Maktabatul hadis

Maktabatul hadis Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maktabatul hadis, Book shop, Dhaka.

Honest Businessman is Honored

“The honest and trustworthy businessman will be with the Prophets, the truthful, and the martyrs on the Day of Judgment.”
— Tirmidhi 1209
All types of authentic Aqeedah books are available at affordable prices.

আপনার পছন্দের যে কোন ইসলামি বই কিনতে ইনবক্সে মেসেজ করুন।
13/08/2024

আপনার পছন্দের যে কোন ইসলামি বই কিনতে ইনবক্সে মেসেজ করুন।

বিশ্বাসের জায়গা থেকে স্বাভাবিকভাবে সকল মুসলমানই মান্য করেন যে, কুরআন আল্লাহ তায়ালার পবিত্র কালাম বা কথামালা; তবে এই পব...
18/07/2024

বিশ্বাসের জায়গা থেকে স্বাভাবিকভাবে সকল মুসলমানই মান্য করেন যে, কুরআন আল্লাহ তায়ালার পবিত্র কালাম বা কথামালা; তবে এই পবিত্র কথামালা থেকে উপকৃত হওয়ার জন্য অসচেতন ও অমনোযোগী বিশ্বাস যথেষ্ট নয়, বরং সে বিশ্বাসটিকে সব সময় হৃদয় ও মস্তিষ্কে জাগিয়ে রাখা একান্ত দরকার।

~ কুরআন অনুধাবন বই থেকে নেওয়া
আপনার পছন্দের যে কোন ইসলামি বই কিনতে ইনবক্সে মেসেজ করুন।

এই অনুবাদটির কিছু বৈশিষ্ট্য হচ্ছে যে, আল কুরআনের সহজ সরল অনুবাদের পাশাপাশি সংক্ষিপ্ত তাফসীর ও ব্যাখ্যা করা হয়েছে। প্রতিট...
15/07/2024

এই অনুবাদটির কিছু বৈশিষ্ট্য হচ্ছে যে, আল কুরআনের সহজ সরল অনুবাদের পাশাপাশি সংক্ষিপ্ত তাফসীর ও ব্যাখ্যা করা হয়েছে। প্রতিটি সূরার শুরুতে সূরার বৈশিষ্ট্য, শানে নূযুল ও
আল্লাহ্‌র তরফ হতে প্রদত্ত উপহার কুরআন কত সুন্দর তা বলার অপেক্ষা রাখে না। আর তাই কুরআন এবং সংক্ষিপ্ত তাফসীর এর বাহ্যিক দিককে সুন্দর ও আকর্ষণীয় করার লক্ষ্যেই রাজকীয় সউদী সরকারের তত্ত্বাবধায়নে পরিচালিত "বাদশা ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স"এর. পবিত্র কুরআনুল কারীমের বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর প্রকাশিত করা হয়েছে। বাজারে বিদ্যমান নানা কুরআনের বাহ্যিক দিক, বাইন্ডিং, কাগজের মান, নির্ভুল কিতাব এবং বিখ্যাত প্রকাশনীর প্রকাশনার দিক থেকে সেরাদের সেরা এই কিতাব। জগৎ সেরা সউদী কিং ফাহাদের এই কুরআনে এর প্রতিটি পাতা ছাপা হয়েছে প্রিমিয়াম ক্রিম কালারের গ্লসিভাব সম্পন্ন কাগজে। যা আল্লাহ্‌র কালাম তিলাওয়াত করার প্রশান্তি বাড়িয়ে দিবে হাজার গুণ। সরাসরি সউদী কিং বাদশা প্রকাশনী হতে আমদানিকৃত এই কুরআন অত্যন্ত যত্ন এবং হাতের স্পর্শ ছাড়াই অটোমেটেড মেশিনে বাঁধাই করা হয়েছে। যার ফলে কুরআন দীর্ঘ বছর অনায়াসে তীলাওয়াত করা যথার্থ হবে, কোন রকম ছিঁড়ে কিংবা বাঁধাই ছুটে যাওয়া ছাড়াই।

