Slave of Allah

Slave of Allah ✅পেইজটিতে ইসলামিক বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করা হয় আলহামদুলিল্লাহ।
👍লাইক দিয়ে পাশে থাকুন।
(2)

Our Mission --

Slave of Allah to deliver new and interesting Islamic and Muslim-themed products, in the fastest, most efficient way through superior service and competitive prices, all done in an excellent manner, adhering to the natural Islamic tradition of integrity in business dealings.

কালার কোডেড ৪৭ সূরা এভেইলেবল কালার ২০২৫ এডিশন!!!হাদিয়া ১৪০/- প্রকাশক : One Publication অনুবাদক : অধ্যাপক মুহাম্মাদ মোজাম...
21/08/2025

কালার কোডেড ৪৭ সূরা এভেইলেবল কালার

২০২৫ এডিশন!!!

হাদিয়া ১৪০/-

প্রকাশক : One Publication

অনুবাদক : অধ্যাপক মুহাম্মাদ মোজাম্মেল হক্ব

৮.৫/৫.৫ ইঞ্চি (১৯৭ পৃষ্ঠা)

গ্লসি আর্ট পেপার

আর্টকার্ট বাইন্ডিং

বাংলা অনুবাদ ও বাংলা উচ্চারণসহ

যোগাযোগ : 01754577766

অথবা পেইজে ইনবক্স করুন কাইন্ডলি 😊

02/07/2025

যে ব‍্যক্তি অভিযোগ করে দুশ্চিন্তার আর বলে - ‘আমার উপর সবকিছু কঠিন হয়ে গেছে’ জেনে রাখো সেটাও আল্লাহর নির্ধারিত (তাকদীর অনুযায়ী) এবং তা শেষ হয়ে যাবে ।

সে অভিযোগ করে দুঃখের, সেটাও শেষ হয়ে যাবে ।
সে অভিযোগ করে যন্ত্রণা ও অসুস্থতার, সেটাও শেষ হয়ে যাবে ।

“ নিশ্চয়ই আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমান অনুযায়ী।”
[ সুরা ক্বমার, ৪৯ ]

তোমার দুশ্চিন্তা, তোমার দুঃখ, তোমার আনন্দ,তোমার সম্পদ,তোমার সময়, তোমার জীবন,তোমার দুনিয়া এবং এখন তুমি যা অধিকার করছো …

সবই আল্লাহ সুবহানাহু ওয়া তা’লার তাকদীর অনুযায়ী নির্ধারিত এবং তা শেষ হয়ে যাবে ।

- একজন শায়খের লেকচার থেকে

বিবেক আছে বলেই মানুষ পশুপাখি থেকে আলাদা। বিবেকের কাজ খায়েশের পিছু পিছু যাওয়া থেকে বারণ করা। আপনি যদি বিবেককে পায়ে ঠেলে খ...
29/06/2025

বিবেক আছে বলেই মানুষ পশুপাখি থেকে আলাদা। বিবেকের কাজ খায়েশের পিছু পিছু যাওয়া থেকে বারণ করা। আপনি যদি বিবেককে পায়ে ঠেলে খায়েশের গোলামি করেন, আপনি তখন জন্তু-জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হবেন। শিকারি কুকুর আর রাস্তাঘাটে ঘোরাঘুরি করা কুকুর দেখলেই বিষয়টা বুঝবেন। শিকারি কুকুরের আলাদা সম্মান আছে। দাম আছে। কারণ, ইচ্ছার ওপর লাগাম টানার ক্ষমতা আছে তার। শাস্তির ভয়ে কিংবা মনিবের কৃতজ্ঞতাস্বরূপ তারা মনিবের শিকার নিজের কাছে নিরাপদে রাখে।

নাবিকহীন জাহাজ যেমন স্রোতের টানে উদ্দেশ্যহীন ভেসে যায়, খায়েশ ঠিক সেরকম মানুষের স্বভাবকে ইচ্ছেমতো নাচায়। সমঝদার মানুষ হিসেবে বলুন তো: খায়েশের লেজ ধরে একবার চলা শুরু করলে, ভবিষ্যতে এর যে খারাপ পরিণাম হবে সেটা সহ্য করা সহজ, নাকি শুরুতেই খায়েশ চেপে ধরার কষ্ট সহ্য করা সহজ?

