Arfa - Bookshop

Arfa - Bookshop “পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন।”

- সূরা আলাক: ০১

আজ কত মা-বাবা আছেন, সন্তানকে নিয়ে খুব দুশ্চিন্তায় ভোগেন! সন্তান যাচ্ছেতাই করে চলেছে, মা-বাবার কথাকে মোটেও গ্রাহ্য করে ...
02/12/2021

আজ কত মা-বাবা আছেন, সন্তানকে নিয়ে খুব দুশ্চিন্তায় ভোগেন! সন্তান যাচ্ছেতাই করে চলেছে, মা-বাবার কথাকে মোটেও গ্রাহ্য করে চলে না। মাদকে বুঁদ হয়ে তারা মারাত্মক সব অপরাধে জড়িয়ে পড়ছে আর বিষিয়ে তুলছে মা-বাবার জীবন! পত্রিকার পাতা খুললেই দেখি, বখাটে সন্তানদের অপরাধের নানান ফিরস্তি! দেখি, তাদের মা-বাবার লজ্জিত মুখ আর আফসোস-ধ্বনি! কিন্তু কেন…? কারণ, ছোটবেলায় সন্তানদের যেভাবে সঠিক তরবিয়তে গড়ে তোলা উচিত ছিল, সেভাবে তা করা হয়নি। যার ফলে মা-বাবাকে এমন তরবিয়তহীন সন্তানদের নিয়ে নানান পেরেশানি পোহাতে হচ্ছে! পক্ষান্তরে সঠিক তরবিয়তে বেড়ে ওঠা সন্তানদের নিয়ে মা-বাবারা বেশ গর্ব করেন; সন্তানদের উত্তম কর্মে উজ্জ্বল হয় তাদের মুখ।

প্রিয় পাঠক, কীভাবে সন্তানদের উত্তম তরবিয়তে গড়ে তোলা যায়, সন্তান প্রতিপালনের এমন শিক্ষণীয় বেশ কিছু দিক-নির্দেশনা দিয়েই জনপ্রিয় দায়ি, লেখক ও গবেষক উসতাজ হাসসান শামসি পাশা থরে থরে সাজিয়ে তুলেছেন ‘সন্তান গড়ার সোনালি পাথেয়’ নামের অনবদ্য গ্রন্থটি । আশা করি গ্রন্থটি অধ্যয়নে সকলেই বেশ উপকৃত হবেন ইনশাআল্লাহ।

সন্তান গড়ার সোনালি পাথেয়
লেখক : উসতাজ হাসসান শামসি পাশা
প্রকাশনী : রুহামা পাবলিকেশন
বিষয় : সন্তান প্রতিপালন
অনুবাদক : হাসান মাসরুর
পৃষ্ঠা : 232

এছাড়াও আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে-কোনো বই অর্ডার করতে পারবেন। যথাসময়ে বই পৌঁছে যাবে আপনার হাতে। ইনশাআল্লাহ।

অর্ডার করতে আমাদের পেজের ইনবক্সে ম্যাসেজ করুন অথবা সরাসরি কল করুন আমাদের নাম্বারে।

📱 01904-322034

“দ্বীনের আলোয় আলোকিত হোক আমাদের জীবন।”

বক্ষমাণ গ্রন্থটি আমাদের মা, উম্মুল মুমিনীন, সকল যুগের সব নারীর আদর্শ, আমীরাতুল কুরাইশ, খাদিজাতুত তাহিরা রাদিয়াল্লাহু আনহ...
01/12/2021

বক্ষমাণ গ্রন্থটি আমাদের মা, উম্মুল মুমিনীন, সকল যুগের সব নারীর আদর্শ, আমীরাতুল কুরাইশ, খাদিজাতুত তাহিরা রাদিয়াল্লাহু আনহার। যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ আমার হৃদয়ে খাদিজার প্রতি ভালোবাসাকে গেঁথে দিয়েছেন ।”নবুওয়াতের পনেরো বছর আগে যখন তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয় তখন আমাদের আম্মা রা. ছিলেন মক্কার সবচেয়ে ধনী ব্যবসায়ী। তার কাফেলা ছিল সমগ্র মক্কার অবশিষ্ট ব্যবসায়ীদের কাফেলার সমান।পঁচিশ বছর পর, ইন্তিকালের আগে তাকে মাসের পর মাস অনাহারে-অর্ধাহারে থাকতে হয়েছে শিআবে আবু তালিবের অবরুদ্ধ উপত্যকায়। মূলত প্রচন্ড মানসিক চাপ আর খাদ্যাভাবেই জীবনের শেষ দিনগুলোতে একটু একটু করে দুর্বল হয়ে যান দোজাহানের বাদশাহর জীবন সঙ্গিনী, প্রিয়তমা, অভিভাবিকা খাদিজা রা.—আমাদের আম্মা ।শিআবে আবু তালিবের অবরোধ তুলে নেয়ার কিছুদিনের মাথায় নবুওয়াতের দশম বছরের দশই রমজান অনাহারে ভেঙে যাওয়া শরীরে কুরাইশদের রাজকুমারী, যাকে আল্লাহ জীবিত থাকতে সালাম পাঠিয়েছেন, তিনি ইন্তিকাল করেন।হযরত খাদিজা রা. এর জীবনের যে দিকটা তাকে পৃথিবীর ইতিহাসের যেকোনো নারীর চাইতে আলাদা করে তোলে তা হল, তার খাঁটি মানুষ চেনার ক্ষমতা এবং সেই মানুষের জীবনের পথকে নিজের জীবনের পথ, সেই মানুষের জীবনের লক্ষ্যকে নিজের জীবনের লক্ষ্য করে নেয়ার জন্য প্রাণ উজাড় করে দেয়া প্রচেষ্টা।

