Baccha Kaccha

Baccha Kaccha মায়ের চোখে সন্তান, পরিবার ও জীবনের ছোট ছোট কথা। ❤️
ভালোবাসা - সম্পর্ক - পরিবার - মূল্যবোধ - নৈতিকতা
🌿 প্রতিদিনের জীবনে একটু ভালো থাকার গল্প।
(266)

07/09/2026

একজন মা হওয়া মানে আসলে কি ?👩‍🍼 fans Baccha Kaccha

07/09/2026

২০১৮ তে ৪৫ বছরের এক রমনীর উদ্যোগ এবং সফলতার নাম হচ্ছে- "বাচ্চাকাচ্চা"।আপনাদের সহযোগীতায় আমি নাম লিখিয়েছিলাম সফল উদ্যোক্তাদের দলে। ২০২২ শে 'মা' এবং ২৪ শে 'বাবা' চলে যাবার পর কেন যেনো আর মন বসাতে পারলাম না বাচ্চাকাচ্চাতে।না চাইতেও ধীরে ধীরে সরে গেলাম। আপনারা অনেক নক করেছেন ,ফোন করেছেন কিন্তু আমি কোনভাবেই মনোযোগ দিয়ে সঠিকভাবে আর বাচ্চাকাচ্চা পরিচালনা করতে পারলাম না। এখন ২০২৬ শে এসে বাচ্চাকাচ্চা এবং আপানাদের সাথে নিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি শেয়ারিং কেয়ারিংকে মাধ্যম করে ইন শা আল্লাহ। আপনাদের সহযোগীতায় চাই ঘুরে দাঁড়াতে। 💞 🫴🤏💞 ゚viralシ

06/09/2026

আপাতত আর নয় বেচা-কেনা! গল্প-গুজব , শেয়ার-কেয়ার করেই কাটাই সুন্দর দিনগুলি ? পাশে থাকবেন তো ? 🌿
゚viralシ

12/04/2026

না জানি কত কষ্ট পেয়ে মা এতো অভিমানী হয়ে গেছেন। 💔❤️‍🩹

মাগো মা.... মাগো মা...
তুমি চোখের এতো কাছে থেকে
দূরে কেনো মা...
মাগো মা...মাগো মা...মাগো মা 😢

🙏🤲♥️🤲🙏
21/12/2025

🙏🤲♥️🤲🙏

আগামী ২ মাস আপনার স*ন্তানের সার্বক্ষণিক খেয়াল রাখুন। সবার আগে আপনার সন্তানের নি*রাপত্তার বিষয়টি গুরুত্ব দিন। স্কুল, লেখাপড়া, টিউশন, নাচের ক্লাস, ড্রয়িং ক্লাস, সুইমিং ক্লাস—কোনোটাই বাচ্চার জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ নয়। কেন এ কথা বলছি, তা হয়তো ইতোমধ্যে অনেকেই বুঝে গেছেন।

বাংলাদেশে বর্তমানে একটি চরম অ*স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। রাস্তাঘাটে কে কার এজেন্ডা বাস্তবায়নে যে ব্যস্ত, তা আমরা কেউই নিশ্চিতভাবে জানি না। ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে চারপাশে মব-নৈ*রাজ্যের আশঙ্কা তৈরি হয়েছে। একটি নির্দিষ্ট গোষ্ঠী নির্বাচন বানচালে ব্যস্ত। এদিকে ক্ষ*মতার মোহে জুলাইয়ের ফ্রন্টলাইনারদের মধ্যেও ধস্তাধ*স্তি তো আছেই। এসব চলমান উ*ত্তেজনার সুযোগ নিচ্ছে চো*র, ডাকা*ত ও ছিনতা*ইকারীরা। সবকিছু মিলিয়ে দেশের অবস্থা ভালো না, বিশেষ করে রাজধানী ঢাকার কথা বলছি। যাই হোক, বেশি গভীরে যেতে চাই না। আমাদের পেইজটি মূলত বাচ্চাদের well-being বিষয়ক কনটেন্ট নিয়ে কাজ করে, তাই নৈতিক দায়বদ্ধতা থেকেই কথাগুলো লিখছি।

