09/01/2025
বই কিনুন, বই উপহার দিন বই পড়ুন বই লিখুন।
-------------------
পাতা উল্টিয়ে বই পড়ার আনন্দ ই আলাদা। এক সময় বিয়ে জন্মদিনে বই উপহার দেয়ার ব্যাপক প্রচলন ছিল এখন সেটা আগের মত নেই - তবে ফিরে আসতে কতক্ষন? কোথাও যাবেন মিষ্টি নিবেনে খাবার পর তা শেষ কিন্তু দু টি ভাল মানের বই নিন কিছু কথা লিখে স্বাক্ষর করূণ স্মৃতি হয়ে থাকবে যুগের পর যুগ। আমাদের একুশ আছে যা আর কারো নেই - একুশ নিয়ে বিশ্বের দীর্ঘ তম সময় জুড়ে বই মেলা আমাদের ই। সম্ভবত এক সময়ে এত প্রকাশনা ও আমাদের তাই ফেব্রুয়ারী হউক বই উপহারের মাস। আমাদের ইতিহাস ঐতিহ্য শিল্প সাহিত্য ধর্মীয় চর্চা, অনেক সমৃদ্ধ তাকে ধারণ করে আছে হাজার হাজার বই আমাদের প্রতিটি ঘর হতে পারে সেই অমূল্য সম্পদ বই ধারণ করার সমৃদ্ধ লাইব্রেরী । শিশু কালের ইদানীং এর মোবাইল আসক্তি কমাতে বই হতে পারে বিকল্প জ্ঞানের আসক্তি । বই পড়লে চোখের জ্যোতি কমে না বরং বাড়ে কিন্তু মোবাইল কম্পিউটার আপনার চোখের ক্ষতি ই সাধন করে। তাই দিনের কিছু সময় কাটুক বইয়ের সাথে। হতে পারে ধর্মীয়, গবেষণা মূলক, কবিতা গল্প, উপন্যাস, ইতিহাস ঐতিহ্য, রাজনীতি, মুক্তিযুদ্ধ, সমাজনীতি, অনুবাদ, প্রবন্ধ, পর্যালোচনা ভ্রমন কাহিনী , আইন আদালত, আন্দোলন সংগ্রাম, আত্মজীবনী, দিনলিপি যে কোন বিষয়।
অনেক বন্ধুত্ব হলো আমাদের জীবনে অনেক আড্ডা হলো ভালবাসাটা হউক বইয়ের সাথে।
সেই প্রেম সেই আবেগ সেই কথা সেই প্রাণ
মলাট উল্টিয়ে হউক জীবনের জয়গান ।
মাসুদুল হক চৌধুরী
উত্তরা - ঢাকা।
৯/০১/২০২৫।