Boi Ghor - বই ঘর

Boi Ghor - বই ঘর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Boi Ghor - বই ঘর, Book shop, Dhaka.

অর্ডার করতে ইনবক্স করুন। শেষের কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর
02/10/2025

অর্ডার করতে ইনবক্স করুন।
শেষের কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর

The Alchemist - Paulo Coelho Original copy (Paperback) Inbox us to order.
24/09/2025

The Alchemist - Paulo Coelho

Original copy (Paperback)

Inbox us to order.

অনুভূতির অভিধানby তাহসান খানঅর্ডার করতে ইনবক্স করুন। থাকছে স্পেশাল ডিস্কাউন্ট!!!
22/01/2025

অনুভূতির অভিধান
by তাহসান খান

অর্ডার করতে ইনবক্স করুন। থাকছে স্পেশাল ডিস্কাউন্ট!!!

দেয়ালহুমায়ূন আহমেদ, অন্যপ্রকাশ৳387
09/01/2025

দেয়াল
হুমায়ূন আহমেদ, অন্যপ্রকাশ
৳387

দ্য আলকেমিস্টইন্টারন্যাশনাল বেস্টসেলার বই দ্য আলকেমিস্টby পাওলো কোয়েলহো ,  মেহেরিন জান্নাত (অনুবাদক)ব্রাজিলিয়ান ঔপন্যাস...
09/01/2025

দ্য আলকেমিস্ট

ইন্টারন্যাশনাল বেস্টসেলার বই দ্য আলকেমিস্ট

by পাওলো কোয়েলহো , মেহেরিন জান্নাত (অনুবাদক)

ব্রাজিলিয়ান ঔপন্যাসিক পাওলো কোয়েলহোর লিখা 'দ্য আলকেমিস্ট' বইটি হলো এক আধ্যাত্মিক অভিযাত্রার কাহিনী। ব্যর্থতার গ্লানিকে জয় করে সফলতার চরম শিখড়ে পৌঁছে যাওয়ার মূলমন্ত্র রয়েছে বইটিতে। বইটির কেন্দ্রীয় চরিত্র আন্দালুসিয়ান মেষপালক সান্তিয়াগো, যে পাড়ি জমায় মিশরে গুপ্তধনের রহস্যের কিনারা করতে। সফরে সম্মুখীন হয় নানান অভিজ্ঞতার, দেখা মিলে নানান মানুষের সাথে, শিখে নতুন নতুন অনেক কিছু যা পাঠককেও করে অভিভূত।
সান্তিয়াগোর প্রাত্যহিক জীবনের বর্ণনা পাঠককে তাদের নিয়মিত জীবনের সঙ্গে মেলবন্ধন তৈরিতে সাহায্য করে। বইটির এই ভিন্ন কনসেপ্টের কারণেই আশিটিরও বেশি ভাষায় বইটির অনুবাদ রয়েছে এবং বেস্টসেলার হিসেবে অ্যাখ্যায়িত। অ্যাডভেঞ্চারের ফাঁকে আত্মউন্নয়নের কৌশল শিখানো, যা পাঠককে আটকে রাখে মন্ত্রমুগ্ধের মতো, এমন অনুপ্রেরণামূলক বই খুব কমই দেখা যায়।

ডেইজ এট দ্য মরিসাকি - বুকশপ(ডার্ক এডিশন)by সাতোশি ইয়াগিসাওয়া ,  শাহরিয়ার দ্বীপ (অনুবাদক) ,  উম্মে শারিকা (অনুবাদক) টোকিও...
02/11/2024

ডেইজ এট দ্য মরিসাকি - বুকশপ(ডার্ক এডিশন)
by সাতোশি ইয়াগিসাওয়া , শাহরিয়ার দ্বীপ (অনুবাদক) , উম্মে শারিকা (অনুবাদক)


