OnnoRokom Shop

OnnoRokom Shop হরেকরকম বইয়ের অন্যরকম সমাহার।

11/09/2023

সিয়ারুস সাহাবা। বাংলা ভাষায় সর্ববৃহৎ সাহাবি, তাবেয়ি, তাবে-তাবেয়ি বিশ্বকোষ। ১৭ খণ্ডের পুরো সিরিজে থাকছে খাইরুল কুরুন বা স্বর্ণযুগে জন্ম নেওয়া ৭৩২ জন মনীষীর জীবনী।
প্রায় ১০০ বছর আগে ‘দারুল মুসান্নিফিন : শিবলি একাডেমি’-এর ব্যবস্থাপনায় রচিত এই সিরিজটি গোটা বিশ্বে সমাদৃত।
সিয়ারুস সাহাবায় উঠে এসেছে সাহাবায়ে কেরাম, তাবেয়ি ও তাবে-তাবেয়িদের পূর্ণাঙ্গ জীবনচিরিত। তাদের ইবাদাত, আখলাক, লেনদেন, যুদ্ধ ও বিজয়ের ইতিহাস, রাজনৈতিক-সামাজিক ও জ্ঞানতাত্ত্বিক জীবন, নতুন আঙ্গিকে তাহকিক ও তাখরিজের সাথে সবিস্তারে আলোচিত হয়েছে।
সিয়ারুস সাহাবার কতিপয় বৈশিষ্ট্য

১. বাংলা ভাষায় সর্ববৃহৎ সাহাবি, তাবেয়ি, তাবে-তাবেয়ি জীবনীগ্রন্থ।

২. ২৮০টিরও অধিক প্রাচীন কিতাবের আলোকে রচিত।

৩. তাহকিক ও তাখরিজ ও অনুবাদ প্রকাশের ক্ষেত্রে মূল প্রকাশনা প্রতিষ্ঠান ‘দারুল মুসান্নিফিন’-এর অনুমোদন।

৪. বরেণ্য ঐতিহাসিক মাওলানা ইসমাইল রেহানের পরামর্শে গ্রন্থ-নিরীক্ষণ।

৫. দেশবরেণ্য লেখক ও গবেষকদের ভূমিকা।

৬. যোগ্য মুহাক্কিকের হাতে পুরো বইটির তাহকিক ও তাখরিজ।

৭. পাঁচজন বিচক্ষণ আলেমের হাতে পুরো বইটির শরয়ি নিরীক্ষণ।

৮. অনির্ভরযোগ্য, স্পর্শকাতর, ধোঁয়াশাপূর্ণ তথ্য ক্ষেত্রবিশেষ পরিমার্জন ও টীকা সংযোজন।

বই : সিয়ারুস সাহাবা ১-১৭ খণ্ড
প্রকাশনা : ইত্তিহাদ পাবলিকেশন
বাঁধাই : হার্ডকাভার
কাগজ : ৬৫ গ্রাম অফহোয়াইট
পৃষ্ঠাসংখ্যা : ৬৫১২

অন্যরকম শপ-এর পাঠকদের জন্য থাকছে বিশেষ অফার এবং মূল্য ছাড়!

সাথে থাকছে দৃষ্টিনন্দন বুকমার্ক ও একটি নোটবুক গিফট!

অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন ০১৬ ১৪১৮ ৭৩৯৭ নম্বরে।

সাবের চৌধুরীর বইদুটো আজ থেকে পাচ্ছেন অন্যরকম শপে৷সাথে থাকছে এক কপি ‘সলংগা’ ফ্রি (১৯ তারিখ পর্যন্ত)
16/08/2023

সাবের চৌধুরীর বইদুটো আজ থেকে পাচ্ছেন অন্যরকম শপে৷
সাথে থাকছে এক কপি ‘সলংগা’ ফ্রি (১৯ তারিখ পর্যন্ত)

অবিশ্বাস্য মূল্যছাড়!!!তরুণ ইতিহাসবিদ ইমরান রাইহান রচিত'আব্বাসি খিলাফাহ' বইটি সংগ্রহ করুন,মাত্র ৩২০ টাকা (স্টক থাকা পর্যন...
09/08/2023

অবিশ্বাস্য মূল্যছাড়!!!
তরুণ ইতিহাসবিদ ইমরান রাইহান রচিত
'আব্বাসি খিলাফাহ' বইটি সংগ্রহ করুন,
মাত্র ৩২০ টাকা (স্টক থাকা পর্যন্ত)

সুদীর্ঘ ৫০০ বছরের শাসনামলে কেমন ছিল আব্বাসি খিলাফাহর রূপরেখা? কারা-কারা শাসন করেছিলেন এই সুদীর্ঘ সময়? শরয়ি রূপরেখা কতটা মেনেছেন তারা? প্রত্যেকের শাসনামলে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো কী? কী ছিল তাদের ভূমিকা? আলিমদেরইবা কী ভূমিকা ছিল?

