16/03/2020
আসসালামু আলাইকুম, আশা করছি সর্বপরি মহান সৃষ্টিকর্তার রহমতে আপনারা সুস্থ আছেন 😍😍😍
আজকে আপনাদের সাথে কিছু সচেতনতা মূলক কথা বলব।দয়া করে পোস্টটি সম্পূর্ণ পড়বেন।
আমরা হয়তো ভুলতে বসেছি সারা বিশ্বে (COVID-19) মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। বিশ্বের উন্নত থেকে উন্নত দেশগুলো হিমসিম খাচ্ছে। সেখানে আমরা বরই উদাসীনতা প্রকাশ করছি। আমরা হয়তো বুজতে পারছি না আগামী দিন গুলোতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। যার আভাস আমরা ইতি মধ্যে পাচ্ছি বা পাব। সয়ের সাথে সাথে পরিস্থিতি খারাপের আশংকা সবাই করছেন।
COVID—19 ৩৮০ বার জিন বদলাচ্ছে যে কারনে বিজ্ঞানিরা এর প্রতিকার বের করতে পারছেনা! যখনি একটা নির্দিষ্ট জিনএর উপর ভিত্তি করে অ্যান্টিডট বানাচ্ছে , করোনা জিন বদলাচ্ছে! এটাও এক অদ্ভুত ছকের হিশাব। পুরো পৃথিবী খুব জলদি অচল হতে যাচ্ছে! আমেরিকা , ইউরোপ এর মতো স্ট্রং ইকোনোমিকাল মহাদেশ ধসে পড়তে যাচ্ছে! সেখানে বাংলাদেশ কি জিনিস?
এমতাবস্থায় আপনার আমার যা করনীয় :
১। দিনে কমপক্ষে ১০ বার সাবান দিয়ে হাত ধৌত করতে হবে।★★★
২। জনবহুল এলাকা,গন পরিবহন, অযথা বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। ★★★
৩। আপনার হাঁচি বা কাশি আসলে হাতের কুনই এর ভাজে, বা টিস্যু দিয়ে মুখ ও নাক ঢাকুন। ব্যবহাকৃত টিস্যু দ্রুত ডাসবিন অথবা নিদিষ্ট স্হানে ফেলুন। ★★★
৪। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন। ★★★
৫। অপরিচিত ব্যক্তি বা পরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। ★★★
৬। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ★★★
৭। এমতাবস্থায় মাস্ক / মাক্স ব্যবহার করতে পারেন। ★★
৮। আপনার বাইরে পরিহিত পোশাক ঘরে প্রবেশ করে দ্রুত খুলে ফেলুন সম্ভব হলে প্রতিদিন এর পোশাক প্রতিদিন ধুয়ে দিন। ★
৯। প্রচুর পানি পান করুন।★★★
যারা দেশের বাইরে আছেন দয়া করে দেশে এসে আপনার পরিবার ও আসে পাশের মানুষগুলোর অসুবিধা বা ঝুকি সৃষ্টি থেকে বিরত থাকুন। এবং দয়া করে যেসকল ব্যাবসায়িরা ১০০/২০০ টাকা নিয়ে মাস্ক/মাক্স বিক্রি করছেন এসব বন্ধ করুন বিপদ সবার জন্য আপনিও এর স্বীকার হতে পারেন।
#অযথা_আতংকিত_না_হয়ে_নিজে_সচেতন_ও_পরিস্কার_পরিছন্ন_থাকুন_এবং_অন্যকে_সচেতন_করুন।
সর্বপরি মহান আল্লাহ তালার নিকট প্রার্থনা করুন যেন আমাদের হেফাজত করেন।
জনস্বার্থে........
স্টাইল অরিক্স