Kids Islamic books

Kids Islamic books সন্তানদের শুরুটা হোক ভালো বই পড়ার অভ্যাস দিয়ে। বই হোক আগামীর ভবিষ্যত গড়ার কারিগরদের নিত্য সঙ্গী।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো নিয়ে গভীর থেকে গভীরে গিয়ে ভাবতে আর লিখতে আমার বরাবরই ভালো লাগে। প্রত্যেকটা নামের সুক...
11/05/2026

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো নিয়ে গভীর থেকে গভীরে গিয়ে ভাবতে আর লিখতে আমার বরাবরই ভালো লাগে। প্রত্যেকটা নামের সুক্ষ্ম থেকে সুক্ষ্ম অর্থগুলো যখন পড়ি, আমার ঈমান যেন আরও মজবুত হয়, আরও পোক্ত হয়, সুবহানাল্লাহ!

আল হাদী, আস সামাদ, আস সামী, আল বাসীর, আল ওয়াকিল, আল মুতাকাব্বির—এই নামগুলোর অর্থ কেউ যদি গভীরে গিয়ে না পড়ে, কখনোই বুঝতে পারবে না যে জ্ঞানের কী এক রত্ন ভাণ্ডার, কী এক মহাসমুদ্র সমান মণিমুক্তো লুকিয়ে আছে এই নামগুলোর মাঝে! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি!

আল্লাহর নামগুলোকে গভীরভাবে জানার যাত্রাটা ছিল আমার জীবনের সেরা একটা যাত্রা, এবং আমি নিত্যদিন এই যাত্রার ভেতরেই আছি বলা চলে। প্রায় প্রতিদিনই আল্লাহর নামগুলোকে নতুনভাবে, নতুন আঙ্গিকে, নতুন করে আবিষ্কার করি, আলহামদুলিল্লাহ।

এমন ভীষণ ভালোলাগা থেকে, ছোটদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোকে নিয়ে লিখবার তাড়না পেয়েছিলাম৷ আমার সন্তানদের আমি ঠিক যেভাবে আল্লাহর নামগুলোর সাথে পরিচিত করাই, ঠিক সেভাবে—একই ধাঁচ আর একই ভঙ্গিমায় লিখেছি ‘আল্লাহর সুন্দর সুন্দর নাম’ সিরিজটি। চারটা বইতে তুলে এনেছি আল্লাহর ১২ টি পবিত্র নামের বর্ণনা৷ একদম শিশুতোষ ঢঙে।

সিরিজটির অন্যতম আকর্ষণ হলো—বইগুলোর প্রত্যেকটা পাতায় ছোটরা খুঁজে পাবে চোখজুড়ানো সব ইলাস্ট্রেশান। ছোটরা তো বটেই, বইয়ের ছবি আর কথাগুলো মন কাড়বে বড়দেরও, ইন শা আল্লাহ।

‘আল্লাহর সুন্দর সুন্দর নাম’ সিরিজটি প্রকাশ করেছে ছোটদের বই নিয়ে কাজ করা স্বনামধন্য প্রকাশনি Sukun Kids 💚

বইটি সংগ্রহ করতে মেসেজ করুন ইনবক্সে

প্রিয় অভিভাবক, আমাদের হাতে চলে এসেছে 'ছোটদের হজ্জ অ্যাক্টিভিটি' বইটি!পুরো জিলহজ্জ জুড়ে বইটি পাওয়া যাবে ২০% ছাড়ে, মাত্র ১...
03/05/2026

প্রিয় অভিভাবক, আমাদের হাতে চলে এসেছে 'ছোটদের হজ্জ অ্যাক্টিভিটি' বইটি!

পুরো জিলহজ্জ জুড়ে বইটি পাওয়া যাবে ২০% ছাড়ে, মাত্র ১৮০ টাকায়। হজ্জের পবিত্র বিধান সম্পর্কে বিস্তর ধারণা পেতে বইটির জুড়ি মেলা ভার।

আপনার সন্তানের কাছে হজ্জের পবিত্রতাকে জীবন্ত করে তুলতে সংগ্রহ করছেন তো বইটি?
সুকুন পাবলিশিং
শব্দে আঁকা স্বপ্ন...