“আব্বাসি খিলাফাহ” বইয়ের বড় একটা অংশ জুড়ে ইতিহাসবিদ ইমরান রাইহান এই প্রশ্নগুলোর উত্তর তুলে ধরেছেন। এরপর আব্বাসিদের পতনকালের বিবরণ এনে একটি অনুসন্ধানী বিশ্লেষণ যুক্ত করেছেন। লেখক ওরিয়েন্টালিস্টদের বিভ্রান্তিকর বিবরণ এড়িয়ে গিয়ে ইতিহাসের গোড়ার তথ্যপঞ্জি ঘেঁটে এগুলোর নির্মোহ বিশ্লেষণ উপস্থাপন করেছেন।

বই পরিচিতি :-
বই : আব্বাসি খিলাফাহ
ধরন : ইতিহাস
লেখক : ইমরান রাইহান
প্রকাশক : ইত্তিহাদ পাবলিকেশন
পৃষ্ঠা : ৪৫৬
বাঁধাই : হার্ডকভার ডায়েরি বাঁধাই
মুদ্রিত মূল্য : ৮০০/-
৬০% অফারে ৩২০ টাকায় সংগ্রহ করুন।

 #নবপ্রকাশের_বই: দ্য ক্রসিংসামার ইয়াজবেক-এর দ্য ক্রসিং বইটি বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহতম ট্র্যাজেডির অন্যতম সিরিয়া যুদ...
08/08/2023

#নবপ্রকাশের_বই: দ্য ক্রসিং

সামার ইয়াজবেক-এর দ্য ক্রসিং বইটি বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহতম ট্র্যাজেডির অন্যতম সিরিয়া যুদ্ধের প্রত্যক্ষ বিববরণ—মর্মস্পর্শী, করুণ। সামারের অত্যন্ত সাবলীল ও হৃদয়গ্রাহী বর্ণনা আমাদের মৃতপ্রায় মানবিক অনুভূতিগুলোকে জাগিয়ে তুলবে বলে আমার ধারণা। সরাসরি যুদ্ধক্ষেত্রে অবস্থান করে যুদ্ধের দৃশ্যগুলোর বর্ণনা কলমের আঁচড়ে তুলে নিয়ে আসা কোনো সহজ ব্যাপার নয়।

একটা ব্যাপার অনুধাবনযোগ্য, সিরিয়ার যুদ্ধটা শুরুতে ছিল কেবলই মুক্তিকামী সিরীয়দের স্বাধীনতার জন্য সশস্ত্র লড়াই। কিন্তু যুদ্ধের পারদ যখন ঊর্ধ্বে উঠতে থাকে তখন এ লড়াইয়ের মঞ্চ প্রতিদিন পাল্টাতে থাকে। নাম না জানা অসংখ্য কুশীলব তৎপর হয়ে ওঠে সিরিয়ার মানচিত্রকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর জন্য। অনেক বিদেশি শক্তি তো বটেই, স্বার্থের টানে সিরিয়ায় যুদ্ধরত মুক্তিকামী দলগুলোও শতধা বিভক্ত হয়ে পড়ে। এই বিভক্তির ফলেই সেখানে জন্ম নেয় উগ্রবাদী বিভিন্ন উপদল, যা পরবর্তীতে সারা বিশ্বের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়।

এ বই লেখকের নিজ মাতৃভূমিকে স্পর্শ করার একান্ত ব্যক্তিগত আবেগে রচিত। যুদ্ধবিধ্বস্ত, রক্তস্নাত, বেঁচে থাকার সুতীব্র লড়াইয়ের যে ধারাবর্ণনা তিনি দিয়েছেন—সবই নিজের চোখে দেখা করুণ সত্য।

