Havana Fragrance

Havana Fragrance Discover your signature scent with our exclusive range of premium perfumes.

হা ভা না ফ্র্যা গ্রে ন্স
সৌরভে, আভিজাত্যে...
🍏 🥀 🍐 🍓 🥥 ☘️

দু দিন আগে গুলিস্তানে এই সেন্টটা দেখে চোখ আটকে গিয়েছিল৷ পারফিউম মামাকে জিগ্যেশ করেছিলাম, কী নাম এটার? হাতে নিতে নিতে তি...
25/05/2026

দু দিন আগে গুলিস্তানে এই সেন্টটা দেখে চোখ আটকে গিয়েছিল৷ পারফিউম মামাকে জিগ্যেশ করেছিলাম, কী নাম এটার? হাতে নিতে নিতে তিনি বললেন— লেহা আছে বিন্টেজ; তয় আসল নাম বার্সেস ইরুজ পিং— পিং কালার তো, তাই! মামা বিরক্তি নিয়েই হাসলেন একগাল৷

আবারও জানতে চাইলাম, জিনিশটা কেমন হবে? ঘ্রাণ কেমন?

সেই জিনিশ, মামা! দুইটা স্প্রে করলেই লিশা হয়া যাইব— বলেই তিনি সেন্টের বোতলটা এগিয়ে দিয়ে বললেন— দুইডা স্প্রে কইরাই দেখেন৷ ভালো না লাগলে থুয়া যায়েন গা৷

তার কথায় আশ্বস্ত হতে না পারলেও কৌতুহল থেকে সত্যিই দুটা স্প্রে করলাম কাপড়ে৷ একটু ঝারা দিয়ে ঘ্রাণ শুকতে দেরি, এর পরে থেকে আর কোনো কিছু স্পষ্ট মনে নেই৷ আমি আজকে নিজেকে আবিষ্কার করেছি হাসপাতালের বেডে৷

মাঝে এতটুকু মনে পড়ে, আমাকে কোনো সার্জারি রুমে নিয়েছিল৷ আরেকবার মনে পড়ে কোনো এম্বুল্যান্সে করে কোথাও নিচ্ছিল৷ আজকে হাসপাতালের বেডে চোখ খুলতেই এক আপু এগিয়ে এসে বললেন— স্যার, আপনার নাম কী? আপনি কথা শুনতে পাচ্ছেন?

আমি তাকে বললাম, একটু ফোনটা দেবেন? আমি একটু ফেসবুক দেখব৷ তিনি দিলেন৷ একটু স্ক্রল করতেই চোখে পড়ল যামুনা টিভির ফটোকার্ড— পারফিউম খেয়ে নেশা করতে গিয়ে অসুস্থ যুবক; কিডনি বিক্রি করে চলছে চিকিৎসা৷

আমি সাথে সাথে পেটের বাম পাশে হাত দিয়ে দেখি অনেকটা জায়গা জুড়ে স্কচটেপ লাগানো৷ একটা চিনচিনে ব্যথাও আছে৷ একটু পরেই বুঝতে পারি, পেটের পাশের ব্যথার চেয়ে বুকের বাম পাশের ব্যথা তীব্র হচ্ছে৷ এরপরে আর মনে নেই৷

মাত্রই জ্ঞান ফিরল৷ দেখি জাক্তার কাউকে ব্রিফ করছে— এই লোকটার কিডনি চুরি হয়েছে৷ সন্ধ্যেয় মাইনর হার্ট অ্যাটাকও এসেছে৷ বেচারাহ...