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক ❤️
20/03/2026

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক ❤️

ছোটদের আখলাক সিরিজের পাঠচক্র।ছবি কৃতজ্ঞতা: Md Sabber Hossian
17/03/2026

ছোটদের আখলাক সিরিজের পাঠচক্র।
ছবি কৃতজ্ঞতা: Md Sabber Hossian

25/02/2026

শিশুদের মোবাইল আসক্তির বিকল্প মাধ্যম। ০-৫ বছরের শিশুর জন্য।

21/01/2026

রজবের চাঁদ ডুবে, গতকাল দেখা দিয়েছে পবিত্র শাবান মাসের চাঁদ। আজ শাবানের দ্বিতীয় দিন। কাঙ্খিত রামাদান মাসের আর একমাসও বাকি নেই।

দ্বীনের পরিপূর্ণ বুঝ আসার আগে রামাদান মাসের মর্যাদা সেভাবে বুঝতে পারতাম না। রামাদানকে নিয়ে থাকত না কোনো বাড়তি উদ্যম, উদ্যোগ কিংবা প্রস্তুতির আয়োজন। আলহামদুলিল্লাহ, দ্বীনের বুঝ পাওয়ার পর, আমলের মাঝে তৃপ্তি আর স্বাদ খুঁজে পাওয়ার পর থেকে সারাবছর চাতক পাখির মতো চেয়ে থাকি—কবে আসছে রামাদান।

প্রায় প্রত্যেক বছর রামাদানকে ঘিরে কতো কতো পরিকল্পনা করে রাখি—এবারের রামাদানকে এভাবে কাটাব, ওভাবে কাটাব। কিছুটা হয়তো পারি; অধিকাংশ সময়েই পরিকল্পনা সম্পূর্ণ করা হয় না। তারপর যখন রামাদান চলে যায় জীবন থেকে—একরাশ বেদনা এসে ভর করে মনে। রামাদানকে হারিয়ে ফেলার যন্ত্রণা পীড়া দেয় সতত। বার বার মনে হয়—ফেইসবুক একটু কম ব্যবহার করলেই পারতাম, অমুক কাজে সময় একটু কম ব্যয় করলেই পারতাম, প্রতি রাতে কিয়ামুল লাইল আরও দুই রাক’আত করে বাড়তি পড়তে পারতাম।

‘এই পারতাম’—এর আফসোস নিয়ে কেটে যায় একটা বছর৷ তারপর আবার আসে নতুন আরেকটা রামাদান।

হয়তো-বা পরিকল্পনামাফিক রামাদানকে উদযাপন করতে পারি না, তবে প্রত্যেক বছর রামাদানকে ঘিরে যে আশা-আকাঙ্খা আর প্রত্যাশার বীজ বুনি, যে উদ্যম, উদ্যোগ আর আয়োজনের খতিয়ান তৈরি করি—এতেও একটা প্রশান্তি পাই, আলহামদুলিল্লাহ।

রামাদান আবারও দোরগোড়ায়। আমাদের কি সময় হবে এই মাসটাকে বরণ করার জন্য নিজেদের পরিকল্পনাগুলো সাজিয়ে নিতে?

খ.

রামাদানকে বরণ করা মানে ফুলের ডালি হাতে নিয়ে ‘এসো হে রামাদান এসো এসো’ বলা নয়। রামাদানকে বরণ করতে হয় ঈমানে টইটম্বুর হৃদয়, আমলে সুবাসিত দেহ আর মন এবং তাওয়াক্কুলে ভরা অন্তর নিয়ে।

শাবান মাস মাত্রই ঢুকল। আপনি কি জানেন, শাবান মাসের প্রথম অর্ধে (প্রথম ১৫ দিন) নবিজি সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম অনেকবেশি সিয়াম রাখতেন? রামাদানের প্রস্তুতি হিশেবে এভাবে আমল করতেন। শরীরকে প্রস্তুত করতেন রামাদানের দিনগুলোর জন্য।

চলুন, আজ বসে আমরাও একটা রামাদান পরিকল্পনা করে ফেলি। শাবান মাসটাকে সর্বোচ্চ ব্যবহার করি। অধিকবেশি সিয়াম রাখি, কিয়ামুল লাইলে (তাহাজ্জুদ) উঠি, বেশি নফল আমল করি, যিকির আযকারে বেশি সময় ব্যয় করি, কুরআনের তিলাওয়াত বাড়িয়ে দিই।

জীবন থেকে আমি অন্তত চারজন মানুষকে হারিয়ে ফেলেছি, যারা গত রামাদানেও আমাদের মাঝে ছিল। কে জানে, আগামি রামাদানে হয়তো আমি, আপনি, আমরা না-ও থাকতে পারি। এমন কি হতে পারে না যে—এটাই আমাদের জীবনের শেষ রামাদান?