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজেই নিজেকে অবিশ্বাস করছিলেন, তখন তিনি তাকে বিশ্বাস করেছেন। যখন সারা আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল, কবি আর যাদুকর বলেছে, তিনি তখন তাকে রাসূলুল্লাহ ডেকেছেন।

তিনি পেলেপুষে বড় করেছেন ইসলামের চতুর্থ খলীফা, নবীজির ঘনিষ্ঠতম আধ্যাত্মিক উত্তরাধিকারীদের একজন হযরত আলি রাদিয়াল্লাহু আনহুকে। তার ভালোবাসা থেকে বাদ যাননি বালক, দাস যাইদ ইবনু হারিসা রাদিয়াল্লাহু আনহু অথবা কৃষ্ণাঙ্গ দাসী উম্মে আইমান বারাকা রাদিয়াল্লাহু আনহা। জগতের ইতিহাসে অনেক ভালোবাসার গল্প, অজস্র মহাকাব্য আর অগনিত উপন্যাস রচিত হয়েছে স্বার্থক প্রেমের, কিন্তু খাদিজা বিনতে খুওয়াইলিদ আর মুহাম্মদ ইবনু আব্দুল্লাহর যে ভালোবাসা তার চিত্রনাট্য ছিল স্বয়ং আল্লাহ জাল্লা শাহানুহুর লেখা। আমরা মনে রাখব এই অমর ভালোবাসার গল্পকে, মনে রাখব এই চিরস্মরণীয় নারীকে, মনে রাখব তার অবিস্মরণীয় অবদানকে যার ভালোবাসার ছায়ায় মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ নামের এক ইয়াতিম যুবক রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পরিনত হয়েছিলেন।

খাদিজা বিনতে খুওয়াইলিদ রা.
লেখক : শাইখ আব্দুল হামিদ মাহমুদ তাহমায
প্রকাশনী : দ্বীন পাবলিকেশন
বিষয় : নবী-রাসূল ও সাহাবীদের জীবনী
অনুবাদক : মাওলানা মাহমুদ সিদ্দিকী
সম্পাদক : হাসান শুয়াইব
পৃষ্ঠা : 265,

এছাড়াও আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে-কোনো বই অর্ডার করতে পারবেন। যথাসময়ে বই পৌঁছে যাবে আপনার হাতে। ইনশাআল্লাহ।

অর্ডার করতে আমাদের পেজের ইনবক্সে ম্যাসেজ করুন অথবা সরাসরি কল করুন আমাদের নাম্বারে।

📱 01904-322034

“দ্বীনের আলোয় আলোকিত হোক আমাদের জীবন।”

কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা?“হে আল্লাহর রাসূল! দুনিয়া ও আখিরাতে আয়েশা হবেন আপনার সঙ্গিনী।” —জিবরীল (আ.)“হে আয়েশা! জিবরীল ...
29/11/2021

কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা?
“হে আল্লাহর রাসূল! দুনিয়া ও আখিরাতে আয়েশা হবেন আপনার সঙ্গিনী।” —জিবরীল (আ.)“হে আয়েশা! জিবরীল তোমাকে অভিবাদন জানিয়েছেন ।”— রাসূল (ﷺ)“রাসূল (ﷺ)-এর কোনো হাদীস নিয়ে আমরা সমস্যার সম্মুখীন হলে আয়েশা রা. এর কাছে তা জিজ্ঞেস করে নিতাম। তিনি আমাদেরকে সুন্দর সমাধান বলে দিতেন।”—আবু মুসা আশআরী রা.“আয়েশা; তিনি সিদ্দীকা বিনতে সিদ্দীক—সত্যবাদী পুরুষের সত্যবাদী কন্যা । রাসূল (ﷺ)-এর প্রিয়তমা স্ত্রী। কুরআন তার পূত পবিত্র চরিত্রের সাক্ষ্য দিয়েছে।”— প্রখ্যাত তাবেঈ মাসরুক ইবনু আল-আজদা আল-হামদানী
উম্মুল মুমিনীনদের মধ্যে আয়েশা (রাদি.)-ই একমাত্র রমনী, যার পিতা ও দাদা উভয়ে সাহাবী ছিলেন। এই উম্মাহর মাঝে একমাত্র তিনিই এমন নারী, যার পবিত্রতার ব্যাপারে কেউ সন্দেহ করলে তার ঈমান থাকবে না। নারীজাতি যদি সম্মান ও মর্যাদার জীবন লাভ করতে চায়, সুখী—সমৃদ্ধ পরিবার গড়তে চায়, দুনিয়া—আখিরাতে মর্যার্দাশীল হয়ে উঠতে চায় তাহলে আয়েশা রা. এর জীবনীপাঠ এবং তার গুণে গুণান্বিত হওয়াই সেরা পদ্ধতি। এই বইতে আমরা তাঁরই জীবনী জানব।

