Mima's collection

Mima's collection original beauty products and imported bag, jewellery &dresses

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
29/09/2024

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

19/09/2024

একটা লেখা পড়লাম, লেখাটা এমন যে, “আমি আপনাকে বদদোয়া দিবো না, যদি আপনি মনে করেন আপনি আমার সাথে “ঠিক”করেছেন, তাহলে এমন অনেক “ঠিক” যেনো আপনার সাথেও হয়”
ওয়াহ!

থাকতেই পারে আপনার হাজার জন ফ্যান, হতেই পারেন অনেকের আপনজন, হতেই পারে আপনার গুণোকীর্তি,  আমার সাথে বদাচরণ করলে আমি আপনাকে...
01/09/2024

থাকতেই পারে আপনার হাজার জন ফ্যান, হতেই পারেন অনেকের আপনজন, হতেই পারে আপনার গুণোকীর্তি, আমার সাথে বদাচরণ করলে আমি আপনাকে " বদ" ই বলবো। নোংরামো করলে নোংরা, অশিক্ষিত, মূর্খ আমি বলবোই।

আমাকে আপনি যে কুৎসিত বিকৃত রুপ দেখিয়েছেন তা আপনার আপনজনকেও দেখান, তারপর দেখা যাক্ ক'জন ভক্ত থাকে আপনার!!!

রুহ পর্যন্ত পৌছে যাওয়া নোংরা ভাষা গুলো আমি, আমার আল্লহ কেউ ই ভুলিনি। আমি ক্ষমা করবোনা ইংশাআল্লহ, যারা অযথা মিথ্যা অপবাদ দিয়েছে, নোংরা কথা বলেছে, আমার সন্তানের কাছে আমাকে দোষী বানানোর নোংরা চেষ্টা করেছে!!

অনেক তো নোংরামি দেখালেন, এখন একটু সংশোধন হোন, বাঁচবেন আর কয় দিন! অসভ্যতা বাদ দেন !! বয়স তো কম হলো না!!
আর কত!! ফালতুপনা বাদ দেন এখন!! কাঁধে দুইজন আছে! সবকিছু একজন দেখছেন!!

06/08/2024

১৮ তারিখ ইন্টারনেট বন্ধ করার আগে অব্দি যারা চুপ ছিলেন, আপনারা তীব্র ভীরু জনতা।

২৪ তারিখ ইন্টারনেট আশার পরে ঘটনাবলী দেখেও যারা প্রতিবাদ করার সাহস করলেন না যে হাসিনা ক্ষমতায় থাকলে তো দেশে থাকতে হবে, শুধু শান্তি চাই শান্তি চাই করলেন, মেট্রোরেল নিয়ে আফসোস করলেন। আপনারা অত্যন্ত সুবিধাবাদী গোষ্ঠী, এইটা ১৯৭১ হইলে আপনারা শান্তি কমিটিতে যোগ দিতেন।

৩০ তারিখ যখন দেখলেন সবাই খুনি ঘোষিত শোক প্রত্যাখ্যান করে প্রোফাইল লাল করছে, আপনি তখনও কিছু করলেন না। আপনার তখনও হুশ হয় নাই যে হাসিনা যা করতেছে সব নাটক। আপনি অন্ধ দলকানা। তখনও আশায় আছেন হাসিনা ফিরবে, আপনি ২৪ এর নব্য রাজাকার।

৩৬ তারিখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে মানুষজন গণভবন দখল করলো। আপনি গত দুই সপ্তাহ শয়ে শয়ে মানুষ মারার পরেও কিছু না বললেও আপনি এখন দেশের সম্পদ রক্ষায় সরব হয়ে উঠলেন। আপনার মনে শহীদদের চেয়ে গণভবনের হাঁসের প্রতি বেশি মায়া চলে আসলো, ঠিক যেমন মানুষ মারার পর খুনি হাসিনা মেট্রোরেলের কি হলো দেখতে গেছিলো। আপনি রাজাকারের চাইতেও জঘন্য। আই রিপিট, আপনি রাজাকারদের চাইতেও জঘন্য। এই দলে নিজেকে আবিস্কার করলে আমার ফ্রেন্ডলিস্ট থেকে সদিচ্ছায় চলে যাওয়ার অনুরোধ রইলো, কষ্ট করে আপনার আইডিতে ঢুকে আনফ্রেন্ড করতে পারবো না।