সহীহ হাদীসের আলোকে ফযীলত এর বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। কুরআনের তাফসীরকে সহজবোধ্য করার জন্য টীকা প্রদান ও এর বিস্তারিত ব্যাখ্যা সুন্নাহ থেকে সংকলিত। আল্লাহ সুবহানা ওয়া তাআলার সিফাত সম্পর্কিত আয়াতগুলোর অবিকৃত অনুবাদ ও তাফসীরের ক্ষেত্রে হাদীসকে প্রাধান্য দেয়া হয়েছে। এবং হাদীসগুলোর রেফারেন্সসহ বিস্তারিত ব্যাখ্যা বিদ্যমান।উল্লেখ্য যে, ইতিপূর্বে তাফসীর মাআরেফুল কুরআন শিরোনামে একটি সংক্ষিপ্ত তাফসীর গ্রন্থ প্রকাশিত হয়েছিল। যাতে প্রচুর ভ্রান্ত আক্বীদা ধরা পড়ার ফলে পরবর্তীতে সেই তাফসীরটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। সম্পূর্ণ কুরআনটির সংক্ষিপ্ত বাংলা অনুবাদ ও তাফসীর দুই খণ্ডে ছাপানো হয়েছে।

আপনার পছন্দের যে কোন ইসলামিক বই সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে ইনবক্সে যোগাযোগ করুন

আলহামদুলিল্লাহ্‌! অবশেষে আমার প্রথম বই প্রকাশিত হয়েছে।===নামঃ মুসলিম হবার গল্প===বইতে ৩ জন নারী ও ২ জন পুরুষের মুসলিম হ...
14/07/2024

আলহামদুলিল্লাহ্‌! অবশেষে আমার প্রথম বই প্রকাশিত হয়েছে।
===নামঃ মুসলিম হবার গল্প===
বইতে ৩ জন নারী ও ২ জন পুরুষের মুসলিম হওয়ার ঘটনা পাবেন। আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি,বলতে গেলে ইসলামকে আমরা উত্তরাধিকারসূত্রে পেয়ে যাই। কিন্তু যে জিনিস সহজে পাওয়া যায়,মানুষ খুব কমই সেটার মূল্য দিতে জানে। এজন্য দেখবেন,ইসলাম নিয়েও আমাদের আলাদা কোনো অনুভূতি কাজ করে না,কোনো কৃতজ্ঞতা আসে না। অথচ এই ইসলামের জন্যই সাহাবীরা পরিবার হারিয়েছেন,আপন ঘর ছেড়েছেন,তাজা রক্ত ঝরিয়েছেন,জীবন বিলিয়ে দিয়েছেন।সাহাবীদের ইসলাম-গ্রহণের সেই গল্পগুলো ঈমান-বুস্টারের মতো। তাদের ত্যাগস্বীকারের গল্পে আমাদের ঘুমন্ত ঈমান মাঝেমধ্যে জেগে উঠে। আমলে পরিবর্তন আসে। কিন্তু এমন ঈমান-জাগানিয়া অনেক গল্প যে বর্তমানেও ঘটে,তা আমাদের অজানাই থেকে যায়। অথচ তাদের দ্বীনে ফেরার গল্পগুলো হতে পারত আমাদের যুগের সাথে আরও বেশি প্রাসঙ্গিক।‘মুসলিম হবার গল্প’ বইটি এমনই কিছু গল্পের সংকলন। শত ঘাত,প্রতিঘাত মোকাবেলা করে যারা সত্য আবিষ্কার করতে পেরেছে,তাদেরকে নিয়েই এই আয়োজন।
সম্পাদক : মহিউদ্দিন রূপম, মুফতি মাহমুদুল হক
পৃষ্ঠা : 128, কভার : হার্ড কভার

মানুষমাত্রই পাপী; আমরা প্রত্যেকেই কমবেশি গুনাহগার। নফসের ওয়াসওয়াসা বা শয়তানের ধোঁকায় পড়ে বারংবার গুনাহে লিপ্ত হয়ে পড়ি। এ...
14/07/2024

