02/07/2024
আল্লাহ ১০ শ্রেণির লোকদের ভালোবাসেন না
মহান আল্লাহর ভালোবাসা ঈমানের দাবি। মুমিনরা তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ঈমানের স্বাদ ও তৃপ্তি মানুষ যতটুকু অনুভব করবে, সে অনুপাতে তার ভালোবাসা বৃদ্ধি পাবে।
আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারা বান্দার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর মহান আল্লাহ যে ১০ শ্রেণীর লোকদের ভালোবাসেন না-- পবিত্র কোরআনে তিনি নিজেই তা বলে দিয়েছেন।
এক. মহান আল্লাহ বলেন,
اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الۡمُعۡتَدِیۡنَ অর্থ: আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না। (সুরা বাকারা: ১৯০)
দুই. মহান আল্লাহ বলেন,
وَ اللّٰهُ لَا یُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِیۡمٍ অর্থ: আল্লাহ অবিশ্বাসী পাপীদের ভালোবাসেন না। (সুরা বাকারা: ২৭৬)
তিন. মহান আল্লাহ বলেন,
فَاِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الۡكٰفِرِیۡنَ অর্থ: আল্লাহ অকৃতজ্ঞ ব্যক্তিদের ভালোবাসেন না। (সুরা আলে ইমরান: ৩২)
চার. মহান আল্লাহ বলেন,
وَ اللّٰهُ لَا یُحِبُّ الظّٰلِمِیۡنَ অর্থ: আল্লাহ জালেমদের (অত্যাচারী) ভালোবাসেন না। (সুরা আলে ইমরান: ৫৭)
আরও পড়ুন: নামাজের বৈঠকে কখন শাহাদাত আঙুল ইশারা করবেন?
পাঁচ. মহান আল্লাহ বলেন,
اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الۡفَرِحِیۡنَ অর্থ: আল্লাহ গর্বিত উৎফুল্লকারীদের ভালোবাসেন না। (সুরা কাসাস: ৭৬)
ছয়. মহান আল্লাহ বলেন,
اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ مَنۡ كَانَ مُخۡتَالًا فَخُوۡرَا অর্থ: নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক, অহংকারীকে। (সুরা নিসা: ৩৬)
সাত. মহান আল্লাহ বলেন,
اِنَّهٗ لَا یُحِبُّ الۡمُسۡتَكۡبِرِیۡنَ অর্থ: আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। (সুরা নাহল: ২৩)
আট. মহান আল্লাহ বলেন,
اِنَّهٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ অর্থ: আল্লাহ অপব্যয়কারীদের ভালোবাসেন না। (সুরা আনআম: ১৪১)
নয়. মহান আল্লাহ বলেন,
اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الۡخَآئِنِیۡنَ অর্থ: আল্লাহ আমানতের খেয়ানতকারীদের ভালোবাসেন না। (সুরা আনফাল: ৫৮)
দশ. মহান আল্লাহ বলেন,
وَ اللّٰهُ لَا یُحِبُّ الۡفَسَادَ অর্থ: আল্লাহ ফাসাদ-বিপর্যয় ভালোবাসেন না। (সুরা বাকারা: ২০৫)