Md. Jakaria

Md. Jakaria Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md. Jakaria, Shopping & retail, Dhaka.

রিয়াদ থেকে মদিনার উদ্দেশ্যে আমাদের গাড়ি দুপুর ০৩:৫০ বাজে ছেড়ে দেয়। মক্কা ও মদিনা পাঁচ দিনের সফরে প্রথমে মদিনায় এসে, পরবর...
07/01/2025

রিয়াদ থেকে মদিনার উদ্দেশ্যে আমাদের গাড়ি দুপুর ০৩:৫০ বাজে ছেড়ে দেয়। মক্কা ও মদিনা পাঁচ দিনের সফরে প্রথমে মদিনায় এসে, পরবর্তীতে জুমআর নামাজ মক্কায় পড়ার ইচ্ছে পোষন করি আমরা। সেই অনুযায়ী বাস আমাদেরকে নিয়ে শত শত মাইল পেরিয়ে শেষ রাত্র নাগাদ আনুমানিক ৪ টার দিকে মদিনায় পৌঁছে দেয় আমাদের। মদিনায় পৌছেঁ পূর্ব থেকে বুকিংকৃত হোটেলে আমরা সামান পত্র রেখে মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার জন্য রওনা হয়ে যাই। হোটেল থেকে বের হওয়ার সাথে সাথেই মসজিদে নববীর সুবিশাল সৌন্দর্যমন্ডিত মিনার আমাদের ছোখের সামনে দৃশ্যমান হয়। সময় অপচয় না করে তড়িঘড়ি করে পায়ে হেঁটেই মসজিদে নববীতে এসে পৌছে গেলাম। ইমাম সাহেব ফজরের নামাজে সূরা জ্বিন তিলাওয়াত করেছেন, কতইনা সুন্দর আর মায়াবী কণ্ঠের সেই তিলাওয়াত শুধু শুনতেই মনে চায়। নামাজ শেষ করে আমি ও আমার সাথে ছিলেন মিশরীয় দুই ভাই , (একজনের নাম মাহমুদ অপরজন ছিলেন হাতেম) আমরা চলে গেলাম নবী করীম সাঃ এর রওজা শরীফ জিয়ারত করতে। রওজা শরীফ জিয়ারত করে আমরা মসজিদে নববীতে এটা সেটা বিভিন্ন কিছু দেখতে লাগলাম। সেই সাথে গতবারের সফর থেকে শিক্ষা নিয়ে এবার আসার আগেই রিয়াজুল জান্নাহ এর বুকিং নিয়ে রাখলাম। আজকে সন্ধা ৫ টা থেকে ৫ টা ২০ মিনিট পর্যন্ত আমাকে রিয়াজুল জান্নাহ এর পারমিট দেয়া হয়েছে। নিয়তে আছে ইনশাআল্লাহ রিয়াজুল জান্নাহ এ প্রবেশ করে প্রথমে দুই রাকআত নামাজ পড়ে নিব এরপর নিজের জন্য ও নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন আমার শ্রদ্ধেয় উস্তাদগন ও বন্ধু বান্ধব সহ যারাই আমাকে তাদের মোনাজাতে স্বরণ করেন এমন সকলের জন্য রবের নিকট প্রার্থনা করব। রব যেন আপনাদের সকলের দোয়ার ওসিলায় আমার দোয়াকে ও কবুল করে নিন।

বাইতুল্লাহর মুসাফির হিসেবে সফরে আছি। সকলের নিকট দোয়া কামনা করছি।
06/01/2025

বাইতুল্লাহর মুসাফির হিসেবে সফরে আছি।
সকলের নিকট দোয়া কামনা করছি।

আমাকে লিখুন..... https://chithi.me/Jakariyaআমার সম্পর্কে আপনার মন্তব্যগুলো পাঠিয়ে দিন।আমি এই নিয়তে শুনবো যে যদি ভাল মন্ত...
28/12/2024

আমাকে লিখুন.....
https://chithi.me/Jakariya
আমার সম্পর্কে আপনার মন্তব্যগুলো পাঠিয়ে দিন।
আমি এই নিয়তে শুনবো যে যদি ভাল মন্তব্য করেন যেন সেটা ধরে রাখতে পারি, আর যদি সেটা আমার কোন দোষ হয়ে থাকে, তাহলে যেন সেটা পরিবর্তন করতে পারি।

জীবনে চলার পথে হাজারো দুঃখ  কষ্ট আসতে পারে কিন্তু সবকিছু তোমাকে হাসিমুখে মেনে নিতে হবে।  তাহলেই পুরো জীবনটাই সৌন্দর্যে ভ...
09/12/2024

জীবনে চলার পথে হাজারো দুঃখ কষ্ট আসতে পারে কিন্তু সবকিছু তোমাকে হাসিমুখে মেনে নিতে হবে। তাহলেই পুরো জীবনটাই সৌন্দর্যে ভরপুর হয়ে যাবে।
তাই আমি ও একটু....