গ.

অনেকেই রামাদান মাসের প্রস্তুতির জন্য কী পড়া যায় সে সম্পর্কিত বইয়ের খোঁজ করেন।

Sukun Publishing থেকে রামাদানের উপরে তিনটা অসাধারণ বই প্রকাশিত হতে যাচ্ছে—

১. শাবানে মুমিনের প্রস্তুতি ( লেখক ড. মুহাম্মাদ আদ দুবাইস)

২. মুমিনের রামাদান প্রস্তুতি ( লেখক ড. মুহাম্মাদ আদ দুবাইস)

৩. যদি হয় জীবনের শেষ রামাদান ( লেখক ড. রাগিব সারজানি)

বই তিনটি রামাদান এবং শাবান মাসকে আমলমুখর, তাকওয়ামুখর করতে সাহায্য করবে, ইন শা আল্লাহ।

এই তিনটি বই একসাথে অর্ডার করলে, তারা ৩৬ পেইজের একটি ‘প্রোডাক্টিভ রামাদান প্ল্যানার’ ফ্রি দিচ্ছে যেটাতে গোটা রামাদান মাসের আমলগুলোকে ট্র‍্যাক করা বা টুকে রাখা যাবে।

ঘ.

একজন সালাফ বলেছিলেন, ‘কবরের বাসিন্দাদের যদি একটা মাত্র রাতের জন্য দুনিয়াতে আসার সুযোগ দেওয়া হতো, তাহলে তারা রামাদান মাসের একটা রাতে আসার সুযোগ চাইতো।’

কবরবাসীদের কাছে যেটা আরাধ্য কিন্তু অবাস্তব স্বপ্ন, আমাদের কাছে সেটা সহজ বাস্তবতা। আমরা তো রামাদানের রাতগুলো পাই, কিন্তু সেভাবে রাতগুলো কাটাই কি?

জনপ্রিয় লেখক আরিফ আজাদ ভাইয়ার নামটি পাঠকমহলে বেশ সুপরিচিত। তার কলমের মায়ায় জড়িয়ে, দ্বীনের পথে ফিরতে শুরু করেছে হাজার হাজ...
26/09/2025

জনপ্রিয় লেখক আরিফ আজাদ ভাইয়ার নামটি পাঠকমহলে বেশ সুপরিচিত। তার কলমের মায়ায় জড়িয়ে, দ্বীনের পথে ফিরতে শুরু করেছে হাজার হাজার মুসলিম। পাঠকদেরকে নিয়মিত চমৎকার সব বই উপহার দিয়ে গিয়েছেন তিনি।

তবে, তার এই বিচরণ কেবল একই ধারার বইয়ের মাঝে থেমে থাকেনি। শিশুদের জন্যও তিনি নিয়ে এসেছেন চমৎকার সব কাজ। আরিফ আজাদ ভাইয়ার কলমে সুকুন পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে চমৎকার দুটি শিশুতোষ সিরিজ - ‘পবিত্র মাসজিদের গল্প’ এবং ‘আল্লাহর সুন্দর সুন্দর নাম’।

সিরিজের প্রত্যেকটি বই শিশুদের কোমল হৃদয়ে বীজ বুনে দিবে দ্বীন ইসলামের এবং জীবনের ফজর ওয়াক্ত থেকেই তাদের জুড়ে দিবে আমাদের মহামহিম রব্বের সাথে। ভাইয়ার প্রথম শিশুতোষ সিরিজ ‘পবিত্র মাসজিদের গল্প’ অভিভাবকদের কাছে বেশ সমাদৃত আলহামদুলিল্লাহ। আর একই ধারা বহাল রেখে দ্বিতীয় সিরিজটিও সকলের কাছে বেশ পছন্দনীয় হয়ে উঠছে।

প্রিয় অভিভাবক, আপনার ছোট্ট সোনামণির জন্য চমৎকার এই সিরিজ দুটি সংগ্রহ করেছেন তো?

