বই উল্লাস - Boi Ullash

Directions

বই উল্লাস - Boi Ullash ঘরে বসে বই কিনুন নিশ্চিন্তে। থাকুন বই উল্লাসের সাথে। মাতামাতি হোক বই নিয়ে।

পুরোনো মানুষ যাকে বউ বানাতে চেয়ে না পারলেও পুরোনো বই কিন্তু উপহার দিতেই পারেন। বই উল্লাস এ পুরোনো দিনের বই এ থাকছে মূল্য...
10/01/2024

পুরোনো মানুষ যাকে বউ বানাতে চেয়ে না পারলেও পুরোনো বই কিন্তু উপহার দিতেই পারেন। বই উল্লাস এ পুরোনো দিনের বই এ থাকছে মূল্যছাড়।

আপনার ঘরের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য বই উল্লাস - Boi Ullash  নিয়ে এলো অসম্ভব সুন্দর কিছু ওয়ালমেট।বড় সাইজের ওয়ালমেট গুলো মা...
17/12/2023

আপনার ঘরের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য বই উল্লাস - Boi Ullash নিয়ে এলো অসম্ভব সুন্দর কিছু ওয়ালমেট।

বড় সাইজের ওয়ালমেট গুলো মাত্র ১৪৯ টাকা এবং ছোট সাইজের ওয়ালমেটগুলো মাত্র ৮৯ টাকায় অর্ডার করুন ইনবক্সে।

ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি মাত্র ৬০ টাকায়
ঢাকার বাইরে (সুন্দরবন কুরিয়ার) ডেলিভারি চার্জ ৫০টাকা
(ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি সম্ভব নয়)

🛑 সর্বোচ্চ ৪০% ডিস্কাউন্টে প্রি অর্ডার করুন!😍চাষার মেয়ে এস্ট্রোনাট হতে চেয়েছিল। শুনতে চেয়েছিল নক্ষত্রের গান। কিন্তু পরিণ...
24/11/2023

🛑 সর্বোচ্চ ৪০% ডিস্কাউন্টে প্রি অর্ডার করুন!😍

চাষার মেয়ে এস্ট্রোনাট হতে চেয়েছিল। শুনতে চেয়েছিল নক্ষত্রের গান। কিন্তু পরিণামে কী শুনতে পেয়েছিল?

পাইলট প্রকল্প হিসাবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে দেওয়া হলো এক অভিনব মুক্তি! তারপর...

মিরচি ঢালীকে সমাধান করতে হবে এক অদ্ভুত সমস্যার—একটা মেয়ে কেন সবসময় পরে থাকে স্কুল ড্রেস!

এক পাগলের বড্ড শখ বিরিয়ানি খাওয়ার, এগিয়ে এলো এক টোকাই। শেষটা হয়তো সে কখনও এভাবে ভাবেনি।

📚 বই: এক পাতার গল্প
 লেখক: সজল চৌধুরী
 প্রচ্ছদ: সজল চৌধুরী
 প্রকাশনা: ভূমিপ্রকাশ
✔️ ধরন: গল্প সংকলন
☑ জনরা: মিশ্র (সামাজিক, থ্রিলার, হরর, রম্য, সায়েন্স ফিকশন)
 মলাট মূল্য: ২৪০ টাকা
✅ প্রি অর্ডার মূল্য: ১৪৫ টাকা (৪০% ডিস্কাউন্ট)
 সম্ভাব্য প্রকাশকাল: ১২ ডিসেম্বর, ২০২৩

বইয়ের সাথে উপহার হিসেবে পাবেন:
✅ পেজ ব্রেক স্টপার
✅ সুরক্ষা পলি

বাচ্চাদের LCD Writing Tablet 8.5 Inchসাইজ : ৮.৫ ইঞ্চি। দাম: ২৫০ টাকা।ছোট বাচ্চাদের জন্য খুবই উপকারী  একটা জিনিস , মোবাইল...
14/11/2023

বাচ্চাদের LCD Writing Tablet 8.5 Inch

সাইজ : ৮.৫ ইঞ্চি।

দাম: ২৫০ টাকা।

ছোট বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা জিনিস , মোবাইলের পরিবর্তে এই ডিজিটাল ডিভাইস টি দিয়ে আপনার সন্তানকে শান্ত রাখতে পারবেন।