আয়েশা বিনতে আবু বকর রা.
লেখক : শাইখ আব্দুল হামিদ মাহমুদ তাহমায
প্রকাশনী : দ্বীন পাবলিকেশন
বিষয় : নবী-রাসূল ও সাহাবীদের জীবনী
অনুবাদক : জুবায়ের রশীদ
সম্পাদক : হাসান শুয়াইব
পৃষ্ঠা : 348, কভার : হার্ড কভার
ভাষা : বাংলা

লেখকের কথা- এই লেখা শুধুমাত্র যারা ইসলাম অনুযায়ী পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে জীবনকে সাজাতে চান তাদের জন্য। এখানে ইসলাম...
14/11/2021

লেখকের কথা-

এই লেখা শুধুমাত্র যারা ইসলাম অনুযায়ী পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে জীবনকে সাজাতে চান তাদের জন্য। এখানে ইসলাম মানে একটু বুঝার ব্যাপার আছে। ইসলাম মানে হল— কুরআন এবং কুরআনের ব্যাখ্যা যা নবীজী করেছেন (হাদিস), হাদিসের ব্যাখ্যা যা সাহাবীরা করেছেন (আছার), আছারের ব্যাখ্যা যা তাবেঈরা করেছেন, পূর্ববর্তী উলামাগণ (সালাফ) যার উপর ঐক্যমত পোষণ করেছেন। ইসলামকে বাঁকিয়ে পেঁচিয়ে নিজেদের মনমতো সংজ্ঞায়ন করে সাজিয়ে নিলে সেটা ইসলাম নয়। আল্লাহও যেন খুশি থাকে, আবার শয়তানও যেন নারাজ না হয়— এধরনের ইসলামের সাথে নিঃসম্পর্ক ঘোষণা করছি। মনের মত ব্যাখ্যা যাদের পছন্দ তারা এই বই পড়ে দ্বিমত করা ছাড়া বেশি উপকার পাবেন না।

এখানে সবকিছুই সুন্নাহ সাব্যস্ত, তা কিন্তু নয়। কিছু আছে দলিলসাব্যস্ত, কিছু আছে আলিমগণের নিরীক্ষিত কওল, কিছু আছে কমনসেন্স ও আদব। যদি খটকা লাগে ফিকহীভাবে আস্থাভাজন আলিমের তাহকীক ও পরামর্শ নিবেন। কিতাব যথেষ্ট না, কিতাবের সাথে রিজাল (ব্যক্তি) যুক্ত হলেই ইলম পূর্ণতা পায়। তাই এখানে যা-ই থাকুক, খটকা লাগলে নিজ পছন্দের মানহাজের আলিম থেকে যাচাই করে অনুমোদিত হলে আমল করবেন। ফিকহী বা দীনী যেটুকু শিখেছি পেয়েছি, আপনাদের খিদমতে আরজ করলাম। কারো উপকারে এলে আল্লাহ বান্দাকে সাদাকায়ে জারিয়ার বদলা দিবেন এই আশায় লিখে দিলাম। অভিজ্ঞতালব্ধ ও দীনী ও আদবগত জিনিসগুলোকে মেডিকেল সাইন্সে গুলিয়ে আপনাদের জন্য শরবত বানালাম। মন্দ লাগলে উলামা হযরতগণ তো আছেনই আমাদের সংশোধনে। আলহামদুলিল্লাহ।

কুররাতু আইয়ুন যে জীবন জুড়ায় নয়ন
লেখক : ডা. শামসুল আরেফীন
প্রকাশনী : মাকতাবাতুল আসলাফ
বিষয় : পরিবার ও সামাজিক জীবন, বিয়ে, সন্তান প্রতিপালন

এছাড়াও আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে-কোনো বই অর্ডার করতে পারবেন। যথাসময়ে বই পৌঁছে যাবে আপনার হাতে। ইনশাআল্লাহ।

অর্ডার করতে আমাদের পেজের ইনবক্সে ম্যাসেজ করুন অথবা সরাসরি কল করুন আমাদের নাম্বারে।

📱 01904-322034

“দ্বীনের আলোয় আলোকিত হোক আমাদের জীবন।”

হযরত আয়েশা রাযি.-এঁর প্রাথমিক অবস্থা, শিক্ষা-দীক্ষা, সামাজিক ও দাম্পত্য জীবন, সৎ ছেলেমেয়ে ও সতিনদের প্রতি সদাচার, ইফকের ...
13/11/2021

