Falguny.com

Falguny.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Falguny.com, Shopping & retail, Dhaka.

13/03/2020

করোনাভাইরাস নিয়ে ভয় পাবেন না।
প্রতিদিন কয়েকবার সাবান/হ্যান্ডওয়াশ/স্যানিটাইজার দিয়ে অন্তত টানা ২০ মিনিট হাত পরিস্কার করুন।
বাসার সবাইকে পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিন।

রাতে শুতে যাওয়ার আগে মুখ ধোয়া আমাদের স্কিনের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর। কারণ, সারা দিনের ধকলের ফলে আমাদের ত্বক অনেকটা নি...
16/02/2020

রাতে শুতে যাওয়ার আগে মুখ ধোয়া আমাদের স্কিনের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর। কারণ, সারা দিনের ধকলের ফলে আমাদের ত্বক অনেকটা নিস্তেজ হয়ে পড়ে। তাই, দিনের শেষই হল ত্বকের যত্ন নেওয়ার সেরা সময়। সুতরাং, অন্য কোনও কিছুর আগে আপনার ত্বকের স্বাস্থ্যের উপর অগ্রাধিকার দিন এবং কেন রাতে মুখ পরিষ্কার করে বিছানায় যাওয়া উচিত, তার কারণগুলি একবার দেখুন।

১. ত্বকের ছিদ্রগুলি পরিষ্কার করে

সারা দিনের পর সঠিকভাবে ত্বকের যত্ন না নেওয়া হলে, ধুলোবালি এবং মৃত ত্বকের কোষগুলি আপনার ত্বকের ছিদ্রতে আটকে যেতে পারে। এছাড়াও, আমরা যে মেক-আপ পণ্যগুলি ব্যবহার করি তা ত্বকের ছিদ্রগুলির ভেতরে ঢুকে যায় এবং দীর্ঘ সময়ের জন্য মুখ পরিষ্কার না করা হলে, ত্বকের ছিদ্রগুলি বন্ধ হয়ে যায়। তাই, রাতে ভালভাবে মুখ পরিষ্কার করুন, মুখ থেকে সমস্ত ময়লা সরিয়ে ফেলুন। যদি সময় পান তবে, সপ্তাহে আপনার ত্বক এক্সফোলিয়েট করুন।

২. ব্রণ হওয়ার সম্ভাবনা কমায়

ব্রণ হওয়ার প্রধান দুটি কারণ হল, বদ্ধ ছিদ্র এবং ব্যাকটিরিয়ায় আক্রান্ত হওয়া। তাই, রাতে ভালভাবে ত্বক পরিষ্কার করুন। এর ফলে, ত্বকের বদ্ধ ছিদ্রগুলি খুলে যায় এবং মুখ থেকে সমস্ত ময়লা দূর হয়, যা ব্যাকটিরিয়া সংক্রমণের কারণ হতে পারে। কিন্তু, সারারাত মেক-আপ থাকলে ত্বকের বিভিন্ন সমস্যা, যেমন - ব্ল্যাকহেডস এবং বিভিন্ন দাগ হতে পারে।

৩. চোখের পাতাকে রক্ষা করে

আমরা চোখের উপর যে আইলাইনার লাগাই তাতে এমন কিছু রাসায়নিক রয়েছে যা, দীর্ঘ সময়ের জন্য চোখে রাখা ঠিক নয়। চোখে দীর্ঘক্ষণ মেক-আপ রাখলে চোখ জ্বালা হতে পারে এবং চোখে ইনফেকশনও হতে পারে। তাই, অবশ্যই রাতে শোওয়ার আগে এগুলি ভালভাবে ধুয়ে ফেলবেন।

৪. ত্বকের পুনর্জীবন প্রক্রিয়া বাধাগ্রস্থ হয়

রাতে ভাল ঘুম, আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারি। কারণ, রাতের বেলা ত্বক পুনরায় জীবন্ত হয়ে ওঠে এবং মৃত ত্বকের কোষগুলি দূর হয়। এইজন্য, ৬-৮ ঘণ্টা ভালভাবে ঘুমের পর আমাদের ত্বক বেশ সতেজ হয়ে ওঠে। কিন্তু, আপনি যদি রাতে মুখ না ধুয়ে শুয়ে পড়েন, তাহলে ত্বকের নিরাময় প্রক্রিয়াটি বাধাগ্রস্থ হয়।

