বইমঞ্চ-Boimonco

Call Directions Contact the business

বইমঞ্চ-Boimonco বই হোক ভালোবাসা,বই হোক জ্ঞানের বিস্তা?

“তোমরা দুজন এক না হলে পৃথিবীর সব প্রেম যে অপমানিত হবে মা। দুটো জেদী পাগলে মিলে এরকম জেদ করে সব শেষ করে দিলে চলবে কি করে?...
20/03/2021

“তোমরা দুজন এক না হলে পৃথিবীর সব প্রেম যে অপমানিত হবে মা। দুটো জেদী পাগলে মিলে এরকম জেদ করে সব শেষ করে দিলে চলবে কি করে?”

বইঃ মাহবুবের নিতু
লেখিকাঃ তৃধা আনিকা
প্রকাশনীঃ ছাপাখানা

মুদ্রিত মূল‍্যঃ ৫৫০৳
৩২% ছাড় মূল্যেঃ ৩৭৪৳
-------------------------
- ডেলিভারি চার্জঃ ঢাকার ভিতর ক্যাশ অন + হোম ডেলিভারি ৬০ টাকা, অগ্রিম পেমেন্ট + হোম ডেলিভারি ৪০ টাকা।
ঢাকার বাহিরে কুরিয়ার চার্জ ৪০ টাকা- ৩ টা পর্যন্ত প্রযোজ্য ( সারা বাংলাদেশে)
- অর্ডার করতে আমাদের পেইজে মেসেজ করুন।
- যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 01406865684,,, 01905655313

 #প্রি_অর্ডার ৩০% ছাড়ে  #অটোগ্রাফ_সহপ্রেম বা ভালোবাসা এক সুখকর অনুভূতি। যা মানুষের সমস্ত ইন্দ্রিয়কে তৃপ্ত করতে সক্ষম। কি...
10/03/2021

#প্রি_অর্ডার ৩০% ছাড়ে #অটোগ্রাফ_সহ

প্রেম বা ভালোবাসা এক সুখকর অনুভূতি। যা মানুষের সমস্ত ইন্দ্রিয়কে তৃপ্ত করতে সক্ষম। কিন্তু সমস্ত মানবজাতির একটি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, তা হলো- যা পেয়েছে তার থেকে বেশি পাওয়ার আকাঙ্ক্ষা।
সবকিছুর মতো প্রেমও এই তীব্র আকাঙ্ক্ষার মধ্যেই অন্তর্ভুক্ত। মানুষ তো নিজের সুখের জন্য প্রেম চায় এবং বেশিরভাগ ক্ষেত্রে পেয়েও যায়।কিন্তু তাতে আদৌ কি সুখ থাকে? বা সুখ পেলেও সঠিক প্রেম কি পায়?নাকি সারাটা জীবন কেঁটে যায় সত্যিকারের সুখময় প্রেমের সন্ধান করতে করতে?
জানতে হলে পড়তে হবে ‘এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না’ বইটি।

বই- এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না
মলাটমূল্য- ১৭৫ ৳
৩০% ছাড়ে অর্ডারমূল্য- ১২৩৳
-------------------------
- ডেলিভারি চার্জঃ ঢাকার ভিতর ক্যাশ অন + হোম ডেলিভারি ৬০ টাকা, অগ্রিম পেমেন্ট + হোম ডেলিভারি ৪০ টাকা।
ঢাকার বাহিরে কুরিয়ার চার্জ ৪০ টাকা- ৩ টা পর্যন্ত প্রযোজ্য ( সারা বাংলাদেশে)
- অর্ডার করতে আমাদের পেইজে মেসেজ করুন।
- যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 01406865684,,, 01905655313

 #প্রি_অর্ডারঃ  #ত্রিধার #অটোগ্রাফ_সহসাম্যর বুকের সাথে লেপ্টে আছে আহমাদ। হাত পা ছেড়ে ঘুমাচ্ছে সে। তাকে বুকের সাথে জড়িয়েই...
06/03/2021

#প্রি_অর্ডারঃ #ত্রিধার
#অটোগ্রাফ_সহ

সাম্যর বুকের সাথে লেপ্টে আছে আহমাদ। হাত পা ছেড়ে ঘুমাচ্ছে সে।
তাকে বুকের সাথে জড়িয়েই সাম্য ড্রাইভ করছিল।দেখে মনে হচ্ছে একটা পুতুল বুকে জড়িয়ে রেখেছে সাম্য।