হযরত আয়েশা রাযি.-এঁর প্রাথমিক অবস্থা, শিক্ষা-দীক্ষা, সামাজিক ও দাম্পত্য জীবন, সৎ ছেলেমেয়ে ও সতিনদের প্রতি সদাচার, ইফকের ঘটনা, সংস্কারমূলক কার্যক্রম, কুরআনে ব্যূৎপত্তি, মাসাইল-দক্ষতা, ইজতিহাদ-ক্ষমতা, হাদীসে নববীর অগাধ জ্ঞান, ফিকহ ও কিয়াসে অসাধারণ প্রতিভা, চিকিৎসা-শাস্ত্রে পারদর্শিতা, বক্তৃতা ও কাব্যে মুনশিয়ানা, ফতওয়া প্রদানে পারঙ্গমতা, জগতের নারী সমাজের প্রতি তাঁর অবদান ইত্যাদি। এ-ছাড়াও আরও অনেক কিছু উঠে এসেছে অনিন্দ্যসুন্দর বিন্যাসে, গবেষণামূলক ও বিশ্লেষণধর্মী কায়দায়; যার গুরুত্ব সে-যুগে এ-যুগে সমানভাবে অপরিসীম।

উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাযি.-এঁর ব্যাপারে বহুল আলোচিত ও বিতর্কিত একটি বিষয়— তাঁর বয়স। অর্থাৎ যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনসঙ্গিনীর ভূমিকায় আবির্ভূত হন এবং উম্মুল মুমিনীনের তাজ মস্তকে ধারণ করেন তখন তাঁর বয়স কত ছিল? এ এমন এক প্রশ্ন, যার উত্তরে অনেকে অনেক কিছু লিখেছেন। আল্লামা সাইয়্যেদ সুলাইমান নদভী রাহ. এ-বিষয়টিকে বিশেষভাবে আলোচনায় এনেছেন এবং এ-প্রসঙ্গে যত আপত্তি উত্থাপিত হয়েছে এবং হতে পারে, বলিষ্ঠ যুক্তিপ্রমাণের ভিত্তিতে তার নিরসন করেছেন। বইটি প্রত্যেকের পড়া উচিৎ। বিশেষ করে নারী সমাজ বইটি পড়ে উপকৃত হবেন সবচেয়ে বেশি। এর পাতায় পাতায় গচ্ছিত আছে দীন ও শরীয়তের অমূল্য রত্নসম্ভার।

সীরাতে আয়েশা রাযিআল্লাহু আনহা
লেখক : সাইয়েদ সুলাইমান নদভী রহ:
প্রকাশনী : রাহনুমা প্রকাশনী
বিষয় : নবী-রাসূল ও সাহাবীদের জীবনী

এছাড়াও আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে-কোনো বই অর্ডার করতে পারবেন। যথাসময়ে বই পৌঁছে যাবে আপনার হাতে। ইনশাআল্লাহ।

অর্ডার করতে আমাদের পেজের ইনবক্সে ম্যাসেজ করুন অথবা সরাসরি কল করুন আমাদের নাম্বারে।

📱 01904-322034

“দ্বীনের আলোয় আলোকিত হোক আমাদের জীবন।”

আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা ঘোষনা করেছেন। বিবেক বুদ্ধি ভদ্রতা সভ্যতা ও শিষ্টাচারের গুণাবলিতে করেছেন বৈশিষ্ট্যপূর্ণ...
09/11/2021

আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা ঘোষনা করেছেন। বিবেক বুদ্ধি ভদ্রতা সভ্যতা ও শিষ্টাচারের গুণাবলিতে করেছেন বৈশিষ্ট্যপূর্ণ। ঘৃণা বিদ্বেষ হিংসা অহংকারের মতো মন্দ দিকগুলোর পাশাপাশি দিয়েছেন ভালোবাসা করুণা সহনশীলতা ও অমায়িকতার মতো সুন্দর বৈশিষ্ট্যাবলি। তাই প্রকৃত মানুষ মন্দ কাজ করার পরপরই ভেতরে ভেতরে অনুতপ্ত হয়।

ইবলিস ও নফসে আম্মারার ফাঁদে পা দিয়ে পাপাচারে লিপ্ত হওয়ার পর সেই পাপ থেকে তওবা করে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তবে কেউ কেউ প্রতিনিয়ত পাপকাজ করার পরও তার মনেই হয় না, সে পাপে লিপ্ত হয়েছে। একজন মানুষ যখন এমন পরিণতিতে পৌঁছে যায় তখন বুঝতে হবে তার ভেতর থেকে মনুষ্যত্ব লোপ পাচ্ছে। আর তখনই তাকে তার সত্তাগত মনুষ্যত্ব ফিরিয়ে আনতে প্রয়োজনীয় শিক্ষা ও দীক্ষা নিতে হয়।

মহান রাব্বুল আলামিন পবিত্র কুরআনকে বানিয়েছেন মানবজাতির মনুষ্যত্ব পরিমাপের মাপকাঠি আর পৃথিবীর সর্বশেষ্ঠ শিক্ষক ও সর্বোৎকৃষ্ট চরিত্রের অধিকারী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন কুরআনভিত্তিক জীবনযাপনের প্রকৃষ্ট নমুনা। আল্লাহর বিধান ও নেজাম প্রিয়নবী সা.-এর দেখানো আদর্শ অনুযায়ী মেনে চলতে পারলেই একজন মানুষ নগন্য জীব থেকে শ্রেষ্ঠতর জীবে পরিণত হতে পারে। বক্ষ্যমাণ ‘মুসলিম ম্যানারস’ গ্রন্থটি কুরআনুল কারিম ও সুন্নাহে নববী অনুযায়ী জীবন গড়ার জন্য সহজ–সরল ও সুন্দরতম পথ দেখাবে বলে আমরা আশাবাদী।