পশ্চিম ইনাতাবাদ নিবাসি,মরহুম হাজি আব্দুল কাদির ( কাদিরহাজি) সাহেবের ৩য় পুত্র জনাব আব্দুল মোত্তালিব উরফে (আঃ বাছির মিয়া) ...
05/12/2024

পশ্চিম ইনাতাবাদ নিবাসি,মরহুম হাজি আব্দুল কাদির ( কাদিরহাজি) সাহেবের ৩য় পুত্র জনাব আব্দুল মোত্তালিব উরফে (আঃ বাছির মিয়া) আমার দাদা আজ 5/12/2024 রোজ বৃহস্পতিবার সকাল 6 ঘটিকার সময় ইন্তেকাল ফরমাইয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মরহুমের জানাযার নামাজ আজ আছরের নামাজ বাদ ওনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। আল্লাহ পাক আমার দাদাকে জান্নাত বাসি করুন আমিন।

ভারত দুঃখ প্রকাশ করার পরেও ভারতীয় হাইকমিশনকে তলব করা সরকারের একটা বোল্ড মুভ। এইটা এড়ানোর জন্য ভারত তড়িঘড়ি করে ৭ জনকে...
03/12/2024

ভারত দুঃখ প্রকাশ করার পরেও ভারতীয় হাইকমিশনকে তলব করা সরকারের একটা বোল্ড মুভ।

এইটা এড়ানোর জন্য ভারত তড়িঘড়ি করে ৭ জনকে গ্রেফতার করেছে। ৩ জন পুলিশ অফিসারকে বরখাস্ত করেছে।

বাট আজকেও উপদেষ্টা সাখাওয়াত হোসেন বেশ হুমকির সুরেই কথা বলেছেন। বলেছেন, আমাদের অন্য ছোট দেশের মতো মনে করলে ভুল করবেন।

আসিফ মাহমুদ কালকেই ভারতকে উদ্দেশ্য করে বলেছিলেন, যদি নিজের দেশে কূটনৈতিকদের নিরাপত্তা দিতে পা পারেন, তাহলে জাতিসংঘের শান্তি রক্ষী বাহিনীর সহায়তা নিতে পারেন।

এইটা ছিলো সবার সামনে ভারতকে রীতিমত অপমান করা।

আর আজকে তো হাই কমিশনারকেই তলব করা হলো।

ওদিকে ভারতের কংগ্রেসের কিছু নেতাদের অবস্থান মেইবি পাল্টাতে শুরু করেছে। কংগ্রেসের শশী থারুর বলেছেন, বাংলাদেশ নিয়ে আমাদের এতো কথা বলা উচিত না। মমতাকে খোঁচা মেরে বলেছেন, মমতা মেইবি জানেই না, শান্তি রক্ষী বাহিনী কী কাজে ব্যবহার করা হয়।

ভারতের দিক থেকে সাময়িক পিছু হটার লক্ষণ স্পষ্ট হচ্ছে।

বাট বাংলাদেশ সরকার আরো একটা বোল্ড মুভ নিতে যাইতেসে।

আর কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দিবেন। এই জাতীয় ঐক্য হবে ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য।

ছাত্রনেতা, সকল রাজনৈতিক দল সাথে সকল ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করে সবার সহযোগিতা চাওয়া হবে।

বাংলাদেশের ইতিহাসে ভারতের বিরুদ্ধে এই প্রথমবারের মতো জাতীয় ঐক্য হতে যাচ্ছে। মহান আল্লাহ তাআলা এই ঐক্যকে সুদৃঢ় করুন।

ভারত আমাদের উপর চড়াও হয়েছিলো আমাদের দুর্বল করার জন্য।

অথচ এই মুহূর্তে গোটা বাংলাদেশ আবারও ভারতের বিরুদ্ধে এক হয়ে গেছে। অভ্যন্তরীণ কাবজাব আবারও নাই হয়ে গেছে।

এই যে ভালো সময়ে একে অন্যের সাথে কাবজাব করা আর কোন বিপদ আসলে সবাই লাঠি হাতে শত্রুকে মারার জন্য তৈরি হয়ে যাওয়া,এটাই প্রমাণ করে, জাতি হিসেবে আমরা দিন দিন ম্যাচিউর হয়ে উঠছি। এইটুকু যতদিন আমরা করতে পারবো, ততদিন আমাদের দেশের গায়ে কেউ একটা টোকাও দিতে পারবে না ইনশাআল্লাহ।

