08/10/2026
বোনে বোনে অনেক মিল ছিলো কিন্তু ভাইকে কখনো আলাদা করিনি। অনেক গুলো কাজিন, সবার একই অক্ষরে নাম রাখা হয়েছে ভালোবেসে। সবাই আপন কিন্তু একমাত্র ভাইয়ের উপরে কেউ উঠতে পারেনি কোনদিন। ভাইয়ের জায়গা সবার উপরে।
গীবত করি না, পাছে ভাইকে হারাতে হয়। ভাইয়ের পায়ের বুড়া আংগুলটাও আপন, নিজের... আমার আংগুলের সমান।
কোন ভালোবাসা বিফলে যায় না। কারো জন্য ভালোবাসা আটকায়ও না, যদি সত্যিই ভালোবাসা যায়।
স্বামী, সন্তান সুখের ঠিকানা, এখানে সর্বদাই বসন্ত বিরাজ করে আর ভাইয়ের ভালোবাসা আত্মার সুখ 💙
হাজার হাজার গোলাপের মাঝে লাল টুকটুকে গোলাপ হয়ে আমাদের ভাই সুবাস ছড়াক 🌹
রাব্বুল আলামিন পৃথিবীর সব ভাইকে সুখি করুন 🤲❤️🧿