Envelope Publications

Envelope Publications সৃজনশীল বাংলা প্রকাশনা প্রতিষ্ঠান

তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকুম। ঈদ মোবারক।
30/03/2025

তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকুম। ঈদ মোবারক।

23/03/2025
📚  ৭০০ টাকায় কবি আবদুল হাই শিকদার-এর সাথে ঈদ! ✨সাথে পাচ্ছেন একটি বই সম্পূর্ণ ফ্রি!!!আসন্ন পবিত্র ঈদুল-উল-ফিতর উপলক্ষ্যে ...
20/03/2025

📚 ৭০০ টাকায় কবি আবদুল হাই শিকদার-এর সাথে ঈদ! ✨
সাথে পাচ্ছেন একটি বই সম্পূর্ণ ফ্রি!!!

আসন্ন পবিত্র ঈদুল-উল-ফিতর উপলক্ষ্যে ইনভেলাপ পাবলিকেশন্স দিচ্ছে কবি আবদুল হাই শিকদার-এর দুটি আকর্ষণীয় বইয়ের কম্বো অফার! দুইটি বইয়ের সাথে পাচ্ছেন অতিরিক্ত আরেকটি বই সম্পূর্ণ ফ্রিতে।

📖 আব্দুল হাই শিকদার : অন্তরকথন
এই গ্রন্থে আবদুল হাই শিকদারের ১৬টি সাক্ষাৎকার সন্নিবেশিত হয়েছে। একটি আরেকটি থেকে পৃথক, স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। এক মোহনায় সীমাবদ্ধ থাকেনি। সাক্ষাৎকারগুলোতে একান্ত আলাপচারিতায় উঠে এসেছে শিকদারের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি বিষয়, তাঁর পারিবারিক , সামাজিক, রাজনৈতিক দৃষ্টিকোণ, একই সাথে এতে সমসাময়িক রাজনীতি ও আন্তর্জাতিক বিষয়াবলীও গুরুত্বের সাথে স্থান পেয়েছে।
এর ভাব, বিষয়, আঙ্গিক ও অন্তর্বস্তু বহুরৈখিক। দৈশিক এবং বৈশ্বিক উপাচার মিলেমিশে একাকার। তাঁর কবিতা, তাঁর গদ্য বাংলাসাহিত্যে যতোটা গুরুত্ব রাখে, একই রকমভাবে তাঁর সাক্ষাৎকার তথা অন্তরকথন সাহিত্যের বিভায় অনন্য সংযোজন। ভিন্ন মাত্রা, ভিন্ন দ্যোতনা, ভিন্ন ব্যঞ্জনার দাবী রাখে। এটি একটি আলাদা কণ্ঠস্বর। শিল্প-সাহিত্যের মূল্যবান আকরখনি।

বইটির মূল্য: ৬০০ টাকা।
ছাড়কৃত মূল্য : ৪০০ টাকা

📖 হুমায়ূনতীর্থ : নুহাশ পল্লী বাংলাদেশ ডটকম
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-কে নিয়ে আব্দুল হাই শিকদারের নির্বাচিত কলামের সংকলন।
📢 বিশেষ আকর্ষণ: বইয়ের শেষে রয়েছে মাহফুজ আহমেদ-এর নেওয়া হুমায়ূন আহমেদের এক দীর্ঘ সাক্ষাৎকার, যেখানে উঠে এসেছে ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক নানা দৃষ্টিভঙ্গি!
বইটির মূল্য : ৪০০/-
ছাড়কৃত মূল্য : ৩০০/-

📖 ইশক আবাদ – শায়েরী ধাচের কবিতার সংকলন ইশক আবাদ। যেখানে রুবায়াৎ ঘরানার কবিতার মধ্যে পাঠক খুঁজে পাবেন এক নতুন আব্দুল হাই শিকদারকে।
রেগুলার মূল্য : ২২০ টাকা
ছাড়কৃত মূল্য: ১২০ টাকা

🎁 বিশেষ ঈদ অফার!
হুমায়ূনতীর্থ ও অন্তরকথন একসঙ্গে কিনলে ইশক আবাদ একদম ফ্রি!
📦 হোম ডেলিভারি সার্ভিস: বাংলাদেশের যেকোনো প্রান্তে
📩 অর্ডার করুন ইনবক্সে এখনই!