৫. নিস্তেজ ত্বকের বিরুদ্ধে লড়াই করে

দিনের বেলাতে আমাদের ত্বক অনেক কিছুর সংস্পর্শে আসে। ময়লা, ধূলিকণা, দূষণ, ধোঁয়া এবং অন্যান্য বিভিন্ন জিনিসগুলির সংস্পর্শে আসে যা, আমাদের ত্বকের ক্ষতি করতে পারে। সময়ের সাথে সাথে, এই সমস্তগুলি আমাদের ত্বককে নিস্তেজ এবং ক্লান্ত করে তোলে। অতএব, মুখ থেকে অযাচিত এবং ক্ষতিকারক সমস্ত কিছু দূর করতে এবং সুন্দর ও উজ্জ্বল ত্বক ফেরাতে রাতে অবশ্যই ত্বক পরিষ্কার করা প্রয়োজন।

ত্বক সাধারণত তিন ধরনের হয়। এগুলো হলো : তৈলাক্ত, শুষ্ক ও স্বাভাবিক। তৈলাক্ত ত্বককে স্পর্শকাতরই বলা চলে। একটু অযত্ন করলেই ...
15/02/2020

ত্বক সাধারণত তিন ধরনের হয়। এগুলো হলো : তৈলাক্ত, শুষ্ক ও স্বাভাবিক। তৈলাক্ত ত্বককে স্পর্শকাতরই বলা চলে। একটু অযত্ন করলেই এই ধরনের ত্বকে ব্রণ, ব্লেক হেড, হোয়াইট হেডের মতো সমস্যা তৈরি হয়।

১. মেকআপ নিয়ে ঘুমিয়ে পড়া

বাইরে বের হতে হলে খানিকটা মেকআপ করতে হয়। তবে অনেকেই বাড়িতে ফিরে মেকআপ না ধুয়ে ঘুমিয়ে পড়ে। এই অভ্যাসটি ত্বকের ক্ষতি করে। এতে লোমকূপগুলো বন্ধ হয়ে ব্ল্যাক হেড, হোয়াইট হেডের মতো সমস্যা হতে পারে।

২. ভারি মেকআপ ব্যবহার করা

কখনোই তৈলাক্ত ত্বকে ভারি মেকআপ ব্যবহার ঠিক নয়। আর মেকআপ ব্যবহারের ক্ষেত্রে তেলহীন মেকআপ ব্যবহার করাই ভালো।

৩. ক্ষারযুক্ত ক্লিনজার

ক্লিনজার মুখের ময়লা ও তেল দূর করতে কাজ করে। ত্বক বিশেষজ্ঞরা প্রতিদিন অন্তত দুবেলা মুখ ধোয়ার কথা বলেন। তবে তৈলাক্ত ত্বক হলে দিনে তিন থেকে চারবার মুখ ধুতে পারেন। এ ক্ষেত্রে ক্ষারহীন ক্লিনজার অবশ্যই ব্যবহার করুন।

৪. ভুল ময়েশ্চারাইজারের ব্যবহার

ত্বকের যত্নে ময়েশ্চারাইজার খুব গুরুত্বপূর্ণ। তবে ময়েশ্চারাইজার নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখুন। তৈলাক্ত ত্বকে ব্যবহার করুন ওয়াটার বেজ ময়েশ্চারাইজার, আর শুষ্ক ত্বকের জন্য ব্যবহার করুন ওয়েল বেজ ময়েশ্চারাইজার।

চুল কম-বেশি পড়বেই। একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত চুল পড়া স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে চুল পড়ার পরিমাণ বেড়ে গেল তা দুশ্চিন্...
12/02/2020

চুল কম-বেশি পড়বেই। একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত চুল পড়া স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে চুল পড়ার পরিমাণ বেড়ে গেল তা দুশ্চিন্তার বিষয়। চুলের সঙ্গে নিশ্চয়ই আপনার শত্রুতা নেই, তাই সে কোনো কারণ ছাড়াই ঝরে পড়বে না। হঠাৎ অতিরিক্ত চুল পড়ছে এর মানে হলো, নিশ্চয়ই আপনার কোনো অভ্যাস এর জন্য দায়ী। জেনে নিন কী কারণে চুল পড়তে পারে-

১. অতিরিক্ত ড্রাই শ্যাম্পু:

অনেকে চুল ধোয়ার ক্ষেত্রে শ্যাম্পু নির্বাচনে বাছ-বিচার করেন না। হাতের কাছে যে শ্যাম্পু পান, তাই দিয়েই চুল ধুয়ে ফেলেন। অনেক সময় দেখা যায় ড্রাই শ্যাম্পুর ব্যবহারের কারণে তা আপনার স্ক্যাল্পে স্বাভাবিক তৈলাক্তভাবে নষ্ট করে দেয়। ফলে শুষ্ক হয়ে যায় চুলের গোড়া এবং বাড়ে চুল পড়া।