মুসলিম ম্যানারস
লেখক : আবদুর রহমান আল আনসারী
প্রকাশনী : মুভমেন্ট পাবলিকেশন্স
বিষয় : আদব, আখলাক
সম্পাদক : শায়খ মুফতি মুহাম্মদ আলী

এছাড়াও আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে-কোনো বই অর্ডার করতে পারবেন। যথাসময়ে বই পৌঁছে যাবে আপনার হাতে। ইনশাআল্লাহ।

অর্ডার করতে আমাদের পেজের ইনবক্সে ম্যাসেজ করুন অথবা সরাসরি কল করুন আমাদের নাম্বারে।

📱 01904-322034

“দ্বীনের আলোয় আলোকিত হোক আমাদের জীবন।”

ইসলামের বিষয়ে আলোচনা এলে সাধারণত আমরা ইসলামি বিধিবিধান নিয়েই কথা বলতে দেখি। আমরা কী করতে পারব, কী পারব না; কী আদেশ পালন ...
07/11/2021

ইসলামের বিষয়ে আলোচনা এলে সাধারণত আমরা ইসলামি বিধিবিধান নিয়েই কথা বলতে দেখি। আমরা কী করতে পারব, কী পারব না; কী আদেশ পালন করতে হবে, কোন নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকতে হবে— এটাই ইসলাম বিষয়ক আলোচনায় মূল প্রতিপাদ্য হয়ে দাঁড়ায়।বস্তুত আল্লাহর প্রতি ঈমানের আলোচনাই হওয়া দরকার ছিল সবার আগে। কারণ, আল্লাহর প্রতি যদি আমাদের যথাযথ ঈমানই না থাকে, তাহলে এই আদেশ-নিষেধ বিষয়ক জ্ঞান আমাদের কী কাজে লাগবে? আদেশ-নিষেধ তো শেষ পর্যন্ত আনুগত্যকেই নির্দেশ করে; কিন্তু কার প্রতি আনুগত্য প্রদর্শন করছি, সেটাই যদি জানা না থাকে; তবে সেটা কেমন আনুগত্য হবে? অতএব, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন আমাদের একেবারেই প্রাথমিক কর্তব্য। আমাদের অবশ্যই সুস্পষ্টভাবে জানতে হবে— আল্লাহ কে?

এই বইটি রচনার পিছনে আমার মূল উদ্দেশ্য হলো পাঠকদেরকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, যিনি আমাদের প্রভু-প্রতিপালক, যিনি উপাসনা লাভের একমাত্র যোগ্য। তবে এই পরিচয়পর্ব আমি কেবল তাঁর নাম ও গুনাবলির পরিচয় বর্ণনার মধ্যেই সীমাবদ্ধ রাখব না; বরং আমাদের দৈনন্দিন যাপিত জীবনের সঙ্গে এই জ্ঞানের একটা যোগসূত্র স্থাপন করে দেওয়ার চেষ্টা করব। আমি আশা করি পাঠকরা এর মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের চমৎকার সব উপায় খুঁজে পাবেন।

লেখক পরিচিতি: উম্মে আবদুর রহমান সাকিনা হার্শফেল্ডার একজন রিভার্ট মুসলিম। অন্যান্য অনেক রিভার্টেড মুসলিমদের মতো তিনি ইসলাম গ্রহণের পর দীন শেখা ও প্রচারণায় নিজেকে নিয়োজিত করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন স্কলারদের কাছে দীনের পাঠ নিয়েছেন। মুখে ইসলাম গ্রহণ করে মন মননে পশ্চিমা সেক্যুলার চিন্তা ধারণ করে রাখেননি। ব্যক্তি জীবনে এই মহীয়সী নারী সাত সন্তানের জননী। লেখাপড়া করেছেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি এবং আমেরিকান ওপেন ইউনিভার্সিটিতে। প্রাতিষ্ঠানিকভাবে ইসলাম শেখার জন্য লেখাপড়া করেছেন দ্য ইন্সটিটিউশন অব ইসলামিক এণ্ড এরাবিক সায়েন্স অব আমেরিকা’তে। মতপার্থক্য সমাধান কিংবা বিতর্ক উসকে দেওয়ার উদ্দেশ্যে নয়; বরং বিশ্বাসকে জীবন ঘনিষ্ঠ করে তোলাই তার লেখার মূল প্রতিপাদ্য। দ্য পাথ টু সেলফ ফুলফিলমেন্ট, ফ্রম মনোগ্যামি টু পলিজিনি তার আরও দুটি বই তিনি ইতোমধ্যেই প্রকাশ করেছেন।

লেখক : উম্মে আবদুর রহমান সাকিনা হার্শফেল্ডার
প্রকাশনী : সিয়ান পাবলিকেশন
বিষয় : ইসলামী জ্ঞান চর্চা, ঈমান, আকীদা, বিশ্বাস
অনুবাদক : সানজিদা শারমিন
পৃষ্ঠা : 332,

