে মেনে নিয়ে ।
– নির্জনেও তাঁর আদব বজায় রেখে ।
– সর্বদা হৃদয়ে তাঁর অস্তিত্ব অনুভব করে ।
– তাকদিরের ওপর কোনো আপত্তি না করে ।
হে আল্লাহ্‌র বান্দাগণ দুআ থেকে বিরত হবেন না । সদা ইবাদতে মশগুল থাকুন ! যদি তা অব্যাহত রাখতে পারেন, তিনি আপনার হৃদয়ে তাঁর প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেবেন । তখন আপনি সত্যিকার অর্থেই তাঁর ওপর ভরসা করতে পারবেন । এই ভালোবাসাই আপনাকে পৌঁছে দেবে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে । আর এই হৃদ্যতার ফল আপনি খুব দ্রুতই পেতে শুরু করবেন, ইনশাআল্লাহ্‌ । যা আপনাকে দান করবে সিদ্দিকিনের পুণ্যময় জীবন ।

শাইখ খালিদ আল-হুসাইনান রহ.-এর অমূল্য গ্রন্থ ‘কাইফা নারতাকি ফি মানাজিলিস সায়িরিনা ইলাল্লাহ’-এর সরল অনুবাদ ‘কীভাবে আল্লাহর প্রিয় হবো ?
-
লেখক: শাইখ খালিদ আল হুসাইনান রহ.
অনুবাদ: হাসান মাসরুর
প্রকাশনী: রুহামা পাবলিকেশন
বিষয়: ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা সংখ্যা: ৩৬০
ধরন: হার্ডকভার
প্রচ্ছদ মূল্যঃ ৪৫৫ ৳

তারুণ্যের জোয়ার তাচ্ছিল্যের সাথে ছুড়ে ফেলতে চায় ছকবাঁধা জীবন। দুনিয়াকে উপভোগ করার উদাত্ত আহ্বানে জাহিলিয়াতের স্রোতে ভেসে...
06/09/2026

তারুণ্যের জোয়ার তাচ্ছিল্যের সাথে ছুড়ে ফেলতে চায় ছকবাঁধা জীবন। দুনিয়াকে উপভোগ করার উদাত্ত আহ্বানে জাহিলিয়াতের স্রোতে ভেসে বেড়ায় তারা। ভাসতে ভাসতে কেউ কেউ ডুবে যায় ব্যর্থতা ও হতাশার অতল গভীরে। কেউ বা গিয়ে পড়ে তরীহীন গভীর সমুদ্রে। ভেসে বেড়ায় দিকভ্রান্ত পথিকের মতন। তবে ক্ষতি যা হওয়ার, তা তো হয়েই যায়। লেখক চেষ্টা করেছেন সেই ক্ষতে একটুখানি ওষুধের প্রলেপ দিতে। অগ্নিকুণ্ডের লাভার দিকে ঝাঁকবেঁধে ছুটে চলা কিশোরী-তরুণীদের শাসনের সুরে লেখক বলতে চেয়েছেন—ওরে বোকা! ওটা আলো নয়, আগুন। ওখানে সুখ নেই কোনো, আছে দগ্ধ হওয়ার রসদ।
গদ্যে-পদ্যে-প্রবন্ধে অনবদ্য হয়ে উঠেছে বইখানি। আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থেকে হইহই করে জ্বলন্ত আগুনের দিকে ছুটতে থাকা একঝাঁক তরুণীকে তিনি ফেরাতে চেয়েছেন। লাগাম টানতে চেয়েছেন তাদের পদযাত্রায়। কখনো অনুযোগে, কখনো অনুরোধে, কখনো বা ধমকের সুরে।

ইসলামি জীবনব্যবস্থা স্বয়ংসম্পূর্ণ, পূর্ণাঙ্গ ও কল্যাণময় জীবনব্যবস্থা। অনৈসলামি জীবনব্যবস্থা ঠিক তার বিপরীত। ইসলাম ছাড়া য...
06/09/2026

ইসলামি জীবনব্যবস্থা স্বয়ংসম্পূর্ণ, পূর্ণাঙ্গ ও কল্যাণময় জীবনব্যবস্থা। অনৈসলামি জীবনব্যবস্থা ঠিক তার বিপরীত। ইসলাম ছাড়া যত জীবনব্যবস্থা আছে, সবই অনৈসলামি জীবনব্যবস্থা। ইসলামই একমাত্র জীবনব্যবস্থা, যা শান্তি ও নিরাপত্তা, ইনসাফ ও আদল প্রতিষ্ঠা করে। আর মানবরচিত যত পথ-মত ও মতবাদ আছে, সবই মানব সভ্যতাকে ধ্বংস করে। মনুষ্যত্বকে পিষে ফেলে। মানবরচিত জীবনব্যবস্থার অসারতা, ইসলামি জীবনব্যবস্থার প্রয়োজনীয়তা জানার জন্য ও উপলব্ধি করার জন্য এই কিতাবটি অনেক সহায়ক হবে। ইনশাআল্লাহ।

