25/05/2026
আমাদের নতুন প্রিমিয়াম প্যাকেজিং হাতে পেয়ে আপুরা যে পরিমাণ খুশি হয়েছেন এবং আমাদের যেভাবে রিভিউ দিয়েছেন, তাতে আমরা সত্যিই আনন্দিত। আলহামদুলিল্লাহ্, আপনাদের কাছ থেকে আমরা চমৎকার রেসপন্স পেয়েছি।
একটি পার্সেল যখন সুন্দর এবং সুরক্ষিতভাবে আপনাদের হাতে পৌঁছায়, আর সেটা দেখে যখন আপনাদের মুখে হাসি ফোটে—তখনই আমাদের সব কষ্ট সার্থক মনে হয়। আমাদের প্রিমিয়াম প্যাকেজিংয়ের পেছনের পুরো পরিশ্রমটাই ছিল আপনাদের এই স্পেশাল অনুভূতিটুকু দেওয়ার জন্য।
অবশেষে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মেহেদিকে এভাবে ভালোবাসার জন্য, 'হেনা রয়্যালিন আর্ট'-এর পাশে থাকার জন্য। আপনাদের এই ভালোবাসাই আমাদের প্রতিনিয়ত আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়।
ইনশাআল্লাহ্, আমাদের এই কোয়ালিটি এবং ভালোবাসার বন্ধন সবসময় এমনই অটুট থাকবে।