"ওকে আমার কোলে দাও সাম্যদা। তোমার অসুবিধা হচ্ছে।"

অনুর কথায় কোনো জবাব না দিয়ে ড্রাইভিং এ মনোযোগ দিলো সাম্য। সামনের রাস্তাটায় কাজ চলছে। হালকা ঝাঁকুনিতে আহামাদ ঘুমের ঘোরে কিছুটা কেঁদে উঠতেই সাম্য গাড়ি থামিয়ে অনুর কোলে আহমাদ কে দিয়ে আবার চলতে শুরু করেছে তাদের গন্তব্যের দিকে। অন্য সময় হলে অবশ্যই অনুর সাথে কথা বলতো সে। তবে এখন বলছে না কারণ অনুর প্রতি আজ তার মন বড়ই ক্ষুব্ধ।

প্রকাশিতব্য উপন্যাসঃত্রিধার
লেখকঃসাদিয়া খান সুবাসিনী
প্রকাশনীঃ শিখা প্রকাশনী
প্রচ্ছদঃ ফারিহা তাবাসসুম
মুদ্রিত মূল্যঃ ২৯৫ টাকা
৩২% ছাড়ে মূল্যঃ ২০০ টাকা
-------------------------
- ডেলিভারি চার্জঃ ঢাকার ভিতর ক্যাশ অন + হোম ডেলিভারি ৬০ টাকা, অগ্রিম পেমেন্ট + হোম ডেলিভারি ৪০ টাকা।
ঢাকার বাহিরে কুরিয়ার চার্জ ৪০ টাকা- ৩ টা পর্যন্ত প্রযোজ্য ( সারা বাংলাদেশে)
- অর্ডার করতে আমাদের পেইজে মেসেজ করুন।
- যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 01406865684,,, 01905655313

“আফারীত” বইয়ের প্রি-অর্ডার করুন  #বইমঞ্চেসম্প্রতি আম্মিরার বাবা ওদুদের মৃত্যুর পর থেকে সে কিছু অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে যা...
06/03/2021

“আফারীত” বইয়ের প্রি-অর্ডার করুন #বইমঞ্চে
সম্প্রতি আম্মিরার বাবা ওদুদের মৃত্যুর পর থেকে সে কিছু অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে যাচ্ছে, যা বাস্তব নাকি কল্পনার সমন্বয়ে সৃষ্ট, তা সে বুঝতে পারছে না। ক্রমাগত সেই সব বিদঘুটে ঘটনার মধ্যেও আম্মিরার একটু প্রশান্তির নাম হচ্ছে এসমাদ।
নীল চোখের অতীব সুন্দর পুরুষটিকে আম্মিরা নিজের প্রফেসর হিসাবেই জানে। তবে তার আরও একটি পরিচয় রয়েছে। এসমাদ, যিনি কিনা সাধারণ কোনো ইনসান নন। তিনি স্বয়ং ইফ্রীত্বদের যুবরাজ ও ভবিষ্যৎ বাদশাহ, কিন্তু এটি আম্মিরার অজানা।
এদিকে আম্মিরার পিতা ওদুদের জন্যই আফারীতরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছিল।
এতকিছুর মধ্যে আদৌ কি এসমাদ ও আম্মিরার ভালোবাসা পূর্ণতা পাবে? যেখানে একজন ইনসান ও আরেকজন জিন! নাকি আরশি জগতের অবয়বের বিভ্রমে হারিয়ে যাবে তাদের ভালোবাসা?
#ভৌতিক রোমান্টিক উপন্যাস : আফারীত
#লেখক : সামিয়া খান প্রিয়া
#প্রকাশনী : আলোর ঠিকানা
#মূল্য : ৩৯০ টাকা
#ছাড়কৃত_মূল্য :২৬৬

- ডেলিভারি চার্জঃ ঢাকার ভিতর ক্যাশ অন + হোম ডেলিভারি ৬০ টাকা, অগ্রিম পেমেন্ট + হোম ডেলিভারি ৪০ টাকা।
ঢাকার বাহিরে কুরিয়ার চার্জ ৪০ টাকা- ৩ টা পর্যন্ত প্রযোজ্য ( সারা বাংলাদেশে)
- অর্ডার করতে আমাদের পেইজে মেসেজ করুন।
- যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 01406865684,,, 01905655313

