08/09/2026
আমার মাঝে মাঝে কিছু ব্যবসায়ী আপু, ভাইয়ের ওপর খুব রাগ হয়। মিস ইনফরমেশন দিয়ে প্রোডাক্টের মার্কেটিং কেন করে তা নিয়ে খুব ঝগড়া করতে মন চায়। বিশেষ করে ভার্জিন গ্রেড কোকোনাট অয়েল নিয়ে।
বাংলাদেশের প্রেক্ষাপটে ভার্জিন কোকোনাট অয়েল তৈরি করে প্রফিটেবল ডিলে বিক্রি করা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। খরচেই কুলানো যায় না। তাই দেখবেন শ্রীলংকা থেকে ইমপোর্টেড এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলই বিক্রি হচ্ছে সবখানে।
ইমপোর্টেড প্রডাক্ট বিক্রি করা তো দোষের কিছু না। আমরা যারা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে কাজ করতে আগ্রহী তারা এগুলোই বিক্রি করতে পারি। অথবা নিজেরা বানিয়ে নিতে পারি। অথবা যারা ভার্জিন কোকোনাট অয়েল বানায়তাদের থেকে পাইকারি নিয়েও কাজ করতে পারি।
কিন্তু সেসব না করে, হিটপ্রেসড বা কোল্ডপ্রেসড কোকোনাট অয়েলকে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নামে মার্কেটিং করতে পারি না। এটা অন্যায়।
ক্লায়েন্ট যখন আমাদের ভার্জিন কোকোনাট অয়েলের দাম এসে শোনেন,সাথেসাথে তুলনা দেন অমুক পেইজ তো আপনার চেয়ে হাজার টাকা কমে এক্সট্রা ভার্জিন তেল দিচ্ছে। আমরাও চেক করি। ইমপোর্টেড হলে তো কথাই নেই। ধারণা রাখি আসলটাই দিচ্ছে, মাথা ঘামাই না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখি কোল্ডপ্রেসড কোকোনাট অয়েলকে দেদারসে ভার্জিন কোকোনাট অয়েল নামে চালানো হচ্ছে, খুব রাগ হয়।
হ্যাঁ কোল্ডপ্রেসড আর ভার্জিন তেলের গুনাগুন কাছাকাছি। কিন্তু দুটোই তো এক না। একটা ভুল ইনফরমেশনের জন্য ক্লায়েন্ট আমাদের ডাকাত ভেবে বসে। বিষয়টা খুব কষ্টদায়ক, তাইনা? তাই প্লিজ, যেটা যে জিনিস, সেটার নামেই বিক্রি করুন। কম দামে অন্য জিনিস বিক্রি করতে চাইলে করুন, কিন্তু নাম বদলে দেবেন না🙁
ছবিতে মাসালিহর ভার্জিন কোকোনাট অয়েল