19/08/2026
আমার বাবা নোমান খান, Noman Khan মা Jobeda Jobeda Khanom রুনু.…
আজকের এই দিনটিতে তাঁরা প্রথম বাবা মা হয়েছিলেন!
সুতরাং বাবা মা হিসেবে আজকে তাঁদেরও জন্মদিন!
বাবা
আমার পূর্ণাঙ্গ জীবন বিধান।
“আমার সমস্ত জটিল প্রশ্নের সহজ উত্তরপত্র!”
আমার গুরু ,গাইড, ফিলোসফার এবং অতি অবশ্যই আমার দোস্ত। 🤓
জীবনের প্রতি পদক্ষেপে যাকে দেখে, যার আঙুল ধরে শিখেছি— হোঁচট খেয়ে পড়ে যাওয়া মানেই হেরে যাওয়া নয়, মাথা উঁচু করে ঘুরে দাঁড়াবার নামই জীবন যাপন।
মা!!
সে তো আমার বাল্য সখী 😍
মাত্র ১৬ বছরের এক কিশোরী পুতুল খেলার বয়সে ধুম করে একটা আস্ত বাচ্চার মা হয়ে গেল! ভাবা যায়?!আর বাবা তখন ২৫ বছরের টগবগে তরুণ!
আমার রাজ্জাক কবরী! 🥰😘
সমস্ত শৈল্পিকতা, সৌন্দর্য্য, সৃজনশীলতার আমার জীবন্ত মহাগ্রন্থ আমার মা। তাঁর বিশাল শিল্প ভাণ্ডারের একটুকু অংশমাত্র আমি ধারণ করতে পেরেছি হয়তো।
ছোট্টো সঙ্গী আর আজকের সঙ্গীতা খান, সম্পূর্ণটাই তাঁর শিল্পকর্ম! আমি তো কেবল সাদা ক্যানভাস মাত্র।
আব্বু আম্মু,
to you abbu 💕 ammu
আজকের এই দিনে মহান আল্লাহ তায়ালার কাছে শুধু একটাই গিফট চাওয়া তিনি আমাকে রিজিক হায়াত সুস্বাস্থ্য ও বরকতে নিয়ামতৈ এতটুকু সমৃদ্ধ করুন যেন আমি ইচ্ছে হলেই আমার তোমাদেরকে তোমাদের পছন্দের সব জায়গায় নিয়ে যেতে পারি, তোমাদের জন্য এখনো যা যা কিছু করা হয়ে ওঠেনি সেই সবগুলো আশা যেন পূরণ করার মত তৌফিক আল্লাহ তায়ালা আমাকে দেন। আর চাই আল্লাহ তা'আলা আমাকে যতদিন জীবিত রেখেছেন তোমরা ততদিন বেঁচে থাকো থাকো।
রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা 🤲
আল্লাহুম্মা মাগফিরলি (মাগফিরাত দান করুন)
ওয়ারহামনি (রহমত দান করুন)
ওয়াহদ্বীনি (দ্বীনের হেদায়েত দান করুন)
ওয়াজবুরুনি (সকল বিপদ থেকে রক্ষা করুন)
ওয়ারযুকনি ( উত্তম রিজিক দান করুন)
ওয়া আরফানি ( সম্মান রক্ষা করুন)
ওয়া আফিনি (সুস্থতার সাথে নেক হায়াত দান করুন)
আমিন 🤲