23/11/2025
রাসূলুল্লাহ (সা.) বলেন,
“তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যা সব রসনা নষ্ট করে দেয়।”
— (ইবনে মাজাহ: ৪২৫৮)
তাহলে আপনারা কেন ভূমিকম্প নিয়ে এতো ভয় পাচ্ছেন। মৃত্যু যার যেভাবে লেখা আছে হবে। তবে অবশ্যই ভূমিকম্পের সময় সাবধানে থাকতে হবে। কুরআনের স্পষ্টভাবে যে কোন পরিস্থিতিতে সাবধানে থাকতে বলা হয়েছে। কুরআনে একটি আয়াত আছে :-
“كلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ”
অর্থ: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।”
— (সুরা আলে ইমরান, আয়াত: ১৮৫)
আপনার যদি ভূমিকম্পে মৃত্যু লেখা থাকে তাহলে কেউ সেই মৃত্যু ফেরাতে পারবে না আর যদি মৃত্যু লেখা না হয় তাহলে আপনি নিজে শত চেষ্টা করলেও মরতে পারবেন না।
মৃত্যুর নির্ধারিত সময়
“وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُّؤَجَّلًا”
অর্থ: “কোনো প্রাণই আল্লাহর অনুমতি ছাড়া মারা যেতে পারে না, এটি একটি নির্ধারিত সময়।”
— (সুরা আলে ইমরান, আয়াত: ১৪৫)
ভূমিকম্পকে ভয় না পেয়ে আল্লাহকে ভয় পান, জীবন সহজ হবে। রাতের ঘুম হারাম হবে না। সম্ভব হলে তওবা করুন, নামাজ পড়ার চেষ্টা করুন, আল্লাহর সাথে সখ্যতা গড়ে তুলুন, দেখবেন জীবন সুন্দর। মৃত্যু ভীতি কেটে যাবে। মনে হবে যখন যাওয়ার সময় হবে, তখন ডাক আসবেই। এই সব প্রাকৃতিক দূর্যোগ ভয় পাওয়ার জন্য নয় বরং আল্লাহর নৈকট্য লাভের জন্য।
মৃত্যু সর্বত্র থেকে ধরা পরবে
“أَيْنَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَةٍ”
অর্থ: “তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো।”
— (সুরা আন-নিসা, আয়াত: ৭৮)
মৃত্যু এমন এক জিনিস যার স্বাদ আপনি, আমি সবাই অনুভব করবো। যার যেখানে মৃত্যু লেখা থাকবে, যেভাবে লেখা থাকবে, যদি আপনার টিকেট কেটে ও সেখানে যাওয়া লাগে, আল্লাহ আপনাকে কোন না কোন ভাবে সেখানে নিবেন ই। যেভাবে উনি আমাদের দুনিয়ার স্বাদ ভোগ করার জন্য দুনিয়াতে পাঠাইছেন, ঠিক একইভাবে উনার কাছে ও জবাবদিহি করার জন্য আমাদের সবাইকে যেতে হবে।
তাই আমাদের আখিরাতের কথা বেশি বেশি স্মরণ করা উচিত। যখন আপনি, আল্লাহ কে, মৃত্যুর পরের জীবনকে দুনিয়ার জীবনের চেয়ে বেশি প্রাধান্য দিবেন, দেখবেন আর কোন দুশ্চিন্তা আপনাকে হতাশাগ্রস্ত করতে পারবে না।
রাসূল (সা.) বলেন,
“আসল বুদ্ধিমান সেই ব্যক্তি, যে নিজের মৃত্যু স্মরণ করে এবং আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে।”
— (তিরমিজি: ২৪৫৯)
In the end it’s only YOU & ALLAH. Be safe & sound everyone 🍁
শর্মী আক্তার