EFFENDI

Directions Website

EFFENDI Sustainable, Affordable, and Culturally rich Ethnic Wear for Men.
(2)

কালার কোনটা সুন্দর ??💙/❤️
07/11/2026

কালার কোনটা সুন্দর ??

💙/❤️

স্টাইলিশ এবং প্রিমিয়াম লুক পছন্দ করেন? তবে আপনার ওয়ার্ড্রোবে যুক্ত করুন চমৎকার এই ডিজাইনার পাঞ্জাবিটি।​হালকা বেইজ কালারে...
28/10/2026

স্টাইলিশ এবং প্রিমিয়াম লুক পছন্দ করেন? তবে আপনার ওয়ার্ড্রোবে যুক্ত করুন চমৎকার এই ডিজাইনার পাঞ্জাবিটি।

​হালকা বেইজ কালারের উপর কলার ও হাতার কাফে চমৎকার এমব্রয়ডারি এবং কন্ট্রাস্ট প্রিন্ট এর সৌন্দর্যকে দ্বিগুণ করে দিয়েছে। দেখতে যেমন ক্লাসি, পরতেও তেমনি আরামদায়ক ও সফট।

27/10/2026

যারা বলেন পার্সেল বা পাঞ্জাবির বক্স ড্যামেজ থাকে কেন তাদের জন্য 🐸

゚

সদ্য কেনা কুচকুচে কালো Effendi এর পাঞ্জাবিটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিল নিলাকাশ। শোকেস থেকে সুতা ও কাপড়ের মিশ্রণে তৈরি স...
27/10/2026

সদ্য কেনা কুচকুচে কালো Effendi এর পাঞ্জাবিটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিল নিলাকাশ। শোকেস থেকে সুতা ও কাপড়ের মিশ্রণে তৈরি সুবাসটা তাকে অতীতে টেনে নিয়ে গেল। গত মাসে এই দিনটিতেই তার প্রিয় মানুষটি নিজের হাতে উপহারটি দিয়েছিল। আজ সেই মানুষটি হাজার মাইল দূরে, অথচ তার দেওয়া ছোঁয়া যেন এই কাপড়ের প্রতিটি ফোঁড়ে স্পন্দিত হচ্ছে। নিখুঁত কলার ও চমৎকার হাতের কাজের এমব্রয়ডারিতে পরম যত্নের ছাপ স্পষ্ট। মৃদু কাঁপছে আঙুলগুলো, বুকটা ভারী হয়ে আসছে অভিমানে। দূরত্ব ঘুচিয়ে যেন মিলনের সেতু হয়ে উঠেছে উপহারটি। আলগোছ পাঞ্জাবি গায়ে জড়িয়ে জানালার কাছে দাঁড়াল সে। দূর আকাশের চাঁদের আলোয় তার দীঘল চোখে কেবলই অপেক্ষার প্রহর গোনার ছবি।

ভাই এই পাঞ্জাবি দেখে বউ খুঁজতে বের হইছিলাম, পাঞ্জাবি নিজেই বললো আগে আমাকে পর। সাদা কালারের ভদ্রলোক লুক, কলারে দুইটা পাতা...
26/10/2026

ভাই এই পাঞ্জাবি দেখে বউ খুঁজতে বের হইছিলাম, পাঞ্জাবি নিজেই বললো আগে আমাকে পর। সাদা কালারের ভদ্রলোক লুক, কলারে দুইটা পাতা মানে সার্টিফাইড ভদ্র ছেলে। বুকে কালো বর্ডারে সাদা ফুল, হাতায় আবার ডবল ডিজাইন ফুল প্যাকেজ। এটা পরলে তিনটা ঘটনা ঘটবে বাবা মা খুশি, শ্বশুরবাড়ি ইমপ্রেসড, এক্সের জ্বলন শুরু। আয়রন ছাড়াই চকচকে, ভাঁজ খুললেই নায়ক। রিক্সাওয়ালা পর্যন্ত ভাই ডাকবে, দোকানদার ডিসকাউন্ট দেবে। গার্লফ্রেন্ড না থাকলেও সমস্যা নাই, পাঞ্জাবি দেখেই পটে যাবে। স্টক সীমিত, দেরি করলে পাশের বাড়ির রহিম নিয়ে যাবে, তখন শুধু আফসোস করবেন।

গতকাল রাতে আলমারি খুলতেই চোখে পড়ল কালো পাঞ্জাবিটা হ্যাঙ্গারে ঝুলছে নীরবে যেন অপেক্ষা করছে কারো জন্য, কাছে গিয়ে স্পর্শ ...
26/10/2026