মানুষমাত্রই পাপী; আমরা প্রত্যেকেই কমবেশি গুনাহগার। নফসের ওয়াসওয়াসা বা শয়তানের ধোঁকায় পড়ে বারংবার গুনাহে লিপ্ত হয়ে পড়ি। এ গুনাহ কিন্তু বান্দা ও তার রবের মাঝে দূরত্ব সৃষ্টি করে। বান্দার পাপের মাত্রা যত বৃদ্ধি পায়, সেই দূরত্ব তত বৃদ্ধি পেতে থাকে৷ এভাবে একসময় বান্দা স্বীয় রবের রহমত থেকে ছিটকে পড়ে। মারা যায় ঈমানহারা হয়ে। তাই গুনাহ হয়ে গেলে বসে থাকা যাবে না৷ যেভাবেই হোক তা মোচন করতে হবে। সগিরা গুনাহসমূহ তো বিভিন্ন নেক আমল দ্বারা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, কিন্তু কবিরা গুনাহর জন্য খালেস তাওবা করতে হয়। অথচ পরিতাপের বিষয় হলো, অনেক মুসলিম ভাই ও বোন আছেন, যারা কবিরা গুনাহ সম্পর্কে ভালোভাবে জানেন না৷ বক্ষ্যমাণ অনূদিত বইটি আপনাকে কবিরা গুনাহ পরিপূর্ণভাবে চিনতে সাহায্য করবে, পাশাপাশি তা থেকে মুক্তি পাওয়ার পথও বাতলে দেবে,
ইন শা আল্লাহ।

বই: কবিরা গুনাহ
আপনার পছন্দের যে কোন ইসলামি বই কিনতে ইনবক্সে মেসেজ করুন।

হাদিসের অপরিহার্যতা সম্পর্কে চমৎকার একটি বই নিয়ে আসছে আলোকধারা প্রকাশন। গ্রন্থখানি মোট চার অধ্যায়ে বিভক্ত।প্রথম অধ্যায়: ...
13/07/2024

হাদিসের অপরিহার্যতা সম্পর্কে চমৎকার একটি বই নিয়ে আসছে আলোকধারা প্রকাশন। গ্রন্থখানি মোট চার অধ্যায়ে বিভক্ত।

প্রথম অধ্যায়: হাদিস ও সুন্নাহর মর্যাদা, গুরুত্ব ও প্রয়োজনীয়তা। হাদীছ সংরক্ষণের ক্ষেত্রে সাহাবা-তাবিয়ীন ও মুহাদ্দিছগণের নানামুখী উদ্যোগ, অনন্য নজির স্থাপন। সাহাবা-তাবিয়ীনের কাছে সুন্নাহর গুরুত্ব ও মর্যাদা।

দ্বিতীয় অধ্যায়: ইসলামে ফিতনার সূচনা। হাদিস ও সুন্নাহ অস্বীকারের প্রাচীন রূপ। বিভিন্ন দল-উপদলের হাদিস ও সুন্নাহ অস্বীকারের দৃষ্টান্ত। আধুনিককালে প্রাচ্যবিদ, আধুনিক ইসলামপন্থী ও নব্য আহলে কুরআন কর্তৃক হাদীছ অস্বীকারের নমুনা।

তৃতীয় অধ্যায়: নব্য আহলে কুরআন কর্তৃক কুরআন মাজীদের তাফসীর কেন্দ্রিক মনগড়া নীতিমালার প্রমাণসিদ্ধ পর্যালোচনা। হাদীছের প্রামাণ্যতা নিয়ে উত্থাপিত বহু সংশয়ের দলিল-সমৃদ্ধ সবিস্তার জবাব।

চতুর্থ অধ্যায়: কুরআন মাজীদের তাফসীরের ক্ষেত্রে আহলে কুরআনের উদ্ভাবিত ধারা ও হাদিস অস্বীকারের পরিণতি।

মোটকথা, হাদিস ও সুন্নাহকেন্দ্রিক যাবতীয় সংশয়ের তত্ত্ব ও তথ্যনির্ভর উত্তর জানার ক্ষেত্রে এবং বর্তমান সময়ে আহলে কুরআনের ফিতনা নিরসনে গ্রন্থখানি বিপুল ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী,
ইন শা আল্লাহ।

~ কুরআন মানতে হলে হলে হাদিস মানতেই হবে
~ আলোকধারা প্রকাশন
আপনার পছন্দের যে কোন ইসলামি বই কিনতে ইনবক্সে মেসেজ করুন।

ইসলাম যেরকম মানুষ গড়তে চায়ইসলাম শুধুমাত্র বাহ্যিক কিছু আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ না। এটা ইসলামের সাথে অন্যান্য ধর্ম বা বিশ...
11/07/2024