দ্য ক্রসিং বর্তমান সিরিয়ার সেই জলজ্যান্ত ছবি আমাদের সামনে তুলে ধরেছে, যে সিরিয়াকে আমরা এতদিন স্থিরচিত্র কিংবা কিছু ভিডিওক্লিপ আকারে দেখে এসেছি। বোমায় ধ্বংস হয়ে যাওয়া শহরের পর শহর, যুদ্ধবিমান থেকে নেমে আসা অবশ্যম্ভাবী মৃত্যুদানব, উদ্বাস্তু মানুষের গ্লানিময় জীবন—সবকিছু লেখক তুলে এনেছেন পরম মমতায়। একই সঙ্গে সেখানে যুদ্ধরত এবং বিবদমান প্রত্যেকটি সশস্ত্র দল সম্পর্কে তাঁর প্রত্যক্ষ বর্ণনা পাঠককে নতুন করে ঋদ্ধ করবে।

মূল: সামার ইয়াজবেক
অনুবাদ: তানজিনা বিনতে নূর

পৃষ্ঠাসংখ্যা: ২৭০
মুদ্রিত মূল্য: ৫০০ টাকা
বিক্রয়মূল্য: ৩০০ টাকা মাত্র

অর্ডার করুন অন্যরকম পেজে মেসেজ করুন।

সিরাতে রহমতে আলমসাইয়েদ সুলাইমান নদবিঅর্ডার করুন অন্যরকম থেকে
07/08/2023

সিরাতে রহমতে আলম
সাইয়েদ সুলাইমান নদবি

অর্ডার করুন অন্যরকম থেকে

সংগ্রহ করুন অন্যরকম থেকে
07/08/2023

সংগ্রহ করুন অন্যরকম থেকে

মুহাম্মাদ আতীক উল্লাহ’র নতুন বইসুচরিতা প্রিয়তমাসুসংগ্রহ করুন অন্যরকম থেকে
07/08/2023

মুহাম্মাদ আতীক উল্লাহ’র নতুন বই
সুচরিতা প্রিয়তমাসু

সংগ্রহ করুন অন্যরকম থেকে

27/07/2023

সিরাতুন নবী— সময়ের অন্যতম প্রসিদ্ধ ও বিশ্বস্ত ইতিহাসবিদ ইসমাইল রেহান রচিত ‘তারিখে উম্মাতে মুসলিমাহ’র সিরাত অধ্যায়। এ অধ্যায়টি আলাদাভাবে মুদ্রণের মাধ্যমে সিরাতপ্রেমীদের হাতে পৌছে দেয়া ছিলো সময়ের দাবি। কেননা, বৃহদাকারের ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ ক্রয়ের সাধ্য নেই অনেকের। রবিউল আউয়ালকে ঘিরে ইত্তিহাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্বয়ং লেখকও৷
তিনি বলেছেন— ‘এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। নবীজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রতি অকৃত্রিম ভালোবাসা আমাদের সাধ্যের মাঝে থাকা সব ধরনের উপায় ও উপকরণ দিয়ে প্রকাশের চেষ্টা করে যেতে হবে। ইত্তিহাদ পাবলিকেশনের এমন প্রচেষ্টাকে সাধুবাদ জানাই, তাদের কার্যক্রমে অফুরন্ত বরকত কামনা করি।’
পবিত্র এই মাসে সিরাতের পবিত্র সৌরভকে ছড়িয়ে দিতে উম্মাহর গ্রহণযোগ্য ঐতিহাসিক-রচয়িত সিরাতগ্রন্থ অধ্যয়ন করুন৷ ছড়িয়ে দিন নববি আদর্শের রৌশনি।
বই : সিরাতুন নবী
লেখক : ইসমাইল রেহান
অনুবাদ : নাজিবুল্লাহ সিদ্দীকী
পৃষ্ঠা : ৫৯২, বাধাঁই : হার্ড কভার
প্রকাশনী: ইতিহাদ পাবলিকেশন
মুদ্রিত মূল্য: ৯৫০৳
ছাড়মূল্য- 475৳

জিন নিয়ে সমাজে হাজারো রূপকথার প্রচলন রয়েছে। রয়েছে জিনের অস্তিত্ব নিয়েও নানান প্রশ্ন। সৃষ্টিকুলের সবকিছুতে পূর্ণবিশ্বাস থ...
26/07/2023

