24/01/2021
স্পেশাল অফার এর ৫ টা বই একত্রে কিনলেই পাচ্ছেন ডেলিভারি ফ্রী ---
আমাদের বইগুল হচ্ছে -
১) আল্লাহ (সুবাহানাহু ওয়া তা’য়াল) কে জানুন
২) ইলমের সিঁড়ি
৩) ঈমান ও ঈমান ভাঙ্গার কারণ
৪) কুরআন ও সুন্নাহের আলোকে জান্নাত ও জাহান্নাম
৫) নবীদের দোয়া
১। আল্লাহ (সুবাহানাহু ওয়া তা’য়াল) কে জানুন
আমরা প্রায় সকলেই জানি যে ইসলামের ৫টি খুঁটি বা পিলার, অনুরূপভাবে ঈমানেরও ৬টি পিলার এবং তা হচ্ছে যে আপনি বিশ্বাস রাখবেন:
১. আল্লাহর প্রতি,
২. তাঁর ফিরিশ্তাগণে,
৩. তাঁর কিতাবসমুহে,
৪. তাঁর নবীগণে,
৫. আখিরাত দিবসে,
৬. তাকদীরে - ভালো হউক বা মন্দ হউক।
আল্লাহ (সুবাহানাহু ওয়া তা’য়াল) -এর প্রতি বিশ্বাস স্থাপন হচ্ছে ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটিকে ঈমানের প্রথম পিলার বলা হয়। অন্যান্য পিলারগুলি এই পিলারকে অনুসরণ করে। এই পিলার ছাড়া অন্যান্য পিলারের কোনো মূল্য নাই।
এই গ্রন্থখানি মুহাম্মাদ আল-জিবালী প্রণিত ‘Eemaan Made Easy’ Series এর Knowing Allah পুস্তকখানির বাংলা অনুবাদ। এই গ্রন্থে আলোচিত বিষয়টি বাংলা ভাষাভাষি পাঠকদের আমাদের প্রভূ আল্লাহ (সুবাহানাহু ওয়া তা’য়াল) সম্বন্ধে একটি সঠিক ধারনা দিবে। ইসলামের মূল শিক্ষা হচ্ছে আল্লাহকে একমাত্র ইলাহ অর্থাৎ প্রভূ, প্রতিপালক, সৃষ্টিকর্তা, উপাস্য হিসেবে গ্রহণ গ্রহণ করে তাঁকে সর্বাধিক ভালোবাসা, তাঁর প্রতি সদা সচেতন থেকে একমাত্র তাঁরই ইবাদত করা।
আল্লাহ যেন আমাদের এই নেক প্রচেষ্টাকে গ্রহণ করেন এবং এই গ্রন্থের মাধ্যমে আল্লাহ সম্বন্ধে পাঠক একটি সঠিক ধারণা প্রাপ্ত হয়ে যথাযথভাবে তাঁর ইকাদত করতে সক্ষম হয় এই মুনাজাত করি। আমীন।
বইয়ের নাম: আল্লাহ (সুবাহানাহু ওয়া তা’য়াল) কে জানুন
মূল লেখক: মুহাম্মদ আল-জিবালী
অনুবাদক: মুহাম্মদ ইয়াহিয়া
সম্পাদনায়: মুফতি কাজী ইব্রাহিম
প্রকাশনায়: মুসলিম ভিলেজ
২। ইলমের সিঁড়ি
ইলম অর্জন সে তো এক দীর্ঘ পথ! যেন বিশাল এক সিঁড়ি, যার প্রতিটি ধাপ অনেক অনেক লম্বা। কেউ যদি নিচ থেকে সিঁড়ির উপরের দিকে তাকায়, তাহলে সিঁড়ির শেষপ্রান্ত দেখতে পাবে না। আবার কেউ যদি এক লাফেই একদম চূড়ায় আরোহণ করতে চায়, সে সফল হবে না। বরং সিঁড়ির চূড়ায় উঠতে হলে অতিক্রম করতে হবে এক এক করে প্রতিটি ধাপ। আগাতে হবে এক পা, এক পা করে...
হ্যাঁ, সুদীর্ঘ এই পথে পা পিছলে পড়ে যাওয়ার আশংকা রয়েছে, সম্ভাবনা আছে উৎসাহ হারিয়ে ফেলার। তবুও কন্টকাকীর্ণ এ পথে যতক্ষণ সফর করা যাবে, ততক্ষণই অফুরন্ত নেকি অর্জনের সুযোগ হাতছানি দিয়ে ডাকবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
من خرج في طلب العلم، فهو في سبيل الله حتى يرجع
“যে ব্যক্তি দ্বীনী ইলম হাসিল করার জন্য পথ চলে, সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে।”
[তিরমিযি শরীফ, ২৬৪৭।]
কাজেই ইলমের পথে সফর চলুক মৃত্যু পর্যন্ত, যেন পুরো যিন্দেগীই আল্লাহর রাস্তায় কাটানো যায়।
ইলমের আলোয় আলোকিত হোন, আরোহণ করুন ইলমের সিঁড়িতে...
বইয়ের নাম: ইলমের সিঁড়ি (প্যাপারব্যাক)
মূল লেখক: শাইখ মুহাদ্দিস মুহাম্মাদ আওয়ামা (হাফিযাহুল্লাহ)
অনুবাদ ও সম্পাদনা: জোজন আরিফ
প্রকাশনায়: মুসলিম ভিলেজ
৩। ঈমান ও ঈমান ভাঙ্গার কারণ
বইয়ের নাম : ঈমান ও ঈমান ভাঙ্গার কারণ
লেখক : মুফতি কাজী মুহাম্মদ ইবরাহীম
৪)কুরআন ও সুন্নাহের আলোকে জান্নাত ও জাহান্নাম
৫)নবীগণ আল্লাহর নির্বাচিত বান্দা, সৃষ্টির সেরা। আল্লাহর নিকট তাদের বিশেষ মর্যাদা, অবস্থান সবকিছু মিলেই তাঁরা ছিলেন সবার উর্ধ্বে। আর এ জন্য তাদের দুআ কখনও ফিরিয়ে দেয়া হতো না। আচ্ছা, কেমন হয় যদি নবীদের বরকতপূর্ণ সেই দুআগুলো এক কভারে পাওয়া যায়?
হ্যাঁ, এই বইতে নবী ও রাসূলদের করা বিভিন্ন দু’আর এরূপ বহু গূঢ় তাৎপর্য আলোচিত হয়েছে। তুলে ধরা হয়েছে সেসব দু’আর সাথে জড়িত প্রেক্ষাপট, পটভূমি ও শিক্ষা, যা কুরআনের মর্ম আরও গভীরভাবে উপলব্ধির জন্য বিশেষভাবে সহায়ক। পাঠকগণ এই বই থেকে উপকৃত হবেন এবং এর মাধ্যমে তারা কুর’আন উপলব্ধির প্রতি আরও বেশি মনোযোগী হবেন। ইনশাআল্লাহ।
৫ টি বইয়ের মুদ্রিত মূল্যঃ ৮০০
স্পেশাল অফারঃ ৫৫০
বইগুলো সংগ্রহ করতে ইনবক্সে আপনার নাম মোবইল নম্বর দিন অথবা নিম্নের মোবাইল নম্বরের মাধ্যমে ০১৯১৫২২১৯৭৫ ও ০১৭১১১৭৮৩১৪ কল করে অর্ডার সম্পন্ন করা যাবে।