বইনগর - Boinagar

বইনগর - Boinagar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বইনগর - Boinagar, Book shop, ৩৮, বাংলাবাজার, Dhaka.
(1147)

বাংলাদেশে সবচেয়ে সাশ্রয়ী দামে বই, সবচেয়ে দ্রুত ডেলিভারি, প্রিমিয়াম প্যাকেজিং—সবকিছু একসাথে পাচ্ছেন বইনগরে!
ঘরে বসে সহজেই অর্ডার করুন, আর উপভোগ করুন আপনার প্রিয় বইগুলো।

গল্পগুচ্ছ + গল্পগুচ্ছের কম্বো অফারটা কিন্তু এখনো আছে...❤️মাত্র ৫৫০ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ১৪৫০ টাকার বই!সাথে থাকছে, ১...
08/09/2026

গল্পগুচ্ছ + গল্পগুচ্ছের কম্বো অফারটা কিন্তু এখনো আছে...❤️
মাত্র ৫৫০ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ১৪৫০ টাকার বই!

সাথে থাকছে,
১টি রিডিং লিস্ট
ক্যারেক্টার কার্ড
ভিন্টেজ এনভেলপ

গিফটসহ অর্ডার করতে পারবেন আর মাত্র ১০ জন।

মিথলজিখ্যাত লেখক নিয়াজ মাওলা ভাইয়ের নতুন বই "বিস্মৃত পৃথিবীর কাহিনী।" ❤️
08/09/2026

মিথলজিখ্যাত লেখক নিয়াজ মাওলা ভাইয়ের নতুন বই "বিস্মৃত পৃথিবীর কাহিনী।" ❤️

08/09/2026

থ্রিলার অনলাইন বইমেলার প্রকাশনীগুলোর তালিকা তৈরি করা হচ্ছে... 🔥

১) বাতিঘর
২) চিরকুট
৩) শিরোনাম
৪) ঋদ্ধপ্রকাশ
৫) নটিলাস
৬) বিবলিওফাইল
৭) বেনজিন
৮) নয়া উদ্যোগ
৯) ভূমিপ্রকাশ
১০) রোদেলা
১১) আদী
১২) বোহো
১৩) অনুজ
১৪) ঈহা প্রকাশ
১৫) গ্রন্থরাজ্য
১৬) ..........

কোন প্রকাশনীটা মিস গেল? 👀
আর কোন প্রকাশনীর বইয়ে অফারের জন্য আপনি অপেক্ষা করছেন?

নামটা কমেন্টে জানিয়ে দিন। আপনাদের চাহিদা অনুযায়ী তালিকাটা যতটা সম্ভব বড় করার চেষ্টা করছি। ❤️

এক ফ্রেমে আফগান গল্পের জাদুকর Khaled Hosseini এর তিনটি মাস্টারপিস। যেখানে 'The Kite Runner' এর বন্ধুত্ব ও অনুশোচনা, 'A T...
08/09/2026

এক ফ্রেমে আফগান গল্পের জাদুকর Khaled Hosseini এর তিনটি মাস্টারপিস।

যেখানে 'The Kite Runner' এর বন্ধুত্ব ও অনুশোচনা, 'A Thousand Splendid Suns' এর নারীর সীমাহীন সহনশীলতা, আর 'And the Mountains Echoed' এর সম্পর্কের গভীর টানাপোড়েন মিলেমিশে একাকার।

এগুলো কেবল বই নয়, যেন হৃদয় ছুঁয়ে যাওয়া একেকটি জীবন্ত অনুভূতি!

07/09/2026

থ্রিলারপ্রমীরা,
টাকা-পয়সা সাইড করে রাখুন। কারণ ১০ তারিখ বিশাল এক ঝড় আসছে! 🔥

কী ঝড়?
এখনই সব বলে দিলে তো মজাটাই নষ্ট হয়ে যাবে।
শুধু এটুকু বলতে পারি, থ্রিলারের যারা পাগল, তাদের জন্য এবারের আয়োজনটা একটু বেশিই ভয়ংকর হতে যাচ্ছে।
পছন্দের থ্রিলার, পছন্দের প্রকাশনী আর এমন সব অফার, যেগুলো দেখলে নিজের বুকশেলফের জায়গা নিয়ে চিন্তা শুরু হয়ে যাবে।

১০ তারিখ চোখ রাখুন বইনগরের পেজে।

পোস্টটা এখনই শেয়ার করে আপনার থ্রিলারপ্রেমী বন্ধুদের জানিয়ে দিন। আর অ্যালার্ম দিয়ে রাখুন, ১০ তারিখ কিন্তু মিস করা যাবে না!