গতকাল রাতে আলমারি খুলতেই চোখে পড়ল কালো পাঞ্জাবিটা হ্যাঙ্গারে ঝুলছে নীরবে যেন অপেক্ষা করছে কারো জন্য, কাছে গিয়ে স্পর্শ করলাম কাপড়টা নরম তুলতুলে আরামদায়ক।

কলারে পাতা নকশা, বুকে সাদা বর্ডার, লতানো কারুকাজ, হাতায় বৃত্তাকার ফ্রেমে ছোট ফুল আঁকা, অসাধারণ লাগছিল দেখতে। মনে হলো মা বলেছিলেন তোকে মানাবে দারুণভাবে।

আজ মায়ের কথা সত্যি প্রমাণিত! আয়নায় নিজেকে দেখে অবাক হলাম - পরিবর্তন এসেছে চেহারায়, আত্মবিশ্বাস বেড়েছে বহুগুণ!

বন্ধুরা প্রশংসা করবে নিশ্চিত। নামাজ শেষে বন্ধুদের সাথে দেখা হবে, আনন্দ ভাগাভাগি, ছবি তোলা চলবে সারাদিন। হাসি খুশি মুহূর্তগুলো স্মৃতি হয়ে থাকবে হৃদয়ে আজীবন।

চমৎকার একটি পোশাক শুধু আবরণ নয় অনুভূতি প্রকাশ মাধ্যম। ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে সুন্দরভাবে।
রুচির পরিচয় বহন করে নিঃশব্দে। ভালোবাসা মিশে আছে প্রতিটি সেলাইয়ে, যত্নে গাঁথা, ভালো লাগছে ভীষণ পরতে।

গর্ব অনুভব করছি এখন ভীষণভাবে।

ভোরে আলমারি খুলতেই করিম সাহেবের নজর পড়ল ভাঁজ করা পাঞ্জাবিটির দিকে।বেইজ রঙের নরম কাপড়ে সোনালি সুতোর সূক্ষ্ম লতাপাতা, কল...
25/10/2026

ভোরে আলমারি খুলতেই করিম সাহেবের নজর পড়ল ভাঁজ করা পাঞ্জাবিটির দিকে।

বেইজ রঙের নরম কাপড়ে সোনালি সুতোর সূক্ষ্ম লতাপাতা, কলারের দুপাশে নিপুণ কারুকাজ, হাতায় সাদা পট্টিতে তিনটি নকশা জ্বলজ্বল করছে। গত ঈদে তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে টিউশনির জমানো টাকায় কিনেছিল উপহার হিসেবে। বলেছিলো বাবা, এইটা তোমার জন্য। তিনি পরেননি, যত্নে তুলে রেখেছিলেন।

আজ ছেলেটা প্রবাসে, ভিডিওকলে বাবাকে সেই পোশাকে দেখে কেঁদে ফেলল। কালো রঙের উপর সাজানো জামাটি এখন শুধু পোশাক নয়, অপেক্ষা, মায়া, ভালোবাসা, গর্ব, স্মৃতির প্রতীক হয়ে আছে।

পোশাকে খচিত ফুলগুলো যেন নীরব সাক্ষী। দূরত্ব বাড়লেও হৃদয়ের বন্ধন অটুট থাকে, প্রমাণ দিলো এই সামান্য পাঞ্জাবি, যেখানে মিশে বিরাজমান ত্যাগ, শ্রদ্ধা, স্বপ্ন, নির্ভরতা, আদর, ভরসা, কৃতজ্ঞতা, আবেগ, অনুভূতি, মমতা, স্নেহ, শান্তি, তৃপ্তি।

চিরন্তন পারিবারিক উষ্ণতার নিঃশব্দ গল্পকথা আলোড়িত হৃদয়ে চিরকাল!

পরিচিত ছোটো এক ভাইয়ের বিয়ের দাওয়াত এর কেনাকাটায় একটাই শর্ত ছিল, Effendi থেকেই পাঞ্জাবি নেবে। শপ এ গিয়ে আমার বাবা একটা ...
25/10/2026

পরিচিত ছোটো এক ভাইয়ের বিয়ের দাওয়াত এর কেনাকাটায় একটাই শর্ত ছিল, Effendi থেকেই পাঞ্জাবি নেবে। শপ এ গিয়ে আমার বাবা একটা কাপড় মেলে ধরলেন, বললেন এই রঙটা তোকে দারুণ মানাবে।

আঙুল কলারের ওপর বোলাতেই ছোটবেলার ঈদ সকাল মনে পড়ল। বাবা আদরে পরিয়ে দিতেন, আয়নায় নিজেকে রাজপুত্র লাগত। বুকের ভেতর সেই অনুভূতি ফিরে এলো।