এই বইয়ের মার্কেটিং অনেকদিন থেকে দেখছি না, যাইহোক কারো সংগ্রহে না থাকলে সংগ্রহ করে ফেলুন।
05/09/2026

এই বইয়ের মার্কেটিং অনেকদিন থেকে দেখছি না, যাইহোক কারো সংগ্রহে না থাকলে সংগ্রহ করে ফেলুন।

05/09/2026

আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা শপথ করে বলবে যে, তারা মুহুর্তকালের বেশী অবস্থান করেনি।

- সুরা রূম আয়াত ৫৫

আনুগত্য ও পরহেজগারির সাওয়াব তো জানি,কিন্তু কী করব, মন যে এ পথে আসেনা।—উর্দু কবিতা থেকে।
03/09/2026

আনুগত্য ও পরহেজগারির সাওয়াব তো জানি,
কিন্তু কী করব, মন যে এ পথে আসেনা।

—উর্দু কবিতা থেকে।

আমরা যখন একটি বাড়ি নির্মাণের পরিকল্পনা করি, তখন কি প্রথমেই ইট বসানো শুরু করি? না। তার আগে প্রয়োজন হয় একটি সুপরিকল্পিত নক...
02/09/2026

আমরা যখন একটি বাড়ি নির্মাণের পরিকল্পনা করি, তখন কি প্রথমেই ইট বসানো শুরু করি? না। তার আগে প্রয়োজন হয় একটি সুপরিকল্পিত নকশা, একটি কাঠামো, একটি ভিত্তি। সেই নকশার উপর নির্ভর করেই নির্ধারিত হয়-কোথায় বেডরুম হবে, কোথায় রান্নাঘর, কোথায় বারান্দা, কত তলা হবে, কোন দেওয়াল কতটুকু জায়গা নেবে। প্রথমে গড়ে ওঠে ভিত্তি, তারপর ধাপে ধাপে সম্পূর্ণ হয় পুরো ভবন।

এখন কেউ যদি একতলা নির্মাণের পর হঠাৎ সাততলার একটি কক্ষ বানাতে চায়, তাহলে কি তা সম্ভব? কখনোই নয়। কারণ একটি ভবনের প্রতিটি অংশ পরস্পরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। একটি ইটের উপর আরেকটি ইট হিসাব করে বসানো হয় বলেই একটি পূর্ণাঙ্গ স্থাপনা দাঁড়িয়ে যায়।

ঠিক তেমনি কুরআনের আয়াতগুলোর মধ্যেও রয়েছে বিস্ময়কর সংযোগ, নিখুঁত বিন্যাস এবং গভীর সামঞ্জস্য। প্রতিটি আয়াত এমনভাবে স্থাপন করা হয়েছে যেন তা তার নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও মানানসই হতো না। আমরা যখন কুরআনের গঠন ও কাঠামো নিয়ে চিন্তা করি, তখন সত্যিই অভিভূত হয়ে যাই।

কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো-দীর্ঘ ২৩ বছরে যে ধারাবাহিকতায় কুরআন নাজিল হয়েছে, আমাদের হাতে থাকা কুরআনের বর্তমান বিন্যাস সেই অবতীর্ণ হওয়ার ক্রম থেকে সম্পূর্ণ ভিন্ন।

বিষয়টি বুঝতে একটি ভবনের উদাহরণ কল্পনা করুন। ধরুন, কুরআনের ৩০ পারা হলো একটি ৩০ তলা ভবন। প্রতিটি তলা একেকটি পারা। প্রতিটি তলায় যেমন বিভিন্ন ঘর থাকে-বেডরুম, ড্রয়িংরুম, রান্নাঘর, বারান্দা-তেমনি প্রতিটি পারায় রয়েছে ভিন্ন ভিন্ন সুরা ও বিষয়বস্তু। আর সেই ঘরগুলোর প্রতিটি ইট যেন একেকটি আয়াত।

অনেকগুলো ইট মিলে যেমন একটি কক্ষ তৈরি হয়, তেমনি বহু আয়াত মিলে গড়ে ওঠে একটি সুরা। আবার একাধিক সুরা মিলেই গড়ে ওঠে কুরআনের মহিমান্বিত কাঠামো।

