13/08/2026
গঠনবাদ, উত্তর-গঠনবাদ এবং প্রাচ্য কাব্যতত্ত্ব
গোপীচন্দ নারঙ
সমালোচক-ভাষাবিদ অধ্যাপক গোপীচন্দ নারঙের অকাদেমি পুরস্কারপ্রাপ্ত (১৯৯৫) সমালোচনাগ্রন্থ সারতিয়ত্, পস সাখতিয়ত্, আউর মশরিকি শরিয়ত-এর বাংলা ভাষান্তর গঠনবাদ, উত্তর-গঠনবাদ এবং প্রাচ্য কাব্যতত্ত্ব। কাব্য সমালোচনার এই মহাগ্রন্থে আলোচনা-বিশ্লেষণ করা হয়েছে আরবি উর্দু ফারসি সংস্কৃত কাব্যতত্ত্বের সঙ্গে পাশ্চাত্য কাব্যতত্ত্ব। তত্ত্ব-বিশ্লেষণসূত্রে অবশ্যম্ভাবীভাবে এসে পড়েছে সৌন্দর্য-মঙ্গল-সুন্দর-অসুন্দর, ধর্ম ও মানবিক যাবতীয় প্রসঙ্গ। নন্দনতত্ত্বের অধীনে শিল্পকলার বিভিন্ন অনুষঙ্গ, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন সূত্র সমস্যা, নীতিশাস্ত্র, দর্শনের নানা উপাদান। এই গ্রন্থের গবেষণাধর্মী বিশ্লেষণ এবং নতুন তথ্য সাহিত্যজিজ্ঞাসু পাঠকদের ভাবনাচিন্তার খোরাক জোগাবে।
গোপীচন্দ নারঙের জন্ম (১৯৩১-২০২২) বালুচিস্তানের দুক্কীতে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে গবেষণাকর্ম শেষ করে কর্মজীবন শুরু করেন সেন্ট স্টিফেন মহাবিদ্যালয়ে। পড়িয়েছেন দেশবিদেশের নানা বিশ্ববিদ্যালয়ে। পালন করেছেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব। ইংল্যান্ডের রয়াল এশিয়াটিক সোসাইটির ফেলো। লিঙ্গুইস্টিক সোসাইটি অব আমেরিকা সহ বহু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। সাহিত্য অকাদেমির প্রাক্তন সভাপতি। সাহিত্য অকাদেমির ফেলো অধ্যাপক নারঙ পেয়েছেন 'পদ্মশ্রী' সহ গালিব ও আমীর খুসরৌ পুরস্কার, কানাডিয়ান অকাদেমির উর্দু ভাষা সাহিত্য পুরস্কার। রচিত গ্রন্থ: হিন্দুস্থানী কিসোঁ সে মুখুজ উর্দু মসনঈয়া (১৯৬২), উর্দু অফসানা, রিওয়াৎ আউর মসৈল (১৯৮৬), আমীর খুসরৌ কা হিন্দভী কলাম (১৯৮৭); করখান্ডারি ডায়ালেক্ট অব দিল্লি উর্দু (১৯৯১), উর্দু ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ক্রিটিকাল পারস্পেকটিভস্ (১৯৯১) ইত্যাদি।
সোমা বন্দ্যোপাধ্যায় (জন্ম ১৯৭১)-এর পেশা অধ্যাপনা। হিন্দীসহ জানেন অনেকগুলি ভাষা। অনুবাদ করেন, গল্প লেখেন। কোলাজ (২০০৭) তাঁর গল্পের সংকলন। অন্যান্য গ্রন্থ। প্রতিবেশী সাহিত্যের ইতিহাস হিন্দী সাহিত্যের পঞ্চরত্ন (২০০৩), হিন্দী সাহিত্যের চার দিকপাল (২০০৪) ইত্যাদি।
৳ ১০৪৫
❑ অর্ডার করতে মেসেজ অথবা কল করুন 📨
=============================================
❑ ফোনে অর্ডার করতে পারেন—
+88 01712-722618 (WhatsApp Call & Massages)
❑ 🛒 অর্ডার কনফার্ম করতে ইনবক্স করুন।
আপনার নাম, মোবাইল নাম্বার ও সম্পূর্ণ ঠিকানা সহ।
বিঃদ্রঃ দেশের সকল প্রান্তে ও বিদেশেও কুরিয়ার মাধ্যমে বই পাঠানোর ব্যবস্থা রয়েছে ।
#বইয়ের_খোঁজখবর #চলছে_বিজ্ঞাপন_বিরতি