এবারের ঈদ হোক বইয়ের আলোয় সমৃদ্ধ! ❤️
#বইমেলা২০২৫

#আব্দুলহাইশিকদার
#হুমায়ূনআহমেদ
#বাংলাকবিতা
#নতুনবই

#ঈদ
#ঈদঅফার

জুবায়ের হুসাইন এর ‘‘ধূসর দরজার অমিমাংশিত রহস্য’’ একটি পাঠপ্রতিক্রিয়ামাকফি আক্তারএকুশে বইমেলা ২০২৫ এ আমি হাতে পেলাম একটি ...
07/03/2025

জুবায়ের হুসাইন এর ‘‘ধূসর দরজার অমিমাংশিত রহস্য’’ একটি পাঠপ্রতিক্রিয়া
মাকফি আক্তার

একুশে বইমেলা ২০২৫ এ আমি হাতে পেলাম একটি রহস্যপোন্যাস -" ধুসর দরজার অমিমাংসিত রহস্য"। আমি সব সময় সুখপাঠ্য লেখা পছন্দ করি। সে হিসেবে থ্রিলার টাইপের লেখা আমার খুবই পছন্দ। কিশোরকণ্ঠে জুবায়ের হুসাইনের "ভয়াল রাতের হাতছানি" ছোটবেলায় পড়তাম। লেখকের লেখার প্রতি একটা ভালোলাগা তখন থেকেই। তাই নতুন এই উপন্যাস আগ্রহ নিয়ে পড়তে বেগ পেতে হয়নি। আমি কোনো সাহিত্যমান বিচার করার ক্ষমতা রাখি না। শুধু পাঠক হিসেবে আমার মতামত ও পাওয়া না পাওয়া তুলে ধরব।

লেখক পরিচিতি : জুবায়ের হুসাইন মূলত গল্পকার ও শিশুসাহিত্যিক। কর্মজীবনে একজন ব্যাংকার। ব্যাংকিক ব্যস্ততার ভিড় ঠেলে সাহিত্যের সুন্দর বাগান সাজাতে তিনি প্রতিনিয়ত রোপণ করে চলেছেন বুদ্ধিদীপ্ত গল্পের চারাগাছ।

সারসংক্ষেপ : রুহান ও রাফসান দুই বন্ধু। রুহানের বাবা অন্য জায়গা থেকে বদলি হয়ে বর্তমানে একটি এলাকায় এসেছেন, যে জায়গায়টি কাহিনির সংঘটনস্থান। আর এইখানকারই একটা স্কুলে ভর্তি হয় রুহান। আর এখানেই পরিচয় হয় রাফসানের সাথে। তাদেরই ইস্কুলের পাশেরই একটি ভবনের প্রথম এবং দ্বিতীয় তলার মাঝামাঝি ধূসর রঙের একটা দরজা। যেটা একদিন খোলা থাকলে অন্যদিন বন্ধ থাকে। এটা নিয়ে অনেকের কৌতূহল যেমন আছে। তেমনি আবার অনেকের মধ্যে বিভিন্ন আজগুবি সব কথা প্রচলিত আছে। রুহানকে রাফসান যেদিন দরজটা দেখায় সেইদিনই তাদের স্কুল বন্ধ দিয়ে দেয়। প্রথম দেখাতেই এই দরজার প্রতি বেশ আগ্রহ বোধ করে রুহান। আর এর রহস্য ভেদ করার চিন্তা মাথায় আসে রুহানের। এই থেকে শুরু হয় ধূসর দরজার রহস্য ভেদ করার মিশন। প্রথমে রুহানের সাথে রাফসান থাকলেও পরে ধীরে ধীরে যোগ হয় তাদের আরও বন্ধু তানজিল,মাহির এবং তাসনিয়া। এই রহস্য ভেদ করতে গিয়ে বেরিয়ে আসে নানা আশ্চর্য সব তথ্য। তারা পড়তে থাকে নানা ঝামেলায়। যা রুহানদের কে এই ধূসর দরজার পেছনে কি আছে তা জানতে আগ্রহী করে তোলে। তাদের প্রথম বিপদে ফেলেছে বদরুল নামক বখাটের সাঙ্গপাঙ্গরা। বিভিন্ন বাধা সহ অনেক বিপদের মধ্য দিয়েই তারা উদ্ধারের চেষ্টা চালিয়ে যায় ধূসর দরজার পেছনের রহস্য। রুহানরা কি পারবে ধূসর দরজার পেছনে কি আছে উদ্ধার করতে? নাকি তা আড়ালেই রহস্য হয়ে থেকে যাবে?

