10/02/2026
ভোট দিবো নাকি দিবো না?
গ্রামে একটি চুরি হয়েছে। চুরি করে চোর সব জিনিসপত্র তার শত্রুর বাড়িতে রেখে আসছে। চোর যখন এই জিনিসগুলো চুরি করে তার শত্রুর ঘরের দিকে যাচ্ছিল তখন আপনি ও আপনার তিন বন্ধু তাকে জিনিসগুলো নিয়ে রাস্তায় হেঁটে যেতে দেখেছেন।
পরদিন জিনিসগুলো চোরের শত্রুর বাড়ি থেকে উদ্ধার হওয়ায়, তাকে চুরির শাস্তি দেওয়ার জন্য গ্রামবাসী ধরে নিয়ে আসে। গ্রামের মোড়ল চুরির শাস্তি ঠিক করলো ৫০ বেত্রাঘাত।
তার শাস্তি কার্যকর হবার আগেই যদি আপনি ও আপনার সাথের ওই তিনজন গিয়ে সাক্ষী দেন যে, আপনারা রাতে আসল চোরকে ওই মালামাল সহ রাস্তা দিয়ে দন্ডপ্রাপ্ত লোকের বাড়ির দিকে হেঁটে যেতে দেখেছেন, তাহলে দণ্ডপ্রাপ্ত নির্দোষ ব্যক্তি দন্ড পাওয়া থেকে বেঁচে যায় এবং আসল চোর দণ্ডপ্রাপ্ত হবে।
এখন, গ্রামের মোড়ল আল্লাহর আইন দিয়ে বিচার করে না, এই কথা বলে সাক্ষ্য দিতে না যাওয়া কি জুলুম হবে না?
আমরা সকলে মিলে চেষ্টা করবো, আল্লাহর আইন দিয়ে বিচার না করার ব্যবস্থা/পদ্ধতিকে সরিয়ে, আল্লাহর আইন দিয়ে দেশ চালানোর ব্যবস্থা/পদ্ধতি চালু করার। তার আগ পর্যন্ত সৎ-যোগ্য দ্বীনের জন্য কল্যাণকর/কম ক্ষতিকর লোকদেরকে ভোটের মাধ্যমে হলেও ক্ষমতায় আনা জরুরি। নতুবা নিরিহ লোক দন্ডপ্রাপ্ত হবে।