এতোদিন ভারতের সাথে যথেষ্ট ফ্রেন্ডলি ওয়েতেই চেষ্টা করা হয়েছে। বাট ওরা সবসময়ই শক্তের ভক্ত, নরমের যম। অনেক বন্ধু বন্ধু খেলা হয়েছে। এবার আমাদের যম হয়ে উঠার সময় এসেছে।

ইনকিলাব জিন্দাবাদ।

আমার পড়ালেখার সময়ের শেষ দুইটি বছর কাটিয়েছি  আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাঝে উল্লেখযোগ্য ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম...
03/12/2024

আমার পড়ালেখার সময়ের শেষ দুইটি বছর কাটিয়েছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাঝে উল্লেখযোগ্য ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ এ। মেশকাত এর বছর আমি Musa Khan ভাই ও Suhail Ahmed ভাই আমরা তিন জন ছিলাম কেমন যেন এক ই পরিবারের আপন তিনজন ভাইয়ের মত। আমাদের মাঝে প্রচুর ঝগড়া হত মতের পার্থক্য থাকত কিন্তু দিনশেষে আমরা সকল মত অভিমত একপাশে রেখে এক ই প্লেটে খাবার খেয়ে নিতাম। প্রয়োজনে আবার পুনরায় মতে দিমত করতাম। ঠিক তার পরবর্তী বছর তাকমিল এ পড়াকালীন সময়ে আমরা পূর্ব পরামর্শ মোতাবেক একই রুমে সিট গ্রহন করি। এবং দাওরা বছর আমরা হয়ে যাই একটি পরিবারের ন্যায়। আমাদের মাঝে কেহ ছোট ছিল তার সাথে আমরা মজাই করতাম বেশি সময়, আর কাউকে আবার বিভিন্ন উপাধিতে সম্বোধন করা হত। তবে দাওরার বছর আমাদের মাঝে বড় ভাইয়ের ভূমিকা রাখেন Sahban Mahmud Arifi ভাই। বছরের শুরুর দিকে আমাদের পরিবার ছোট পরিসরেই ছিল, কিন্তু বছরের শেষের দিকে আমাদের পরিবার অনেক বড় ই ছিল। আমাদের সকলের মাঝে এমন আনন্দ পূর্তী দেখে ঈর্ষাই হতো অন্যদের। আমাদের পরিবারের বিচ্ছেদ ছিল কল্পনার বাহিরে। কিন্তু আজ আমরা কালের আবর্তনে ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করছি। কিন্তু বাস্তবতা হল আমাদের শরীর পৃথক হলে ও আমাদের সকলের আত্মা এখন ও এক ও অভিন্ন। সময়ের সংক্ষিপ্ততার কারনে পরিবারের সকলের নাম উল্লেখ করতে পারি নি, এইজন্য ক্ষমাপ্রার্থী।

মসজিদে নববীতে বসে সূরা কাহাফ তেলাওয়াত করছিলাম, দিনটি ছিল শুক্রবার। পূর্ব প্রস্তুতি ও সেই সাথে পূর্ব অবিজ্ঞতা না থাকার কা...
02/12/2024

মসজিদে নববীতে বসে সূরা কাহাফ তেলাওয়াত করছিলাম, দিনটি ছিল শুক্রবার। পূর্ব প্রস্তুতি ও সেই সাথে পূর্ব অবিজ্ঞতা না থাকার কারনে জান্নাতুল বাক্বীতে প্রবেশ করতে পারিনি, কিন্তু আলহামদুলিল্লাহ জান্নাতুল বাক্বীর একদম পাশেই বসে জুমআর নামাজের জন্য অপেক্ষারত ছিলাম। আর বসে বসে কোরআন তেলাওয়াত করছিলাম, তো আমার মৃদুস্বরে কোরআন তেলাওয়াত এর আওয়াজ শুনে পিছনের কাতার থেকে ভাইটি খুব মনোযোগ সহকারে শুনতে লাগলেন। আমি ভাইটির এতো আগ্রহ নিয়ে আমার তেলাওয়াত শুনাতে আমি ও সাহস বাড়িয়ে সালাম ও কুশলাদির মত বিনিময় করলাম। কথার এক পর্যায়ে জেনে নিলাম তিনি উজবেকিস্তান এর বাসিন্দা। তো তিনি উজবেকিস্তান এর অধিবাসী হওয়াতে আমি ভাইটির সাথে জানা অজানা বিষয়াদি নিয়ে আলোচনা করতে লাগলাম আর বলতে শুরু করলাম আপনি তো ইমাম বুখারী, ইমাম মুসলিম ও ইমাম তিরমিজি তাদের এলাকার মানুষ, আমাদের বাংলাদেশে আমরা আপনাদের ইমামগনের কিতাব পড়ি, পরে আমি যখন এটা বললাম যে আমি কতুবে সিত্তাহ এর কিতাবগুলো পড়েছি এবং আমার কাছে আমার থেকে ইমাম বুখারী ও অন্যান্য ইমাম পর্যন্ত আমাদের সনদ আছে। তখন তার চেহারার দিকে তাকিয়ে দেখলাম তিনি খুবই আনন্দিত হচ্ছেন , আর আমাকে যারপরনাই সম্মান করার চেষ্টা করতেছেন। অর্থাৎ যখনই তিনি বুঝতে পারলেন যে সনদ সহকারে আমি কুতুবে সিত্তাহর সকল হাদিস পড়েছি ও সেই সাথে কোরআনে কারীম মুখস্থ করেছি, তখন তিনি তার সাথে থাকা (হয়তো তার আংকেল হবে) ব্যক্তিকে ডেকে ডেকে সব বলতেছেন। ঠিক তেমনিভাবে আরবীয় কেহ ও যখন শুনে আমরা সনদ সহকারে কুতুবে সিত্তাহ এর হাদিস গুলো আয়ত্ব করি তখন তারা যারপরনাই আশ্চার্যন্বিত হন। কিন্তু আমাদের বাংলাদেশে একজন হাফেজে কোরআন বা একজন মাওলানা সাহেবকে তেমন একটা মূল্যায়ন করতে দেখা যায় না। অথচ বাস্তবতা হল আমাদের বাংলাদেশের আমার এক একজন ভাই হলেন স্বর্ণখচিত এক একটা মণিমুক্তা। শুধুমাত্র যোগ্যস্থান না পাওয়ার কারনে বাংলাদেশের আমার ভাইয়েরা অবহেলিত।