ইসলাম যেরকম মানুষ গড়তে চায়
ইসলাম শুধুমাত্র বাহ্যিক কিছু আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ না। এটা ইসলামের সাথে অন্যান্য ধর্ম বা বিশ্বাস ব্যবস্থার অনেক বড় একটি তফাত। ইসলাম হচ্ছে একটি দ্বীন, যা তার ছাঁচে সমগ্র মানবতাকে গড়ে তুলতে চায়। তাই শুধু পাঁচ ওয়াক্ত সালাত, রামাদ্বানের সিয়াম, ক্বা’বার হজ্ব আর যাকাত আদায় করেই নিজেকে মুসলিম দাবি করার সুযোগ নেই। ইসলামের পরিধি এর চেয়েও ব্যাপক।
সেই পরিধি ও আপনার কাছে ইসলামের দাবি নিয়েই লিখেছেন ড. ইউসুফ আল কারজাভি তার “ইসলাম আপনাকে যেভাবে দেখতে চায়” বইটিতে। বইয়ের শুরুতে তিনি আলোচনা করেছেন আল্লাহওয়ালা মানুষ গঠনের বিভিন্ন বিষয় নিয়ে। এরপর ক্রমান্বয়ে তিনি এগিয়েছেন আদর্শ পরিবার গঠন, আদর্শ সমাজ বাস্তবায়ন, আদর্শ জাতি ও রাষ্ট্র গঠন এবং বিশ্ব মানবতার সমৃদ্ধিতে ইসলামের ভূমিকা নিয়ে। ব্যক্তিগত ইবাদতের বাইরে গিয়েও যে ইসলামের বিশাল একটি এলাকা আছে যেখানে আমাদের অংশগ্রহণ জরুরি, সেটাকেই তিনি এই বইয়ের প্রতিপাদ্য বানিয়েছেন।
ইসলামের আদবে নিজেদের গড়ে তোলার চিন্তা সঞ্চারে সহায়ক হতে পারে এই বইটি।
আপনার পছন্দের যে কোন ইসলামি বই কিনতে ইনবক্সে মেসেজ করুন।

কখনো কখনো রবের দরবারে অনুতপ্ত মিসকিনের পাঁচ টাকা নিশ্চিন্ত ধনকুবের পাঁচ কোটির চাইতেও বেশী মূল্যবান। বই: অদ্বিতীয়াআপনার প...
10/07/2024

কখনো কখনো রবের দরবারে অনুতপ্ত মিসকিনের পাঁচ টাকা নিশ্চিন্ত ধনকুবের পাঁচ কোটির চাইতেও বেশী মূল্যবান।

বই: অদ্বিতীয়া
আপনার পছন্দের যে কোন ইসলামি বই কিনতে ইনবক্সে মেসেজ করুন।

ইসলামের জন্য পুরুষরা যেভাবে নিজেদের জীবন বাজি রেখেছেন, নারীরাও সেভাবে জীবন বাজি রেখেছেন, পিছিয়ে থাকেননি কোনো ক্ষেত্রেই। ...
10/07/2024

ইসলামের জন্য পুরুষরা যেভাবে নিজেদের জীবন বাজি রেখেছেন, নারীরাও সেভাবে জীবন বাজি রেখেছেন, পিছিয়ে থাকেননি কোনো ক্ষেত্রেই। রাসূল সা. এর যুগ থেকে নিয়ে এ পর্যন্ত প্রতিটি যুগেই পুরুষদের পাশাপাশি সমানভাবে নারীদেরও অবদান রয়েছে। ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, প্রতিটি যুগেই ইসলামের জন্য নারীর র/ ক্তই প্রথম প্রবাহিত হয়েছে। সাহাবায়ে কেরামের বিভিন্ন ঐতিহাসিক
যু/ দ্ধে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করেছেন, রেখেছেন অবদান।
এছাড়াও পরিপূর্ণ পর্দা করে জ্ঞানচর্চা, ইবাদত-বন্দেগী, আধ্যাত্মিক চর্চা, ফতোয়া প্রদানসহ অন্যান্য ক্ষেত্রেও তাদের অবদান অবিস্মরণীয় হয়ে আছে। দুঃখের বিষয় আজকের মেয়েরা এসব ইতিহাস জানেই না। তাদের সোনালি ইতিহাস তারা ভুলে গেছে। এই গ্রন্থে সেইসব মরণজয়ী নারীদের ইতিহাস তুলে ধরা হয়েছে, যারা ইসলামের জন্য নিজেদের উৎসর্গ করে দিয়েছিলেন। পাড়ি দিয়েছেন র/ ক্তনদী।

