17/09/2026
একজন রিটেইল ব্যাবসায়ীর বর্তমান অবস্থা পোস্টে উল্লেখ করেছেন উনি। নতুন যাহার বিজনেস আসতে চাচ্ছেন আপনারা এই বাস্তবতা উপায় বের করে তার পর ব্যাবসায় আসুন নয়তো কিছুদিন বিজনেস করার পর হারিয়ে যাবেন। আর যে সব ব্যাবসায়ীরা ব্যাবসার বর্তমান পরিস্থিতি এমন অবস্থায় নিয়ে এসেছেন, এভাবে চলতে থাকলে আপনারাও ঢুববেন আমাদের ও ঢুবাবেন।
বাংলাদেশে এখন বিজনেস করাটা মাঝে মাঝে সত্যিই একটা সার্কাসের মতো লাগে।
একদিকে হোলসেলাররা হোলসেল প্রাইসসহ বুস্ট দিয়ে প্রোডাক্ট সেল করছেন। অন্যদিকে আমরা যারা রিটেইল সেলার আছি, আমরাও সেই একই প্রোডাক্ট সেই একই প্রাইস এই কিনে নিয়ে আসছি।
কিন্তু আমাদের হিসাবটা তো শুধু প্রোডাক্টের দাম পর্যন্ত শেষ হয় না।
এর সাথে থাকে ট্রান্সপোর্টেশন, প্যাকেজিং, ডেলিভারি সংক্রান্ত খরচ, পেইজ চালানোর খরচ, আরও কত ছোট ছোট খরচ, যেগুলো একজন কাস্টমারের চোখে হয়তো ধরা পড়ে না।
আবার কেউ কেউ এমন দামে প্রোডাক্ট বিক্রি করা শুরু করছেন, যেখানে সত্যিকার অর্থে একটা sustainable business চালিয়ে যাওয়া কঠিন।
হয়তো এতে কিছুদিনের জন্য মার্কেটে attention পাওয়া যায়, কিন্তু একটা ব্যবসা দীর্ঘদিন টিকিয়ে রাখতে হলে শুধু sales নয় সঠিক হিসাব, ন্যায্য profit এবং sustainability ও প্রয়োজন।
আর আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করি না। আমরা আমাদের সময়, শ্রম, যত্ন এবং বিশ্বাসযোগ্যতা বিক্রি করি।
আপনার একটা অর্ডারের পেছনে থাকে প্রোডাক্ট বাছাই থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত অনেকটা সময়, অনেকটা পরিশ্রম এবং অনেকটা দায়িত্ব। তারপরেও বর্তমান বাজার মূল্যকে কেন্দ্র করে আমরা যতটুকু সম্ভব রিজোনেবল প্রাইস এ দেওয়ার চেষ্টা করি। আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের বেশিরভাগ প্রোডাক্টই স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি।
কারণ আমরা শুধু আজকের একটা sale চাই না। আমরা চাই আপনি আজ আমাদের কাছ থেকে কিনে, আগামীকালও যেন নিশ্চিন্তে আমাদের কাছেই ফিরে আসেন। 🤍
দিনশেষে আমাদের সবচেয়ে বড় profit শুধু টাকা নয়, আপনাদের বিশ্বাস।
゚