"অক্ষয় মালবেরি উপন্যাস নয়, প্রচলিত আত্মজীবনীও নয়, একজন দুঃখী-না সুখী-না মানুষের চিহ্নপত্র। কাঁচা কঞ্চির কলমে বনের সবু...
07/09/2026

"অক্ষয় মালবেরি উপন্যাস নয়, প্রচলিত আত্মজীবনীও নয়, একজন দুঃখী-না সুখী-না মানুষের চিহ্নপত্র। কাঁচা কঞ্চির কলমে বনের সবুজ কালিতে হোগলার পাতায় লেখা–উজ্জ্বল দুরন্ত দুঃখী ক্ষণমধুর অতীত যেন স্তব্ধতা থেকে এসে আবার স্তব্ধতায় ফিরে গেছে।"

পড়েছেন তো মণীন্দ্র গুপ্তের অক্ষয় মালবেরি?

06/09/2026

বইনগর বুকশপের সাথে যারা একদম শুরু থেকে আছেন, তারা হয়তো "থ্রিলার অনলাইন বইমেলা"র কথা মনে করতে পারবেন।
২০২০ সালের ফেব্রুয়ারি। পাঠকদের জন্য বইনগরের প্রথম বড় কোনো অফার ছিল এটা। সত্যি বলতে, তখন নিজেরাও বুঝতে পারিনি এতটা সাড়া পাব!

একসময় অবস্থা এমন হয়েছিল যে, ৭টা ভ্যানে বই বোঝাই করে আমাকে বাসায় নিয়ে আসতে হয়েছিল। 😂

তখন একটা জিনিস আমরা বুঝতে পেরেছিলাম, পাঠকরা বই পড়তে চান, শুধু বইয়ের দামটা যেন তাদের নাগালের মধ্যে থাকে।
বই যে এত বেশি ডিসকাউন্টে কেনা সম্ভব, সেটা হয়তো সেবার প্রথমবারের মতো আমরা অনেক পাঠককে দেখাতে পেরেছিলাম।
অবশ্য সেই সময় বাধাও কম আসেনি। নানা ভাবে আমাদের আটকানোর চেষ্টা হয়েছে, এমনকি কিছু প্রকাশনী থেকে বই কিনতে গিয়েও হুমকি-ধামকি শুনতে হয়েছে।

সেসব নিয়ে এখন আর কথা বলতে চাই না। এত বছর পর পেছনে তাকিয়ে সেগুলো মনে রাখার চেয়ে সামনে তাকাতেই বেশি ভালো লাগে।

তবে একটা ইচ্ছা আছে।
২০২০ সালের সেই রেকর্ডটা এবার ভাঙতে চাই। ❤️

হ্যাঁ, খুব শীঘ্রই আবার আসছে আমাদের "থ্রিলার অনলাইন বইমেলা"।

এবার আপনাদের পরামর্শ নিয়েই আয়োজনটা করতে চাই।
কমেন্টে বলুন তো, আপনার প্রিয় থ্রিলার প্রকাশনী কোনটি?
আর শুধু প্রকাশনীর নাম বললেই হবে না, কত পার্সেন্ট ডিসকাউন্ট চান সেটাও বলুন।

আপনাদের কমেন্টগুলো আমরা দেখব। চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের চাহিদা অনুযায়ী অফার সাজাতে।
দেখি, ২০২০ সালের রেকর্ডটা এবার আমরা সবাই মিলে কতটা দূর ভাঙতে পারি!

একজন বইপ্রেমীর দুর্দান্ত সংগ্রহ! থ্রিলার, সামাজিক, ননফিকশন আর চিরায়ত, সব একসঙ্গে। ❤️এবার বলুন তো, এই অর্ডারের মোট দাম কত...
06/09/2026

একজন বইপ্রেমীর দুর্দান্ত সংগ্রহ! থ্রিলার, সামাজিক, ননফিকশন আর চিরায়ত, সব একসঙ্গে। ❤️

এবার বলুন তো, এই অর্ডারের মোট দাম কত?
সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজন পাবেন ছবির বইগুলো থেকে একটি বই উপহার!

সময় মাত্র ২৪ ঘণ্টা।
আপনার Guess কমেন্টে জানান!

06/09/2026

অনেক জরুরি জিনিশ নিতে ভুলে যাই। কিন্তু বই থাকেই।❤️

Address

৩৮, বাংলাবাজার
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when বইনগর - Boinagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বইনগর - Boinagar:

Shortcuts

Share

Category