বই: মুসলিম নারীদের বীরত্বগাথা
লেখক : সাইয়েদ সুলাইমান নদভী রহ:
আপনার পছন্দের যে কোন ইসলামি বই কিনতে ইনবক্সে মেসেজ করুন।

দুনিয়ার আনন্দ!এই দুনিয়ার কোনো খুশিই পরিপূর্ণ না। প্রতিটি খুশির সাথেই জড়িয়ে থাকে দুশ্চিন্তার কাঁটা। আনন্দের সময়েও থাকে কো...
08/07/2024

দুনিয়ার আনন্দ!

এই দুনিয়ার কোনো খুশিই পরিপূর্ণ না। প্রতিটি খুশির সাথেই জড়িয়ে থাকে দুশ্চিন্তার কাঁটা। আনন্দের সময়েও থাকে কোনো টেনশন, কোনো ক্ষত কিংবা কোনো হতাশার ঘাত। কোনো আনন্দ পরিপূর্ণ না এবং কোনো স্বাদও পরিপূর্ণ না। সামনে সুস্বাদু খাবার উপস্থিত। পেটে ক্ষুধাও আছে, খেতেও মন চাচ্ছে প্রবল, কিন্তু কোনো দুশ্চিন্তা মাথায় ঝেঁকে আছে প্রচণ্ডভাবে। এই এক দুশ্চিন্তায় সব খাবার শেষ। মুখের স্বাদও হারিয়ে গেছে। দুনিয়ার কোনো খুশিই পরিপূর্ণ না। সব এমন অপূর্ণতায় জর্জরিত। মানুষ ভাবে সম্পদ একত্র করে নিতে পারলে প্রশান্তি অর্জিত হয়ে যাবে, শান্তি মিলে যাবে। অথচ বাস্তবতা এমন না।
আল্লাহপাক আমাদের সকলকে দ্বীনের পরিপূর্ণ বুঝ দান করে মেনে চলার তৌফিক নসিব করুন । আমিন

বইঃ মুমিনের পরকাল ভাবনা
লেখকঃ মুফতি মোহাম্মাদ তাকি উসমানি
অনুবাদকঃ মুফতি দএমদাদুল্লাহ

"সংসারের কাজে হযরত ফাতেমা [রাযি.] কখনো এতটুকু অভিযোগ করেননি। স্বামী হযরত আলীর কাছে কোনো বিষয়ে কখনো আবদারও করেননি। স্বামী...
08/07/2024

"সংসারের কাজে হযরত ফাতেমা [রাযি.] কখনো এতটুকু অভিযোগ করেননি। স্বামী হযরত আলীর কাছে কোনো বিষয়ে কখনো আবদারও করেননি। স্বামী সন্তানদের না খাইয়ে তিনি কখনো নিজে কিছুই খেতেন না। সংসারের যত বড় কাজই হোক তিনি কখনো কোনো আত্মীয়-স্বজন বা প্রতিবেশীদের কাউকে সাহায্যের জন্য ডাকতেন না। হযরত আলীর বর্ণনায় দেখা যায়, তিনি আল্লাহ তা'আলার অনেক বেশি ইবাদত করতেন কিন্তু ঘরের কাজে কোনো প্রকার বিঘ্নতা আসতে দিতেন না। তিনি ঘরের সকলের জন্য খাবার প্রস্তুতের সময়ও আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। হযরত সালমান ফারসী [রাযি.]- এর বর্ণনাতেও দেখা যায়, হযরত ফাতেমা [রাযি.] ঘরের কাজকর্ম ব্যস্ত থাকাবস্থায় এমনকি চাক্কি পেষার সময়ও কুরআন তিলাওয়াত করতে থাকতেন।"

বই: প্রিয় নবী। চার কন্যা। ফাতেমাতুয যাহরা (গল্প ও ইতিহাস)
আপনার পছন্দের যে কোন ইসলামি বই কিনতে ইনবক্সে মেসেজ করুন।

Address

Dhaka
1100

Telephone

+8801840012354

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maktabatul hadis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maktabatul hadis:

Share

Category