আমার কাছে যেদিকটা ভালো লেগেছে-

# ইসলামিক বিষয় থেকে কিছু তুলে ধরা। সূরা ফাতিহার অর্থ সহ আলোচনা। নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। এই বোধ লেখায় সচরাচর চলে আসা উচিত।

# লেখা খুব সাবলিল। একটানে পড়ে যাওয়ায় কোনো সমস্যা আসেনি। এটাকে কে কি বলে জানি না। আমার কাছে দক্ষতা মনে হয়।

আর যে বিষয়টি বুঝে উঠতে পারিনা তা হলো কিছু প্রশ্ন উঠে আসে। যেমন-

# এলাকাটা নির্জন হলেও যেহেতু স্কুলের পাশে ধূসর দরজার দালানটার অবস্থান, সেহেতু আশপাশটা জনবহুলই থাকে। তাহলে জায়গাটা কিভাবে দুষ্ট লোকেরা ব্যবহার করে, যা এত বছর ধরেও কেউ টের পেলো না?

# আর এটা যেহেতু ব্রিটিশ আমলের তৈরি তাহলে কেউ কখনও এটার রহস্য উদঘাটন করে নি কেনো? চাইলেই তো পারতো অনেকে দল বেধে দিনের বেলাতে গিয়ে দেখতে!

# লেখক উপন্যাসটি আমার আশা অনুযায়ী শেষ করেন নি। কারণ অবশ্য তিনিই বলেছেন শিরোনামে। "ধুসর দরজার অমিমাংসিত রহস্য"।

বানানে কিছু ভুল থাকলেও বোঝাই যায় সেটা নেহাত অনিচ্ছায়। এতটুকু থাকা স্বাভাবিক বলে মনে হয়।

সব মিলিয়ে একটা ভালো রহস্যপোন্যাস মনে হয়েছে। আমার বইটি সংগ্রহ ও পড়া সফল বলে পাঠক হিসাবে আমি মনে করি।

লেখক : জুবায়ের হুসাইন

প্রকাশক - মো. ইকবাল হোসেন

প্রকাশনা প্রতিষ্ঠান : ইনভেলাপ পাবলিকেশন্স

প্রথম প্রকাশ- ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ - মুকুল রেজা

মূল্য - ৳৩০০ মাত্র

পৃষ্ঠা সংখ্যা- ১৩৬

লিংক: http://dailysangram.com/literature-culture/books/oncaC4y5LF8I/

স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রাপ্ত মহান মানুষদের অভিনন্দন ও দোয়া রইলো...
06/03/2025

স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রাপ্ত মহান মানুষদের অভিনন্দন ও দোয়া রইলো...

===========দুর্দান্ত তিনটি কিশোর থ্রিলার ============********তিনশো টাকার অধিক অর্ডার করলেই ফ্রি ডেলিভারি*******কিশোর-তরু...
05/03/2025

===========দুর্দান্ত তিনটি কিশোর থ্রিলার ============
********তিনশো টাকার অধিক অর্ডার করলেই ফ্রি ডেলিভারি*******