এছাড়াও আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে-কোনো বই অর্ডার করতে পারবেন। যথাসময়ে বই পৌঁছে যাবে আপনার হাতে। ইনশাআল্লাহ।

অর্ডার করতে আমাদের পেজের ইনবক্সে ম্যাসেজ করুন অথবা সরাসরি কল করুন আমাদের নাম্বারে।

📱 01904-322034

“দ্বীনের আলোয় আলোকিত হোক আমাদের জীবন।”

বাঙালি পাঠকমহলের সীরাত চর্চায়, বিশেষত আযওয়াজে মুতাহহারাত তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্রতমা স্ত্রীদের জ...
04/11/2021

বাঙালি পাঠকমহলের সীরাত চর্চায়, বিশেষত আযওয়াজে মুতাহহারাত তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্রতমা স্ত্রীদের জীবনী পাঠে এ গ্রন্থ নতুন ও অভিনব একটি সংযোজন। ইতিহাস পাঠের গতানুগতিক অভিজ্ঞতার বাইরে পাঠক এখানে পাবেন সুপাঠ্য গল্পের স্বাদ। মানবিক বৈশিষ্ট্য ও দুর্বলতা সমেত প্রেম-প্রণয় ও সংসারযাপনে প্রতিদ্বন্দ্বী হয়েও কীভাবে ইনসাফপূর্ণ সহাবস্থান রক্ষা করা যায়—গল্পে গল্পে অভাবনীয় এ সবকও হাসিল করা যাবে বইটি থেকে।

মিশরের খ্যাতিমান সাহিত্যিক ড. আয়িশা আবদুর রাহমান একই সঙ্গে হাদীস তাফসীর ও সীরাত বিষয়ে বিশেষ পাণ্ডিত্য রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্রতমা প্রেয়সীদের জীবন ও জীবনিকাকে তিনি ইতিহাসের আকরগ্রন্থসমূহ থেকে তুলে এনেছেন অতি নৈপুণ্যের সঙ্গে, স্বতন্ত্র ও সুপাঠ্য বর্ণনায়। তাঁর বর্ণনাভঙ্গি খুবই চমৎকার এবং হৃদয়গ্রাহী। অনুবাদক ইসমাঈল যাবিহুল্লাহ অত্যন্ত সফলতার সঙ্গে মূল লেখিকার ভাব ভাষা ও বর্ণনাশৈলির যথার্থ অনুবাদ করার ফলে বক্ষ্যমাণ অনূদিত রূপটিও হয়ে উঠেছে মূল বইটির মতো সুপাঠ্য সাবলীল।

নবী প্রেয়সী
লেখক : ড. আয়িশা আবদুর রহমান
প্রকাশনী : মাকতাবাতুল আসলাফ
বিষয় : নবী-রাসূল ও সাহাবীদের জীবনী, সীরাতে রাসূল (সা.)
অনুবাদক : ইসমাঈল যাবিহুল্লাহ
সম্পাদক : আহমাদ রফিক, হামমাদ রাগিব
পৃষ্ঠা : 208

এছাড়াও আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে-কোনো বই অর্ডার করতে পারবেন। যথাসময়ে বই পৌঁছে যাবে আপনার হাতে। ইনশাআল্লাহ।

অর্ডার করতে আমাদের পেজের ইনবক্সে ম্যাসেজ করুন অথবা সরাসরি কল করুন আমাদের নাম্বারে।

📱 01904-322034

“দ্বীনের আলোয় আলোকিত হোক আমাদের জীবন।”

একটা বই হলে কেমন হয় যেখানে পুরো ইসলামের উসুল বা মূলনীতিগুলো থাকবে, ২-১ টা উদাহরণ সহ যেমন দ্বীনের একটা উসুল হচ্ছে ‘কল্যাণ...
03/11/2021

একটা বই হলে কেমন হয় যেখানে পুরো ইসলামের উসুল বা মূলনীতিগুলো থাকবে, ২-১ টা উদাহরণ সহ যেমন দ্বীনের একটা উসুল হচ্ছে ‘কল্যাণ আনয়নের চেয়ে অকল্যাণ দূর করা জরুরী’।

এই উসুলের উদাহরণ হিসাবে এমন আসতে পারে যে, ফেসবুকে ব্যবহার করাতে আপনি যদি কল্যাণের পাশাপাশি ফিতনায় পরে যান তাহলে এটা আপনাকে ত্যাগ করতে হবে যেহেতু একই দরজা দিয়ে আপনার কাছে কল্যাণ অকল্যাণ ২টাই ঢুকে পড়ছে আর আপনি অকল্যাণ আটকাতে পারছেন না এক্ষেত্রে দ্বীনের নীতিমালা হচ্ছে আপনি অকল্যানের দরজা বন্ধ করে দিবেন। এরকম প্রতিটা ক্ষেত্রে কিছু উদাহরণ দিয়ে যদি বইটা হয় তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য এটা একটা বিরাট খিদমত হয়ে যাবে ইন শা আল্লাহ।

