09/09/2026
জীবনসঙ্গীর ছোটখাটো দোষ পরিবারের কাছে বলে বেড়াবেন না
জীবনসঙ্গীর ছোটখাটো দোষ-ত্রুটি, ঝগড়া কিংবা মনোমালিন্যের কথা মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধব বা পরিবারের অন্যদের কাছে বলে বেড়ানোর অভ্যাস করবেন না। হয়তো কিছুদিন পরেই আপনাদের দুজনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, আপনি নিজেও ঘটনাটি ভুলে যাবেন। কিন্তু আপনার বলা কথাগুলো থেকে অন্যদের মনে জীবনসঙ্গীর প্রতি যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, সেটি হয়তো সহজে মুছে যাবে না। পরবর্তীতে সেই ধারণাই নতুন সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এ ব্যাপারে সতর্ক থাকুন। এতে অপ্রয়োজনীয় গিবত থেকেও বাঁচা সহজ হবে, আর দাম্পত্যের গোপনীয়তা ও সম্মানও রক্ষা পাবে, ইনশাআল্লাহ।
তবে অবশ্যই বড় ধরনের জুলুম, নির্যাতন বা গুরুতর সমস্যা হলে বিষয়টি চেপে রাখার কথা বলা হচ্ছে না। সেক্ষেত্রে সমাধান, নিরাপত্তা ও ন্যায়বিচারের নিয়তে হিকমাহর সঙ্গে বিশ্বস্ত ও উপযুক্ত ব্যক্তির কাছে বিষয়টি জানানো যেতে পারে। কিন্তু ছোটখাটো মনোমালিন্য বা সামান্য দোষ-ত্রুটি হলেই অন্যদের কাছে বলে বেড়ানোর অভ্যাসটির জন্য সংসারে বারাকাহ কমে যায়।
বই: দাম্পত্যে বারাকাহ
🖋️ শারিন সফি অদ্রিতা
প্রকাশনা: Iffah Publications