📢 গুরুত্বপূর্ণ নোটিশসম্মানিত গ্রাহকবৃন্দ, আমাদের এডমিনের ব্যবহৃত ফোনটি 📵 সাময়িকভাবে নষ্ট হয়ে গেছে এবং পাশাপাশি আমাদের মড...
25/05/2026

📢 গুরুত্বপূর্ণ নোটিশ

সম্মানিত গ্রাহকবৃন্দ,
আমাদের এডমিনের ব্যবহৃত ফোনটি 📵 সাময়িকভাবে নষ্ট হয়ে গেছে এবং পাশাপাশি আমাদের মডারেটর ছুটিতে থাকায় 🏖️ বর্তমানে ইনবক্সে মেসেজের রিপ্লাই দিতে কিছুটা বিলম্ব হতে পারে।

আমরা দ্রুতই স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার চেষ্টা করছি, ইনশাআল্লাহ 🤲✨

এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত 😔 এবং আপনার ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ 🤍

— HAVANA Fragrance 💼🌿🌸

প্লিজ, রাগ করবেন না৷ আপনারাও পারফিউম কিনে দেখিয়ে দিন, দিন আপনাদেরও বদলায়৷ কাঠের কাপের বদলে এবার আসল নেবার লড়াই শুরু ক...
22/05/2026

প্লিজ, রাগ করবেন না৷ আপনারাও পারফিউম কিনে দেখিয়ে দিন, দিন আপনাদেরও বদলায়৷ কাঠের কাপের বদলে এবার আসল নেবার লড়াই শুরু করেন৷ অন্তত আমাদের থেকে পারফিউম কিনেন৷

কী রাগ করলেন?
বলেন, বিসমিল্লাহ...

অর্ডার করতে কমেন্ট করুন বা নক করুন ইনবক্সে📩

মামা, রাগ করলা?বলো, বিসমিল্লাহ😊সো, বিসমিল্লাহ বলেন৷ ইনবক্সে আসেন৷ পারফিউম অর্ডার করেন৷ সুগন্ধি ইনজয় করেন৷ আর রাগ করে গা...
19/05/2026

মামা, রাগ করলা?
বলো, বিসমিল্লাহ😊

সো, বিসমিল্লাহ বলেন৷ ইনবক্সে আসেন৷ পারফিউম অর্ডার করেন৷ সুগন্ধি ইনজয় করেন৷

আর রাগ করে গাল ফুলিয়ে চলে গেলে যান৷ বিরিয়ানির মশলার দোকান থেকে কেওড়া জল কিনে মেখে নিন সারা শরীরে৷ মানুশ দৌড়ানি দিলে আমাদের নামে অভিযোগ করবেন না কিন্তু😷

অর্ডার করতে কমেন্ট করুন বা নক করুন ইনবক্সে📩

এক আপু জনপ্রিয় একটি অনলাইন শপের বিরুদ্ধে অভিযোগ তুললেন— তারা ফেইক অলিভ অয়েল🚨 বিক্রি করছেন৷ তিনি এই বিষয়ে রীতিমতো গরুর...
17/05/2026

এক আপু জনপ্রিয় একটি অনলাইন শপের বিরুদ্ধে অভিযোগ তুললেন— তারা ফেইক অলিভ অয়েল🚨 বিক্রি করছেন৷ তিনি এই বিষয়ে রীতিমতো গরুর রচনাও লিখে ফেলেছেন ফেসবুকে৷ তার লেখার ফাঁকগুলো সচেতন শ্রেণি তো ধরে ফেলেছেন; কিন্তু অনেক মানুশ ঠিকই বিভ্রান্ত😵‍💫 হয়ে গেছে যে, তারা হয়তো আসলেই ফেইক প্রোডাক্ট বিক্রি করছেন৷

আসলে কাহিনি কী?

তিনি কম দামে পেয়ে অলিভ ‘পোমেস’ অয়েল🫒 কিনে ফেলেছেন তাদের ফেসবুক পেজ থেকে৷ তাদের ওয়েব সাইটে স্পষ্ট করেই দেয়া আছে, কোনটা পোমেস, কোনটা ভার্জিন আর কোনটা এক্সট্রা ভার্জিন৷ পোমেসের দাম সবচেয়ে কম; আবার এক্সট্রা ভার্জিনের দাম সবচেয়ে বেশি৷

পোমেস অয়েল কী?

