16/09/2020
#টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের নাম শুনলেই জীবে জল চলে আসে। জনপ্রিয়তা আর স্বাদের দিক দিয়ে পোড়াবাড়ির চমচমের সুখ্যাতি সর্বজনবিদিত! টাঙ্গাইল জেলার পোড়াবাড়ি নামক স্থানটি এই সুস্বাদু মিষ্টির জন্মস্থান বলে এটি পোড়াবাড়ির চমচম নামেই স্বমহিমায় মহিমান্বিত।
#চমচম দেখতে অনেকটা লম্বাটে আকৃতি আর শরীরে মাওয়া জড়ানো মিষ্টির নাম চমচম। হালকা আঁচে পোড় খাওয়া এই মিষ্টির রঙ গাঢ় বাদামি বা লালচে। বাহিরটা একটু শক্ত হলেও এর ভেতরটা কিন্তু একদম রসে ভরপুর। একেবারে মাত্রা মতো মিষ্টি, ঘন রস আর টাটকা ছানার গন্ধমাখা পোড়াবাড়ির এই মিষ্টির স্বাদ সত্যি অতুলনীয়। কেউ কেউ তাই মজা করে বলেন- এটি এমন জিনিস, যে না খাবে সেই পস্তাবে!
#স্বাতন্ত্রেও এর জুড়ি মেলে না। এর সুনাম রয়েছে বাংলা, বিহার ছাড়িয়ে সারা ভারতবর্ষ জুড়ে। গাঢ় বাদামি বা লালচে রঙের এই সুস্বাদু চমচমের উপরিভাগে চিনির গুঁড়ো আর মাওয়া জড়ানো থাকে। এর ভেতরের অংশ বিশেষ কায়দায় করা হয় ফাঁপা ও রসাল নরম।
#পোড়াবাড়ির চমচম সম্পর্কে ইতিহাস ঘেঁটে যতটা জানা যায়- বৃটিশ শাসন আমলে দশরথ গৌড় নামের এক ব্যক্তি টাঙ্গাইলের যমুনা নদীর তীরবর্তী পোড়াবাড়িতে এসে বসতি গড়েন।
আসাম থেকে এসে দশরথ গৌড় পানি ও এখানকার গরুর খাঁটি দুধ দিয়ে প্রথম তৈরি করেন এক ধরনের বিশেষ মিষ্টি। লম্বাটে আকৃতির এ মিষ্টির নাম দেন তিনি চমচম। তার তৈরি চমচম এলাকার লোকজন পছন্দ করতে শুরু করে। পরে সুযোগ বুঝে সে এখানে রীতিমত মিষ্টির পশরা সাজিয়ে বসে। পোড়বাড়িতে তৈরি বলে সাধারণের কাছে এই মিষ্টি প্রসিদ্ধ হয়ে ওঠে পোড়বাড়ির চমচম নামে।
#এক সময় দেশের বরেণ্য ব্যক্তিরা পোড়াবাড়ির চমচমের ভক্ত ছিলেন। এর মধ্যে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী, জাদুসম্রাট পিসি সরকার, শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম উল্যেখযোগ্য।
# # # আপনি হয়তো বাজারে টাংগাইলের চমচম নামে নকল চমচম কিনে খাচ্ছেন আর ভাবছেন কোন ভিন্নতা নাই। আপনাকে মনে রাখতে হবে খাঁটি মানের চমচম কেবল টাঙ্গাইলের পাঁচআনী বাজারের মিষ্টির দোকানে পাবেন বাকিরা মূলত পোড়াবাড়ির নাম ভাঙিয়ে বিক্রি করে খারাপ মানের চমচম। এসব দোকানি ও ব্যবসায়ি টাঙ্গাইলসহ রাজধানী ঢাকাতেও দেদারসে ঠকাচ্ছে ক্রেতাদের। এতে নষ্ট হচ্ছে পোড়াবাড়ির চমচমের ঐতিহ্য।
# #টাংগাইলের পোড়বাড়ির বিখ্যাত সেই দোকানের অরিজিনাল চমচম নিয়ে আসতে চাচ্ছি আপনাদের কাছে। আমাদের পেইজ প্রমোশনের জন্য অরিজিনাল চমচম পাবেন খুবই সুলভ মূল্য।
অফার খুবই সীমিত সময়ের জন্য তাই দেরী না করে অর্ডার করুন।