09/09/2020
নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের উদ্যোগ 'খাঁটি স্টোর'। চারিদিকের ভেজাল পণ্যের বাহারে কিভাবে ঝুঁকি নিয়ে নিজের সন্তানদের মুখে ভেজাল খাবার তুলে দেই??? সেই চিন্তা থেকেই কয়েক বছর আগে নিজেদের জন্য উৎপাদন কেন্দ্র থেকেই পণ্য কিনি, নিজের বিশ্বস্ত লোক মাধ্যমে খাঁটি মধু, ঘি সংগ্রহ ও নিজেরা খাঁটি দুধ থেকে মিষ্টি তৈরি করি। এরপর মিষ্টির গুনাগত মান উন্নত করতে সহযোগিতা পায় দেশ ও বিদেশের পরিচিত বিশেষজ্ঞদের।
আমরা নির্ভেজাল পণ্য বিক্রয় করি, সঠিক ওজন ও পরিছন্নতা বজায় রাখি। বিপণন শুরুটা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশী, অফিসের কলিগ, ছেলে-মেয়ের সহপাঠীদের পরিবার দিয়ে। আলহামদুলিল্লাহ্ এক মাসের অধিক হয়ে গেল 'খাঁটি স্টোর' যাত্রা শুরু করেছে। প্রায় প্রতিদিনই আপাদের পণ্য বিক্রয় হয়ছে ও হচ্ছে। এবং আনন্দের খবর হল ক্রেতা সল্প সংখ্যক হলেও পুনরাবৃত্তি গ্রাহকই বার বার নিচ্ছেন। তাঁরা আমাদের পণ্যের গুনাগত মানের উন্নতি কল্পে সহযোগিতা করেছেন।
আমরা পৌঁছে দিতে পেরেছি সুন্দরবনের ১০০% নির্ভেজাল মধু, সাতক্ষীরার খাঁটী গাওয়া ঘি, খুলনার চুইঝাল, যশোরের খেজুরের গুড়, ঘানি ভাঙ্গা দেশী ১ নং সরিষার তৈল ও ঢাকা বনশ্রী'র গরুর খাঁটী দুধের মিষ্টি আমরা নিজেরাই তৈরি করছি।
অনেকেই সহযোগিতা করেছেন বিভিন্ন ভাবে, আপনাদের উৎসাহ, উপদেশ, মন্তব্য, অনুপ্রেরণা আমাদের গলির রাস্তা থেকে সড়কে পথ চলতে সহযোগিতা করবে।