টোকিও শহরের জিমবোচো, বইপ্রেমীদের জন্য যেন এক টুকরো স্বর্গ। সেখানেই কোনো এক কোনায় কাঠের পুরোনো একটা দালানে হাজারো পুরোনো বইয়ে ঠাসা একটি বইয়ের দোকান রয়েছে।
তিন প্রজন্ম ধরে মরিসাকি বুকশপ তার মায়ের পরিবার সামলাচ্ছে, অথচ ২৫ বছর বয়সি তাকাকো কখনোই বই পড়তে তেমন একটা পছন্দ করেনি। তার মামা সাতোরু নিজের জীবনের সবটুকু ঢেলে দিয়েছেন এই বইয়ের দোকানের জন্য৷ পাঁচ বছর আগে তার মামি মোমোকো তাকাকোর মামাকে ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর থেকে সাতোরু মামা এই বইয়ের দোকান নিয়েই আছেন।
তাকাকো যখন জানতে পারে তার প্রেমিক অন্য এক মেয়েকে বিয়ে করতে চলেছে, কিছুটা ইতস্ততভাবেই সে তার পাগলাটে মামার প্রস্তাবে রাজি হয়ে যায়। প্রস্তাবটা ছিল বইয়ের দোকানের উপরের ঘরটিতে সে বিনা ভাড়ায় থাকতে পারবে। তাকাকো তার এই নতুন জীবনের দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়েছিল, যেখানে সে একগাদা বইয়ের স্তূপের সাথে মরিসাকি বুকশপে বাস করতে যাচ্ছিল।
গ্রীষ্মের শেষ হয়ে বসন্ত আসতে শুরু করেছিল, কিছুটা সময় তারা পার করে এসেছে একসাথে। আর এভাবেই তাকাকো দেখল তার মামার সাথে তার অনেক মিল আছে, যা সে প্রথম দেখায় কখনো কল্পনাও করেনি। মরিসাকি বুকশপের মাধ্যমে তারা দুইজনই জীবন, ভালোবাসা ও বই পড়ার মধ্য দিয়ে ক্ষত ভোলার শিক্ষা লাভ করেছিল।

ডোপামিন ডিটক্সবিক্ষিপ্ত মনকে প্রশিক্ষিত করে কঠিন কাজকে বশে আনার সহজ কৌশলby থিবো মেরিস ,  প্রিতম মুজতাহিদ (অনুবাদক)আপনি ক...
31/10/2024

ডোপামিন ডিটক্স
বিক্ষিপ্ত মনকে প্রশিক্ষিত করে কঠিন কাজকে বশে আনার সহজ কৌশল
by থিবো মেরিস , প্রিতম মুজতাহিদ (অনুবাদক)

আপনি কি কোন কাজ করতে গড়িমসি করেন ? প্রায়শই নিজের ভেতরে অস্থিরতা অনুভব করেন এবং এ জন্য হাতে থাকা কোন কাজে ফোকাস করতে পারছেন না ? আপনার জীবন ইতিবাচক পরিবর্তন করতে পারে এমন গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো আপনাকে আকৃষ্ট করতে পারছে না ?
যদি তাই হয় , খুব সম্ভবত আপনার প্রয়োজন হতে পারে ডোপামিন ডিটক্স ।

আজকের এই দুনিয়ায় আমাদেরকে বিক্ষপ্ত করার উপাদান এত বিস্তৃত যে আমাদের ফোকাস করার বা লক্ষ্যে মনস্থির করার ক্ষমতা অনেক দুষ্প্রাপ্য বস্তু হয়ে গিয়েছে । মনের অজান্তেই আমরা প্রভাবিত হচ্ছি অথবা অস্থির হয়ে পড়ছি । আমাদের গোল বা লক্ষ্য অর্জনের জন্য যখন আমাদের মূল কাজে ফোকাস হবার দরকার তখন আমরা প্রায়ই দেখতে পাই অপ্রয়োজনীয় অন্য কাজ করার ইচ্ছা আমাদেরকে পেয়ে বসে । আমাদের লক্ষ্য অর্জনের জন্য যেসব করা দরকার তার বদলে আমরা হয় হাঁটতে বেড়িয়ে পড়ি, অথবা কফি নিয়ে বসি ,বা তখনি আমাদের ইমেইলগুলো চেক করবার কথা অথবা ফাইলগুলো সাজানোর কথা মনে পড়ে যায়। আমাদের যা একান্তভাবে সেসময় করা দরকার ছিল সেটা ছাড়া বাকি সব কিছু করাকে আমাদের চমৎকার আইডিয়া বলে মনে হয়।

প্রতিদিন এই একই ধারা চলতে থাকার কারনে আমাদের জন্য যা সবচেয়ে বড় লক্ষ্য বা আজীবন দেখে আসা স্বপ্ন ছিল সেটি হাত ফসকে যেতে থাকে । আমরা যতটুকুর যোগ্য তার চেয়ে অনেক কম অর্জন করি, যতটুকু দরকার তারচেয়ে অনেক কম পারফর্ম করতে পারি । ভেতর থেকে আমরা এই অবস্থাটা বুঝতে পারি এবং আমাদের আত্মসম্মান ক্ষয়ে যেতে থাকে । ফলশ্রুতিতে আমাদের ভেতরে জন্ম নেয় হতাশা , নিরাশা , উদাসীনতা , হিংসা এমনকি রাগের ।