খায়েশের অনুসরণের সবচেয়ে করুণ পরিণাম হচ্ছে মানুষ সেই খারাপ কাজটা করতে একসময় আর কোনো মজা পায় না। কিন্তু অভ্যাসবশত করে যায়। নিজেকে সেখান থেকে উদ্ধার করতে পারে না। এ ধরনের খারাপ কিছুতে অভ্যস্ত হলে তা আসক্তিতে রূপ নেয়। মদপান কিংবা অবাধ যৌনসম্পর্কে যারা আসক্ত তাদের অবস্থা এমনই। খায়েশের মুখে লাগাম আঁটবেন কীভাবে?
মনের লিমিটলেস খায়েশের উপর লাগাম আঁটার নানান কলাকুশল নিয়ে প্রত্যেক যুগেই বিজ্ঞ আলিমরা তাদের জাতিকে ওয়াজ নসিহত করে গিয়েছেন। এমনি এক আলিম, ইমাম ইবনুল জাওযী রহ., যিনি তাঁর যুগের মানুষদের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রচনা করেছেন অসংখ্য কিতাব। তাঁর সেই অসংখ্য রচনার ভিতর একটি বিখ্যাত কিতাব হচ্ছে ‘আত-তিব্বুর রুহানী’, বাংলায় যা রূপ নিয়েছে ‘মনের ওপর লাগাম’।বইয়ের ৩০টি অধ্যায়জুড়ে এসব অতি গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে।


‘সতর’ এর সংজ্ঞা কী? এর পরিধি কতটুকু? আমরা কীভাবে বুঝবো?অত্যন্ত জটিল প্রশ্ন। যে প্রশ্নটি মানুষের ওপর ছেড়ে দিলে কখনও ঐক্যম...
29/06/2025

‘সতর’ এর সংজ্ঞা কী? এর পরিধি কতটুকু? আমরা কীভাবে বুঝবো?

অত্যন্ত জটিল প্রশ্ন। যে প্রশ্নটি মানুষের ওপর ছেড়ে দিলে কখনও ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে না। বরং আমরা দেখি যুগের সাথে সাথে সতর-লজ্জার সংজ্ঞা পাল্টাচ্ছে। বিংশ শতাব্দীতে মানুষ সতর এবং লজ্জা বলতে যা বুঝত, একবিংশ শতাব্দীতে এসে তা সম্পূর্ণ ১৮০ ডিগ্রী পাল্টে গেছে। নব্বই দশকের মুসলিমদের পোশাকের দৈর্ঘ্য, আর আজকের যুগের পোশাকের দৈন্যদশাই বলে দেয় মানুষের চিন্তাভাবনা এবং রুচিবোধ কতটা পরিবর্তনশীল।

নিজেকে ঢেকে রাখা মানুষের সহজাত প্রবৃত্তির অংশ, রুচির বিষয়। কিন্তু শরীয়ত মানুষের পরিবর্তনশীল রুচির ওপর সবকিছু ছেড়ে দেয়নি। একে ইবাদতের অংশ বানিয়েছে, সাওয়াব লাভের উপায় করে দিয়েছে, এবং নির্ধারণ করেছে বেহায়াপনা ও অশ্লীলতা নামক ইবলিশের তীর হতে রক্ষাকবচ হিসেবে। আর তাই ইসলামে পোশাক পর্দার গুরুত্ব অপরিসীম। এ ব্যাপারে ইসলাম পূর্ণ দিকনির্দেশনা প্রদান করে।

আমাদের সমাজে ইসলামি পোশাক পর্দা নিয়ে ভুল ধারণা যেমন প্রবল, সম্প্রতি এ নিয়ে অজ্ঞতাও বেড়ে গেছে বহুগুণ। একটি শ্রেণি দাঁড়িয়েছে যারা ইসলামি এই বিধানের অপপ্রয়োগ করছে, আরেকটি শ্রেণি দাঁড়িয়েছে যারা তাদের অপরাধের অজুহাত দিয়ে ইসলামের ফরজ বিধান ছুড়ে ফেলে দিচ্ছে।

এমতাবস্থায় আমাদের সকলের দায়িত্ব এ ব্যাপারে ইসলামের সঠিক অবস্থান নিশ্চিত হওয়া। এর যৌক্তিকতা বোঝা এবং পালন করা। এ ক্ষেত্রে ইসলামে সঠিক পোশাক পর্দা ও দেহ-সজ্জার পূর্ণ বিবরণ জানতে বক্ষ্যমাণ গ্রন্থটি বেশ ফলপ্রসূ হবে আমাদের বিশ্বাস।