এখন ওহি নাজিলের ধারার দিকে তাকান। প্রথমে নাজিল হলো সুরা আল-আলাক-এর প্রথম পাঁচটি আয়াত-যেন ৩০ তলার একটি কক্ষে প্রথম কয়েকটি ইট বসানো হলো। এরপর সময়, ঘটনা ও প্রয়োজন অনুসারে বিভিন্ন আয়াত নাজিল হতে থাকল। কখনো যেন ৫ তলার একটি রান্নাঘরে কয়েকটি ইট বসানো হচ্ছে, কখনো ২১ তলার একটি কক্ষ নির্মাণ হচ্ছে, আবার কখনো অন্য কোনো তলার দেওয়াল সম্পূর্ণ করা হচ্ছে।

এভাবে দীর্ঘ ২৩ বছর ধরে বিচ্ছিন্ন সময় ও বিচিত্র ঘটনার প্রেক্ষাপটে আয়াতগুলো নাজিল হতে থাকল। আর যখন সর্বশেষ আয়াত অবতীর্ণ হলো, তখন মানবজাতি যেন বিস্ময়ের সঙ্গে দেখতে পেল-একটি অসাধারণ সুসংগঠিত, সুষম ও সুপরিকল্পিত "ভবন” তাদের সামনে দাঁড়িয়ে আছে!

সুবহানাল্লাহ!

এটি কোনো এলোমেলো সংকলন নয়। সাহাবায়ে কেরামের কাছে কুরআন কখনো বিচ্ছিন্ন মনে হয়নি, কারণ তারা ওহির ধারাবাহিকতা প্রত্যক্ষ করেছিলেন। আর আজ আমাদের সামনে যে বিন্যাসে কুরআন রয়েছে, সেটিও মোটেও বিচ্ছিন্ন নয়; বরং এক গভীর নকশা, নিখুঁত বিন্যাস ও অলৌকিক সামঞ্জস্যের সাক্ষ্য বহন করে।

কুরআনের নকশা এতটাই নিখুঁত যে একটি আয়াতও তার স্থান থেকে এদিক-সেদিক হয়নি। এর ভেতরে নেই কোনো অসংলগ্নতা, নেই কোনো অপ্রাসঙ্গিকতা। বরং প্রতিটি আয়াত, প্রতিটি সুরা, প্রতিটি বিষয় একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

এখন প্রশ্ন হলো-রাসুল একজন মানুষ ছিলেন, যিনি ২৩ বছরে বিভিন্ন পরিস্থিতিতে এই আয়াতগুলো শুনিয়েছেন, তিনি কীভাবে এমন এক বিস্ময়কর কাঠামো উপস্থাপন করতে পারলেন, যা আজও গবেষকদের হতবাক করে দেয়?

31/08/2026

কোনো ব্যক্তি দীর্ঘ সফরে থাকে, ধূলি ধূসরিত দেহ ও এলোমেলো চুল, তার হাত দু’টি আকাশের দিকে বাড়িয়ে দিয়ে সে দু‘আ করতে থাকে, হে আল্লাহ! হে আল্লাহ।

অথচ তার দু'আ কবুল হয়না। কে এই ব্যক্তি?

30/08/2026

দুনিয়া বিষাদ! প্রিয় রাসুল صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ছাড়া।

যারা আকিদাহ সম্পর্কে শুধুমাত্র সমাজে প্রচলিত কিছু ভ্রান্ত বিশ্বাস,  কিংবা আল্লাহর অস্তিত্ব কে নিয়ে একটা নিদৃষ্ট জায়গায় স...
30/08/2026

যারা আকিদাহ সম্পর্কে শুধুমাত্র সমাজে প্রচলিত কিছু ভ্রান্ত বিশ্বাস, কিংবা আল্লাহর অস্তিত্ব কে নিয়ে একটা নিদৃষ্ট জায়গায় সীমাবদ্ধ মনে করেন তারা এটা অবশ্যই পড়বেন।

এবং যাদের আকিদাহ সম্পর্কে ভালো জ্ঞান রাখেন তাদের জ্ঞান বাড়ানোর উদ্দেশ্য অবশ্যই পড়া উচিত। (জেনারেল দের জন্য বিশেষ করে)

আকিদাহ ও সভ্যতা বলতে দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত এটা না পড়লে অস্পষ্টতা থেকে যাবে।

আমাদের প্রিয় শাইখ প্রিয় আলিমের বই মার্কেটে থাকবে আর সেটা মূল্য কম হবে না এটা হয়না। আমাদের অন্যান্য বই যেমন ছাড়ে থাকবে তার থেকেও বেশি ছাড়ে সাশ্রয় মূল্যে পাবেন এটা সবসময় ইন শা আল্লাহ।

Address

Faith Ummah Bookshop
Dhaka

Telephone

+8801304938564

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faith Ummah Bookshop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faith Ummah Bookshop:

Shortcuts

Share

Category