কিন্তু ব্যপারটা এমন হবার ছিল না ।

দি থিংস ইউ ক্যান সি অনলি হোয়েন ইউ স্লো ডাউন- ছুটে চলা এই পৃথিবীতে শান্ত সচেতন থাকার উপায়by হেমিন সুনিম ,  শিহাব উদ্দিন (...
30/10/2024

দি থিংস ইউ ক্যান সি অনলি হোয়েন ইউ স্লো ডাউন-
ছুটে চলা এই পৃথিবীতে শান্ত সচেতন থাকার উপায়
by হেমিন সুনিম , শিহাব উদ্দিন (অনুবাদক)

হেমিন সুনিম দক্ষিণ কোরিয়ার প্রভাবশালী জেন লেখকদের একজন। এ পর্যন্ত তার বই তিন মিলিয়ন কপিরও বেশি বিক্রি হয়েছে। বইটি শুধু যে ধ্যান বা মেডিটেশনের গাইড হিসেবে জনপ্রিয় তা নয়, এতে দৈনন্দিন জীবনের বাধা বিপত্তি কাটিয়ে ওঠার চমৎকার সব পদ্ধতি দেয়া আছে। ব্যস্ততায় আপনার নাভিশ্বাস উঠছে? মেজাজ খারাপ? সবকিছুই করছেন অথচ কিছুই হচ্ছে না? এদিকে আবার কিছু মানুষ সবসময় হাসিমুখে শান্ত থেকেই জীবনে উন্নতি করছে ! কীভাবে করছে তারা? কী জাদু জানে এই মানুষগুলো? মানুষের কাছ থেকে আঘাত পেতে পেতে পাথর হয়ে গিয়েছেন? সবাই শুধু নিজের স্বার্থটাই বোঝে, আপনাকে শুধু ব্যবহার করতে চায়? মন চায় নিজেও স্বার্থপর হয়ে যাই ! এরই মাঝে কিছু মানুষ আবার সবার কাছেই প্রিয়। কি কৌশলে এমন হয়? জীবন চালিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছেন কিন্তু কাজটা পছন্দ হচ্ছে না? আপনার সব থাকার পরেও মনে হয় জীবনটা শুন্য? আবার আপনার ভালো লাগার কাজ করতে গিয়ে পিছিয়ে পড়ছেন? এরই মধ্যে দেখবেন কিছু লোক নিজের প্যাশন নিয়েই জীবনে উন্নতি করছে। কিভাবে করছে তারা এটা? কাউকে ভালোবাসেন? কিন্তু ভালোবাসার মানুষটি একের পর এক আপনার অনুভূতিতে আঘাত দিয়েই যাচ্ছে? ভালোবেসে নিজেকে ব্যর্থ মানুষ মনে হচ্ছে? এরই মাঝে কেউ কেউ অনেক ভালোবাসা পাচ্ছে, সুখে আছে। এই ভালোবাসা তারা কীভাবে পায়? জীবন চলার পথের কাজগুলো হয়তো আপনাকে করতে হবে। কিন্তু এমন কিছু জ্ঞান আমাদের দরকার যাতে জীবনটা সহজ হয়, সুন্দর হয় কিন্তু ফলপ্রসূও হয়। আমাদের মনের নিয়ন্ত্রণ আমাদের কাছে থাকা জরুরি। কিন্তু আমরা শুধু ভেবেই যাই, শেষ পর্যন্ত ভাবি এ ব্যাপারে কিছু করার ক্ষমতা আমার নেই। কিন্তু হেমিন সুনিম এর মতে আছে। এই বইটি একটি উপদেশ মূলক বই। উপদেশ তো সবাই দিতে পারে ! কিন্তু এই বইটি সচরাচর উপদেশমালা থেকে আলাদা। কারণ এতে কী করতে হবে তাই শুধু বলা হয়নি, সেটা কিভাবে করতে হবে তাও বলা আছে। ছোট হয়ে আসা এ পৃথিবীতে ছুটতে ছুটতে কখনো কি মনে হয়েছে আসলে আমি কি করছি? কি আমার উদ্দেশ্য? জীবনের কোনো না কোনো পর্যায়ে সবারই এমন মনে হয়। হেমিন সুনিম কাব্যিক ঢঙে জীবন নিয়ে কথা বলেছেন, জীবনের বাস্তব সমস্যা গুলোর দিকে আলাদাভাবে তাকানো শিখিয়েছেন। বই পড়ে কখনো আপনার মনে হবে বৈষয়িক, জাগতিক উন্নতির পথ দেখানো হয়েছে, আবার কখনো গভীর আধ্যাত্মিকতার স্বাদ পাবেন এতে। পড়ে দেখুন, কাজে লাগবে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boi Ghor - বই ঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boi Ghor - বই ঘর:

Shortcuts

Share

Category