আর এখন এসেও যদি মন থেকে মনে হয় হাসিনা ভুল করছে এতদিন, শুধরায়ে যান। মানুষ হইতে পয়সা লাগে না।
কপি হইলেও আমার মনের কথা।

অন্তরের অন্তস্তল থেকে ঘৃণা এবং অভিশাপ রইলো!!!!
15/07/2024

অন্তরের অন্তস্তল থেকে ঘৃণা এবং অভিশাপ রইলো!!!!

ঈদের চাঁদ 😍😍🥰🥰
10/04/2024

ঈদের চাঁদ 😍😍🥰🥰

কেউ আপনাকে উপহার দিলে তাকে হাসিমুখে একটা ধন্যবাদ দিন। আপনি যে খুশি হয়েছেন তা প্রকাশ করুন। তার অন্তর এমনিতেই খুশিতে ভরে উ...
03/04/2024

কেউ আপনাকে উপহার দিলে তাকে হাসিমুখে একটা ধন্যবাদ দিন। আপনি যে খুশি হয়েছেন তা প্রকাশ করুন। তার অন্তর এমনিতেই খুশিতে ভরে উঠবে আপনার খুশি দেখে l কিন্তু তার বদলে আপনি যদি এটাকে ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে বা আপনার অনেক আছে এটার কি দরকার ছিলো বা আন ওয়ান্টেড ভাব দেখাতে শুরু করেন এ ম্যানার ও প্র্যাকটিস টি ছোটবেলায় যার কাছ থেকেই শিখেছেন, এই চর্চাটা সুন্দর না একদম কুৎসিত আচরণ।

ধন্যবাদ দেয়াটা সুন্দর l ভেবে দেখুন সে যে সময় বের করে শুধু আপনাকে নিয়েই ভেবেছে সময় দিয়েছে আপনার জন্য উত্তম কিছু সিলেক্ট করতে এবং মনে মনে ঐ জিনিসটি আপনাকে কেমন লাগতে পারে অন্তরের যে সুন্দর কল্পনা ও শুভ কামনা l এমনকি অনেক ভেবেচিন্তে যে জিনিসটা সে আপনার কাছ পর্যন্ত নিয়েছে সেটা আপনার পছন্দ হয়েছে কিনা এটা সে জানতে চায়। তার মধ্যে একটা আগ্রহ কাজ করে। তার সামনে আপনার সামান্য একটু উচ্ছাস প্রকাশ করাটা সুন্দর।
এটা সত্যি নেক দিলের পরিচয় এবং যেকোন ভালো ব্যবহার উত্তম সাদাকা l এটাই মাথায় রাখুন না শুধু l
🌸🌸🫶


কৃতজ্ঞতা প্রকাশ করা টা আসলে পরিবার থেকে ছোটবেলায় ই শিখাতে হয়। নইলে "বুইড়া গাদা " হয়েও মুখ দিয়ে বের হয় না।

কখনো কখনো ছোট্ট একটি ঘটনাও অনেক বড় শিক্ষা দিয়ে যায়। রহিমা খালার ব্যাপারটিও আমার জন্যে চরম শিক্ষনীয় হয়ে থাকলো।আমি আজ এক য...
19/02/2024

কখনো কখনো ছোট্ট একটি ঘটনাও অনেক বড় শিক্ষা দিয়ে যায়। রহিমা খালার ব্যাপারটিও আমার জন্যে চরম শিক্ষনীয় হয়ে থাকলো।

আমি আজ এক যুগ ধরে প্রতিদিন সূরা ওয়াকিয়া পড়ি। এটি আমার ভীষণ প্রিয় সূরা। এর তিন নম্বর আয়াতে কেয়ামত দিবস সম্পর্কে বলা হয়েছে, "তা (কেয়ামত দিবস) হবে উলট-পালোটকারি মহা প্রলয়"।