যাদের ঘরে ৩-৪ বছরের ছোট বাচ্চা আছে তাদের লেখা শেখানোর জন্য খুবই উপকারী একটি ডিভাইস। লেখাও শিখতে পারবে আবার শান্ত থাকবে , নিজের মন চাইলে খাতা নষ্ট না করে এতে লিখতে পারবে, চমৎকার একটা জিনিস , এক কথায় অসাধারণ।

ক্যাশ অন ডেলিভারি সম্ভব নয়

অর্ডার করতে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে ইনবক্স করুন বই উল্লাস - Boi Ullash এর ইনবক্সে

বই পৌঁছে যাচ্ছে পাঠকদের ঠিকানায়।আপনার বইটি অর্ডার করুন বই উল্লাস থেকে। ইনবক্স করুন এখনই। ্লাস িয়ে_মাতামাতি
26/09/2023

বই পৌঁছে যাচ্ছে পাঠকদের ঠিকানায়।
আপনার বইটি অর্ডার করুন বই উল্লাস থেকে। ইনবক্স করুন এখনই।

্লাস
িয়ে_মাতামাতি

এভাবেই বই উল্লাস আপনার শুভেচ্ছা বার্তা সহ বই পৌঁছে দিচ্ছে আপনার প্রিয়জনের কাছে। আপনার প্রিয়জনের জন্মদিন কিংবা বিশেষ দিনে...
24/09/2023

এভাবেই বই উল্লাস আপনার শুভেচ্ছা বার্তা সহ বই পৌঁছে দিচ্ছে আপনার প্রিয়জনের কাছে। আপনার প্রিয়জনের জন্মদিন কিংবা বিশেষ দিনে বই উপহার দিন ্লাস এর মাধ্যমে।
অর্ডার করুন ইনবক্সে।

স্টক ক্লিয়ারেন্স অফার!!! নয়েজ পাবলিকেশন- এর নিচের বইগুলো অর্ডার করুন ৪৫% ছাড়ে বই উল্লাসবই উল্লাস - Boi UllashBoi Ullash ...
22/11/2022

স্টক ক্লিয়ারেন্স অফার!!!
নয়েজ পাবলিকেশন- এর নিচের বইগুলো অর্ডার করুন ৪৫% ছাড়ে বই উল্লাসবই উল্লাস - Boi UllashBoi Ullash থেকে।

১. কালো
মুদ্রিত মূল্য- ৯৯৯ টাকা
অফার মূল্য - ৫৫০ টাকা

২. মহা অপবিত্র কিতাবুশ শয়তান
মুদ্রিত মূল্য - ৩৬০ টাকা
অফার মূল্য - ১৯৮ টাকা

৩. অচেনা হিটলার অজানা নাৎজি যুগ
মুদ্রিত মূল্য - ৪৪০ টাকা
অফার মূল্য - ২৪২ টাকা

৪. মেঘমুখী ফুল
মুদ্রিত মূল্য - ২৬০ টাকা
অফার মূল্য - ১৪৩ টাকা

৫. বেগানা পুষ্প
মুদ্রিত মূল্য - ৩৮০ টাকা
অফার মূল্য - ২০৯ টাকা

বিঃদ্রঃ অফারে ক্যাশ অন ডেলিভারি সম্ভব নয়।

** প্রি-অর্ডার: দ্য আই অব দ্য ওয়ার্ল্ড (দ্য হুইল অব টাইম #১) ফ্রি ডেলিভারি অফারসহ *** ** প্রি-অর্ডারের শেষ সময়: ২০-জানু...
09/01/2022