কিশোর-তরুণ মনে সাড়া জাগানো "বিপু ভাইয়া" চরিত্রের জনক 'জুবায়ের হুসাইন' -এর লেখা কিশোর থ্রিলার "ধুসর দরোজার অমিমাংসিত রহস্য"।
বইটি শুরু হয়েছে স্কুল পড়ুয়া রাফসান এবং রুহান নামের দুই কিশোরের কথোপকথনের মধ্য দিয়ে। বাবার চাকরির সুবাদে স্থান পরিবর্তন করে নতুন ইস্কুলে ভর্তি হয়েছে রুহান। স্কুলের রহস্যময় একটা দরোজার কথা তার বন্ধু রাফসান তাকে বলছিল। প্রথমটাতে রুহানের বিশ্বাসই হচ্ছিল না যে, যেখানে কোনো মানুষ যায় না ভয়ে, সেখানে একটা দরোজা কিভাবে একদিন খোলা থাকে এবং আরেকদিন বন্ধ থাকে! কৌতূহল নিয়ে নামে এর পেছনের আসল রহস্য জানতে। কিন্তু এরপর তাদের সামনে আসতে থাকে ভয়ংকর সব তথ্য, যা ঐ এলাকা পুরো ধ্বংস করে দেবে ধীরে ধীরে। যা তরুণ সমাজ ধ্বংসের মূল। Gen-z কে নিয়েই যেন তাদের সব আয়োজন।

বইয়ের নাম: ধুসর দরোজার অমিমাংসিত রহস্য
লেখক: জুবায়ের হুসাইন
মূল্য: ৩০০ টাকা
ছাড়কৃত মূল্য: ২৫% ছাড়ে বইটি পাচ্ছেন মাত্র ২২৫ টাকায়

[]
স্কুল থেকে হঠাৎ ছুটি পায় দীনেশ। বাড়ি ফেরার পথে শোনে হৃদয়বিদারক খবর—তার বাবা অনিমেষ খুন হয়েছেন! 💔 কেন এই হত্যাকাণ্ড? কে দায়ী?
বন্ধু আবির ও আসল মসজিদের ইমাম মাওলানা হাসানের সহায়তায় শুরু করে সত্যের সন্ধান। কাহিনীর বাঁকে বাঁকে উঠে আসে সাম্প্রদায়িক সম্প্রীতির চিরায়ত রূপ এবং সমাজের অন্ধকার দিক। অবশেষে উদ্ঘাটিত হয় আসল খুনির নাম—স্বপন সাধু, এক মাদক ব্যবসায়ী। কিন্তু রহস্যের পরতে পরতে নতুন বিপদ আর অপ্রত্যাশিত পরিণতি পাঠককে করে কৌতূহলী।
কিন্তু… শেষ কোথায়? গল্পটি কি এখানেই শেষ, নাকি শুরু হলো নতুন এক অধ্যায়?

📚 পড়ুন আহমদ বাসিরের কিশোর উপন্যাস ‘দীনেশের কালোরাত’—একটি বেদনাময় রহস্যগাথা!

বইয়ের নাম: দীনেশের কালোরাত
লেখক: আহমদ বাসির
মূল্য ১২০ টাকা
ছাড়কৃত মূল্য: ২৫% ছাড়ে পাচ্ছেন মাত্র ৯০ টাকায়

একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিতে হবে। মুকুল স্যার সবাইকে ভোরে ফুল নিয়ে যেতে বলেছেন।
কিন্তু বাবা বা আপু কারো কাছেই আনু ফুল কেনার টাকা পেলো না!
কী করা যায়?
মোহন চাচার বাগানে গাঁদা ফুল ফুটেছে। কিন্তু মোহন চাচা তো বেশ রাগী মানুষ! ফুল চাইলে হয়তো বকা দেবেন! এই রিস্ক নেয়া যায় না!
মনে মনে আনু "অপারেশন ফুলবাগান" পরিকল্পনা সাজিয়ে নেয়।
রাত এগারোটা! সবাই যখন ঘুমে মগ্ন। আনু নেমে পড়ে তার অপারেশনে...
[]
লেখক: অপারেশন ফুলবাগান
লেখক : লোকমান হোসেন জীবন
মূল্য : ২০০ টাকা
ছাড়কৃত মূল্য: ২৫% ছাড়ে পাচ্ছেন মাত্র ১৫০ টাকায়