অলিভ🫒 থেকে প্রথম ও দ্বিতীয় দফায় তেল নেবার পরে যে খোসা, দানা বা অবশিষ্টাংশ রয়ে যায়, সেগুলো প্রসেস করে যে তেলটা বের করা হয়, সেটাই হলো এই অলিভ পোমেস অয়েল৷ এটা কাঁচা খাওয়ার (যেমন সালাদে🥬 বা গার্নিশিংয়ে🥗) তেল নয়; এটা সাধারণত হাই হিটে রান্নার কাজে ব্যবহার করা হয়🍳৷

এখন তিনি যেটা নিয়েছেন, সেটাতে পোমেস লেখা আছে৷ আবার কম দামে পেয়ে তিনিও কিনে বসে আছেন৷ এখন তার মনে হলো— “আরেহ, এক্সট্রা ভার্জিন তেল তো ট্রান্সপারেন্ট বটলে আসে নাহ! যাই, অনলাইন শপকে এবার ধুয়ে দিয়ে আসিহ😤🤦‍♀️” আর কী লাগে? তিনি এক পোস্টে ভাইরাল৷ গত কয়েক দিন বিভিন্ন পোস্ট করেও যিনি কারও দৃষ্টি আকর্ষণ করতে পারছিলেন না, এই এক পোস্টে ভালোই অ্যাটেনশন সিক🤷‍♂️🎯 করে নিয়েছেন৷

পারফিউমের পেইজে তেল কেন?

আসলে তেল নিয়ে তো আমাদের কোনো কথা নেই৷ আমরা বলতে চাচ্ছি গ্রাহকের অজ্ঞতার দায় বিক্রেতা কেন নেবে? কোনো কাস্টমার যদি আপেলকে নাশপাতি🍐 ভেবে কিনে নিয়ে আসে; কিংবা জাম্বুরাকে কমলার আব্বু মনে করে কিনে নিয়ে আসে; তাহলে এর দায় বিক্রেতার ওপরে কেন যাবে🤨🤔?

কয়েক বছর আগে আমাদের থেকে একজন নাফায়েস শাগাফ নিয়েছিলেন৷ পার্সেল পেয়েই তার অভিযোগ আমরা ফেইক প্রোডাক্ট দিয়েছি; আতরের মতো ঘ্রাণ; তার ভাল্লাগেনি— আরও নানান অভিযোগ😫৷ আমরা তখন কিছুই বলিনি৷ আসলে দেখতে চেয়েছিলাম, তিনি কী চান আমাদের থেকে? রিটার্ন চাইলে ওকে৷ পণ্য দিয়ে দিলে তাকে আমরা মূল্য ফিরিয়ে দেব৷

তিনি পরের বেলায় জানালেন, তার বউ🫠 ও বন্ধুরা পারফিউমটা পছন্দ করেছে৷ আরেকবার এই পারফিউমই নিলেন আরেকজন৷ তারও সেইম অভিযোগ; কিন্তু ভাষা অত্যন্ত রুঢ়😬৷ আমরা তাকে জিগ্যেশ করলাম, আপনি কখনও এই পারফিউম ব্যবহার করেছেন? অন্তত এটা ব্যবহার করেছে, এমন কাউকে দেখিয়েছেন? এবারে সে জানালো, সে এটা কেন, কোনো পারফিউমই ব্যবহার করেনি🫨🤡৷ কিন্তু ততক্ষণে সে আমাদের পেজে এটার ব্যাপারে ব্যাড রিভিউ দিয়ে ফেলেছেন৷ তাকে রিভিউ চেঞ্জ করতে বলার পরেও তিনি আর তা করেননি৷

আমরা যারা অনলাইনে সেল করি, তাদের নিয়ে অভিযোগ করে ফেলাটা খুব সহজ৷ কিন্তু বাস্তবতা যাচাই করে বুঝে শুনে মন্তব্য করা বা রিভিউ দেয়াটা খুবই কঠিন কাজ৷ কাস্টমার এটা করতেই চায় না😥💔৷ নিজেদের ভুলের দায়টাও আমরা অন্যের ওপরে চাপিয়ে দিয়ে সরে আসতে চাই৷