 #প্রি_অর্ডার(ফ্ল্যাপ থেকে)সম্পর্কের বয়স পাঁচ বছর ছুঁই ছুঁই! এখনো নন্দিতা নামের মেয়েটা কোনো সন্তানের মুখ দেখতে পেলো না। ...
28/02/2021

#প্রি_অর্ডার

(ফ্ল্যাপ থেকে)

সম্পর্কের বয়স পাঁচ বছর ছুঁই ছুঁই! এখনো নন্দিতা নামের মেয়েটা কোনো সন্তানের মুখ দেখতে পেলো না। আজকাল রেহাল ঘুমানোর আগে নন্দিতার কপালে চুমু এঁকে দিতে ভুলে যায়। এক বিছানায় পাশাপাশি শুয়েও তারা দুজন দুজনের বিপরীতমুখী। শুধুমাত্র দীর্ঘশ্বাসের ফোঁস ফোঁস শব্দটুকুই গহীন রাতে এই ক্রংক্রিটের বিল্ডিং এ শোনা যায়। এক চিলতে অপূর্ণতা যেনো ধীরে ধীরে পূর্ণ গ্রহণের দিকে অগ্রসর হচ্ছে তাদের মাঝের ভালোবাসাটুকু গ্রাস করে নিতে! এই গ্রহণের অন্ধকারে হঠাৎ এক টুকরো লণ্ঠন জ্বললো। সেই লণ্ঠনের টিমটিমে আলোয় দেখা মিলল নতুন মেহমানের আগমনী বার্তা। ডাক্তারের শরণাপন্ন হলো রেহাল দম্পতি। কিন্তু হায়! লণ্ঠনের আলোয় বুঝি বিচরণ করছিলো মরীচিকা। ডাক্তারের সোজাসাপ্টা উত্তর, হয়তো গর্ভাবস্থার সকল উপসর্গ আছে কিন্তু নন্দিতা গর্ভবতী নয়। এদিকে দিন যায়, মাস যায়। নন্দিতার শারিরীক পরিবর্তন ঘটে। পেটও ফুলতে থাকে। সেই লণ্ঠনের আলোর মিথ্যার পেছোনে কোন সত্যিটা তবে লুকিয়ে আছে?

উপন্যাসঃ মেঘের বিপরীতে
লেখিকাঃ আতিয়া আদিবা
ধরনঃ উপন্যাস
জনরাঃ রোমান্টিক, সাইকোলজিকাল থ্রিলার
প্রচ্ছদঃ পরাগ ওয়াহিদ
প্রকাশনী: অধ্যয়ন
মূল্যঃ ২৭০৳
ছাড় মূল্যঃ ২০০৳

- ডেলিভারি চার্জঃ ঢাকার ভিতর ক্যাশ অন + হোম ডেলিভারি ৬০ টাকা, অগ্রিম পেমেন্ট + হোম ডেলিভারি ৪০ টাকা।
ঢাকার বাহিরে কুরিয়ার চার্জ ৪০ টাকা- ৩ টা পর্যন্ত প্রযোজ্য ( সারা বাংলাদেশে)
- অর্ডার করতে আমাদের পেইজে মেসেজ করুন।
- যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 01406865684,,, 01905655313

 #প্রি_অর্ডার_পোস্ট ৩৫%ছাড়ে।ইতি চৌধুরী আপুর  #অটোগ্রাফসহ..❤️❤️"আমিও চাই তুমি সুখে থাকো। না হলো সেই সুখ আমার সাথে। তুমি য...
13/02/2021

#প্রি_অর্ডার_পোস্ট ৩৫%ছাড়ে।

ইতি চৌধুরী আপুর #অটোগ্রাফসহ..❤️❤️

"আমিও চাই তুমি সুখে থাকো। না হলো সেই সুখ আমার সাথে। তুমি যার সাথে সুখী হবে তার সাথেই থাকবে।"
"আমি..."
"বিকেলে রেডি থেকো।"
"কেন!"
"লইয়ারের কাছে যাব আমাদের ডিভোর্সের জন্য। তোমাকে এই অহেতুক নামের সম্পর্ক থেকে মুক্তি দিতে। যেন তুমি খুব জলদি রাফসানের সাথে নতুন জীবন শুরু করতে পারো।"
অপেক্ষা না করে অনন্ত বেরিয়ে গেল। রিসাকে কিছু বলার সুযোগ দিলো না আর না রিসা কী চায় তা জানতে চাইল। অনন্ত চলে যেতেই রিসা পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে রইল। শুধু দুচোখ বেয়ে পানি পড়ছে তার। রিসার বুক ফেটে চিৎকার আসছে কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছে না।