=======================================
যেভাবে অর্ডার করবেন:
ক্যাশ অন ডেলিভারী
আমাদের পেইজের ইনবক্সে আপনার নাম ঠিকানা দিন। আমরা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে বইগুলো পাঠিয়ে দিবো। বই হাতে পেয়ে আপনি ডেলিভারিম্যানকে টাকা পরিশোধ করে দিলেই হবে। এ ক্ষেত্রে কুরিয়ার চার্জ ১০০ টাকা পরিশোধ করতে হবে।

সরাসরি কুরিয়ারে
অথবা আমাদের মার্চেন্ট নম্বরে (বিকাশ ০১৭০৬৫২৩১৬৫, রকেট- ০১৬৮৬৮৫০২৬৬) মূল্য পরিশোধ করে ইনবক্সে নাম, ঠিকানা ও ট্রানজেকশন নাম্বার দিন। আমরা কুরিয়ারে আপনার বই পাঠিয়ে দেবো। এ ক্ষেত্রে তিনশো টাকার অধিক অর্ডার করলে ডেলিভারি ফ্রি।

কবিতা চব্বিশ
28/02/2025

কবিতা চব্বিশ

বই মানুষ কে ভাবনার জগতে নিয়ে যায়। কখনো ভবিষ্যৎ নিয়ে ভাবায়, কখনো অতীতে নিয়ে যায়। যখন অতীতে নিয়ে যায়, তখন মনের মধ্যে অনুভব...
28/02/2025

বই মানুষ কে ভাবনার জগতে নিয়ে যায়। কখনো ভবিষ্যৎ নিয়ে ভাবায়, কখনো অতীতে নিয়ে যায়।
যখন অতীতে নিয়ে যায়, তখন মনের মধ্যে অনুভব করা যায়, চোখে সামনে দেখতে পাওয়া যায় পেছনে ফেলে আসা সোনালী দিনগুলোর কথা। রঙিন শৈশব-কৈশোরের কথা।
তেমনই একটি বই, যেটি পড়ার সময় বারবার মনে পড়েছে আমার সেই সোনালী কৈশোরের কথা। মনে হচ্ছিল আমি নিজেই বইটির প্রধান চরিত্র।
কিশোর-তরুণ মনে সাড়া জাগানো "বিপু ভাইয়া" চরিত্রের জনক 'জুবায়ের হুসাইন' -এর লেখা কিশোর থ্রিলার "ধুসর দরোজার অমিমাংসিত রহস্য"।
কিশোর থ্রিলার এমন একটি ধারার সাহিত্য, যেখানে উত্তেজনা, রহস্য, এবং অ্যাকশন কেন্দ্রীয় উপাদান হিসেবে থাকে। এই ধরনের গল্পে কিশোর বা তরুণ চরিত্রদের প্রধান ভূমিকা থাকে, যারা এক বা একাধিক রহস্য বা সমস্যার সমাধান করতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তাদের সাহসিকতা, বন্ধুত্ব, এবং মেধার মাধ্যমে তারা সংকট থেকে উত্তরণের চেষ্টা করে।
বইটি শুরু হয়েছে স্কুল পড়ুয়া রাফসান এবং রুহান নামের দুই কিশোরের কথোপকথনের মধ্য দিয়ে। বাবার চাকরির সুবাদে স্থান পরিবর্তন করে নতুন ইস্কুলে ভর্তি হয়েছে রুহান। স্কুলের রহস্যময় একটা দরোজার কথা তার বন্ধু রাফসান তাকে বলছিল। প্রথমটাতে রুহানের বিশ্বাসই হচ্ছিল না যে, যেখানে কোনো মানুষ যায় না ভয়ে, সেখানে একটা দরোজা কিভাবে একদিন খোলা থাকে এবং আরেকদিন বন্ধ থাকে! কৌতূহল নিয়ে নামে এর পেছনের আসল রহস্য জানতে। কিন্তু এরপর তাদের সামনে আসতে থাকে ভয়ংকর সব তথ্য, যা ঐ এলাকা পুরো ধ্বংস করে দেবে ধীরে ধীরে। যা তরুণ সমাজ ধ্বংসের মূল। Gen-z কে নিয়েই যেন তাদের সব আয়োজন।
দেখতে পেলো, প্রচলিত "আজ খোলা থাকলে আগামীদিন বন্ধ থাকে" সঠিক নয়। তারমানে কি এর পেছনে মানুষের হাত রয়েছে? কে করছে এমন স্কুলের এ দরোজা টি নিয়ে? কেন করছে এমন?
যদি এসকল প্রশ্নের উত্তর খুঁজতে চান,জানতে চান Gen-Z ধ্বংসের সেই মূল হোতা সম্পর্কে, তাহলে পড়তে হবে 'ধূসর দরোজার অমিমাংসিত রহস্য' বইটি। বর্তমান সময়ের নামকরা চিত্রশিল্পী মুকুল রেজা'র ঝকঝকে প্রচ্ছদ দিয়ে বইটি প্রকাশ করেছে ইনভেলাপ পাবলিকেশন্স।
রিভিউয়ার: জুবাইর আল হাদী।
বই: ধূসর দরোজার অমিমাংসিত রহস্য
লেখক: জুবায়ের হুসাইন।
ধরণ: কিশোর থ্রিলার।
প্রকাশক: মো. ইকবাল হোসাইন,
ইনভেলাপ পাবলিকেশন্স।
প্রথম প্রকাশ: একুশে বইমেলা ২৫
মূল্য: ৩০০ টাকা
#প্রকাশিত #বই #লেখা #একুশে #বইমেলা #মাদকপ্রতিরোধ
#বইমেলা২০২৫ #গোয়েন্দাকাহিনী