এখন কোনো ক্রেতা যদি সস্তা এটেনশনের জন্যে গরুর রচনা 🐄 লিখে, তাহলে তো আমাদের আসলে করার কিছু নেই৷ এটা অনলাইন প্ল্যাটফর্ম— এখানে পাবার মতো এই এটেনশনই তো আছে, যার যেভাবে ইচ্ছে, ছিনিয়ে নিক৷ আমাদের তো আল্লাহ আছেন🤍✨৷

এটা আমাদেরই পেইজ৷ লাইক ফলো দিয়ে পাশে থাকুন৷
16/05/2026

এটা আমাদেরই পেইজ৷ লাইক ফলো দিয়ে পাশে থাকুন৷

হাওয়াস ব্ল্যাক— অভিজাত, কমনীয় ও হেব্বি ম্যাস্কুলিন...

অর্ডার করতে কমেন্ট করুন বা নক করুন ইনবক্সে📩

আমাদের পৃথিবীটা ধীরে ধীরে শিশুদের প্রতি নির্মম হয়ে উঠছে৷ প্রতিদিনই শুনতে হচ্ছে এই নির্মল হাসির নিষ্পাপ শিশুদের মৃত্যুর ...
14/05/2026

আমাদের পৃথিবীটা ধীরে ধীরে শিশুদের প্রতি নির্মম হয়ে উঠছে৷ প্রতিদিনই শুনতে হচ্ছে এই নির্মল হাসির নিষ্পাপ শিশুদের মৃত্যুর সংবাদ৷ আমরা যেন অসহায়— প্রতিটি মৃত্যু যেন আমাদের অভিশাপ দিচ্ছে প্রতি নিয়ত— এই অভিশাপের জীবন থেকে মুক্তি দাও, পরম করুণাময়!

আমাদের শিশুদের জীবনকে সহজ করো; সুস্থতা ও আনন্দের সাথে তাদেরও বাঁচিয়ে রাখো!

আজকে কোন পারফিউম ব্যবহার করেছেন?আজকে একজনের পাশে দিয়ে যাবার সময় তার ব্যবহার করা পারফিউমের দারুণ একটা স্মেল পেলাম৷ বারড...
13/05/2026

আজকে কোন পারফিউম ব্যবহার করেছেন?

আজকে একজনের পাশে দিয়ে যাবার সময় তার ব্যবহার করা পারফিউমের দারুণ একটা স্মেল পেলাম৷ বারডেম ২ হাসপাতলে৷ সম্ভবত ইন্টার্ন চিকিৎসক৷ বয়সে খুব ইয়ং৷ তার পারফিউমের স্মেলটা আমার অনেকটা সময় পর্যন্ত মনে হচ্ছিল, আমি এটা কখনও ব্যবহার করেছিলাম৷ তবে কয়েক বছর আগে৷

স্মেলটা স্ট্রং৷ গরমে সহজে মিলিয়ে যাবার মতো নয়৷ হালকা সিট্র্যাসি, একটু উডি৷ খুবই সামান্য মিষ্টি৷ কিছুটা ফ্লোরালও৷ মৌন হয়ে একটা স্পাইসি কিক ছিল৷ যেন এটা আরও বেশি করে মনে করিয়ে দিচ্ছিল বারবার৷

পরে বিকেলে মনে হাভানার গ্যালারি দেখতে গিয়ে এই ছবিটায় চোখ আটকে যায়৷ আসলে পারফিউমটা আমি ব্যবহার করিনি৷ কিন্তু নাফায়েস ও তুরাথি একসাথে ডিক্যান্ট করার পরে ফানেলে রয়ে যাওয়া পারফিউমটা আমি ঝারা দিয়ে হাতে লাগিয়ে নিয়েছিলাম৷ সেখান থেকে যে স্মেলটা পেয়েছিলাম সে দিন অনেকটা সময়৷