** প্রি-অর্ডার: দ্য আই অব দ্য ওয়ার্ল্ড (দ্য হুইল অব টাইম #১) ফ্রি ডেলিভারি অফারসহ ***
** প্রি-অর্ডারের শেষ সময়: ২০-জানুয়ারি
প্রকাশকাল: ২৮-জানুয়ারি
বই: দ্য আই অব দ্য ওয়ার্ল্ড (দ্য হুইল অব টাইম #১)
লেখক: রবার্ট জর্ডান
জনরা: ফ্যান্টাসি
অনুবাদ: শোভন নবী, সুজানা আবেদীন সোনালী, আল কাফি নয়ন, শাফায়াত মিরাজ
সম্পাদক: আশরাফুল সুমন
প্রচ্ছদ: জুলিয়ান
পৃষ্ঠা: ৮৫০+
মুদ্রিত মূল্য: ১৫২০ টাকা
প্রতিটা প্রি-অর্ডার করা বইয়ের সাথে গিফট হিসাবে থাকবে- একটা করে নোটবুক আর কলম, সাথে থাকবে ক্যারেক্টর কার্ড ও বুক মার্ক
প্রি-অর্ডার মূল্য: ৭৬০ টাকা (৫০% ছাড়ে) ফ্রি ডেলিভারি
কাহিনি সংক্ষেপ:
সময়ের চাকা ঘোরে, যুগ বদলায়, ফেলে যায় শুধুই স্মৃতি, যে স্মৃতি একসময় পরিণত হয় কিংবদন্তিতে। আর এই কিংবদন্তি একসময় মলিন হয়ে পরিণত হয় পৌরাণিক গাথায়। এই গাথাও একটা সময় সবাই ভুলে যায়, তারপর যে যুগে এই গাথার জন্ম, তা আবারও ফিরে আসে। এমনই এক যুগ হলো তৃতীয় যুগ, যে যুগে আমাদের এই গাথার জন্ম।
বেল টাইন নামক উৎসবের ঠিক আগে দ্বি-নদে এসে উপস্থিত হয় মোরেইন নামের এক আই সেডাই। আই সেডাইদের ভয়ংকর ক্ষমতার জন্যে ওদের নিয়ে প্রচলিত আছে নানান গালগল্প, যার কারণে কেউই ওর উপস্থিতিকে ভালোভাবে নেয় না। এদিকে, ছায়াঘেরা অরণ্যে ঘোড়ায় চড়া অদ্ভুত এক আলখাল্লাধারীকে দেখতে পায় কয়েকজন গ্রামবাসী। কে এই আলখাল্লাধারী, আর কী চায় সে, তা কেউই জানে না—কেবল এটুকু জানে, ওর মধ্যে আছে প্রবল জিঘাংসা আর ঘৃণা।
এরই মাঝে বেল টাইন উৎসবের আগের রাতে গ্রামে আক্রমণ করে বসে ট্রোলক নামের দানবরা। অর্ধেক গ্রাম জ্বালিয়ে দেয়, হত্যা করে অনেককেই। মোরেইন আর তার সঙ্গী ল্যান ট্রোলকদের হত্যা করে এই যাত্রায় গ্রামকে পুরোপুরি নিশ্চিহ্ন হওয়ার হাত থেকে বাঁচিয়ে দেয়। কিন্তু ও জানায়, দানবগুলো আবারও ফিরে আসবে, সাথে আসবে ঐ আলখাল্লাধারীও। কারণ...
সময়ের চাকা ঘোরার সাথে পাল্লা দিয়ে আঁধারের প্রভু শাইতানের সাথে লড়াই হয় আলোর প্রতিনিধি ড্রাগনের। সর্বশেষ ড্রাগন যে ছিলো, সে তার নিজের ভুলে ধ্বংস করে দেয় পুরো পৃথিবীকে, ফলে সবকিছু শুরু হয় আবার গোড়া থেকে। আর এই ড্রাগনের পুনর্জন্ম হয়েছে আবারও, আজ থেকে প্রায় বিশ বছর আগে এই দ্বি-নদেই। কে সে, মোরেইন জানে না, শুধু জানে, ড্রাগনকে আঁধারের প্রভু খুঁজে নেওয়ার আগেই ওর খুঁজে নিতে হবে, নিয়ে যেতে হবে নিরাপদ স্থানে।
** প্রি-অর্ডার করতে ইনবক্স করুন।

আমাদের জীবনটা হলো গল্পের সমষ্টি। জীবনের প্রতিটি ঘটনাই একেকটি গল্প। আমাদের সুখ-দুঃখ, কান্না-হাসি, আনন্দ-বেদনার মূহুর্তগুল...
28/10/2021