জিন নিয়ে সমাজে হাজারো রূপকথার প্রচলন রয়েছে। রয়েছে জিনের অস্তিত্ব নিয়েও নানান প্রশ্ন। সৃষ্টিকুলের সবকিছুতে পূর্ণবিশ্বাস থাকলেও জিনের অস্তিত্বে বিশ্বাস নেই—এমন মানুষের সংখ্যাও কম নয়। ফলে বছরের পর বছর দুষ্ট জিনের নোংরা আক্রমণের শিকার হয়েও নির্ণয় করতে পারে না—মূলত সমস্যাটা কীসের?
জিন জাদু ও নজর—সমাজের এক বাস্তব সমস্যা। এই আদি সমস্যা থেকে বাঁচতে নির্দ্বিধায় শরিয়তবিরোধি কুফুরি কাণ্ডের সঙ্গে জড়িয়ে যাওয়া মানুষের সংখ্যাই বেশি। কোনো ধরনের তাবিজ-কবচ ও কুফুরি কালামের আশ্রয় গ্রহণ ছাড়া সম্পূর্ণ কুরআনের আলোকে জিন-শয়তানের কবল থেকে যে স্থায়ী মুক্তি পাওয়া যায়, তার এক অনুপম উদাহরণ সৃষ্টি করেছে আল্লামা মোস্তফা নোমানী রচিত– ‘জিন জাদু নজর‘ বইটি।
বইটিকে মোট চারটি অধ্যায়ে বিন্যস্ত করা হয়েছে। প্রথম অধ্যায়ে রয়েছে, জিন সম্পর্কে অবগতি ও তাদের যাপিত জীবন সম্পর্কে বিস্তর আলোচনা এবং জিনগ্রস্ত রোগীর আলামত ও চিকিৎসা। দ্বিতীয় অধ্যায়ে আলোচিত হয়েছে, জাদুগ্রস্ত রোগীর আলামত, জাদুকরের জিন হাজির করার ১০ তরিকা এবং জাদু থেকে বাঁচার আমল। তৃতীয় অধ্যায়ে স্থান পেয়েছে, বদ নজর সম্পর্কে অবগতি, হিংসা ও বদনজরের আলামত এবং বদ নজর থেকে বাঁচার আমল। চতুর্থ অধ্যায়ে আনা হয়েছে, রুকইয়া-সম্পর্কিত প্রয়োজনীয় সুরা ও আয়াত।

এ বইয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো, এখানে রোগীকেই চিকিৎসক হতে উৎসাহিত করা হয়েছে এবং উপায় বলে দেওয়া হয়েছে। ফলে এ বইয়ের মাধ্যম অগণিত রোগী কারো দ্বারস্থ হওয়া ছাড়াই আরোগ্য লাভে সক্ষম হয়েছে। আমাদের বিশ্বাস, বইটি আপনাকে জিন ও শয়তানের যাবতীয় অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হবে, ইনশা-আল্লাহ।
বই : জিন জাদু নজর
লেখক : মোস্তফা নোমানী, রুহুল্লাহ নোমানী
প্রকাশনী : ইত্তিহাদ পাবলিকেশন
পৃষ্ঠা : ৩৭৬
মুদ্রিত মূল্য : ৮০০৳
বিক্রয় মূল্য : ৪০০৳

অর্ডার করতে মেসেজ করুন অথবা কল করুন 01614187397

মুফতি মুহাম্মাদ আবদুস সালাম চাটগামী রহ. এর আত্মজীবনী এমন এক বই যেখানে আপনি ডুব দিয়ে বুঝতে পারবেন সাক্ষাৎ জ্ঞানের সাগরে ...
25/07/2023

মুফতি মুহাম্মাদ আবদুস সালাম চাটগামী রহ. এর আত্মজীবনী এমন এক বই যেখানে আপনি ডুব দিয়ে বুঝতে পারবেন সাক্ষাৎ জ্ঞানের সাগরে ডুব দিয়েছেন। প্রথম দর্শনে বইটার প্রচ্ছদই যেন আপনার চোখে তাকিয়ে কথা বলে। কেমন একটা গভীরতা আছে প্রচ্ছদে,যা আপনাকে বইয়ের ভেতরে টেনে নিয়ে যায়। আপনি নিমেষেই হারিয়ে যাবেন কোনো এক মহিমান্বিত জীবনের নূরানী গল্পে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when OnnoRokom Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to OnnoRokom Shop:

Shortcuts

Share

Category