27/05/2026
আদ দ্বীন হাসপাতালের একটি ওয়ার্ডে ১৫টির মতো শিশু ছিলো। সুস্থ সবল সদ্য জন্ম নেওয়া ১-২দিনের শিশু। এদেরকে অনেককেই আজ বা কাল রিলিজ করার কথা ছিলো।
অভিভাবকদের ভাষ্যমতে, রাত ১২টার পর থেকেই প্রতিটি শিশুই প্রচণ্ড কান্না করতে থাকে। থামছিলোই না। পাশাপাশি শিশুদের মায়েরাও অসুস্থ হয়ে পড়ে। পুরো ওয়ার্ড জুড়ে কান্নাকাটি শুরু হয়ে যায়। একেরপর এক শিশু বমি করা শুরু করে। এসময় ওয়ার্ডে নাকি নার্সদেরকে পাওয়া যায়নি। তাঁরা ওয়ার্ডের বাইরে নিশ্চিন্তে মোবাইল টিপছিলো।
রোগীর স্বজনদের মতে ১২টি শিশু মা”রা গিয়েছে। তারা অনুমান করছে রুমে গ্যাস লিকেজ বা বায়ূ দূষিত কিছু একটা ঘটেছে। সেটা তদন্ত করলেই জানা যাবে।
#আদদ্বীন #শিশুহত্যা