12/10/2023
দারুণ সব মিনি ক্যানভাস পেইন্টিং (Mini Canvas Painting) নিয়ে এলাম
আবারও আপনাদের জন্যে।
অনেক সময় একটু বড় সাইজ, হ্যাগিং এর ঝামেলা বা জায়গার সংকুলান এসবের কথা ভেবে ইচ্ছে হলেও আমরা পারিনা পছন্দের একটি পেইন্টিং নিজের কাছে রাখতে।
সেই সমস্যার সমাধান হতে পারে এ মিনি ক্যানভাস পেইন্টিংগুলো। খুব সহজেই অফিস ডেস্ক/ কর্নার টেবিল/ বেড সাইড টেবিল বা আপনার প্রিয় জায়গাটি সাজিয়ে তুলুন মিনি ক্যানভাস পেইন্টিং দিয়ে। যা আপনার পছন্দের জায়গাটির শৈল্পিক সৌন্দর্য বাড়িয়ে তুলবে বহুগুণে!
এছাড়াও, এই মিনি ক্যানভাস পেইন্টিংগুলো হতে পারে আপনার প্রিয়জনের জন্য দারুণ উপহার!
জন্মদিন / বিবাহবার্ষিকী / যে কোনো বিশেষ দিনে গতানুগতিক উপহারের বাহিরে এসে প্রিয়জনকে দিন শৈল্পিক উপহার।
* আপনার পছন্দের তোলা কোনো ছবি দিয়েও কাস্টমাইজড করিয়ে নিতে পারবেন মিনি ক্যানভাস পেইন্টিং।
* প্রতিকৃতি (Portrait), প্রাকৃতিক দৃশ্য (Landscape) যে কোনো ছবি কাস্টমাইজড করিয়ে নিতে পারবেন।
* অর্ডার করতে ডিরেক্ট মেসেজ করুন আমাদের পেইজে।
* দয়া করে সর্বনিম্ম ৩-৫ দিনের সময় হাতে নিয়ে কাস্টমাইজড আর্টটি অর্ডার করবেন।
সাইজ : ৩.১ ইঞ্চি / ৪ ইঞ্চি
মাধ্যম : ক্যানভাসে এ্যাক্রেলিক রং
মূল্য : ৭০০/- (স্ট্যান্ডসহ)