শাইখ আব্দুল কাদির জিলানি রহ. বলেন:“যদি কেউ যথাযথভাবে সব নিয়ম মেনেও মানুষের সঙ্গ ত্যাগ করে, নির্জনতা অবলম্বন করে—তবু শরিয়...
29/06/2025

শাইখ আব্দুল কাদির জিলানি রহ. বলেন:

“যদি কেউ যথাযথভাবে সব নিয়ম মেনেও মানুষের সঙ্গ ত্যাগ করে, নির্জনতা অবলম্বন করে—তবু শরিয়তে তার জন্য এতটুকু অবকাশ নেই যে, সে জুম’আ ও জামা’আতের নামায ছেড়ে দেবে।” [আল গুনয়াতু: ১/১৭৪ (ইরাকি ছাপা)]

ইমাম শাফিয়ি রহিমাহুল্লাহ তার শিষ্য ইউনুস রহিমাহুল্লাহকে নসীহত করেছিলেন:

“হে ইউনুস! মানুষ থেকে নিজেকে গুটিয়ে নেয়ার কারণে বৈরি পরিবেশ তৈরি হয়। আর তাদের সাথে অধিক মেলামেশায় অসৎ সঙ্গীর আনাগোনা বেড়ে যায়। অতএব তুমি এই দুয়ের মধ্যমপন্থা অবলম্বন করো।” [শরহে নাহজিল বালাগাহ: ১০/৫২]

মোল্লা আলি কারী রহিমাহুল্লাহ বলেন:“গ্রহণযোগ্য হলো মধ্যমপন্থা। সাধারণ মানুষের থেকে নির্জনতা অবলম্বন করবে৷ সৎ লোকদের সঙ্গ নিবে। আর জুম’আ ও জাম’আতে সবার সাথেই শরীক হবে।” [মিরকাতুল মাফাতিহ: ৪/৭৪৩]
নবিজি ﷺ-এর হাদীস, সাহাবী এবং তাবিয়ি এবং সালাফদের উক্তি থেকে গৃহিত নির্জনবাস বিষয়ক চমৎকার একটি সংকলন ‘ফিতনার দিনে নির্জনবাস’।

আপনি কি ওযু-গোসল বা ইস্তিঞ্জার সময় এক অঙ্গ বারবার ধুচ্ছেন, তবুও কি মনে হচ্ছে ধোয়া হয়নি ঠিকমতো?ওযু করার পর কি বারবার মনে ...
29/06/2025

আপনি কি ওযু-গোসল বা ইস্তিঞ্জার সময় এক অঙ্গ বারবার ধুচ্ছেন, তবুও কি মনে হচ্ছে ধোয়া হয়নি ঠিকমতো?
ওযু করার পর কি বারবার মনে হচ্ছে যে, প্রস্রাবের ফোঁটা পড়ছে, অথবা বায়ু বের হয়ে যাচ্ছে?
আল্লাহ, রসূল, ঈমানের, অথবা ইসলামের কোনো আইনের ব্যাপারে মাথায় কি খারাপ চিন্তা আসে?
নামাজে কি আপনি বারবার রাকাত ভুলে যাচ্ছেন? সিজদা কয়টা দিয়েছেন—সন্দেহ লাগে?
ঘরে রেখে আসা গুরুত্বপূর্ণ কিছু নিয়ে কি অতিরিক্ত দুশ্চিন্তা কাজ করছে?
আপনি কি অপ্রয়োজনে টয়লেটে অতিরিক্ত সময় ব্যয় করছেন?
ওয়াসওয়াসা, অর্থাৎ শয়তানের কুমন্ত্রণা। এই ওয়াসওয়াসায় আমরা সবাই কম বেশি ভুগি। যুগে যুগে অনেক আলিম এই সমস্যার সমাধান নিয়ে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। এই বিষয়ে আধ্যাত্মিক জগতের বিখ্যাত আলিম ইবনুল-কাইয়্যিম রহ.-এরও রয়েছে ‘ওয়াসওয়াসা’ নামে স্বতন্ত্র গ্রন্থ। এই গ্রন্থে তিনি তুলে ধরেছেন ওয়াসওয়াসার প্রকারভেদ, এর কারণ এবং কার্যকরী সমাধান।
সেই গ্রন্থের বাংলারূপ ‘ওয়াসওয়াসা: শয়তানের কুমন্ত্রণা।’

নবীজি! আমাদের নবীজি! আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীজি! কখনো কী ভেবেছি নবীজি স. এর সংসার জীবন কেমন ছিলো?স্ত্রীদের সাথে কেম...
29/06/2025

নবীজি! আমাদের নবীজি! আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীজি! কখনো কী ভেবেছি নবীজি স. এর সংসার জীবন কেমন ছিলো?