আমাদের জীবনটা হলো গল্পের সমষ্টি। জীবনের প্রতিটি ঘটনাই একেকটি গল্প। আমাদের সুখ-দুঃখ, কান্না-হাসি, আনন্দ-বেদনার মূহুর্তগুলো গল্পে রূপ নেয়। যে ছেলেটা হারাম রিলেশান ছেড়ে দেওয়ার সংকল্পে নিজেকে নতুন করে সাজিয়ে নিতে চাইছে, সে নিজেই একটা গল্প। যে মেয়েটা বিন্দাস জীবনযাপন ছেড়ে হঠাৎ করে বদলে যাওয়ার জন্য মনস্থির করলো, সে নিজেও একটা গল্প। যে লোকটা আল্লাহর ভয়ে সুদের চাকরিটা ছেড়ে দিয়ে বেছে নিলো মানবেতর জীবন, শিক্ষাজীবনের ভারি ভারি ডিগ্রি নিয়েও যে ছেলেটা চাকরির অভাবে উদভ্রান্ত- তার অন্তরের গহীনের তাওয়াক্কুল, অভাব আর অনটনে ক্লিষ্ট পিতামাতা সন্তান-সন্তনিদের নিয়ে সবরের যে কঠিন পরীক্ষা দিয়ে যায়, এসবের প্রত্যেকটাই একেকটা গল্প। আমাদের প্রাত্যহিক জীবনের বোঝাপড়া, মিসআন্ডারস্ট্যান্ডিং, পাওয়া না পাওয়ার ঘটনাগুলো গল্প হয়ে উঠে প্রতিনিয়ত।

অনেকের ধারণা, জাহিলিয়্যাত ছেড়ে উঠে আসা মানুষগুলো নাকি অদ্ভুত কিছিমের হয়। আসলেই তাই। তারা একেবারে অদ্ভুতভাবে পাল্টে যায়। তারা দুনিয়ার রঙ ছেড়ে এমন রঙে নিজেকে রাঙিয়ে নেয় যে রঙ কখনো ম্লান হয়ে যায়না। সে রঙ আল্লাহর রঙ।

আমাদের সমাজে মেয়েদের ব্যাপারে একটা ট্যাবু চালু আছে। বিশেষ করে ইসলাম পালন করা মেয়েদের ব্যাপারে। সমাজের অনেকের ধারনা, হিজাব পরা মেয়েগুলো চিন্তা করতে জানেনা। তাদের চিন্তাশক্তি, ভাবনাশক্তি খুব সীমিত হয় বা হয়ে যায়। তারা সভ্য দুনিয়ার সভ্যতার আলো থেকে দূরে ছিটকে পড়ে? যারা এহেন আপত্তি তুলে, তাদের কাছে সভ্যতা মাপার মাপকাঠি কি সেটা জানিনা, তবে একটা ব্যাপার খুব ভালো করে বুঝি তা হলো, আমাদের সমাজে ইসলাম মানা মেয়েগুলো মোটেই চিন্তায়-ভাবনায় অন্যদের চেয়ে পিছিয়ে নেই।
ইসলামে আসা এই মেয়েগুলোও ভাবে। তাদের ভাবনাগুলো গুছানো। যারা স্রষ্টা বিরোধিতাকে স্বাধীনতা ভাবে তাদের সাথে আমাদের এই মেয়েগুলোর পার্থক্য হলো এই- স্রষ্টার আনুগত্যের মাঝেই তারা খুঁজে নেয় স্বাধীনতাকে। স্বীয় রবের দেখানো আর প্রদর্শিত গাইডলাইনের মাঝে জীবন কাটানোর মধ্যে তারা খুঁজে নেয় তৃপ্তি।

আমাদের এই বোনগুলোও ভাবে। স্বপ্ন দেখে। বলে। লিখে। প্রকাশ করে। তাদের সেই স্বপ্নের কথা, ভাবনার বিষয় আর কল্পনা যখন শব্দের রূপ পায়, তখন সেটা হয়ে উঠে গল্প। সেই গল্প মেঘের মতো। থমথমে। নীরব। নিস্তব্ধ। সেই গল্প রোদের মতো। হাসি-খুশি-ঝলমলে। আবার, কখনো সেই গল্প ভারি বৃষ্টির মতো। দুঃখ-কষ্টের। আমাদের বোনেরা তাদের এই গল্পগুলো রৌদ্রময়ী তে লিখে যায় নিয়মিত। তাদের সেই দুঃখ-হাসি-সুখের গল্পগুলোর সংকলনের নাম ‘মেঘ, রোদ্দুর, বৃষ্টি’।

বইটি প্রকাশ করছে সমকালীন প্রকাশন
প্রচ্ছদে ছিলো সমকালীন টীম।

আমাদের বোনদের চিন্তাগুলো ছড়িয়ে পড়ুক সর্বত্র। এরকম আমাদের আরো বোনেরা উঠে আসুক, এই কামনায়...