বই-পিছুটান
লেখক-ইতি চৌধুরী
প্রকাশনী-বইবাজার প্রকাশনী
মুদ্রিত মূল্যঃ ৮০০
৩৫% ছাড়ে মূল্যঃ ৫২০ টাকা
-------------------------
- ডেলিভারি চার্জঃ ঢাকার ভিতর ক্যাশ অন + হোম ডেলিভারি ৬০ টাকা, অগ্রিম পেমেন্ট + হোম ডেলিভারি ৪০ টাকা।
ঢাকার বাহিরে কুরিয়ার চার্জ ৪০ টাকা- ৩ টা পর্যন্ত প্রযোজ্য ( সারা বাংলাদেশে)
- অর্ডার করতে আমাদের পেইজে মেসেজ করুন।
- যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 01406865684,,, 01905655313

২৫% ছাড়ে রেশমী রফিক -এর বই " বিন্দু বৃত্তান্তে” পাচ্ছেন  #বইমঞ্চ তে, লেখিকার  #চিরকুট_সহ। এডভান্স পেমেন্টে  #ফ্রি_ডেলিভা...
10/02/2021

২৫% ছাড়ে রেশমী রফিক -এর বই " বিন্দু বৃত্তান্তে” পাচ্ছেন #বইমঞ্চ তে, লেখিকার #চিরকুট_সহ।
এডভান্স পেমেন্টে #ফ্রি_ডেলিভারি ক্যাশ অন এ ২০ টাকা এক্সট্রা দিতে হবে।
-------------------------