আমি প্রতিটি আয়াত নিয়ে একটু ভাবার চেষ্টা করি। এই আয়াত সম্পর্কে আমার চিন্তার ফল ছিলো, আমি মনে করতাম এই উলোট-পালোট বলতে প্রকৃতির কথা বলা হয়েছে। আকাশ-পাহাড়-সমুদ্র সব উল্টা-পাল্টা হয়ে মিলে মিশে যাবে এটাই ভাবতাম। যেমন করে সূরা যিলযালে বলা হয়েছে - পাহাড় চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে, আকাশ ভেঙে বইয়ের পাতার মতো উড়তে থাকবে, সাগরে আগুন ধরিয়ে দেওয়া হবে......

এই উলোটপালোটকারীর ব্যাখ্যা আমার এভাবেই জানা ছিলো। একদিন হঠাৎ একটি তাফসীরে এর অন্য একটি ব্যাখ্যা পেয়ে থমকে গিয়েছিলাম। নতুন চিন্তার খোরাকও পেয়েছিলাম সেদিন।

তাফসীরে যা লেখা আছে তার ভাবার্থ হলো, " ওরকম তো হবেই। আকাশ-পাহাড়-সমুদ্র তো উল্টা-পাল্টা হবেই, আরো একটি জিনিস উল্টা-পাল্টা হবে তা হলো মানুষের স্ট্যাটাস৷"

তাফসীরের এই ব্যাখ্যাটি নিয়ে ভাবতে গিয়ে মনে হলো, "হ্যাঁ, তাইই তো। সেদিন তো সত্যিই স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। মানুষের আমলের কারণে উচুঁ পদের লোকেরা হয়তো পদদলিত হবেন, নিচুঁ পর্যায়ের লোকেরা চলে যাবেন উর্ধ্বে। প্রেসিডেন্টের অফিসের ক্লিনার হয়তো সম্মানিত হবেন আর স্বয়ং প্রেসিডেন্ট হবে লজ্জিত।"

এই ব্যাখাটির পর থেকে বারবার মহান রবের কাছে ইহকাল এবং পরকালের সম্মানের জন্য দোয়া করি।

থাক সেসব কথা। রহিমা খালার কথা বলি।

আমাদের অফিসে যে খালা রান্না করেন, আমি খেয়াল করে দেখেছি উনি কখনো অফিসে খান না। খাবারটা নিয়ে যান। জিজ্ঞেস করলে উনি বলেন, "বাসায় গিয়ে গোসল সেরে তারপর খাই।"

গত পরশু খালা অসুস্থ হয়ে রান্না করতে আসতে পারেননি। বিকেলবেলা অফিসের চাপ কমলে তার বাসায় গেলাম খোঁজ নিতে। অনেক কথা হলো। কথার মাঝেই অফিসে না খাওয়ার রহস্য উদঘাটিত হলো।

খালার একজন বৃদ্ধা প্রতিবেশী আছেন। নাম রহিমা। আগে অন্যের বাড়িতে কাজ করতেন। এখন বয়সের কারণে আর কাজ করতে পারেন না। তার কোন আয় নেই। খালা অফিসের খাবার বাসায় নিয়ে এসে রহিমা খালার সাথে ভাগাভাগি করে খান।

রহিমা খালার খাবার তেমন লাগে না। উনি সপ্তাহে দুইদিন রোজা থাকেন। সোমবার এবং বৃহস্পতিবার। ফজরের নামাজের পর দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করেন। বাসায় তিনটি মুরগী আছে। এই মুরগীই তার সম্পদ।

খালাকে সাথে নিয়ে আমরা রহিমা খালার বাসায় গেলাম। ছোট্ট একটু জায়গার উপর চারিদিকে ঘেরা বাড়ি। একটা রুম। একটা রান্না ঘর। পাশে খড়ি রাখার জন্য আরেকটি ছোট ঘর।