আপনিও গরমে ব্যবহারের জন্যে দারুণ কোনো কম্বিনেশন নিতে চাইলে দুটা থেকে ডিক্যান্ট নিয়ে দেখতে পারেন৷ খুব স্পেশাল ফিল করবেন৷

অর্ডার করতে কমেন্ট করুন বা নক করুন ইনবক্সে📩

সামারে ব্যবহারের জন্যে অন্যতম সেরা পারফিউম এই দুটিবাজেটে নিতে পারবেন৷ কুল ওয়াটার খুবই রিফ্রেশিং স্মেল দেয়৷ রেয়ার রেফ ...
12/05/2026

সামারে ব্যবহারের জন্যে অন্যতম সেরা পারফিউম এই দুটি

বাজেটে নিতে পারবেন৷

কুল ওয়াটার খুবই রিফ্রেশিং স্মেল দেয়৷
রেয়ার রেফ খুবই স্ট্রং অ্যাকোয়াটিক স্মেল দেয়৷ এটার লংজিভিটিও ভালো৷

আপনি নিতে পারেন এই সামারের জন্যে৷ ডিক্যান্ট ট্রাই করতে বা ফুল প্রেজেন্টেশন পেতে অর্ডার করুন বা নক করুন ইনবক্সে📩

পারফিউম কেনা নিয়ে আমার কিছু পারসোনাল মত দেই।অনেকে পুরো বোতল ব্লাইন্ডলি কিনে রিগ্রেট করেন, বিক্রি করার ট্রাই করেন। আমি পা...
09/05/2026

পারফিউম কেনা নিয়ে আমার কিছু পারসোনাল মত দেই।

অনেকে পুরো বোতল ব্লাইন্ডলি কিনে রিগ্রেট করেন, বিক্রি করার ট্রাই করেন। আমি পার্সোনালি কখনই পুরা বোতল কেনার পক্ষে না।

বহুবার এমন হইসে, দোকানে স্মেল ভালো লেগেছে, বাসায় এসে ইউজ করার পর আর ভালো লাগছে না। এর কারণ, পারফিউমে ৩ লেয়ারে ঘ্রাণের নোটসগুলো থাকে। ওপেনিং নোটস ভালো লাগলেও আপনার মিডল আর বেস নোটস ভালো নাও লাগতে পারে। যেমন, বেন্টলি মেন ইন্টেন্স। এটা আমি ৫ মিলি ডিকেন্ট নিয়েও শেষ করতে পারিনি।

যতই প্রশংসা করুক সবাই, আগে ৩/৫ মিলি ডিকেন্ট খোজাঁর ট্রাই করবেন। সকালে স্প্রে করে সারাদিন বাইরে ঘুরে টুরে দেখবেন পারফর্ম্যান্স কেমন। ভালো লাগলে পরে পুরো বোতল নিলেন।

আমি সম্প্রতি ইন্টারনেট হাইপে প্রলুব্ধ হয়ে খুবই ব্যায়বহুল ৪ টা ডিকেন্ট নিয়েছি, যেগুলো কয়েকদিন ইউজ করে বুঝেছি, এগুলো আমাদের দেশের আবহাওয়া এবং আমার রুচির সাথে যায় না। খুবই সুইট, সিরাপি, ভ্যানিলা, টোবাকো টাইপ। এরচেয়ে আমার কাছে ফ্রেশ, সাইট্রাস টাইপের স্মেল ভালো লাগছে বেশি। ৫ মিলি ডিকেন্ট বলে আফসোস নাই কোন।

এগুলো সবই আমার ব্যক্তিগত মত। আপনাদের সাথে নাও মিলতে পারে।

লিখেছেন: মোঃ আসিফ উর রহমান

ডিক্যান্ট অর্ডার করতে কমেন্ট করুন বা নক করুন ইনবক্সে📩

Address

Dhaka

Telephone

+8801783865222

Website

Alerts

Be the first to know and let us send you an email when Havana Fragrance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Havana Fragrance:

Shortcuts

Share