বিকট গন্ধে সবার প্রাণ যাই-যাই অবস্থা। নাকে কাপড় চেপে লাভ হচ্ছে না। কারো গলায় বমি আটকে আছে, কারো মাথা ঘোরাচ্ছে। রুপন্তির গা গোলাচ্ছিল। সে দৌড়ে চলে গেল ভেতরে। ওয়াশরুমে গিয়ে হড়হড় করে বমি করল। রুবিনা হাতমুখ ধুইয়ে দোতলায় নিয়ে গেলেন ওকে। কিছুদিন ধরে ওর কাহিল চেহারা লক্ষ করছেন। তুহিনের শোক ভুলতে সময় লাগবে ভেবে ঘাটাননি। এখন মনে হচ্ছে ঘটনা অন্যকিছু। সে কথা বলতেই রুপন্তি মাথা নেড়ে সায় দিল। জানাল, প্রেগন্যান্সি কীটের ফলাফল ইতিবাচক। রুবিনা বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন কেবল।
পুলিশ কাউকে লাশ দেখতে দিল না। দেখার কিছু নেই অবশ্য। পচে-গলে একাকার হয়ে গেছে। পুলিশের একটা দল সেটাকে ময়নাতদন্ত করতে নিয়ে গেল। আরেকটা দল রয়ে গেল সরেজমিনে তদন্ত করতে। লাশ যেখানে পাওয়া গেছে, সেই জায়গাটা ভালোভাবে অনুসন্ধান করল। পেছনের গেট সবসময় তালাবদ্ধ থাকে। দেড় মাস আগে হামলা হবার পর তালা ভাঙ্গা ছিল। তখন জঙ্গলের ভেতর খুঁজে দেখলেও লাশ যেখানে পাওয়া গেছে, সেদিকে যাওয়া হয়নি। জায়গাটা ভেতরের দিকে। চারদিকে গাছের ঘন সারি থাকায় দিনের বেলায় তেমন আলো নেই। কিছু পায়ের ছাপ পাওয়া গেল। হামলাকারীরা কোন পথে এসেছিল, নিশ্চিত জানা গেল। রক্তের দাগ দোতলা থেকে নেমে এলেও নিচতলার লাউঞ্জে এসে কোনো চিহ্ন ছিল না। পুলিশ ধরে নিয়েছিল, মেইন গেট দিয়ে বেরিয়েছে হামলাকারীরা। সকাল থেকে মানুষজনের চলাচলের কারণে পায়ের ছাপ মুছে গেছে। এখন পরিস্কার হলো। বসার রুমের কার্পেটে কালোর মধ্যে কারুকাজ করা। সেকারণে রক্তের দাগ লক্ষ করা যায়নি। পরীক্ষা করলে কার্পেটেও রক্তের দাগ পাওয়া যাবে।
খবর শুনে অনেকেই ভিড় করল বাড়িতে। আশরাফ সাহেব আর নাসরিন এলেন। রুপন্তির অভিব্যক্তি জানতে উদগ্রীব সবাই। বরাবরের মতোই রুবিনা কাউকে দেখা করতে দিলেন না ওর সাথে। পরিস্থিতি আঁচ করতে পেরেই ওকে খাইয়ে-দাইয়ে ঘুমুতে পাঠিয়েছেন। তুর্যকে নিয়ে তুহিনের বেডরুমে ঘুমুচ্ছে সে। লাশ দেখে তার মনে নেতিবাচক কোনো প্রভাব পড়েনি। লাশটা তুহিনের হতে পারে, এমন সম্ভাবনা-ই মাথায় আসেনি। ফাহিম বাইরে বেরিয়েছিলেন আবার। রাতে ফিরতেই রুবিনা চেপে ধরলেন,
- সারাদিন কোথায় ছিলে তুমি?
- থানায় গিয়েছিলাম। এরপর ভাইজানকে লাশ পাবার খবরটা জানিয়ে এলাম।
- ফোনে বললেই পারতে। এদিকে বাড়িভর্তি মানুষ। নানাজনের নানা প্রশ্ন। পত্রিকা অফিস থেকেও এসেছিল। এত ঝামেলার মধ্যে আমাকে একা ফেলে যেতে পারলে?
ফাহিম কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন,
- ফোনে বেশি কথা না বলাই ভালো, রুবি। তাছাড়া শুধু খবরটা দিতে যাইনি। ভাইজানের মুখ থেকে পজিটিভ কিছু শোনার আশায়ও গিয়েছিলাম।
- কী বললেন ভাইজান?
- যা অনুমান করেছি, তাই। ওকে কিডন্যাপ করতে এসে জখম করেছিল। বাড়ি থেকে বের করতে না করতেই জান বেরিয়ে গেছে। তাই লাশটা ওখানেই......
- ফাহিম! কী বলছ এসব? ভাইজানও এমন কথা বলতে পারলেন?
- কী জানি। মনে হলো জোর করে বললেন কথাগুলো। এদিকের কী খবর?
- এদিকের অবস্থা গরম। তুহিনের চাচি অসম্ভব পরিমাণে বেয়াদব মহিলা। এত ঠাটবাট আর টাকার অহংকার! মাটিতে পা-ই পড়তে চায় না তার। নিচতলায় বসে অকথ্য ভাষায় গালাগালি করেছে রুপন্তি আর আমাকে। অন্যসময় রয়ে-সয়ে বলে। আজ সবার সামনেই বলেছে, রুপন্তি খুন করে জঙ্গলে লাশ লুকিয়েছে। সহযোগী ছিলাম আমরা। প্ল্যান করে আমাদেরকে এই বাড়িতে ঢুকিয়েছে। আমার সহ্যের সীমা পেরিয়ে গেছে। ওই মহিলাকে আর একবারও এই বাড়িতে দেখতে চাই না, ফাহিম। নেক্সট টাইম কিছু বলতে এলে আমি তাকে আমার পরিচয়টা দিয়ে দিব। বড় মুখ করে বলতে