স্ত্রীদের সাথে কেমন ছিলেন তিনি? তিনিও যে স্ত্রীদের সাথে মান-অভিমান করতেন আমরা কি তা জানি? আবার স্ত্রীরাও অভিমান করলে কী করে তা ভাঙতেন? কেমন করে স্ত্রীদের নিয়ে বিনোদন করতেন? পারিবারিক কোন বিপর্যয় আসলে কী করে সেটার সমাধান করতেন?

নিজ ছেলে মেয়েদের সাথে কেমন ছিলেন তিনি? হযরত ফাতিমা থেকে শুরু করে অন্যান্য ছেলেমেয়েদের সাথে তাঁর সম্পর্ক কেমন ছিলো? মেয়ে জামাইদের সাথে কেমন সম্পর্ক ছিলো? শ্বশুর হিসেবে কেমন ছিলেন তিনি?

নিজ নাতিনাতনিদের সাথে কেমন ছিলেন তিনি? কেমন করে তাদের আদর-যত্ন করতেন? কীভাবে তাদের বিভিন্ন আবদার পূরন করতেন?

নবীজির ঘরে কোন মেহমান আসলে কীভাবে তাদের আপ্যায়ন করতেন? কেমন আচরণ করতেন তাদের সাথে?

এভাবে প্রিয় নবীজির পুরো সংসারজীবনের নানানদিক এই বই থেকে হাদীসের আলোকে জানা যাবে ইন শা আল্লাহ।


কুরআন ও সুন্নাহতে অনেক ঘটনা বর্ণিত হয়েছে আমাদের শিক্ষাগ্রহণের জন্য। যেমন: নবীগণের ঘটনা, পূর্বেকার উম্মতের ঘটনা কিংবা হাদ...
29/06/2025

কুরআন ও সুন্নাহতে অনেক ঘটনা বর্ণিত হয়েছে আমাদের শিক্ষাগ্রহণের জন্য। যেমন: নবীগণের ঘটনা, পূর্বেকার উম্মতের ঘটনা কিংবা হাদীসে বর্ণিত সাহাবীদের কোনো শিক্ষণীয় ঘটনা।

আচ্ছা… কেমন হয়, যদি এসব ঘটনার চুলচেরা বিশ্লেষণ করে এর শিক্ষণীয় বিষয়গুলো একত্রিত করা হয়? কোন ঘটনা থেকে আমরা কী শিখতে পারি, কীভাবে তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি তা একেবারে সহজ ভাষায় ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দেয়া হয়?
জি, এমনটিই করা হয়েছে ‘নবীজির পাঠশালা ﷺ’ বইটিতে। এতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুবারক হাদিসভাণ্ডার হতে ৩১টি বিশুদ্ধ হাদিস একত্রিত করা হয়েছে। ঘটনা বর্ণনার পর তা থেকে গ্রহণীয় শিক্ষাগুলো দারস আকারে প্রতি ঘটনার সাথে উল্লেখ করা হয়েছে। প্রতিটি দারসে রয়েছে জীবনঘনিষ্ট উপদেশমালা, আছে জীবন পথে চলার পাথেয়। প্রতিটি লাইনই যেন এক-একটি নাসীহাহ!

কিছু ঘটনা হয়ত আপনি জানেন। বারবার শুনেছেন, পড়েছেন। কিন্তু হলফ করে বলতে পারি, এভাবে কখনো ভেবে দেখেন নি। একই ঘটনা হয়ত পড়বেন আবার। কিন্তু এবার তা হৃদয়কে নাড়া দিবে। জীবন পরিবর্তন করে দিবে ইন শা আল্লাহ।

তাহলে দেরি কীসের? চলুন ঘুরে আসি, নবীজি ﷺ এর পাঠশালায়। মুগ্ধ হয়ে হাদিসের গল্প-ঘটনা শুনবো, সাথে এর মাঝে ছড়িয়ে থাকা মনিমুক্তোও সেচে আনবো। নবীজির পাঠশালায় ﷺ আপনাকে স্বাগতম।

বাক্সগুলো সাধারণত আমরা জন্মসূত্রে পেয়ে থাকি। পরিবার থেকে, সমাজ থেকে। বাক্সগুলো আরামদায়ক—তাতে যে আমরা বন্দি আছি, সে বোধ...
29/06/2025

