09/12/2020
بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم
السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারকাতুহ।
আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার অশেষ কৃপা, অনুকম্পা ও মেহেরবানী তে আজকে আমাদের "আত্বোয়াহির ট্রেডার্স" এবং "আত্বোয়াহির আতর ও পারফিউম" এর অফিশিয়াল ফেসবুক পেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আমাদের পেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী দা: বা: যিনি বাইতুস সালাম জামে মসজিদ, ইকবাল রোড এর সম্মানিত খতিব এবং জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহাদ্দিস তথা বাংলাদেশের অন্যতম একজন হক্কানি আলেমে দ্বীন। আমরা "আত্বোয়াহির ট্রেডার্স" এবং "আত্বোয়াহির আতর ও পারফিউম" এর পক্ষ থেকে হযরত কে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তার মত একজন প্রথিতযশা আলেমে দ্বীনের দ্বারা পেজের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারায় আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি।
আমাদের ফেসবুক পেজের লিংক গুলো এখানে দিয়ে দিচ্ছি।
https://www.facebook.com/At-Twahir-Traders-104833064810343/
https://www.facebook.com/At-Twahir-Attars-and-Perfumes-105422778033105/
"আত্বোয়াহির ট্রেডার্স" এর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মুবারক বাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের স্লোগান হচ্ছে "হালাল সরবরাহ, সুন্নাহ পুনরুদ্ধার"। আমরা যেসব পণ্য নিয়ে এসেছি আপনাদের জন্য তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: সৌদি আরবের খেজুর, মধু, আতর, কাহওয়া কফি, তুরস্কের বিখ্যাত ত্বীন ফল, স্পেনের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, অর্গানিক চা এবং আরও অনেক কিছু। এই পণ্যগুলোর ছবিসহ মুল্য তালিকা অতি শীঘ্রই আমাদের পেজ এ পোস্ট করা হবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য কিছু বিশেষ অফার বা মূল্যছার থাকবে বলে কথা দিচ্ছি। বিজয়ের মাস ডিসেম্বর এবং আমাদের নতুন পথচলা একত্রে উদযাপন করবো আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। আপনাদের কে সাথে নিয়েই আমাদের পথ চলা হবে মধুর ও রোমাঞ্চকর। এই যাত্রাপথে আপনাদেরকে সবসময়ই পাশে পাবো বলে আশাবাদী।
আমাদের "আত্বোয়াহির ট্রেডার্স" এবং "আত্বোয়াহির আতর ও পারফিউম" এর জন্য দোয়া করবেন। মহান রব্বুল ইজ্জত যাতে হালাল ভাবে ও সততার সঙ্গে ব্যবসা করার তৌফিক দান করেন। আমিন।
আপনাদের খেদমত এ,
"আত্বোয়াহির ট্রেডার্স" এবং "আত্বোয়াহির আতর ও পারফিউম"
-"হালাল সরবরাহ, সুন্নাহ পুনরুদ্ধার"©®