আসে, আমি তুহিনের মায়ের মতো। আরে, এই মহিলার গল্প ভাইজানের কাছে, তোমার কাছে অনেক শুনেছি। মহিলা সারাজীবন স্বামীসংসার নিয়ে ব্যস্ত ছিল। কখনো মা-মরা এতিম বাচ্চাদের মাথায় হাত রেখেছে কি না সন্দেহ। আবার মুখ নেড়ে বলতে আসে। তুহিনের মা হতে গেলে ওই মহিলাকে আরও সাতবার জন্ম নিতে হবে। তাও কোনোদিন তানিয়াপার সমকক্ষ হতে পারবে না। নিজের ছেলেমেয়েদের তো মানুষ করতে পারেনি। দুটোই পরের বউ, পরের স্বামীর দিকে হাত বাড়ায়। আবার জাহিন-তুহিনের ক্যারেকটার নিয়ে কথা বলতে আসে।
রুবিনার ক্রোধের কারণ বুঝতে পারছেন ফাহিম। কম সহজে ক্ষেপে যাবার মানুষ নয় সে। তবু বললেন,
- ধৈর্য ধরো, রুবি। আজকে পরিচয় গোপন রেখেছ বলেই এসব মানুষদের আসল চেহারা দেখতে পাচ্ছ। এজন্যই ভাইজান আমাদেরকে কাজে লাগিয়েছেন। তুহিনের কেসে আমরা অফিশিয়ালি কাজ করতে পারব না। কিন্তু ইনফরমালি অনেক ক্লু দিতে পারব।
- আমার মনে হচ্ছে, তুহিনের গুম হবার পেছনে এদের হাত আছে। জাহিন-প্রিয়ন্তিকে এরাই প্ল্যান করে মেরেছে। আর দোষ চেপেছে তুহিনের উপর। এই মহিলা তুহিন নিখোঁজ হবার পর থেকে বারবার বলছে, তুহিন মরে গেছে। এতটা কনফার্মড সে হয় কীভাবে?
ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছেন ফাহিম। সেই অবস্থাতেই বললেন,
- আমারও তাই মনে হয়। তবে আশরাফ ভাইয়ের ব্যাপারে ভাইজান কনফিউজড। আশরাফ ভাই জাহিন-তুহিনকে অনেক ভালোবাসতেন। স্ত্রীর নাকউঁচু স্বভাবের কারণে কখনো তেমন করে কাছে টানতে পারেননি।
- মানুষ পাল্টাতে সময় লাগে না। সম্পত্তির লোভ মানুষকে অন্ধ করে দেয়।
- তা ঠিক। তুহিন আর তুর্যকে সরাতে পারলে সব তাদের হাতেই যাবার কথা।
- উহু, আল্লাহর হিসেব অন্যরকম। রুপন্তি মা হচ্ছে।
ফাহিম অবাক সুরে বললেন,
- কী বলো? সত্যি?
- হ্যাঁ, আজ দুপুরে জানলাম। আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। কিন্তু রুপন্তিকে কীভাবে সামাল দেব? আজ লাশ পাওয়া গেল আর আজই এমন সুখবর পেলাম।
- দেখা যাক কী হয়। পোস্টমর্টেম হবে, স্যাম্পল কালেক্ট করবে লাশ থেকে। সেগুলো তুহিনের সাথে ম্যাচ করতে হবে। পরনের জামাকাপড় বা সাথে যদি কিছু থাকে, তুহিনের লাশ হলে তো তুহিনের কিছু না কিছু পাওয়া যাবেই।
সারারাত ঘুম হলো না ফাহিমের। কিছুক্ষণ বিছানায় এপাশ-ওপাশ করে উঠে পড়লেন। লিভিঙরুমে গিয়ে টিভি অন করলেন। এত রাতে দেখার মতো কিছু নেই। তবু ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ভেতরটা ভেঙ্গে গুঁড়িয়ে যাচ্ছে তার। পুরনো কথা মনে পড়ছে। ছোট্ট তুহিনকে কোলে নিয়ে ঘুম পাড়াবার কথা, ভাত মেখে খাইয়ে দেবার কথা। তুহিন তার ন্যাওটা ছিল। সারাক্ষণ মামা-মামা করত। ইমতিয়াজ সাহেব পছন্দ করতেন না। মামার সাথে ছেলের ঘেঁষাঘেঁষি নিয়ে প্রায়ই স্ত্রীকে কথা শোনাতেন। ছেলেরা যাতে মামাভক্ত না হয়, সেদিকে সতর্ক নজর রাখতেন। তারপরও তুহিন সবার চোখ ফাঁকি দিয়ে রাতের বেলা তার রুমে চলে যেত। মামার কোলে গুটিসুটি মেরে ঘুমুত। স্কুলের সময়টা বাদ দিয়ে বাকি সময় আশপাশে ঘুরঘুর করত দু’ভাই; অবশ্যই ইমতিয়াজ সাহেবের অগোচরে। তিনি যতক্ষণ বাসায় থাকতেন, ততক্ষণ তারা মামাকে চিনতই না। বিশেষ করে ছোট্ট তুহিন সহজেই বুঝে নিয়েছিল আব্বুর সামনে মামার সাথে আদিখ্যেতা দেখালে আম্মুকে কাঁদতে হবে। দুটো পুতুলের একজন আজ মৃত, অন্যজন নিখোঁজ। এই বাড়ি জুড়ে এদেরই স্মৃতি। টিভির দিকে তাকিয়ে থাকলেও ফাহিমের মনে হলো, ঠিক পেছনেই ওরা দুই ভাই দাঁড়িয়ে আছে। এক্ষুণি বুঝি কানের কাছে মামা বলে চিৎকার করবে! ঘাড়ের কাছটায় শিরশিরও করছে। ইচ্ছে করেই ঘাড় ঘুরালেন না তিনি। এত কষ্ট সহ্য করার ক্ষমতা নেই তার।

