01/07/2025
"মম ব্লেমিং বন্ধ করুন"
বাচ্চার জ্বর আসছে মায়ের দোষ। বাচ্চার ঠান্ডা লাগছে মায়ের দোষ । বাচ্চার পেট খারাপ মায়ের দোষ। বাচ্চা শুকনা মায়ের দোষ। সব কিছুতে মা কে দোষারোপ করা বন্ধ করুন। এই পৃথিবীতে হাজারটা খারাপ মানুষ থাকলেও একটি খারাপ মা খুঁজে পাওয়া কঠিন। হ্যাঁ, কিছু ব্যতিক্রম তো থাকবেই।কিন্তু ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না।
প্রতিটি মা চায় তার বাচ্চা সুস্থ থাকুক। অমুকের বাচ্চা এতো মোটা তোমার বাচ্চা এতো শুকনা কেন??? কিছু খাওয়াও না নাকি???
শুনেন পৃথিবীতে যেমন প্রতিটি মানুষ আলাদা ঠিক তেমনি প্রতিটি বাচ্চাও আলাদা। তাদের খাবারের ধরণ আলাদা, স্বাদ, রুচি সবই আলাদা। কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়। বাচ্চারা যেমন আলাদা তেমন মায়েদের যত্ন নেওয়ার ধরনও আলাদা। সবাই একই ভাবে বাচ্চা বড় করবে তা কি সম্ভব??
কোনো এক মায়ের বাচ্চা সু'স্বাস্থ্যের অধিকারী জন্য তাকে মেডেল দিবেন আর অন্যজনকে খোটা দিবেন এসব বাদ দেন!!
স্বাস্থ্য সে তো আল্লাহর দান। আমি আমার ছেলের কথায় যদি বলি সে দেখতে শুকনা গরণের কিন্তু WHO ওয়েট চার্ট অনুযায়ী তার এই বয়সে যে ওজন থাকা দরকার সেটি আছে।
বাচ্চা একটিভ আছে কিনা?? বয়স অনুযায়ী তার ফিজিক্যাল ও মেন্টাল গ্রোথ ঠিক ভাবে হচ্ছে কিনা এসব খেয়াল রাখা ম্যান্ডাটরি। খাবার কম খেলেও পুষ্টি ঠিকমতো পাচ্ছে কিনা এই বিষয়গুলো ইম্পর্ট্যান্ট। কে মোটা আর কে চিকন এটা ইম্পর্ট্যান্ট না।
প্রতিটি মা তার সাধ্যের বাইরে গিয়ে সন্তানের যত্ন করে। আমি এমন অনেক মেয়েকে দেখেছি যে বিয়ের আগে গ্লাসে পানি ঢেলেও খায়নি। কিন্তু মা হওয়ার পর তার সন্তানের যত্ন একবিন্দু কমতি নেই।
আর অসুস্থতার জন্য অন্যকে কি আদৌ দায়ী করা যায়?? বাচ্চাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকে বলে যেকোনো ভাইরাস তাদের সহজেই আক্রমণ করতে পারে। এভাবে অসুস্থ হতে হতেই এক সময় তাদের ইমিউনিটি সিস্টেম স্ট্রং হবে। আর বাচ্চার অসুস্থতার জন্য যাকে দায়ী করে খুব মজা নিচ্ছেন সেই কিন্তু রাতের পর রাত জেগে তার বাচ্চার সেবা করছে, আপনি না।
মায়েরা এমনিই তাদের সন্তান, সংসার সব মিলিয়ে প্রচন্ড ফ্রাজাইল থাকে। দয়া করে তাদের পেরেশানি আর বাড়াবেন না।
মনে রাখবেন একজন মায়ের চেয়ে তার সন্তানের ভালো আর কেউ চায় না। সে তার সর্বস্ব দিয়ে তার সন্তানের যত্ন করে। হোক সে চাকুরীজীবি আর হোক স্টে হোম মাদার।
সুস্থতা আর স্বাস্থ্য যদি কোনো মায়ের হাতে থাকতো না, দেখতেন পৃথিবীতে কোন অসুস্থ বাচ্চা থাকতো না।
তাই দয়া করে মম ব্লেমিং বন্ধ করুন। মায়েদের একটু স্বস্তিতে বাঁচতে দিন।
সিজা রহমান
০১/০৭/২০২৫