শাইখ কথা দিয়েছিলেন লিখবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তা’লা শাইখকে তাওফিক দিয়েছেন কাজটা শেষ করার। শাইখ বইটাতে প্রায় ১৮০টার মত নীতিমালা একত্র করেছেন সুবহানাল্লাহি বিহামদিহ। যারা ইলম অর্জন করতে চান তাদের জন্য এটা একটা অমৃত সুধা হবে ইন শা আল্লাহ। শাইখ বইটির নাম রেখেছেন ‘ইসলামী শরীয়তের মৌলিক নীতিমালা’ আল্লাহ তা’লা এই খিদমতকে লেখকের, প্রকাশকের, প্রকাশক টিমের, পাঠকদের জান্নাতের উসিলা বানিয়ে দিন, আমীন ইয়া রব্বাল আ’লামিন।

ইসলামী শরীয়তের মৌলিক নীতিমালা
লেখক : আব্দুল হামীদ ফাইযী আল-মাদানী
প্রকাশনী : আলোকিত প্রকাশনী
বিষয় : ইসলামী জ্ঞান চর্চা
পৃষ্ঠা : 128,

এছাড়াও আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে-কোনো বই অর্ডার করতে পারবেন। যথাসময়ে বই পৌঁছে যাবে আপনার হাতে। ইনশাআল্লাহ।

অর্ডার করতে আমাদের পেজের ইনবক্সে ম্যাসেজ করুন অথবা সরাসরি কল করুন আমাদের নাম্বারে।

📱 01904-322034

“দ্বীনের আলোয় আলোকিত হোক আমাদের জীবন।”

“সংবিৎ” বইতে কেবল ইসলামের ওপর নানান আক্রমণের জবাব দেওয়া হয়নি। পাল্টা প্রশ্নও করা হয়েছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছ...
02/11/2021

“সংবিৎ” বইতে কেবল ইসলামের ওপর নানান আক্রমণের জবাব দেওয়া হয়নি। পাল্টা প্রশ্নও করা হয়েছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে অবিশ্বাসের অসাড়তাকে। নাস্তিক ও মিশনারিদের ঠুনকো চিন্তাচেতনাকে মিশিয়ে দেওয়া হয়েছে ধুলোয়। বইয়ের কেন্দ্রীয় চরিত্র ফারিস। ফারিস একজন সুপারম্যান বলতে পারেন। না, কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী নয় সে। এই ফারিসের আছে দ্বীন সম্পর্কে যথেষ্ট জ্ঞান। আছে কুরআন, হাদীস আর তুলনামূলক ধর্মতত্ত্বের বিস্তর জানাশোনা। বইটা ১৪টি গল্প দিয়ে সাজানো হয়েছে। বিভিন্ন জটিল বিষয়কে লেখক অত্যন্ত সুন্দর এবং সহজভাবে উপস্থাপন করেছেন। দিয়েছেন সময়োপযোগী উদাহারণ। বই নিয়ে আর বেশি কিছু বলব না। এক কথায় অসাধারণ।

সংবিৎ
লেখক : জাকারিয়া মাসুদ
প্রকাশনী : সাবিল পাবলিকেশন
বিষয় : ধর্মতত্ত্ব, সংশয়বাদ
পৃষ্ঠা : 224, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2021
ভাষা : বাংলা

এছাড়াও আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী আলাদা আলাদাভাবে যে-কোনো বই অর্ডার করতে পারবেন।
যথাসময়ে বই পৌঁছে যাবে আপনার হাতে। ইনশাআল্লাহ।

অর্ডার করতে আমাদের পেজের ইনবক্সে ম্যাসেজ করুন অথবা সরাসরি কল করুন আমাদের নাম্বারে।

📱 01904-322034

“দ্বীনের আলোয় আলোকিত হোক আমাদের জীবন।”

জান্নাত চির সুখের ঠিকানা। মুমিনের কাজকর্ম সবকিছুই আবর্তিত হয় জান্নাতকে ঘিরে। আল্লাহর কিছু কিছু বান্দা দুনিয়াতেই তাদের ...
01/11/2021

জান্নাত চির সুখের ঠিকানা। মুমিনের কাজকর্ম সবকিছুই আবর্তিত হয় জান্নাতকে ঘিরে। আল্লাহর কিছু কিছু বান্দা দুনিয়াতেই তাদের নেক কাজ, ইখলাসের পরাকাষ্ঠা স্বরূপ জান্নাতের সুসংবাদ লাভে ধন্য হন।‌ বইটি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ২৭ জন নারী সাহাবীর জীবনীর সংকলিত রূপ যাতে পাঠক জানতে পারবেন, সোনালী যুগের এই সোনালী মানুষগুলোর জান্নাতের সুসংবাদ পাওয়ার আমলগুলো সম্পর্কে। কিভাবে তারা দুনিয়াতেই এই মহান সৌভাগ্য অর্জন করেছেন।

রাজনীতি, অর্থনীতি, কাব্যালংকার, সন্তান প্রতিপালন, মধ্যরাতে প্রভুর দরবারে তাদের নিরব আহাজারি, জিহাদের ময়দানে অভিজ্ঞ ঘোরসাওয়ারের ন্যায় যুদ্ধের‌ নিপুণতা প্রদর্শন, সৃষ্টিজীবের প্রতি তাদের দয়াদ্র আচরণ, হাদিস ও ফিকাহ শাস্ত্রে গভীর ব্যুৎপত্তি এই সবকিছু দ্বারাই তাদের চরিত্র মাধুর্য সজ্জিত ছিল।মহান চরিত্রের এই নারীগণের মাঝে এমন আরও অনেক বিষয় রয়েছে যা আমাদের মুসলিম বোনদেরকে উৎসাহিত করবে।

