22/04/2021
"ইউজিবি বিশেষ লাইভ শো"
আসসালামু আলাইকুম সকলকে। আপনারা জানেন ইউজিবি ফাউন্ডেশন তার সৃষ্টিলগ্ন থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছে। ইউজিবি সদস্যদের মেধা, শ্রম, অর্থসহ আপনাদের দেয়া অনুদানে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়মিত কাজ করছে এই সংগঠনটি। শতশত মানুষ পেজে বা ব্যক্তিগত ভাবে ইউজিবির সদস্যদের সাথে যোগাযোগ করে সাহায্য চায়।সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করা হচ্ছে। তবে সকলের পাশে দাঁড়াতে আপনাদের মানবিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
আমাদের কাজ, লক্ষ্য, চলমান প্রজেক্ট, আপনাদের অনুদান, কীভাবে মানবতার সেবায় আমাদের সাথে যুক্ত হতে পারেন এসব বিষয় নিয়ে আজ রাত ১০ টায় এই অফিসিয়াল পেজ থেকে লাইভে আসছি আমরা। আপনারা সকলে আমন্ত্রিত।
অতিথিঃ
মোহাম্মদ রাসেল
বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার
ইউজিবি ফাউন্ডেশন
উপস্থাপনায়ঃ
নাফিসা মিম