16/06/2026
🌙 মহররম মাসের শুভ সূচনা
ইসলামিক নববর্ষের প্রথম দিনে Safreen Perfumes পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
আল্লাহ তাআলা আমাদের নতুন বছরকে রহমত, বরকত, হেদায়েত ও শান্তিতে পরিপূর্ণ করুন।
মহররমের শিক্ষা আমাদের জীবনে ধৈর্য, ত্যাগ, সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা জোগাক।
আমরা খ্রীষ্ট ক্যালেন্ডারের বছরের ১ম দিন , বাংলা বছরের প্রথম দিন, পেগান ধর্মীয় হ্যালোইন ও থ্যাংকস গিভিং মুসলমান হয়ে যে আয়োজন করে পালন করি সেভাবে হয়তো আমরা জানি ও না ইসলামিক ক্যালেন্ডারের প্রথম দিন কবে।
লজ্জাকর হলেও আমাদের এমন লজ্জা নেই। আমরা এমনি অনেক কিছু নিয়ে " মার্কেট পাওয়া" যায়ের মত চিল্লা পাল্লা করলেও ইসলামের ভিত্তিই কি জানি না।
নামাজ রোজা হজ্ব যাকাত নিয়ে বিশাল বড় দেখানো কাজ ও পোস্ট দিলেও মন থেকে ঠিকই ভিন্ন ধরনের কথা ও কাজ।
যাইহোক ১৬ জুন, ২০২৬ (মঙ্গলবার) থেকে হিজরি ১৪৪৮ সালের মহররম মাস শুরু হয়েছে। মহররম হলো ইসলামি বা হিজরি বর্ষপঞ্জিকার প্রথম মাস এবং এই দিনটি নতুন হিজরি বছরের সূচনা বা ইসলামিক নববর্ষ হিসেবে পালিত হয়।মহররম মাস শুরু হওয়ার সাথে সাথে হিজরি ১৪৪৮ সাল গণনা শুরু হয়েছে। এই মাসটি ইসলামের ইতিহাসে অন্যতম পবিত্র এবং তাৎপর্যপূর্ণ মাস হিসেবে বিবেচিত।
মহান আল্লাহ–তাআলা বলেন, ‘আকাশ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর নিকট মাসের সংখ্যা বারো; তন্মধ্যে চারটি মাস (মহররম, রজব, জিলকদ, জিলহজ) সম্মানিত।’ (সুরা-৯ তাওবা, আয়াত: ৩৬)
দ্বিতীয় খলিফা হজরত উমর (রা.)-এর খিলাফতকালে হজরত উসমান (রা.), হজরত আলী (রা.), হজরত আবু মুসা আশআরী (রা.) ও হজরত আমর ইবনুল আস (রা.)-এর পরামর্শে ইসলামি সন গণনার সূচনা হয়। মহানবী (সা.)-এর হিজরতের বছরকে প্রথম বছর ধরে এই সন গণনা শুরু করা হয়েছে বলে এর নাম ‘হিজরি সন’।
ইসলামি পরিভাষায় মহররমের ১০ তারিখকে আশুরা বলা হয়। আশুরা ইসলামের অন্যতম ফজিলতপূর্ণ দিন। সৃষ্টির শুরু থেকে ১০ মহররম তথা আশুরার দিনে অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। আল্লাহ–তাআলা এদিনে আদম (আ.)-কে সৃষ্টি করেন। এদিনে নুহ (আ.)-এর প্লাবন সমাপ্ত হয় এবং তাঁর নৌকা তুরস্কের ‘জুদি’ পর্বতে গিয়ে থামে। এদিন ইবরাহিম (আ.) জালিম বাদশাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে চল্লিশ দিন পর নিরাপদে মুক্তি পান। এদিন ইউনুস (আ.) মাছের পেট থেকে মুক্তি পান। এদিন আইয়ুব (আ.) আঠারো বছর পর রোগমুক্তি লাভ করেন। এদিনেই সুলাইমান (আ.) তাঁর হারানো রাজত্ব ফিরে পান। এদিন ইয়াকুব (আ.) তাঁর হারানো পুত্র ইউসুফ (আ.)-কে চল্লিশ বছর পর ফিরে পান। এদিন ঈসা (আ.) জন্মগ্রহণ করেন এবং এদিনই তাঁকে দুনিয়া থেকে আকাশে উঠিয়ে নেওয়া হয়। আশুরার দিনে আরও বহু ঐতিহাসিক ও অলৌকিক ঘটনা ঘটেছে।
মুসলমান হয়ে জন্ম ও আবাস যেখানেই হোক ইসলামের ভিত্তি মেনে চলতে হবে।
মহররম মোবারক।