18/11/2022
বইয়ের ব্যবসা হোক আরো সহজ।
অনেকেই আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে বইয়ের ব্যবসা করছেন। আপনাদের কেউ হয়ত স্টুডেন্ট, কেউ চাকরিজীবি আবার কেউ বা ঘরে বসেই করেন ফ্রিল্যান্সিং। এগুলোর পাশাপাশি অনলাইনে একটি বুকশপ দিয়ে ব্যবসা করারও একটু সময় বের করছেন।
কিন্তু! সমস্যা বেঁধে যায় অন্য জায়গায়! বইগুলো পাইকারি পেতে হলে যেতে হয় নীলক্ষেত বা বাংলাবাজার। অর্ডার আসার পর বইগুলো কালেক্ট করা, সেগুলো এনে প্যাকেট করা, কুরিয়ারের কাছে হ্যান্ডওভার করা, মোটা অংকের ইনভেস্ট করা সব মিলিয়ে জিনিষটা কঠিন হয়ে যায়। এতে করে সব থেকে বড় যে প্রবলেম হয় সেটা হচ্ছে সময়। কারণ এতগুলো কাজ করতে প্রয়োজন অনেক সময়ের যেটা স্টুডেন্ট লাইফে বা কর্মজীবনে সম্ভব না। তাছাড়া কষ্টটাও তো বেশি তাইনা? এত কিছু করে কি আর ব্যবসা করার এনার্জি থাকে? তাই হয়ত ব্যবসাটা আর এগুতে পারেনা।
তাই আমরা আপনাদের কথা ভেবে ব্যবসাটাকে আরেকটু সহজ করার জন্যই এক ধরণের সার্ভিস নিয়ে এসেছি। আপনার প্রতিষ্ঠানের যে অর্ডারগুলো আসবে সেগুলোর বই কালেক্ট করা, প্যাকেট করা, এবং কুরিয়ারে পৌঁছে দেয়া এগুলো সব আমরাই করে দিব। ব্যান্ডিংও হবে আপনার প্রতিষ্ঠানের। এতে করে আপনি শুধু ঘরে বা কর্মক্ষেত্রে বসেই ব্যবসাটা রানিং রাখতে পারবেন। আপনার সময়ও বেঁচে যাবে কষ্টও হবে না। যে সময়টুকু এগুলো করে ব্যয় হত সেই সময়টুকু দিয়ে ব্যাবসার অন্যান্য প্লান করে ব্যবসাটাকে আরো সাজিয়ে এবং গুছিয়ে নিতে পারবেন।
আমাদের সার্ভিসটা বলা যায় কুরিয়ার কোম্পানিগুলোর মত যেমন কাস্টমার এবং সেলারের মাঝের সম্পর্কটা। অর্থাৎ কুরিয়ার যেমন বইগুলো কাস্টমারের কাছে পৌঁছে দেয় ঠিক আমরাও আপনার বইগুলো কাস্টমার পর্যন্ত পৌঁছাতে যা যা করার সবই করে দিব। বিনিময়ে খুবই সামান্য একটা সার্ভিস চার্জ প্রদান করতে হবে। যেটা কথা বলে নির্ধারণ হবে। বিস্তারিত জানতে চলে আসুন আমাদের ঠিকানায়!
ঠিকানা
পাইকারি বই
দোকান নং ০৭,
কওমি মার্কেট, দ্বিতীয় তলা,
বাংলাবাজার, ঢাকা - ১১০০
ফোন নাম্বার - 01626118758
না আসতে পারলে ফোন করেও বিস্তারিত জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ।