21/12/2020
আজ বিশ্ব শাড়ি দিবস 🥰
হে,তুমি যেদিন শাড়ি পরে নারী হলে,
আমি সেদিন প্রেমিক হলাম।
আজ এমন একটা পোষাকের দিন যা প্রতিটি বাঙালি নারীর তথা আমাদের উপমহাদেশের প্রতিটি নারীর সৌন্দর্যকে প্রতিনিধিত্ব ও উন্মোচিত করে।
বাঙ্গালি নারীর সাথে শাড়ি শব্দটি যেন একে অপরের অঙ্গাঅঙ্গি ভাবে জড়ায়ে আছে। বাঙালি নারী বলতে একজন শাড়ি পরিহিত নারীকেই আমরা আদর্শ হিসেবে মানি। সময়ের বিবর্তনে নারীর সাজ পাল্টেছে, রূপ পাল্টেছে। কিন্তু তবুও শাড়িতেই যেনো বাঙালি নারী অসাধারণ।
কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ বলেছিলেন, শাড়ির যে ক্ষমতা আছে পৃথিবীর অন্য কোনো পোশাকের এই ক্ষমতা নেই। শাড়ি একটি মেয়ের পার্সোনালিটি বদলে দিতে পারে।
যারা শাড়ি পছন্দ করেন এবং জীবনের বিশেষ মূহুর্তে নিজে শাড়ি পড়তে পছন্দ করেন সে সকল নারীর জন্যে সুতা SUTA পক্ষ থেকে রইলো শাড়ি দিবসের শুভেচ্ছা।