বাড়ি ঘুরে ঘুরে দেখছিলাম। উদ্দেশ্য ছিলো খালাকে কিছু ডিম দেওয়ার মতো হাঁস-মুরগী কিনে দিবো। কোথায় রাখা যায়, সেটাই দেখছিলাম। হঠাৎ করেই চোখ গেল খড়ি ঘরের দিকে। খড়ি নেই। মেঝেতে খেজুর পাতার মাদুর পাড়া।

রহিমা খালাকে জিজ্ঞেস করলাম, "খালা এখানে কে থাকেন?"
খালা বললেন, "বাবা এখানে একজন বিধবা মহিলা থাকে।"
-আপনার কেউ হয়?
-না।
-তাহলে কি উনাকে ভাড়া দিয়েছেন?
-না।
-তাহলে?
-মহিলাটির কেউ নেই। অন্যের বাসায় কাজ করে। থাকার জায়গা নেই। তাই আমার ঘরটা ওকে দিয়েছি। বাইরে বাইরে কাজ করে। রাতে এসে এখানে ঘুমায়।
-আপনাকে কোনভাবে সাহায্য করে?
-না বাবা। মেয়েটার নিজেরই চলে না। আমাকে সাহায্য করবে কিভাবে।

আমি স্তম্ভিত হয়ে থাকলাম কিছুক্ষণ। সূরা ওয়াকিয়ার তিন নম্বর আয়াতটির সেই ব্যাখ্যাটি মনে পড়লো। উচুঁ-নিচুঁ উলোটপালোট হয়ে যাবে। আমরা যারা আজ সম্মানিত, তারা কেয়ামতের দিন কোন পর্যায়ে যাবো জানি না। আমাদের কাজের খালা, নিজের খাবার থেকে দুনিয়ায় কেউ না থাকা রহিমা খালাকে খাবার দেওয়ার জন্যে কি মর্যাদাবান হবেন! রহিমা খালা কি গৃহহীন সেই বিধবাকে নিজের ঘরের ভাগ দেওয়ার কারণে মর্যাদাবান হবেন!

এখনও রোজ সকালে ওয়াকিয়া পড়ি। তিন নম্বর আয়াতে গিয়েই আটকে যাই।

হে পরওয়ারদিগার, আমাদের প্রতি সহায় হোন। এপার-ওপার দু'জায়গাতেই সম্মানিত করেন মাবুদ।

cp.Ashaduzzaman Jewel

চিকেন বান ❤️❤️
02/02/2024

চিকেন বান ❤️❤️

ইন্না-লিল্লাহ...⁉️মানচিত্রে ফিলিস্তিন নেই? প্রজন্মেএ অন্তরে ফিলিস্তিন আসবে কোত্থেকে! নবম শ্রেনীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞা...
28/01/2024

ইন্না-লিল্লাহ...⁉️

মানচিত্রে ফিলিস্তিন নেই? প্রজন্মেএ অন্তরে ফিলিস্তিন আসবে কোত্থেকে!
নবম শ্রেনীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই।
পৃষ্ঠা: ১৪৯
ফিলিস্তিন বলতে কিছু নাই, পুরাটাই ইস রাইল।
আবার গাজার জায়গায় লিখে রাখছে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার নাম!!!

অথচ বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই। অদ্ভুত এই বইগুলা বানানোর পিছনের কাহিনী কি??কি বুঝাতে চায় এরা!!
বাচ্চাদের ইসলাম বিমুখ এবং সত্যিকার ইসলামিক ইতিহাস না জানতে দেয়াই কি তবে মূল লক্ষ্য??

আসলে বাংলাদেশ দেখতে মুসলিম দেশ হলেও মনে মনে কি ইহুদী রাস্ট্র হয়ে যাচ্ছে!!

অবশেষে শীত!!!
31/12/2023

অবশেষে শীত!!!

18/09/2022

Address

Dhaka

Telephone

+8801830593933

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mima's collection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mima's collection:

Share