বিন্দু বৃত্তান্তে
রেশমি রফিক
মালট মূল্য ৬৪০টাকা
২৫%ছাড়ে ৪৮০টাকা
--------------------------
- ডেলিভারি চার্জঃ ঢাকার ভিতর ক্যাশ অন + হোম ডেলিভারি ৬০ টাকা, অগ্রিম পেমেন্ট + হোম ডেলিভারি ৪০ টাকা।
ঢাকার বাহিরে কুরিয়ার চার্জ ৪০ টাকা- ৩ টা পর্যন্ত প্রযোজ্য ( সারা বাংলাদেশে)
- অর্ডার করতে আমাদের পেইজে মেসেজ করুন।
- যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 01406865684,,, 01905655313

যারা যারা  #মহাযাত্রা ,  #যে_শ্রাবণে_ফাগুন  #বৃষ্টিমহল_৩, এবং  ্রাবণ_ছিল_সেদিন বইটির সাথে অন্যান্য বই অর্ডার করেছেন, তার...
06/02/2021

যারা যারা #মহাযাত্রা , #যে_শ্রাবণে_ফাগুন #বৃষ্টিমহল_৩, এবং ্রাবণ_ছিল_সেদিন বইটির সাথে অন্যান্য বই অর্ডার করেছেন, তারা বই গুলো না আসা পর্যন্ত বই হাতে পাবেন না। বই গুলো আসতে আরো কিছুদিন সময় লাগবে। তাই কারো যদি বান্ডেলের কোনো বই আগে লাগে তাহলে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে অথবা একত্রে নিলে কিছুদিন অপেক্ষা করতে হবে।
[ বিঃদ্রঃ প্রি-অর্ডারকৃত বই এর অর্ডার বাতিল করা যাবে না]

 #প্রি_অর্ডার-জনপ্রিয় লেখক মোর্শেদা হোসেন রুবী'র নতুন বই 'উজলার নির্জলা দিনে' বইটি ৩২% ছাড়ে প্রি-অর্ডার করতে নক করুন  #ব...
31/01/2021

#প্রি_অর্ডার-

জনপ্রিয় লেখক মোর্শেদা হোসেন রুবী'র নতুন বই 'উজলার নির্জলা দিনে' বইটি ৩২% ছাড়ে প্রি-অর্ডার করতে নক করুন #বইমঞ্চ তে
প্রি-অর্ডারে থাকছে লেখকের #চিরকুট!

চুম্বকাংশঃ

-" চুলায় পানি বসিয়েছে কে, তুই?" ইফতেখার বিস্মিত।
-" তোমার কী মনে হয়, অত বড় পাতিলা আমি চুলায় বসাতে পারবো চাচ্চু ? " বরাবরের মতোই মিতুর চটপটে জবাব।
-" না, তা পারবিনা জানি বলেই তো জিজ্ঞেস করছি। তাহলে কে বসাল?"
-" উজলা আন্টি। পাশের ঘরে নতুন এসেছেন।"
-" তো এখানে এসেছিলেন কেন উনি? "
-" পানি নিতে.!
-" আর পানি না পেয়ে খালি হাড়ি ভরে বসিয়ে দিয়ে গেলেন? বাহ্, ভালোই তো। আমি যাকে তাকে ঘরে ঢুকতে দিতে মানা করেছিলাম না? তারপরেও কেন দিলি? একদিন মাথায় বারি মেরে সব লুটপাট করে নিয়ে যাবে তখন দেখবি মজা। আর রান্নাঘর গুছিয়েছে কে? ঐ মহিলাই ? "
-" হম...!" উপর নিচে মাথা দোলালো মিতু। বিরক্তিতে মুখ কোঁচকাল ইফতেখার।

