Bookfry Bookshop

Bookfry Bookshop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bookfry Bookshop, Book shop, Banglabazar, Dhaka.

ঈদ মোবারক... সবাইকে ঈদ উল ফিতর এর শুভেচ্ছা।আজকে মহা পবিত্র এই খুশির দিনে ধনী গরীব পার্থক্য ভুলে গিয়ে ঈদ হোক সবার জন্য আন...
22/04/2023

ঈদ মোবারক...
সবাইকে ঈদ উল ফিতর এর শুভেচ্ছা।
আজকে মহা পবিত্র এই খুশির দিনে ধনী গরীব পার্থক্য ভুলে গিয়ে ঈদ হোক সবার জন্য আনন্দের! একই সাথে ঈদের ফিতরা যেনো নামাজের পূর্বেই বন্টন করে দিতে পারি সেদিকে খেয়াল রাখবো।
নিশ্চয়ই আল্লাহ রাজি খুশি হবেন, আমাদের দানের প্রতিদান দিবেন💚

ঈদ মোবারক...
21/04/2023

ঈদ মোবারক...

রাগ সংবরণ করা এবং মানুষকে ক্ষমা করে দেওয়া মুমিন মুসলমানের মহৎ বৈশিষ্ট্য। রমজান মাসে এমন মহৎ বৈশিষ্ট্যের চর্চা ব্যাপকভাবে...
20/04/2023

রাগ সংবরণ করা এবং মানুষকে ক্ষমা করে দেওয়া মুমিন মুসলমানের মহৎ বৈশিষ্ট্য। রমজান মাসে এমন মহৎ বৈশিষ্ট্যের চর্চা ব্যাপকভাবে জোরদার করা উচিৎ। কেননা রমজানের প্রতিটি ভালো ও মহৎ কাজে অধিক সওয়াব পাওয়া যায়। মুমিনগণ ব্যাপকভাবে সেই সওয়াবের অধিকারী হোন। মুমিনদের এমন মহৎ ও উদার বৈশিষ্ট্য সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, তারা যখন রাগান্বিত হয় তখন ক্ষমা করে দেয়। সুরা শুরা : ৩৭

মুমিনরা রাগের সময় নিজেদের ভারসাম্য হারিয়ে ফেলে না। বরং রাগের সময়ও তাদের মাঝে ক্ষমা ও অনুকম্পার প্রাবল্যতা থাকে। তারা রাগ সংবরণ করে মানুষকে ক্ষমা করে দেয়। তারা জানেন মহান আল্লাহ এর প্রতিদান হিসেবে জান্নাত দেবেন।

হাদিস শরিফে এসেছে, এক ব্যক্তি রাসুল (সা.) এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল! এমন একটি আমলের কথা বলুন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। রাসুল সা. বললেন, তুমি রাগ প্রকাশ করবে না, এতে তোমার জন্য জান্নাত রয়েছে। তবারানি ২৩৫৩

মানুষের প্রতি মানুষের রাগ ও ক্রোধের কারণে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে নানা কলহ সৃষ্টি হয়। তাই আসুন পবিত্র রোজার মাসে রাগ দমন করে ক্ষমাশীলতার চর্চা জোরদার করি। এতে মিলবে মহান আল্লাহর ভালোবাসা এবং দুনিয়া ও আখেরাতের সফলতা।

হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, মানুষ যখন মারা যায়, তখন তিনটি আমল ব্যতীত তার সব আমল বন্ধ হয়ে যায়। তা হলাে— সদকা...
19/04/2023

হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, মানুষ যখন মারা যায়, তখন তিনটি আমল ব্যতীত তার সব আমল বন্ধ হয়ে যায়। তা হলাে— সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয় এবং এমন সুসন্তান যে তার জন্য দোয়া করে। (মিশকাত-২০৩)
রমজান মা‌সে প্র‌তি‌দিন ইফতা‌রের সময় ও রাতে আল্লাহ বান্দা‌দের‌ ক্ষমা ক‌রেন এবং জাহান্নাম থে‌কে মু‌ক্তি দান ক‌রেন। তাই বরকতময় এই সম‌য়ে মৃত আত্মীয়স্বজন‌দের জন্য ক্ষমা প্রার্থনা করলে তাদের জন্য তা উপকার বয়ে আনবে।
অনেকের মা বাবা জীবিত নেই। তারা কবরে কী অবস্থায় আছে সেটাও কারও জানা নেই। তাই সন্তানের কর্তব্য হলো, মা বাবার জন্য শান্তির দোয়া করা। যে শান্তির দোয়া করতে মহান আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তা হলো— ‘রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা’। এর অর্থ: ‘হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি দয়া করুন, যেভাবে তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন’। (সুরা বনি ইসরাইল-২৪)

রাসুল (সা.) খেজুর দ্বারা ইফতার করা পছন্দ করতেন। খেজুর না থাকা অবস্থায় তিনি পানি দ্বারা ইফতার করতেন।হাদিসে বর্ণিত হয়েছে, ...
12/04/2023

রাসুল (সা.) খেজুর দ্বারা ইফতার করা পছন্দ করতেন। খেজুর না থাকা অবস্থায় তিনি পানি দ্বারা ইফতার করতেন।

হাদিসে বর্ণিত হয়েছে, হজরত আনাস (রা.) বলেন, রাসুল (সা.) নামাজের পূর্বে তাজা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুর না থাকলে যেকোনো খেজুর দিয়ে ইফতার করতেন। আর তাও যদি না থাকত তা হলে কয়েক ঢোক পানি পান করে নিতেন। তিরমিজি ৬৯৬

রাসুল (সা.) বলেছেন, তোমাদের কেউ যখন ইফতার করে তখন সে যেন খেজুর দিয়ে ইফতার করে। কারণ, খেজুরে রয়েছে বরকত। খেজুর না পেলে যেন পানি দিয়ে ইফতার করে। কারণ তা পবিত্র। ইবনে মাজাহ ১৬৯৯

অনুগ্রহ করে খোঁটা দেওয়া, মিথ্যা কসম খাওয়া এবং পুরুষের টাখনুর নীচে ইজার পরিধান করা ভয়াবহ গোনাহের কাজ। রোজা রেখে এসব কাজ প...
11/04/2023

অনুগ্রহ করে খোঁটা দেওয়া, মিথ্যা কসম খাওয়া এবং পুরুষের টাখনুর নীচে ইজার পরিধান করা ভয়াবহ গোনাহের কাজ। রোজা রেখে এসব কাজ পরিহার করা আবশ্যক। যারা এসব কাজ করে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। কেয়ামতের ময়দানেও আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কেয়ামতের ময়দানে যাদের প্রতি মহান আল্লাহর রহমতের দৃষ্টি পড়বে না তারা দুর্ভাগা। তারা সেখানে লাঞ্ছিত হবে। তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রাসুল (সা.) বলেছেন, আল্লাহ কিয়ামতের দিন তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে গোনাহ থেকে পবিত্র করবেন না। বরং তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। রাসুল (সা.) তিনবার এ কথা বললেন। তখন হজরত আবু হুরায়রা (রা.) বললেন, হে আল্লাহর রাসুল! এসব ব্যক্তি কারা? রাসুল (সা.) বললেন, যারা নিজেদের লুঙ্গি টাখনুর নিচে ঝুলিয়ে রাখে, যারা অনুগ্রহ করে খোঁটা দেয় এবং যারা মিথ্যা কসম খেয়ে নিজেদের মাল বিক্রি করে। মুসলিম: ২৯৪

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর তোমার প্রভু আদেশ দিয়েছেন যে, তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতা-মাতার সাথে স...
10/04/2023

