08/08/2026
🌱 পানিতে গ্রোও করা গাছের যত্নের সহজ টিপস! 🌱
যারা গাছপালা রাখতে ভালোবাসেন, কিন্তু কম ঝামেলায় শুরু করতে চান, তাদের জন্য পানিতে গ্রোও করা গাছই সবচেয়ে সহজ ও উপযুক্ত উপায়। 🪴✨
💧 পানিতে গাছ জন্মানোর সুবিধা:
কোনো ঝামেলা নেই! পানি এক্স্যাক্টলি কেমন রাখতে হবে, সেই ভয় নেই।
গাছের শিকড় পানিতে থাকে, কিন্তু ডাল পঁচে যাওয়ার ভয় নেই।
নতুন বাগানিদের জন্য এটি সেরা স্টার্ট!
🌿 যে গাছগুলি পানিতে ভালো থাকে:
🌱 পথোস (Pothos)
🌱 ফিলোডেনড্রন (Philodendron)
🌱 স্নেক প্ল্যান্ট (Snake Plant)
🌱 সিঙ্গনিয়াম (Syngonium)
🌱 স্পাইডার প্ল্যান্ট (Spider Plant)
🌱 লাকি ব্যাম্বু (Lucky Bamboo)
✨ যত্ন নিন, দেখবেন গাছ ফুলে ফেঁপে উঠবে!
🔹 পানি:
শিকড় আসার আগে প্রতিদিন বা ১ দিন পর পর পানি বদলানো ভালো, আর শিকড় আসার পর ৪/৫ দিন পর পর পানি বদলান।
🔹 পানির পরিমাণ:
পাত্রে এমন পরিমাণ পানি দিন যাতে গাছের শিকড়ই শুধু পানিতে থাকে, ডাল যেন পানিতে ডুবে না যায়!
🔹 আলো:
সরাসরি সূর্যের আলো নয়, ইনডাইরেক্ট সানলাইট যেখানে থাকে, সেখানেই রাখুন।
🔹 সার:
মাসে একবার লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করুন!
পানিতে দ্রবীভূত ১ চা চামচ NPK 19:19:19 বা 20:20:20 সার দিয়ে মিশিয়ে ২-১ ফোঁটা গাছের শিকড়ে দিন।
আপনার গাছ সহজেই বাড়বে এবং আপনার ঘর হবে আরো সুন্দর! 🌿