27/03/2025
মন খারাপ থাকলে আমি সাধারণত আমার পারফিউমগুলো থেকে ১০০ হাত দূরে থাকি। কারণ আমি চাইনা কোন Perfumes এর সাথে আমার bad memories তৈরি হোক।
প্রায় একমাস আগে নেয়ার পরও সেভাবে সময় করে পারফিউমটা ট্রাই করা হয়নি, যেদিন নিয়েছিলাম সেদিন হাতে পেয়ে সাথে সাথে স্প্রে করেই আমি প্রেমে পড়ে গিয়েছিলাম 😌✨️
যদিও সেটা ব্লাইন্ড বাই ছিল, কিন্তু নোটস দেখে আমি জানতাম এটা আমার ভালো লাগবে। জেসমিন, ভ্যানিলা, আইরিস সবগুলোই আমার পছন্দের notes!
আজকে সারাদিন টাইমলাইনে এতবার ছবিটা দেখেছি যে এখন গভীর রাতে এটা বের করে ছয়টা স্প্রে করলাম। মন ভালো হয়ে গেল 🫠
এত সুন্দর comfortable soft রাউন্ডেড ফ্লোরাল আমি খুব কম দেখেছি। এটার সাথে Armani My Way og এর কিছুটা সামঞ্জস্য আমি পাই, সেই সাথে Ariana Grande Cloud এর ও মিল পাই। কিন্তু এটা ওই দুটোর কথা মনে করালেও it's elegance and sophistication একেবারেই স্বতন্ত্র। শুরুতে tuberose এর একটা ধাক্কা লাগার পর ylang ylang একটা সুন্দর কম্বিনেশন তৈরি হয়। আস্তে আস্তে এটা vanilla এবং powdery হয়ে যায়। ড্রাই ডাউনে গিয়ে sandalwood আর musky নোট টা বেশি prominently পাওয়া যায়। 💫
প্রজেকশন বিস্ট মুড না হলেও বেশ ভালোই, পুরো রুম জুড়ে smell পাওয়া যাচ্ছে। লংজিভিটির ব্যাপারে আরো কয়েকবার ট্রাই করে বলতে পারব।
আমার কাছে এটা একটা old money টাইপ vibe দেয়। খুব সুন্দর personality এর কেউ হয়তো এরকম একটা fragrance use করবে। 😇😊