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর তোমার প্রভু আদেশ দিয়েছেন যে, তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতা-মাতার সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়েই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উফ শব্দও বলো না এবং তাদেরকে ধমক দিও না। তাদের সাথে সম্মানজনক কথা বলো। আর তাদের উভয়ের জন্য দয়াপরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো, হে আমার প্রভু! তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তাঁরা আমাকে লালন-পালন করেছেন। সুরা বনি ইসরাইল: ২৩-২৪

আজকাল অনেক সন্তান মা-বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না। অনেকে অমানুষের মতো বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। মা-বাবার সঙ্গে কখনোই উঁচু গলায় কথা বলা ঠিক নয়। তাদের সঙ্গে সবসময় শ্রদ্ধা ও সম্মানপূর্ণ ভাষায় কথা বলতে হবে। তাদের সঙ্গে কোনো অবস্থাতেই মেজাজ দেখানো ঠিক নয়। এটি একটি জঘন্য বদঅভ্যাস। রমজান মাসে তো নয়ই, সব সময়ই এই বদঅভ্যাস থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। রমজানে যদি এই বদঅভ্যাসের চর্চা করা হয়, তাহলে আল্লাহর রহমত প্রাপ্তির অনন্য সুযোগ থেকে বঞ্চিত হতে হবে

সালাতের আদব: নামাজের সকল অংশে সুন্নতে রাসূলের অনুসরণকেননা নামাজ হলো ইবাদত। আর ইবাদতে সুন্নতে রাসূলের অনুসরণ অত্যাবশ্যকীয়...
09/04/2023

সালাতের আদব: নামাজের সকল অংশে সুন্নতে রাসূলের অনুসরণ

কেননা নামাজ হলো ইবাদত। আর ইবাদতে সুন্নতে রাসূলের অনুসরণ অত্যাবশ্যকীয়। অতএব নামাজে এমনকিছু বলা বা করা যাবে না, যা সুন্নত বহির্ভূত। হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ।' [বুখারী]

হযরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.)) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো দরিদ্র মুসলমানকে পোশাক দান করবে, মহান...
09/04/2023

হযরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.)) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো দরিদ্র মুসলমানকে পোশাক দান করবে, মহান আল্লাহ তাকে জান্নাতের সবুজ পোশাক পরাবেন। যে ব্যক্তি কোনো মুসলমানকে ক্ষুধায় অন্নদান করবে, আল্লাহ তাকে জান্নাতের ফল খাওয়াবেন। যে ব্যক্তি কোনো তৃষ্ণার্ত মুসলমানকে পানি পান করাবে, আল্লাহ তাকে মোহরাঙ্কিত, সুগন্ধ জান্নাতের শরবত পান করাবেন।’-আবু দাউদ ও তিরমিজি।

___________সালাতের আদব: নামাজে খুশুখুজু_________খুশুখুজু হলো নামাজের মজ্জা। নামাজের রুহ। আর খুশুখুজুবিহীন নামাজ হলো আত্ম...
08/04/2023

___________সালাতের আদব: নামাজে খুশুখুজু_________

খুশুখুজু হলো নামাজের মজ্জা। নামাজের রুহ। আর খুশুখুজুবিহীন নামাজ হলো আত্মাহীন মৃতব্যক্তির ন্যায়। ইবনে রজব রহ. বলেছেন: খুশু হলো: হৃদয়ের কোমলতা, বিগলিত অবস্থা, ধীরস্থিরতা, আনুগত্য, ভঙ্গুর অবস্থা ও জ্বলন। অতঃপর যখন অন্তর খুশুপূর্ণ হবে তখন শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ খুশুপূর্ণ হবে; কেননা তা অন্তরের অনুগামী।(ইবনে রাজব, আল খুশু) অতএব খুশুর স্থল হলো অন্তর। আর অঙ্গপ্রত্যঙ্গ হলো অন্তরের মুখপাত্র।

Address

Banglabazar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bookfry Bookshop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category