আলহামদুলিল্লাহ বইগুলো আমাদের শপে পাবেন।
22/09/2025

আলহামদুলিল্লাহ বইগুলো আমাদের শপে পাবেন।

আলহামদুলিল্লাহ, সিরিজটি অবশেষে প্রকাশিত হলো।

ছোটদের জন্য লিখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলো নিয়ে। মোট চারটে বই। প্রত্যেক বইতে তিনটি করে নাম নিয়ে আছে গল্পধারার বর্ণনা। সাথে আছে অত্যন্ত দৃষ্টিনন্দন সব ছবির কাজ।

‘আল্লাহর সুন্দর সুন্দর নাম’ সিরিজটি প্রকাশ করেছে Sukun Publishing

খুব যত্ন করে তারা ছবিগুলো আঁকিয়েছে। শুধুমাত্র ছবিগুলো দেখার জন্যে হলেও ছোটরা এই সিরিজটার লোভে পড়বে বলে বিশ্বাস করি। এতো দুর্দান্ত আর্টওয়ার্ক ছিল কাজটায়। ছোটদের বইতে এই লেভেলের কাজ, তা-ও বিদেশি বই নয়, বাংলা ভাষার বইতে—অবিশ্বাস্য!

বায়তুল মুকাররম আন্তর্জাতিক ইসলামি বইমেলায়, সুকুনের ৭৯ নম্বর স্টলে সিরিজটি পাওয়া যাচ্ছে আজ থেকে। অনলাইনেও ইতোমধ্যে এভেইলেবল হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ।

শৈশব থেকে ছোট্ট কুসুমকলিগুলো বড় হোক রবের পরিচয় জেনে 💚

📣৩৬ জুলাই অফার! 📌 ১৫ দিনের জন্য ২০% ছাড়!জুলাই মাস আমাদের স্বপ্নের মাস, সম্ভাবনার মাস। এই মাস আমাদের আত্মবিশ্বাস দিয়েছে ন...
27/07/2025

📣৩৬ জুলাই অফার! 📌 ১৫ দিনের জন্য ২০% ছাড়!

জুলাই মাস আমাদের স্বপ্নের মাস, সম্ভাবনার মাস। এই মাস আমাদের আত্মবিশ্বাস দিয়েছে নতুন বাংলাদেশ গড়ার।

সেই নতুন বাংলাদেশ গড়তে দরকার জ্ঞানার্জন। ইসলাম নিয়ে বোঝাপড়া, রাষ্ট্রব্যবস্থা, ইতিহাস, দর্শন নিয়ে জানাশোনা থাকলে রাষ্ট্র গঠনে অধিক অবদান রাখা সম্ভব হবে।

গার্ডিয়ান পাবলিকেশন্স সাধারণত ফিক্সড প্রাইসে বই বিক্রি করে।

জুলাই অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে গার্ডিয়ান পাবলিকেশন্স সকল বইয়ে দিচ্ছে ফিক্সড প্রাইসের ওপর ২০% ছাড়!

শুধু ছাড়ই না, সাথে থাকছে গিফটও!

🎁 ১০০০ টাকার বই নিলে ১টি নোটবুক

🎁 ২০০০ টাকার বই নিলে ১টি মগ অথবা ১টি টিশার্ট

🎁 ৩৬০০ টাকার বই নিলে ১টি মগ+১টি টিশার্ট

🎁 ১০০০০+ বই নিলে ১টি অফিস ব্যাগ

মাত্র ১৫ দিনের অফারটিতে যত ইচ্ছে ততবার অর্ডার করতে পারেন।
পছন্দের বইগুলো অর্ডার করতে মেসেজ করুন ইনবক্সে।

27/07/2025

আজ রাতেই ঘোষিত হচ্ছে গার্ডিয়ানের রেকর্ড ব্রেক করা ‘৩৬ জুলাই অফার’!

তালিকা করুন! প্রস্তুত হোন!

Address

Banglabazar
Dhaka

Telephone

+8801850769789

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kids Islamic books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kids Islamic books:

Share

Category