২. ভেজা চুল:

চুল ভেজা অবস্থায় অনেক নরম থাকে। তখন চুলে চিরুনি দিয়ে আঁচড়ালে বা খসখসে কিছু দিয়ে মুছলে খুব সহজেই চুল ভেঙে যায় বা ঝরে যায়। তাই গোসলের পরে চুল ঝাড়া, আঁচড়ানো বা ঘষে ঘষে মোছা বন্ধ করুন।

৩. ভিটামিন বি ১২-এর অভাব:

ভিটামিন বি ১২ আমাদের নতুন হেয়ার সেল তৈরি করতে সাহায্য করে। এই ভিটামিনের অভাব শরীরে দেখা গেলে বাড়ে চুল পড়ার সমস্যা। প্রাণিজ প্রোটিন থেকেই ভিটামিন বি ১২ বেশি পাওয়া যায়।

৪. আয়রনের অভাব:

শরীরে আয়রনের অভাবেও বাড়ে চুল পড়া। প্রতিদিন আয়রন সমৃদ্ধ পুষ্টিকর খাবার খান। ডুমুর, থোঁড়, এঁচড়, মোচা, পালং শাক, সবুজ শাক সবজি, কলা জাতীয় খাবার খান। আমন্ডেও রয়েছে আয়রন।

৫. চুলে অতিরিক্ত হিট:

হেয়ার স্টাইলিং করতে গিয়ে অনেকে চুলে অতিরিক্ত হিট দিয়ে থাকেন। বিভিন্ন অনুষ্ঠানে কিংবা প্রতিদিন অফিস যাওয়ার সময়েও অনেকে ব্লো ড্রাইয়িং, আয়রনিং, কার্লিং করে থাকেন। দেখতে সুন্দর লাগলেও, প্রতিদিন এই অত্যধিক তাপের কারণে নষ্ট হয়ে যায় চুলের স্বাস্থ্য। চুল হয়ে পড়ে ভঙ্গুর।

৬. নিয়মিত চুল পরিষ্কার না করা:

প্রতিদিন রাস্তাঘাটে চুলে যে পরিমাণ ধুলো লাগে তা যদি নিয়মিত ধুয়ে না ফেলা হয় তাহলে ধীরে ধীরে খারাপ হতে থাকে চুলের স্বাস্থ্য। চুল স্বাস্থ্যোজ্জ্বল রাখতে নিয়মিত মাথা ভিজিয়ে গোসল করুন।

গোলাপি ঠোঁট পেতে বদলে ফেলুন ৫ অভ্যাস ১. আর্দ্রতা হারালে ঠোঁট বিবর্ণ ও রং কালো হয়ে যায়। তাই ঠোঁটের আর্দ্রতা সব সময়ই ধরে র...
11/02/2020

গোলাপি ঠোঁট পেতে বদলে ফেলুন ৫ অভ্যাস

১. আর্দ্রতা হারালে ঠোঁট বিবর্ণ ও রং কালো হয়ে যায়। তাই ঠোঁটের আর্দ্রতা সব সময়ই ধরে রাখা উচিত। এর জন্য ভালো লিপবাম খুব কাজে লাগতে পারে।

২. ঠোঁটের ত্বক খুবই পাতলা হওয়ায় দরুণে খুব দ্রুত তা শুষ্ক হয়ে ফেটে যায়। ঠোঁটকে ভালো রাখতে তাই প্রতিনিয়ত মরা কোষ দূর করা দরকার।

৩. শুধু কি দেহের চামড়াই রোদে পুড়ে যায়? না ঠোঁটও পুঁড়ে। অতি বেগুনি রশ্মি থেকে ঠোঁটকে রক্ষা করা খুব জরুরি। তাই খুব বেশি রোদে ঘোরাঘুরি করবেন না।

৪. প্রতিনিয়ত ধূমপানের অভ্যাসও কালো ঠোঁটের একটা বড় কারণ। সিগারেটের নিকোটিন ঠোঁটে প্রবেশ করে বিবর্ণ করে তোলে ঠোঁটকে।

৫. আমরা যতটা মুখের ত্বকের উপর নজর দিই, তার বিন্দুমাত্রও কিন্তু ঠোঁটের দিকে দিই না। সুন্দর গোলাপি ঠোঁট পেতে এই অভ্যাসও বদলাতে হবে।

Address

Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Falguny.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share