বাক্সগুলো সাধারণত আমরা জন্মসূত্রে পেয়ে থাকি। পরিবার থেকে, সমাজ থেকে। বাক্সগুলো আরামদায়ক—তাতে যে আমরা বন্দি আছি, সে বোধটা আসে না মোটেই। বাক্সের ভেতরে আবর্তিত হয় নাওয়া-খাওয়া-ঘুম-বংশবৃদ্ধির চক্র। নিতান্তই গৃহপালিত পাশবিক জীবনযাপন!
বাক্সের বাইরেটা আলোকিত, তাতে অনেক কিছুর আসল রংটা বোঝা যায়। সেখানে বাঁচাটা কঠিন হলেও আনন্দের। বাক্সের বাইরের পথটা আপাত দুর্গম হলেও তার শেষে অকল্পনীয় প্রাপ্তি আছে।

এ বইটার লেখাগুলো না গল্প, না প্রবন্ধ—দেশ, সমাজ, ধর্ম, জীবন, সম্পর্ক সবকিছুকে অন্য আঙ্গিকে দেখার প্রয়াস থেকে লেখা। বাক্সের বাইরে বাঁচার চেষ্টা করছে এমন একজন মানুষের লেখা। বাক্সের বাইরে ভাবতে চায় এমন মানুষদের জন্য লেখা।


জনৈক ব্যক্তি রসূল ﷺ এর নিকট এসে বলল, ‘হে আল্লাহর রসূল ﷺ ! আমাকে এমন একটি আমল বলে দিন; যা আমি করলে আল্লাহ আমাকে ভালোবাসবে...
29/06/2025

জনৈক ব্যক্তি রসূল ﷺ এর নিকট এসে বলল, ‘হে আল্লাহর রসূল ﷺ ! আমাকে এমন একটি আমল বলে দিন; যা আমি করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন এবং মানুষও আমাকে ভালোবাসবে। তখন তিনি ﷺ বললেন- দুনিয়া বিমুখতা অবলম্বন করো; তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আর মানুষের নিকট যা আছে, সেগুলোর ব্যাপারে নির্মোহী হও; তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে।'(সুনান ইবন মাজাহ)
“এত এত বই আসছে, কোনটা রেখে কোনটা কিনবো?!” বর্তমানে এরকম দোদুল্যমান পরিস্থিতিতে পড়াটা অস্বাভাবিক নয়। সত্যি বলতে এত বই পড়ে কোনো লাভ নেই যদি না সেই অধ্যয়ন আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে, আল্লাহকে ভালোবাসতে শেখায়। আল্লাহর ভালোবাসা, তাঁর রহমত ব্যতীত কোন পাঠক উপকৃত হতে পারে না, কোনো আমলকারী স্বীয় আমল দিয়ে জান্নাত পাবে না। আল্লাহর ভালোবাসা অর্জন হয় কেবল দুনিয়ার বিমুখতার দ্বারা। দুনিয়া বিমুখতা আত্মার পরিশুদ্ধির জন্য সর্বশ্রেষ্ঠ আমল। লোভ লালসা, অহংকার, হিংসা, রিয়া, কুনজর, ব্যভিচার, চুরি, হত্যা- সকল ফাসাদের সমাধান হচ্ছে দুনিয়া বিমুখতা।

দুনিয়া বিমুখতার ওপর সবচে’ প্রাচীনতম বই ইমাম আহমাদের কিতাবুয যুহদের বাংলা রূপ ‘রাসূলের চোখে দুনিয়া‘ , ‘সাহাবিদের চোখে দুনিয়া‘, এবং ‘তাবিয়িদের চোখে দুনিয়া’—এই ৩টি বই নিয়ে এই ‘যুহদ প্যাকেজ’।

যারা হালকা কালার পছন্দ করেন, তাদের জন্য বেস্ট চয়েজ হবে ৪৭ সূরার এই কালারগুলো....এতো সফট আই সুথিং কালার এগুলো.....
28/06/2025

যারা হালকা কালার পছন্দ করেন, তাদের জন্য বেস্ট চয়েজ হবে ৪৭ সূরার এই কালারগুলো....
এতো সফট আই সুথিং কালার এগুলো.....

28/06/2025

যারা হালকা কালার পছন্দ করেন, তাদের জন্য বেস্ট চয়েজ হবে ৪৭ সূরার এই কালারগুলো....
এতো সফট আই সুথিং কালার এগুলো.....

Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Slave of Allah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Slave of Allah:

Share