নারী সাহাবীদের দীপ্তিময় জীবন
লেখক : মাহমুদ আহমাদ গাদ্বানফার
প্রকাশনী : শব্দতরু
বিষয় : ইসলামে নারী
পৃষ্ঠা : 256, কভার : পেপার ব্যাক
ভাষা : বাংলা

এছাড়াও আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী আলাদা আলাদাভাবে যে-কোনো বই অর্ডার করতে পারবেন। যথাসময়ে বই পৌঁছে যাবে আপনার হাতে। ইনশাআল্লাহ।

অর্ডার করতে আমাদের পেজের ইনবক্সে ম্যাসেজ করুন অথবা সরাসরি কল করুন আমাদের নাম্বারে।

📱 01904-322034

“দ্বীনের আলোয় আলোকিত হোক আমাদের জীবন।”

মানব জীবনে আদব বা শিষ্টাচার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আদর্শ ও সুশৃঙ্খল সমাজ গঠনে শিষ্টাচারের গুরুত্ব অপরিসীম। উত্তম চরিত্র...
01/11/2021

মানব জীবনে আদব বা শিষ্টাচার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আদর্শ ও সুশৃঙ্খল সমাজ গঠনে শিষ্টাচারের গুরুত্ব অপরিসীম। উত্তম চরিত্র, ভালো ব্যবহার ও সুসভ্য জাতি গঠনের সর্বোত্তম উপায় ও উপকরণ রয়েছে পবিত্র কুরআন ও হাদিসে নববিতে। আহার-পানীয় গ্রহণে, অন্যের সঙ্গে কুশল বিনিময়ে, সালাম আদান-প্রদানে, অনুমতি গ্রহণে, উঠা-বসা, কথা বলা, দুআ-মুনাজাত, আনন্দ ও শোক প্রকাশ প্রভৃতি ক্ষেত্রে মুমিনের আচরণ কিরূপ হবে তার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে ইসলামে। কোনো মুসলিম কাঙ্ক্ষিত মানের ও সুসভ্য মানুষরূপে গড়ে উঠবে এবং নিজেকে অন্যান্য জাতি অপেক্ষা ভিন্ন বৈশিষ্ট্যমন্ডিত করতে সক্ষম হবে তখনই, যখন ইসলামি শিষ্টাচারের সুষমাকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও পার্থিব জীবনের সকল দিক ও বিভাগে ফুটিয়ে তুলতে পারবে। তাই মানব জীবনে শিষ্টাচার অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।

আজ থেকে ১৪০০ বছর আগে আদব-আখলাক এবং আচার-আচরণের ও দৈনন্দিন জীবনের ব্যাপারে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক-নির্দেশনা দিয়ে গেছেন। আজ আমরা নববি আদর্শ ও তাঁর দিক-নির্দেশনা ভুলে গিয়েছি। ফলে আমরা এবং আমাদের প্রজন্ম নববি পথ থেকে ছিটকে পড়ে পশ্চিমাদের আচরণে নিমজ্জিত হচ্ছি। তাই তো আমাদের জীবন হয়ে যাচ্ছে অন্ধকারাচ্ছন্ন ও অভিশপ্ত।

আমাদের দৈনন্দিন জীবনে আদব-আখলাক, আচরণ ও বিবিধ বিষয় নিয়ে ইমাম বুখারি রাহিমাহুল্লাহু রচনা করেছেন— “আদাবুল মুফরাদ” নামক একটি বিখ্যাত হাদিসের গ্রন্থ। গ্রন্থটিতে আদব-আখলাক সংক্রান্ত ১৩৫০ টি গুরুত্বপূর্ণ হাদিস স্থান পেয়েছে। হাদিসগুলোর তাহকিক করেছেন প্রসিদ্ধ দুইজন মুহাক্কিক আলেম। কালজয়ী এই গ্রন্থটি বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়েছে।

আদাবুল ‍মুফরাদ (দুই খণ্ড)
লেখক : ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বোখারী (র)
প্রকাশনী : পথিক প্রকাশন
বিষয় : আল হাদিস, আদব, আখলাক
পৃষ্ঠা : 736, কভার : হার্ড কভার

এছাড়াও আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী আলাদা আলাদাভাবে যে-কোনো বই অর্ডার করতে পারবেন। যথাসময়ে বই পৌঁছে যাবে আপনার হাতে। ইনশাআল্লাহ।

অর্ডার করতে আমাদের পেজের ইনবক্সে ম্যাসেজ করুন অথবা সরাসরি কল করুন আমাদের নাম্বারে।

📱 01904-322034

“দ্বীনের আলোয় আলোকিত হোক আমাদের জীবন।”

Address

Azgor Lane, Churihatta, Chawkbazar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arfa - Bookshop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arfa - Bookshop:

Share

Category