দেশের এহেন রাজনৈতিক অ*স্থিরতার মধ্যেও যারা বাচ্চাদের academic ও co-curricular activities নিয়ে বেশি চিন্তিত, তাদের উদ্দেশ্যে বলছি—একটু চোখ-কান খোলা রাখুন। সোশাল মিডিয়ায় হাবিজাবি মানুষকে ফলো না করে verified news channel গুলো ফলো দিন, YouTube-এ সাবস্ক্রাইব করুন। নিজের ফিডটাকে এমনভাবে ডেকোর করুন, যাতে সবসময় দেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে notified থাকতে পারেন।

২৪-এর জুলাইয়ে আমরা দেখেছি, মা-বাবার অ*সচেতনতার কারণে অনেক শিশু হতাহ*ত হয়েছে। হেলিকপ্টার দেখতে ছাদে গিয়ে বাচ্চার মাথায় গু*লি লেগেছে, পুলিশ ভ্যানের সাইরেনের শব্দে বাচ্চা খুশি হয়ে বারান্দায় গিয়ে গুলিবি*দ্ধ হয়েছে, জনসমাগম দেখে মেলার আমেজ ভেবে বাচ্চা রাস্তায় গিয়ে আর ফিরে আসেনি। এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি আমরা চাই না। নতুন বছরে প্রথম স্কুলে যাওয়ার পথে কোনো বাচ্চা যেন কোনো অরা*জকতার সাক্ষী হয়ে ট্র*মাটাইজড না হয়।

এজন্য সরকার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও উচিত, অন্তত নির্বাচনের আগ পর্যন্ত বাচ্চাদের উপস্থিতির বিষয়ে শৈথিল্য দেখানো। আপনাদের যাদের coaching center আছে, যারা নাচ-গান-আর্ট শেখান—আপনাদের বলছি, যেকোনো খারাপ পরিস্থিতিতে লাভের কথা চিন্তা না করে প্রতিষ্ঠান বন্ধ রাখুন। প্রতিটি ভালো চিন্তা ও ভালো পদক্ষেপের কারণে আল্লাহ হয়তো খুশি হয়ে আপনার অর্থনৈতিক জীবনে আরও বারকাহ দান করবেন।

সর্বোপরি, আমাদের সোনামণিদের জীবনের নিরা*পত্তাকেই সবার আগে priority দিতে হবে। দিনশেষে আমরা এক নিরাপদ বাংলাদেশের অপেক্ষায়। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে রাজপথ, খেলার মাঠ, স্কুল, বাসা—সবকিছুই একটি বাচ্চার জন্য আনন্দময় শৈশবের উপযোগী হবে। ভালো থাকুক ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারীরা ❤️

Disclaimer: This post does not intend to convey any political message. Its objective is solely to promote awareness about child safety within the parenting community of Bangladesh.

বাচ্চার লেখাপড়া নিয়ে লোকদেখানো বিলাসিতা বাদ দিন! বাচ্চাকে স্কুলে ভর্তি করানোর সময় অনেক বাবা-মা ভাবনায় পড়েন— “কোন স্কুলে ...
04/11/2025