রিয়াদ থেকে মক্কার দূরত্ব প্রায় ৮৫০ কিলোমিটার।  মক্কায় যাত্রা পথে সৌদি আরবের এতো বিশাল বিশাল মরুভূমি চোখে পড়লো যা এর আগে ...
01/12/2024

রিয়াদ থেকে মক্কার দূরত্ব প্রায় ৮৫০ কিলোমিটার। মক্কায় যাত্রা পথে সৌদি আরবের এতো বিশাল বিশাল মরুভূমি চোখে পড়লো যা এর আগে কখনো কল্পনা ও করতে পারিনি। যখন রিয়াদ থেকে মক্কার সফরে ছিলাম তখন বুঝ চলে আসল যে অন্য ইমাম গন কেন সফরের কারনে جمع بين الصلاتين ( দুই নামাজকে একত্রে পড়া) জায়েজ বলেছেন। আসলে এতো বড় বড় মরুভূমি আমাদের গাড়ির স্পীড ১০০ থাকা সত্বেও ঘন্টার পর ঘন্টা চলে গেল একটা মরুভূমি শেষ করতে। এজন্যই হয়তো বলা হয়ে থাকে সফরের মাধ্যমে ও অনেক বেশি শিক্ষা অর্জন করা যায়।

মক্কা  থেকে কত হাজার মাইল দূরে আমার জন্মভূমি! সেই দূর দেশেই বেড়ে উঠেছি আমি। এত দিন আমি শুধু স্বপ্ন দেখেছি, আর স্বপ্নের ব...
21/08/2024

মক্কা থেকে কত হাজার মাইল দূরে আমার জন্মভূমি! সেই দূর দেশেই বেড়ে উঠেছি আমি। এত দিন আমি শুধু স্বপ্ন দেখেছি, আর স্বপ্নের বেদনা বহন করেছি। ছোটকাল থেকেই লালন করে আসছি বাইতুল্লাহ তওয়াফ করার ইচ্ছা। আজ মনে হচ্ছে আমার সেই ইচ্ছা রব বাস্তবায়ন করতেছেন। আজ আমি ও হয়ে গেলাম বাইতুল্লাহর মুসাফির। প্রভু আমাকে ও ডেকেছেন তার ঘরে হাজিরা দিতে। সেই সাথে আমি আমার প্রভুর নিকট এ ও প্রার্থনা করি তিনি যেন তারই ঐ সকল বান্দাদের ও তার পবিত্র ঘরে ডেকে নেন, যারা অধীর আগ্রহ নিয়ে বাইতুল্লাহর পথের দিকে তাকিয়ে আছেন। আমার রব তিনি চাইলে তো সব কিছু করতে পারেন।

আমার যেই সকল প্রিয় রা তাদের দোয়ায় আমাকে স্বরণে রেখেছেন আজ আমি ও আপনাদের দরখাস্ত রবের নিকট পেশ করে দিব ইনশাআল্লাহ।

আপনাদের নিকট ও দোয়া কামনা করছি আমার তওয়াফে বাইতুল্লাহকে যেন আল্লাহ তায়ালা কবুল করে নিন।

জাতীয় সুখ দিবস
15/08/2024

জাতীয় সুখ দিবস

Address

Dhaka

Telephone

+8801784525679

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Jakaria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Jakaria:

Share