21/02/2025

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি

কয়েক সেকেন্ড নিষ্পলক রুহানের দিকে তাকিয়ে থাকলো মাহির। তারপর বললো, ‘যাহ্! তাই কখনও হয় না কি?’রুহান বললো, ‘ব্যাপারটা আমি এ...
11/02/2025

কয়েক সেকেন্ড নিষ্পলক রুহানের দিকে তাকিয়ে থাকলো মাহির। তারপর বললো, ‘যাহ্! তাই কখনও হয় না কি?’
রুহান বললো, ‘ব্যাপারটা আমি এখনও দেখিনি। সবাই বলে আর কি।’
‘তাহলে মাথা থেকে ওটা ঝেড়ে ফেলে দাও।’ বিশেষ ভঙ্গিতে হাত উল্টিয়ে বললো মাহির।
‘কিন্তু ছোটো চাচ্চু, ব্যাপার একটা আছে বলেই আমার মনে হচ্ছে।’
এবার সিরিয়াস হয়ে উঠলো মাহির। মনোযোগ দিলো বিষয়টার প্রতি। ‘তুমি বিশেষ কিছু লক্ষ্য করেছো বুঝি?’ জিজ্ঞেস করলো।
রুহান জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, ‘তুমি কীভাবে বুঝলে যে আমি কিছু একটা লক্ষ্য করেছি?’
ঠোঁট মুড়ে হাসলো মাহির। বললো, ‘সেটা তোমার চেহারা দেখেই বুঝে নিয়েছি রুহান। তুমি তো সহজে কোনো বিষয়ের প্রতি ইন্টরেস্টেট হয়ে ওঠো না, এ কথা আমাকে নতুন করে বলার দরকার নেই।’
==

ধূসর দরোজার অমিমাংসিত রহস্য
কিশোর থ্রিলার
লেখক: জুবায়ের হুসাইন

পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ২৫
Envelope Publications, স্টল নং ৬৪৭

রকমারি থেকে অর্ডার করতে চাইলে: https://www.rokomari.com/book/454340/dhushor-dorojar-omimangsh*to-rohosya
#বইমেলা২০২৫ #গোয়েন্দাকাহিনী #রহস্য #কিশোরগল্প #থ্রিলার

Address

House 32, Road/9, Block/D, Pallabi, Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Envelope Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Envelope Publications:

Share

Category