24/01/2023
📚বইঃ উম্মুল খায়ের তাপসী হযরত রাবেয়া বসরী (রা.) জীবনী
📖পৃষ্টাঃ ১২৬, ১২৭
🖊️লেখকঃ আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ মোঃ ইউসুফ
___________________________
🕋রাবেয়ার শেষ ব্যাধি ভোগকালে তাঁর তিনজন বন্ধু-বসরার হাসান, মালিক দিনার এবং মাকীক বলখী তাঁর সঙ্গে দেখা করতে আসেন বলে কথিত আছে, এবং তাঁরা তাকে কবী আইয়ুব (আঃ)-এর বন্ধুদের মতই আত্মনিবেদন শিক্ষা দিতে প্রয়াস পান।
🕋একজন লেখক বলেন যে, রাবেয়ার কাপন সর্বদাই তাঁর সামনে থাকত, তাঁর নামাজের জায়গা। যখন এ জগত থেকে তার বিদায়ের সময় ঘনিয়ে এল তখন তিনি তাঁর পরিচারিকা আবদা বিনত আবি শুআলকে ডেকে বললেন, "আমার (আসন্ন) মৃত্যুর কথা কাউকে বলোনা, পরন্তু আমার এই পশম নির্মিত কাফনটি দিয়ে আমাকে ঢেকে দিও।" তাই, তিনি যখন মারা গেলেন তখন তাঁকে ঐ কাফন এবং তাঁর ব্যাবহৃত একটি পশমি ওড়না দিয়ে ঢেকে দেওয়া হল। আবদা আরও বর্ণনা করেছেন যে, তিনি তার মৃত্যুর এক বছরকাল পর তাঁকে স্বপ্নে দেখেন; তিনি (তখন) সোনার-সুতোয়-ফুল-তোলা সবুজ রেশমের একটি পোশাক ও একটি সবুজ রেশমি ওড়না পরে (ছিলেন যার চেয়ে সুন্দর আর কিছু আবদা এ জগতে দেখেননি, এবং তিনি চিৎকার করে বললেন, "হে রাবেয়া, আপনি কী করছেন ঐ কাফন ও ওড়না দিয়ে যা পরিয়ে আপনাকে সমাধিস্থ করা হয়েছিল?" রাবেয়া তাঁকে উত্তর দিলেন, "সেগুলো আমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে তুমি যা দেখছ তাই আমাকে পরানো হয়েছে এবং কাফন হিসেবে আমি যা পরেছিলাম তা ভাঁজ ও শীলা মোহর করে ফেরেশতাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে পুনরুত্থান-দিনে আমার পোশাক সম্পূর্ণভাবে তৈরি হতে পারে।" আবদা বললেন, আপনি কি এরই জন্য পার্থিব জীবনে পরিশ্রম করতেন?" তিনি বললেন, "তাঁর ওলীগনের প্রতি আল্লাহর অনুগ্রহের তুলনায় ওতো তুচ্ছ জিনিস।"
____________________________
📖সাহাবী প্যাকেজে যা যা থাকছেঃ ✅চার সাহাবীদের জীবনী।
✅চার মহীয়সী নারীর জীবনী এবং ✅আলোকিত নারী।
💵মূল্যঃ২৮১০ টাকা(বর্তমানে অফারে ৯ টি বইয়ের হাদিয়া মূল্য ১৫০০ টাকা মাত্র)
🚚ঢাকার ভিতর ডেলিভারি চার্জ ৬০ টাকা, ✅ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ ১০০ টাকা।
📚বইয়ের আলোয় জীবন আলোকিত করুন।