© আরিফ আজাদ

বইঃ মেঘ রোদ্দুর বৃষ্টি
প্রচ্ছদ মূল্যঃ ৩০০/-
৩০% ছাড়ে মূল্য ২১০/-
বইটি পাচ্ছেন বই উল্লাস - Boi Ullash এ।

বই: বউ সোহাগি লেখক: রোকসানা রাহমান প্রকাশনায়: বর্ণলিপি প্রকাশনী প্রচ্ছদ: জাওয়াদ উল আলমপ্রি-অর্ডার মূল্য: ২৪৯ টাকাকুরিয়ার...
13/09/2021

বই: বউ সোহাগি
লেখক: রোকসানা রাহমান
প্রকাশনায়: বর্ণলিপি প্রকাশনী
প্রচ্ছদ: জাওয়াদ উল আলম
প্রি-অর্ডার মূল্য: ২৪৯ টাকা
কুরিয়ার চার্জ: ৫০ টাকা
পৃষ্ঠা: ১৭৪
অর্ডার করুন বই উল্লাস - Boi Ullash পেইজের ইনবক্সে
পুরো সেপ্টেম্বর মাস প্রি-অর্ডার চলবে

ফ্ল্যাপ:
একজন নারী! যার অন্তর্দেহের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রেম-ভালোবাসাকে ঘিরে তীব্র আকাঙ্ক্ষা ও দুর্নিবার তৃষ্ণার বসবাস। একফোঁটা ভালোবাসার বিষবাষ্প হৃদয়ে লালন করে, বিগলিত হৃদয়ের সেই তৃষ্ণা মেটাতে উন্মুখ হয়ে থাকা সেই নারীটি তলিয়ে যায় অকূল-পাতালে। 'বউ সোহাগি' বইটিতে আছে এমনই এক নারীর কথা। যে সমুদ্র সফেনের, নোনা-পানির সেই উথালপাথাল ঢেউকে প্রশমিত করে ভালোবাসার একফোঁটা জল মেশাতে চেয়েছে। আদৌ কি তা পারবে? নাকি অজানা কোনো ঝড় এসে মাতাল সমুদ্রকে আরও ভয়াবহ করে তুলবে? ভয়ানক সেই ঝড়ের কবলে এই ঠুনকো ভালোবাসা কি বন্দী হয়ে যাবে সমুদ্রতলের কোনো এক আঁধার কুঠুরিতে?

'বউ সোহাগি' বইটায় অত্যন্ত সহজ-সরল এক ছেলের জীবনের প্রতিচ্ছবি চিত্রায়িত হয়েছে। অত্যন্ত ভুলোমনা এবং সারল্যতা যেন তার জীবনের রন্ধ্রে রন্ধ্রে বুনো ঘাসের মতো ছড়িয়ে আছে। একটা সময় পর, স্নেহের বাহুডোরে থাকা সেই ছেলেটা একমুহূর্তেই ছিটকে পড়ে কঠিনতম বাস্তবতার সামনে। মুখোমুখি হয় অনাকাঙ্ক্ষিত সেই পরিস্থিতি কিংবা জীবনের টানাপোড়েনে। যেন সে ভঙ্গুর মরিচার মতো ক্ষয়ে যায়। ঠিক সেইসময় বুকের ভেতর কোথাও একটা সুখময় যন্ত্রণার উদ্রেক হয়। সে খুব করে আঁকড়ে ধরতে চায় সেই দৃঢ় অবলম্বনটুকু। শেষ পর্যন্ত কি এই যন্ত্রণা সুখের হয়? নাকি ভালোবাসার তীব্র দাহে হৃদয় পুড়ে অঙ্গার হয়?

প্রতিটা মানুষের জীবনে একটি অরক্ষিত গোপন কক্ষ থাকে। যে কক্ষে আবেগ-অনুরাগ, আনন্দ-অশ্রু আর নাম না জানা সব মান-অভিমানের হাজারো স্মৃতির বর্ণরেখা ধরে একান্ত আনমনে কিংবা অগোচরে গল্প রটে। ভালোবাসার বৃষ্টি হয়, কখনো-বা দুঃখ গলা নোনা পানির বান ডাকে। কেউ একজন করুণ সুরে বলে,
"ভালোবাসার মানুষটিকে ভালোবাসতে না পারা যে কতটা কষ্টের, তা একমাত্র আমিই জানি"
মনের গহীনে অনুচ্চারিত এমনই সব জীবন্ত-দগ্ধ নির্মম অনুভূতি নিয়ে ভালোবাসার বৃষ্টি-বাদলের গল্প উঠে এসেছে গোটা উপন্যাস জুড়ে।

Address

French Road, Bongshal
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when বই উল্লাস - Boi Ullash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category