08/08/2026
রুহের হায় বলে একটা কথা আছে। অন্তর থেকে বদদোয়া আসা যে ব্যাপারটা। এটা ভয়াবহ। ধরেন আপনার সাথে কেউ এমন ব্যবহার করলো, যার কারণ আপনার রুহ কেঁপে উঠল দুঃখে। আপনি হয়তো হাসিমুখে তাকে মাফ করে দিলেন। আপনি মাফ করে দেয়ায় আল্লাহ আপনার উপর খুশি হবে।
কিন্তু সে যে আপনার রুহ কাঁপিয়ে দেয়ার মতো ব্যবহার করল, এজন্য সে ধরা খাবে। খাবেই। এটা কোনো মিস নাই। হয় সে এই দুনিয়াতেই সেইম ব্যবহারটা পাবে, তার রুহ কাঁপবে, চোখ দিয়ে পানি বের হবে। নয়তো আখিরাতে মুঙ্গুর দুইটা বেশি খাবে।
মজার বিষয় হচ্ছে দুইখানেই ধরা খাবে।
নবী এবং সাহাবীরা কখনই মানুষকে কথা দিয়ে কাউকে কষ্ট দেয় নাই। কাউকে বলে নাই, তুমি কালো, খাটো, মোটা, এতিম বা এমন ব্যবহার করে নাই যার জন্য একজন মানুষের রুহ কাঁইপা উঠে।
এই বিষয়টা থেকে আমাদের সাবধান থাকা উচিত। এগুলো ভয়াবহ ব্যাপার 🤍