বাচ্চার লেখাপড়া নিয়ে লোকদেখানো বিলাসিতা বাদ দিন! বাচ্চাকে স্কুলে ভর্তি করানোর সময় অনেক বাবা-মা ভাবনায় পড়েন— “কোন স্কুলে দিলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে?” চিন্তা একদমই ভুল নয়, কিন্তু সমস্যা হয় যখন কম্পারিজন চলে আসে—
“অমুক আত্মীয় স্কলাস্টিকায় দিয়েছে, তমুক বন্ধু ISD-তে দিয়েছে, আমার বাচ্চাও সেখানে পড়ুক!” প্রশ্ন হচ্ছে— আপনার আয়ের রেঞ্জ যদি তাদের মতো না হয়, তাহলে আপনি কিভাবে সেই জীবনধারা মেইনটেইন করবেন?
ISD, AISD বা স্কলাস্টিকার মত স্কুলগুলোতে শুধু ভর্তি ফি নয়, মাসিক খরচই এমন যে, কোটিপতি না হলে টিকে থাকা কঠিন! আর সেখানে ভর্তি করিয়ে যদি আপনার সন্তান দেখে— সহপাঠীরা টিফিনে কন্টিনেন্টাল ফুড আনে, কোটি টাকার গাড়িতে বাড়ি ফেরে, গ্রীষ্মের ছুটিতে বিদেশ ঘুরে আসে— তখন ওর মনে হীনমন্যতা তৈরি হবে না?

মনে রাখবেন, পড়াশোনা বিলাসিতা নয়— এটা একটি বেসিক নিড। সন্তানকে ভালো শিক্ষা দিন, কিন্তু নিজের সামর্থ্যের মধ্যে থেকে।আপনার সন্তান যদি শেখার আগ্রহ রাখে, তাহলে ওর স্কুলের নাম বা টিউশন ফি নয়— ওর অধ্যবসায়ই একদিন ওকে বড় করবে। বুয়েট, মেডিকেল বা সরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে দেখুন—বেশিরভাগই কিন্তু গ্রাম-মফস্বল থেকে উঠে আসা পরিশ্রমী সন্তান।

কারণ পড়াশোনা কোনো প্রতিযোগিতা নয়— এটা এক যাত্রা। আর সেই যাত্রায় বাবা-মায়ের সামর্থ্য ও সন্তানের মানসিক স্বাচ্ছন্দ্য— দুটোই সমান গুরুত্বপূর্ণ ❤️

সন্তানই সেরা প্রাপ্তি ✨
29/09/2025

সন্তানই সেরা প্রাপ্তি ✨

💯😅অথচ ইসলাম এটাই করতে বলছে। আদর্শ স্ত্রী, আদর্শ মা এবং আদর্শ হোম ম্যানেজার হতে যা যা শিখতে হবে, ইসলামের দৃষ্টিতে সেটাই ন...
28/09/2025

💯😅
অথচ ইসলাম এটাই করতে বলছে। আদর্শ স্ত্রী, আদর্শ মা এবং আদর্শ হোম ম্যানেজার হতে যা যা শিখতে হবে, ইসলামের দৃষ্টিতে সেটাই নারীর প্রকৃত শিক্ষা। নারী শিক্ষা নেবে, প্রয়োজনীয় শিক্ষা, যেটা জীবনে তার লাগবে। আর নিজের পুরো মেধা-শিক্ষা-শ্রম প্রয়োগ করবে ঘরে। এটাই তার অফিস, তার প্রতিষ্ঠান,তার ফার্ম। তার আসল ক্যারিয়ার। যেখানে তৈরি হবে শিক্ষিত আদর্শ জাতি, গড়ে উঠবে ইসলামি সভ্যতা।

প্রশ্ন :নবীজি কে এক ব্যাক্তি প্রশ্ন করলেন , আল্লাহর পরে কাকে বেশি সম্মান  করবো ?  উত্তর : মা প্রশ্ন : তারপর ? উত্তর : মা...
04/09/2025

প্রশ্ন :নবীজি কে এক ব্যাক্তি প্রশ্ন করলেন , আল্লাহর পরে কাকে বেশি সম্মান করবো ?
উত্তর : মা
প্রশ্ন : তারপর ?
উত্তর : মা
প্রশ্ন : তারপর ?
উত্তর : মা
প্রশ্ন : তারপর ?
উত্তর : বাবা
তাহলে দাড়ালো ৭৫% -ই মা। আর ২৫% - বাবা।

Address

Bashundhara R/A
Dhaka

Telephone

+8801705015198

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baccha Kaccha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Baccha Kaccha:

Shortcuts

Share