মায়ের ঘরে ঢুকে তীব্রস্বরে বলে উঠল সে ," এসব কী শুনছি মা? কে না কে এসে পানি চুলায় দিল, রান্নাঘর টেবিল গুছালো আর তুমি কিছু বললে না? "
-" আরে মেয়েটা পাশের ফ্ল্যাটের। নতুন ভাড়া এসেছে এখানে। পানি নিতে এসেছিল আমাদের বাসায়। আমাকে জ্বরে কাতরাতে দেখে নিজেই পানি টানি ঢেলে মাথা মুছিয়ে দিয়েছে। ওদের ঘর থেকে স্যুপ এনে খাইয়েছে। মিতুকে নিজের সাথে নিয়ে গিয়ে জোর করে ভাত খাইয়ে দিয়েছে। মেয়েটা খুব ভাল।"

-" তোমার কাছে তো সারা দুনিয়াই ভাল মা। এক ভাল নিজের চোখে দেখেও শিক্ষা হয়নি তোমার। এখন আবার আরেক ভাল নিয়ে পড়েছো। শোন, আমি বলে দিলাম। ঐ মহিলা যেন আলগা খাতির পাতাতে না পারে। তোমাদের দাদী নাতিন দুজনকেই বলে দিচ্ছি। আমার মেজাজ তোমরা জানো। আমি কিন্তু এসব একদম পছন্দ করি না। আশ্চর্য, কেউ এলো দুটো নরম কথা বলল। ব্যস্, তোমাদের দাদী নাতীনরে সাইজ করে রেখে গেল ? আগামী কাল আমি ট্যুরে যাবো আর এরই মধ্যে তোমার ফেউ বাজিয়ে বসেছ।" অসহায় দেখাল ইফতেখারকে।
মা'কে ফের বলল, " প্রয়োজনে কাজের মেয়েটাকে টাকা বাড়িয়ে দিয়ে বাড়তি কাজগুলো করিয়ে নেবে। তবু ঐ মহিলা আসলে তাকে ঘরে ঢুকতে দিবেনা। গেট থেকেই হাই হ্যালো করে বিদায় দেবে। কী রে মিতু, কী বলেছি মনে থাকবে? " ধমকের সুরে বলল ইফতিখার। মিতু করুণ চোখে তাকিয়ে মাথা নাড়ল।

বই-উজলার নির্জলা দিনে
লেখক- মোর্শেদা হোসেন রুবী
প্রকাশনী-বইবাজার প্রকাশনী
প্রচ্ছদ-মোস্তাফিজ কারিগর
মুদ্রিত মূল্য-৪৫০৳
৩২% ছাড়ে প্রি-অর্ডারমূল্য- ৩০৬৳
---------------------------
- ডেলিভারি চার্জঃ ঢাকার ভিতর ক্যাশ অন + হোম ডেলিভারি ৬০ টাকা, অগ্রিম পেমেন্ট + হোম ডেলিভারি ৪০ টাকা।
ঢাকার বাহিরে কুরিয়ার চার্জ ৪০ টাকা- ৩ টা পর্যন্ত প্রযোজ্য ( সারা বাংলাদেশে)
- অর্ডার করতে আমাদের পেইজে মেসেজ করুন।
- যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 01406865684,,, 01905655313

Address

Dhaka

Opening Hours

Monday 08:00 - 01:00
Tuesday 08:00 - 01:00
Wednesday 08:00 - 01:00
Thursday 08:00 - 01:00
Friday 08:00 - 01:00
Saturday 08:00 - 01:00
Sunday 08:00 - 01:00

Telephone

+8801406865684

Website

Alerts

Be the first to know and let us send you an email when বইমঞ্চ-Boimonco posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বইমঞ্চ-Boimonco:

Shortcuts

Share

Category