ওই ভাইটার কালারটা পছন্দ হলো, এসে ভাঁজ গুছিয়ে দিলো, বলল বোতামটা শক্ত আছে কিনা দেখি। কলার ও বোতাম এর সাইড এর বিশেষ কারুকার্য টা তার বেশ মনে ধরলো।

দাওয়াতের দিন সকালে যখন গায়ে জড়াল, সবাই থমকে তাকাল। দামি নয়, তবু চোখে মায়া, গায়ে শান্তি। আমি ও বাবা দূর থেকে তাকিয়ে অনুষ্ঠানে তাকে দেখছিলাম। সিম্পল এ ভেতর গর্জিয়াস লুক যাকে বলে তেমন একটা পোশাক। সাদা রঙ হওয়ায় আছে আলাদা আভিজাত্য।

আসলে পাঞ্জাবিটা শুধু পোশাক না, এটা বাঙালির একটা ঐতিহ্য। যুগ পরিবর্তন হবে কিন্তু এর প্রচলন কখনো পুরাতন হবে না।

শার্ট-প্যান্টে তো সবাইকে মানায়, কিন্তু পাঞ্জাবিতে রাজত্ব করতে personality লাগে 🌹এটা কিন্তু বাস্তব একটা কথা। পাঞ্জাবি সবা...
24/10/2026

শার্ট-প্যান্টে তো সবাইকে মানায়, কিন্তু পাঞ্জাবিতে রাজত্ব করতে personality লাগে 🌹

এটা কিন্তু বাস্তব একটা কথা। পাঞ্জাবি সবাই ক্যারি করতে পারে না।

শার্ট-প্যান্ট পরে সবাইকে কমবেশি ভালো লাগে, কারণ ওটা একটা কমন লুক। কিন্তু এই পোশাকটার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। পাঞ্জাবি হলো বাঙালি ঐতিহ্যের সাথে আধুনিকতার মিশেল। এটা এমন এক পোশাক যা পরলে মানুষকে দেখতে ভদ্র, মার্জিত আর আত্মবিশ্বাসী লাগে।

সাদা পাঞ্জাবিতে যেমন শুভ্রতার প্রতীক, কালো পাঞ্জাবিতে তেমনি গভীর ব্যক্তিত্বের ছাপ, ব্রাউন এ এস্থেটিক ভাইব। আসলে পাঞ্জাবি সবার গায়ে ওঠে, কিন্তু সবাই পাঞ্জাবিকে নিজের করে নিতে পারে না। এর জন্য দরকার রুচি, স্টাইল আর নিজের প্রতি সম্মান।

যার মধ্যে এই গুণগুলো আছে, পাঞ্জাবি তাকেই রাজা বানায়। তাই ভিড়ের মধ্যে আলাদা হতে চাইলে পাঞ্জাবি পরুন নিজেকে চেনান।

কারণ দিনশেষে পোশাকই বলে দেয় আপনি আসলে কে।

এই পাঞ্জাবিটা আসলে কাদের জন্য?এক. যারা চান ঈদের কোনো একটা স্পেশাল দিনে তাকে দেখে সবাই বলুক "মাশাআল্লাহ, সুন্দর লাগছে"।দু...
24/10/2026

এই পাঞ্জাবিটা আসলে কাদের জন্য?

এক. যারা চান ঈদের কোনো একটা স্পেশাল দিনে তাকে দেখে সবাই বলুক "মাশাআল্লাহ, সুন্দর লাগছে"।

দুই. যারা তাদের বাবা, স্বামী, ভাই বা প্রিয় মানুষটাকে এমন কিছু দিতে চান, যেটা সে বছরের পর বছর যত্ন করে পরবে।

তিন. যারা বিশ্বাস করেন, স্টাইল মানে চিৎকার করা না, স্টাইল মানে নীরবে সুন্দর থাকা।

আমরা অনেক পাঞ্জাবি বিক্রি করি। কিন্তু কিছু পাঞ্জাবি হাতে এলে নিজেরই রেখে দিতে ইচ্ছে করে। এটা তেমনই একটা।

আমি জানি না এই পোস্টটা কে দেখছেন। হয়তো আপনি নিজের জন্য খুঁজছেন, হয়তো কারো জন্য। শুধু এটুকু বলবো, এই পাঞ্জাবিটা হাতে পাওয়ার পর যদি আপনার ভালো না লাগে, আমাদেরকে বলবেন।

কারণ আমরা শুধু পোশাক বিক্রি করি না, আমরা একটা অনুভূতি বিক্রি করি।

আস্থা, বিশ্বস্ততায় শতভাগ প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি!

Address

Matbor Bazar, Ashrafabad, Kamrangir Char
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when EFFENDI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby shops